মোঃ আবু তাহের, জেলা প্রতিনিধি নড়াইল।।
নড়াইলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার (১৫আগষ্ট) সূর্যদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি,আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৯টায় পুরাতন বাস টার্মিনাল গোল চত্তরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক
মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুন্সী আসাদুজ্জামান টনি, নড়াইলের সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নার্সিং ইন্সিটিটিউটের অধ্যক্ষ মোসাম্মাৎ সালমা খানম প্রমূখ। নার্সিং ইন্সিটিটিউটের অধ্যক্ষ মোসাম্মাৎ সালমা খানম পরে ক্যাম্পাসে ৫টি ফলজ ও বনজ গাছ লাগান
এবং মাস্ক বিতরণ করেন। এরপর জেলশিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা পাঠ, রচনা, চিত্রাংকন, হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কোরআন খতম, হামদ-নাত, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে একশ খতমে কোরআন, বিভিন্ন মসজিদে জাতির পিতা এবং তার পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে
বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কোরআনখানি,
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম
শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।










































