ডুমুরিয়া প্রতিনিধি ।।
ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।দিবসটি উদযাপন লক্ষে রবিবার সকালে স্থানীয় এমপি নারায়ন চন্দ্র চন্দ,উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ,ওসি মোঃ ওবাইদুর রহমানসহ উপজেলা প্রশাসনের উদ্দোগে স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,দোয়া ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ্উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান,ইউনিয়ন পরিষদ,ট্রাকশ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় পালন করেছে।উপজেলা আ’লীগের আয়োজনে পুষ্প অর্পণ শেষে দলীয় কার্যালয়ে দোয়া ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্¡ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ডুমুরিয়া মহাবিদ্যালয়ের আয়োজনে পুষ্প অর্পণ,দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার।বক্তব্যদেন অধ্যাপক অপরাজিত মল্লিক,নুরুল ইসলাম খান,শিশির কুমার সিংহ,ড. কামরুজ্জামান প্রমূখ।্শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে পুষ্প অর্পণ, দোয়া ও খাবার বিতরন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য।খুলনা বিভাগীয় ট্রাকশ্রমিক ইউনিয়ন(রেজিঃ-৬২২)ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে নিজস্ব কার্যালয়ে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন শেষে সংগঠনের সভাপতি আব্দুল খবির শেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।খর্ণিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পুষ্পমাল্য অর্পণ,দোয়া ও আলোচনা সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে বক্তব্যদেন সাধারন সম্পাদক শেখ আসাদুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।অপরদিকে ভান্ডারপাড়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ,প্রার্থনা শেষে দলীয় কার্যালয়ের সামনে যুবলীগের আহবায়ক অমিত বিশ্বাস অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার।বিশেষ অতিথি ছিলেন আ’লীগনেতা গোপাল চন্দ্র দে ও জেলা পরিষদ সদস্য শোভারানী হালদার।প্রধান বক্তা ছিলেন যুবলীগনেতা প্রভাষক গোবিন্দ ঘোষ।অনুরুপ ভাবে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে ও সংগঠনের উদ্দোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।সভা শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।










































