বটিয়াঘাটা প্রতিনিধি ।।
জেলার বটিয়াঘাটা উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী গতকাল রবিবার দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে । দিনের প্রথম প্রহরে সকাল ১০ টায় স্থানীয় উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে পর্যায় ক্রমে বীরমুক্তিযোদ্ধা, উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, থানা পুলিশ, অফিসার্স ক্লাব, উপজেলা প্রেসক্লাব, দলিল লেখক সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ পূর্বক শ্রদ্ধা নিবেদন করা হয় । পরবর্তীতে বেলা ১১ স্থানীয় উপজেলা অডিটরিয়মে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, অধ্যক্ষ অমিতেষ দাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, সাব রেজিষ্ট্রার বিজয় কৃষ্ণ বসু, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা জিএম আলমগীর কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক বিপ্রদাস রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক এস এম এ ভূট্টো, মোঃ ইমরান হোসেন, নিখিলেশ গাইন, নিতিশ বাছাড়, পরাগ রায়, চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, শেখ হাদি উজ-জ্জামান হাদী, জিএম মিলন গোলদার, অধ্যাপক মনোরঞ্জন মন্ডল প্রমূখ। অপর দিকে উপজেলা আ’লীগের স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন আ’লীগ নেতা অধ্যাপক ফিরোজুর রহমান, মীর মোহাম্মদ আলী, মৃন্ময় পাল, পলাশ রায়, বিবেক বিশ্বাস, অনুপ গোলদার, বিএম মাসুদ রানা প্রমূখ । এছাড়া জাতীয় হিন্দু মহাজোটের উদ্দ্যোগে চক্রাখালী সার্বজনীন শিবমন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় এবং সুরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন ও জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্ল্যা মিজানুর রহমানের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে দিনটি উদযাপিত হয় । অন্যদিকে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে বাজার চত্বরে বিকাল চারটায় শ্রমিকলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয় । এছাড়া দিনটি উদযাপন উপলক্ষে হাসপাতাল, এতিমখানা ও পূনঃবাসন কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় ।










































