গোপালগঞ্জ প্রতিনিধি
ঢাকার কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কলেজ শাখার শিক্ষার্থীদের শিক্ষা সফরে আসা বাস দুর্ঘটনায় ফাহিমা বেগম নামে এক শিক্ষিকার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘাটনায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিক্ষিকাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ সিকদার জানান, ঢাকার
কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শিক্ষা সফরে
যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় বাস চালক
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে উইলস লিটল
ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষিকা ফাহিমা বেগমের বাম হাত
বিচ্ছিন্ন হয়ে যায় ও অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।
জেলা
প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও
হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।










































