নগরীতে ডিবির অভিযানে গুলি ও মাদকসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ছাত্তার বিশ্বাস সড়কে পৃথক দু’টি অভিযান চালিয়ে ৩০ রাউন্ড গুলি, ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টা ও দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
আসামিরা হলেন নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ২৬/২৭ ছাত্তার বিশ্বাস সড়কের সুবোধ দোবের ছেলে রবার্ট দোবে (৪৭) ও যোগিপুল কুয়েট পকেট গেইটের সামনে হাবিব এর বাড়ির ভাড়াটিয়া মোতালেব শেখের ছেলে মো. শিপন (৩০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, ৮ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টা ও দেড়টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন ছাত্তার বিশ্বাস সড়কে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে মহানগর ডিবি পুলিশের একটি টিম। এসময় এ্যাডভোকেট শফিকুল ইসলাম এর ৪ তলা ভবনের নিচতলা থেকে ২৬ রাউন্ড রিভলবারে গুলি, ৪ রাউন্ড, পিস্তলের গুলি ও ১০০ গ্রাম গাঁজাসহ রবার্ট দোবেকে এবং এ্যাডভোকেট শফিকুল ইসলাম এর বাসার সামনে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শিপনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর চানমারী ২নং কালভার্ট এলাকার কামাল উদ্দিন মৃধার ছেলে শাহজাহান মৃধা (৩৪), খালিশপুর আলমনগর পোড়া মসজিদ এলাকার হাবিব হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার (২৩) ও খালিশপুর এনআর-৭৯ নয়াবাটির মো. সেলিম মল্লিকের ছেলে মো. রাজ (২৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
রূপসায় জেলা ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার রূপসা থানাধীন শ্রীফলতলা গ্রামে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ আগস্ট রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামির হলেন খুলনা জেলার রূপসা থানার শ্রীফলতলা গ্রামের মো. মহিরউদ্দিন এর ছেলে মো. জিয়াউদ্দিন শেখ (২৫)।
জেলা ডিবি জানায়, ৮ আগস্ট রাত সোয়া ৯টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন শ্রীফলতলা গ্রামে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই তাপস কুমার দত্ত। এসময় ১০০ গ্রাম গাঁজাসহ জিয়াউদ্দিনকে গ্রেফতার করা হয়। এঘটনায় রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং-৮।
শিয়ালী গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায়বাংলাদেশ যুব মৈত্রী খুলনা জেলার নেতৃবৃন্দের উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার রূপসা উপজেলায় শিয়ালী গ্রামে সম্প্রাদায়িক সম্প্রতি বিনষ্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ যুব মৈত্রী, খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ আজ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ গত শনিবার প্রকাশ্য দিবালোকে খুলনা জেলার রূপসা উপজেলায় শিয়ালী গ্রামে একশ্রেণির স্বার্থান্বেষী সাম্প্রদায়িকগোষ্ঠী সনাতন ধর্মালবম্বী সম্প্রদায়ের মন্দির, প্রতিমা, বাড়িঘর ভাংচুর, লুটপাট, মারপিট, হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে যে তা-ব চালিয়ে সম্প্রীতি বিনষ্ট করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এ জঘণ্য অপরাধের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ যুব মৈত্রী, খুলনা জেলা শাখার সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়াদ্দার, সহ-সভাপতি নারায়ণ সাহা, অজয় কুমার দে, প্রভাষক গৌতম কু-ু, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক কামনাশিস সরদার, আব্দুল হান্নান, সহ-সাধারণ সাধারণ সম্পাদক মনির হোসেন, নিশিত কবিরাজ, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, অর্থ সম্পাদক কৃষ্ণ কান্তি ঘোষ, দপ্তর সম্পাদক শেখ এনামুল কবীর লাভলু, প্রচার-প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মো. ইউনুছ আলী, নারী বিষয়ক সম্পাদক মহুয়া বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিলন কান্তি বালা, আইন বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দিন ময়না, নির্বাহী সদস্য কামাল হোসেন গাজী, শম্ভু ম-ল, মাস্টার বিকাশ চন্দ্র গোলদার, অমৃত, প্রভাত দাস, শফিউল আজম, সাগর গোলদার, আলমগীর হোসেন, অরূপ কুমার নাগ, প্রভাত বিশ্বাস প্রমুখ।
খুলনা বিভাগে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৯১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে পাঁচ, খুলনায় তিন, বাগেরহাট ও ঝিনাইদহে দুজন করে; সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। এর আগে রোববার বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৬১২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এতে দেখা যায়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে শনাক্তের হার। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত এক লাখ ৪০৫ জন। মারা গেছেন দুই হাজার ৬৮১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৫৫২ জন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগিস্ট) দুপুরে আলমডাঙ্গার জগন্নাথপুর চেংখালী মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নরেশ চন্দ্র দাস জানান, ভোরে খুলনা থেকে পোড়াদহগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রামপালে জেলা প্রশাসনের পক্ষে ইউএনও’র খাদ্য সহয়তা প্রদান
স্টাফ রিপোর্টার
রামপালে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এর পক্ষ থেকে দুস্থ ও অসহায় ৪০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন। শাহ জালাল ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তায় এ সাহায্য প্রদানকালে জেলা প্রশাসনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম। উপজেলার বিভিন্ন এলাকায় ভাসমান দুঃস্ত, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও পরিবারের মাঝ এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন নিশ্চিত করে বলেন, লকডাউন ও করোনা মহামারি প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের সরকারি- বেসরকারী সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
খুলনা লায়ন্স ক্লাবের অক্সিজেন ব্যাংক উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
কোভিড-১৯ রোগীদের জরুরি ভিত্তিতে সেবা প্রদানের মহতী লক্ষ্যে খুলনা লায়ন্স ক্লাবের উদ্যোগে আজ “লায়ন্স ক্লাব অক্সিজেন ব্যাঙ্ক প্রজেক্ট” উদ্বোধন করা হয়। লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক এবং লায়ন্স চিকিৎসক সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে এই প্রোজেক্ট কার্যক্রম পরিচালিত হবে। অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি এই প্রোজেক্টে নেবুলাইজার মেশিনসহ অক্সিমিটারের সেবাও প্রদান করা হবে।
সোমবার সকাল ১ টায় ২-জি, কেডিএ এভিনিউতে প্রতিষ্ঠিত খুলনা লায়ন্স চক্ষু হাসপাতাল ভবনে ক্লাব প্রেসিডেন্ট লায়ন এ্যাড.কুদরত ই খুদা-এর সভাপতিত্বে প্রোজেক্ট চেয়ারম্যান লায়ন এ্যাড.মিনা মিজানুর রহমান প্রোজেক্টের উদ্ভোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি লায়ন মনোয়ারা বেগম, লায়ন ফেরদৌস আলম ফারাজী, লায়ন ড.আব্দুল্লাহ হারুন চৌধুরী, লায়ন ডা. বোরহানউদ্দিন আহম্মেদ, লায়ন ডা. আর কে নাথ, লায়ন ডা. মনোজ কুমার দাশ, ক্লাব ট্রেজারার লায়ন অধ্যাপিকা রমা রহমান, লায়ন ডা. এম বি জামান, লায়ন অধ্যক্ষ সুমিয়া নাসরিন, লায়ন মেহেদী নেওয়াজ আহসান অনিক, খুলনা লিও ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী কাবাডি, লিও সেক্রেটারি আর্কিটেক্ট তানভীর আহম্মেদ ওপল এবং লিও ট্রেজারার তাসদিদ আহম্মেদ চৌধুরী। ক্লাব প্রেসিডেন্ট আরো বলেন, কোভিড-১৯ পরবর্তীকালীন রোগীদের নানা ধরণের শারীরিক জটিলতা লক্ষ্য করা যাচ্ছে। ঐ সকল রোগীদের জন্য লায়ন্স বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অতি দ্রুত একটি চিকিৎসা পরামর্শ কেন্দ্র চালু করা হবে। খুলনায় করোনার অতিমারী থেকে রক্ষা পেতে সকলকে মাস্ক ব্যবহার, টিকা গ্রহণ, বারবার হাত ধোয়া এবং অপ্রয়োজনে বাইরে না যাবার জন্য সকলের প্রতি আহবানও জানানো হয়।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে দৃষ্টান্ত: সালাম মূর্শেদী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, প্রকৃতপক্ষে সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবসেবার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন করা, মানুষের মঙ্গল করা। ধর্মের এই মর্মবাণী সবাই ধারণ করতে পারলেই পৃথিবীতে কোনো হানাহানি, মারামারি ও অশান্তি আর থাকবে না।
তিনি বলেন, ‘আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, বাঙালি, মগ, চাকমা সব ধর্মের, সব জাতির মানুষের যে সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্পর্ক, তা পৃথিবীতে বিরল।’ সোমবার (৯ আগস্ট) রূপসা উপজেলার শিয়ালী গ্রামের কয়েকটি মন্দির ও বাড়ি-ঘর ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করেন এবং ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি একথা বলেন। সালাম মূর্শেদী বলেন, ‘সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হয়েছিল। আমাদের এই দেশে মাঝেমধ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প মাথাচাড়া দিয়ে প্রভাব ফেলার চেষ্টা চালায়। কিন্তু আমাদের এই অসাম্প্রদায়িকতা, এই অপশক্তিকে সব সময় দমন করেছে। এখনো একটি সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের এই দেশকে, আমাদের সমাজকে হেয় করার চেষ্টা করে।’
সাম্প্রদায়িক অপশক্তির স্থান বাংলাদেশে হতে পারে না উল্লেখ করে এমপি বলেন, ‘আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সম্মিলিত শক্তির কাছে তারা অতীতে যেমন পরাভূত হয়েছে, তেমনি বর্তমান এবং ভবিষ্যতেও পরাভূত হবে। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি। সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তির স্থান বাংলাদেশে হতে পারে না।’
তিনি আরো বলেন, যারা এই ভাংচুর করেছে ইতিমধ্যে তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকেও আইনের আওতায় আনা হবে এবং যে সকল স্থানে ভাংচুর করা হয়েছে, আমি আমার নিজ অর্থায়নে মেরামতের ব্যবস্থা করে দিবো।
এছাড়াও ঘটনার সুষ্ঠু সমাধানে রুপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশাকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মাহাবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো. সাদিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আ. সালাম এর পরিচালনায় বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যপক আশারাফুজ্জামান বাবুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজি:শেখ আরিফুর রহমান, শিক্ষক ধীমান মালাকার, ইদ্রিস ফরাজি, হিল্লোল মূখার্জি,,শাখায়াত হোসেন মোল্লা, মিনা জিন্নাত আলী। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, মোতালেব হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শারাফাত হোসেন মুক্তি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, সাধন অধিকারী, দ্বীন ইসলাম,আওয়ামীলীগ নেতা আইয়ুব মল্লিক বাবু, মোরশেদুল আলম বাবু, আ. মজিদ ফকির, ইমদাদুল ইমলাম, মফিজুল ইসলাম ঠান্ডু, এস এম হাবিব, বাছিতুল হাবিব প্রিন্স, এবিএম কামরুজ্জামান, স ম জাহাঙ্গির, ওয়াহিদুজ্জামান মিজান, আজমল ফকির, সুব্রত বাগচী, রাজিব দাস,রিনা পারভিন, রবিউল ইসলাম বিশ্বাস, বিনয় হালদার, , নোমান ওসমানী রিচি, সামুল আলম বাবু, ফরিদ শেখ, হামিম মোল্লা, সোহেল, রুবেল সরদার, বিকে খান, ডালিম শেখ, শেখ আসাদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
রূপসার শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে সৌহাদ্য প্রতিষ্ঠার আহবান জেলা বিএনপির
খবর বিজ্ঞপ্তি
‘সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার’। হাজারো বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ঠুনকো কোনো কারণে আমাদের ঐতিহ্য বিনষ্ট হতে পারে না। অবিলম্বে রূপসার শিয়ালি গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিয়ে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যত্ব আহবান জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল সোমবার (০৯ আগস্ট) রূপসার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে হিন্দু ধর্মালম্বীদের বাড়ী-ঘর ও উপাসনালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ এ আহবান জানিয়েছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে এ হামলাকে কাপুরুষোচিত হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সাথে প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে স্বার্থন্বেষী কেউ যেনো ফায়দা লুটতে না পারে সে জন্য সকলকে সর্তক থাকার আহবান জানিয়ে শিয়ালী গ্রামের ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন জেলা বিএনপি।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ গাজী আবদুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল¬া খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. এ কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা ও শেখ শামছুল আলম পিন্টু প্রমুখ।#
কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল এর পক্ষ থেকে সাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন
খবর বিজ্ঞপ্তি
খুলনার-৩ আসনের গন- মানুষের নেতা , বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল এর পক্ষ থেকে খালিশপুর থানার ১৪ ও ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে
করোনা ভাইরাসের প্রকোপ রোধে সাধারন মানুষের মাঝে ৩০০ স্যানিটাইজার ও ১০০০ ফেস মাস্ক বিতরন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা মহানগর যুব দলের সাবেক সাধারন সম্পাদক শের আলম শান্টু। সার্বিক সহযোগিতায় ছিলেন খুলনা জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মিরাজুর রহমান মিরাজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সাদী , শাকিরুল্লাহ তুহিন ,গোলাম মোস্তফা ভুট্টো , মাহবুদ হাসান শান্ত ,আল আমিন তালুকদার ,সত্যানন্দ দত্ত , মেহেদী হাসান, সিরাজুল ইসলাম , আল মামুন সরদার , মো: আব্দুস সালাম , সাজু হাওলাদার , মনিরুজ্জামান নয়ন , সামীম হাসান অভি, বাবু খন্দকার , আজিজুল ইসলাম , আল-আমিন, মোমিন , হারুন , সাগর হাওলাদার প্রমুখ।
পাইকগাছায় বঙ্গবন্ধু অক্সিজেন, ফুড ও মেডিসিন ব্যাংকের উদ্বোধনে সংসদ সদস্য বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা পৌরসভার পরিচালনায় বঙ্গবন্ধু অক্সিজেন, ফুড ও মেডিসিন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার দুপুরে পৌরসভা চত্বরে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, ইমরান হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা আহম্মেদ, আওয়ামী লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, পৌর সচিব লিয়াকত আলী, উত্তম কুমার ঘোষ, মৃনাল কান্তি সানা, মোঃ হযরত আলী, বিকাশ কুমার ঘোষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ‘বঙ্গবন্ধু অক্সিজেন, ফুড ও মেডিসিন ব্যাংকের’ পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থাসহ অসহায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে মেডিসিনের ও ব্যবস্থা করা হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের মন্দির,বাড়ী ঘর ভাংচুর ও সম্পদ লুটের সাথে জড়িতদের গ্রেফতার এবং তদন্তপূর্বক বিচার করতে হবে
খবর বিজ্ঞপ্তি
শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক সহিংসতার তান্ডবলিলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির,বাড়ী ঘর ভাংচুর ও সম্পদ লুটের সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার এবং তদন্তপূর্বক বিচার করতে হবে। ক্ষতিগ্রস্থদের কে ক্ষতিপুরণ দিতে হবে। ক্ষতিগ্রস্থ মন্দির সমূহ সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এলাকার মানুষদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। শেখপুরা, বামনডাঙ্গা ও চাঁদপুর সাম্প্রদায়িক অপশক্তির ঘাটি হিসাবে বহুপূর্ব থেকে চিহ্নিত। এ সকল এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই দাবি করেন।
সোমবার বেলা ১১টায় বিএমএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এর সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি মফিদুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রশান্ত কুন্ডু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ প্রমুখ।
লিখিত বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যার পর মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পাকিস্তানি ভাব ধারায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলেছে। ধারাবাহিকভাবে অপশক্তি ক্ষমতায় থাকার ফলে সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ লাভ করেছে। বর্তমান সরকারের উন্নয়ন সাফল্যকে ম্লান করতে এবং সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধি সাম্প্রদায়িক শক্তি শিয়ালীতে হিন্দু সম্প্রদায়ের উপর এই হামলা চালিয়েছে। ঘটনার প্রাথমিক সুত্রপাত ০৩ আগস্ট হলেও এ বিষয়ে পুলিশের ভূমিকা সন্দেহের উর্দ্ধে নয় । এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সাতক্ষীরা শহরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিদ্যুৎ শ্রমিকের নাম আমিরুল ইসলাম রনি (৩৫)। তিনি শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকার মোসলেম আলীর ছেলে।
রাজারবাগান উত্তরপাড়া এলাকার রোকনুজ্জামান সুমন জানান, আমতলা মোড়ের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে আব্দুল আহাদের বাড়ির তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন আমিরুল ইসলাম। এ সময় অসাবধাণ বশতঃ বিদ্যুৎ সংযোগের ৩৩ হাজার ভোল্টের লাইনের সঙ্গে হাত স্পর্শ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
বাড়ির মালিক আব্দুল আহাদ জানান, বাড়ির তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের জন্য মিস্ত্রী আমিরুলকে সকালে ডেকে আনা হয়েছিল। তিনি ছাদে কাজ করছিলেন। হঠাৎ শব্দ শুনে উপরে গিয়ে দেখি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন আমিরুল। তার শরীর ঝলসে পুড়ে মারা গেছে। এদিকে, তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হকসহ সাতক্ষীরার দুই প্রভাবশালী এমপিকে ফেসবুকে হুমকি: মাথার দাম কোটি টাকা ঘোষনা
সাতক্ষীরা প্রতিনিধি
সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ ম রুহুল হকসহ সাতক্ষীরার দুইজন প্রভাবশালী আওয়ামী লীগের এমপির মাথার দাম কোটি টাকা ঘোষনা করেছে একটি ফেসবুক আইডি থেকে। এনিয়ে এমপি দ্বয়ের পক্ষ থেকে সাধারন ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে, সদ্য আইডি খুলে এধরনের হুমকি দেয়া ফেসবুক আইডির মালিকের খোঁজ নিচ্ছেন পুলিশ। আজ সোমবার বেলা ১১টায় জেলা আইন শৃংখলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
গতকাল রোববার দুপুরে “আজরায়ি জান নেই” ফেসবুক নামক ফেসবুক প্রোফাইল আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দু’জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষনা করা হয়।
পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘‘কালিমা মা’’ ফেসবুক আইডি খুলে আবারও একই ভাবে হুমকি দেয়া হয়।
এদিকে, সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, দু’দিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্ত কাজ চলছে।
এ ব্যাপারে ডাঃ রুহুল হক এমপি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। একই ভাবে সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে জানানো হয়েছে, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারন ডায়েরির প্রস্তুতি নেয়া হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, এ ব্যাপারে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম চালাতে পুলিশ মাঠে রয়েছে।
বাগেরহাট ১১৩৫ পিস ইয়াবসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে এক হাজার ১৩৫ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল শেখ(৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ আগস্ট) রাতে বাগেরহাট সদর উপজেলার মৌজার ডাঙ্গা গ্রামের ধীরেন মল্লিক এর পুকুরের পাশ থেকে জুয়েলকে আটক করে র্যাব-৬ খুলনার সদস্যরা। এসময় আটক জুয়েলের ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়।
আটক জুয়েল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতি গ্রামের কুদ্দুস শেখের ছেলে। আটক জুয়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার (০৯ আগস্ট) সকালে র্যাব-৬, খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ বজলুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব-৬, খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৩৫ পিস ইয়াবাসহ জযুয়েলকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জুয়েলকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ১৪ হাজার সাতশত ২৭ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় সোমবার ১৪ হাজার সাতশত ২৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ সাত হাজার আটশত ৪৪ এবং মহিলা ছয় হাজার আটশত ৮৩ জন। এ পর্যন্ত এক লাখ ৬৬ হাজার সাতশত ৭০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চার হাজার চারশত ৩০ জন এবং নয়টি উপজেলায় মোট ১০ হাজার দুইশত ৯৭ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে এক হাজার সাতশত ৪৩ জন, বটিয়াঘাটা এক হাজার দুই জন, দিঘলিয়ায় দুইশত সাত জন, ডুমুরিয়ায় চারশত ২৮ জন, ফুলতলায় চারশত ১৬ জন, কয়রায় তিনশত ৯৪ জন, পাইকগাছায় তিন হাজার পাঁচশত ৯৭ জন, রূপসায় দুইশত ৪০ জন এবং তেরখাদায় দুই হাজার দুইশত ৭০ জন টিকা গ্রহণ করেছেন। সোমবার মহানগরের তিনটি হাসপাতালে এক হাজার তিনশত ৮৪ জন এবং খুলনা জেলার নয়টি উপজেলায় দুই হাজার আটশত ৪৭ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার সিলিন্ডার গ্রহন করলেন সফিকুর রহমান পলাশ
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা নগর যুবলীগকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার প্রদান করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদ। সোমবার সকালে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান অনুষ্ঠানে খুলনাসহ ১৪টি জেলা ও মহানগর ইউনিটের নিজ নিজ এলাকার অক্সিজেন সেবা কার্যক্রমকে ত্বরান্বিত করতে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতৃত্ব ইউনিটের নেতৃবৃন্দের কাছে এই সিলিন্ডার হস্তান্তর করেন। প্রতি ইউনিটের আহবায়ক/যুগ্ম আহবায়ক ও সভাপতি/সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেতৃত্ব এর কাছ থেকে সিলিন্ডার বুঝে নেন। খুলনা মহানগর যুবলীগ এর সিলিন্ডার গ্রহন করেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনা মহানগর যুবলীগ পরিচালিত শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক, শেখ সোহেল অক্সিজেন ব্যাংক এর কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে নগর যুবলীগের সকল কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময়, খুলনার ঘরে ঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরতে, জনগনের সুখে দুঃখে তাদের পাশে দাড়িয়ে নগর যুবলীগকে নিরলস কাজ করার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
চুলকাটি প্রেসক্লাব মিলনায়তনে ২৫তম দিনে ১২শত নারী পুরুষকে কার্ড প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্য বিধিমেনে মাসব্যাপী বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড প্রদান অব্যাহত রয়েছে। রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড প্রদান কার্যক্রমের ২৫তম দিনে সদর উপজেলার রাখালগাছি, খাঁনপুর, ষাটগুম্বজ, যাত্রাপুর, ফকিরহাটের শুভদিয়া, বেতাগা, লখপুর, পিলজংগ, রামপালের গৌরম্বা ও উজলকুড় ইউনিয়নের প্রায় ১২শত নারী পুরুষকে এই রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড প্রদান করা হয়েছে। প্রতিদিন শতশত নারী ও পুরুষের উপচেপড়া ভিড়ে প্রেসক্লাব কর্তৃপক্ষ রীতিমত হিমসীম খাচ্ছেন। বিনামূল্যে রেজিষ্ট্রেশন ও কার্ড প্রদান করায় করোনার টিকা গ্রহনে জনগনের মধ্যে জনসচেতনা আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই রেজিষ্ট্রেশন অব্যাহত রাখার জন্য সচেতন মহলে জোর দাবী উঠেছে। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার এর সার্বিক সহযোগীতায় মাসব্যাপী এই কার্যক্রমে প্রত্যান্ত গ্রামাঞ্চলে জনমানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি সহ উক্ত এলাকাবাসির মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। খানপুর ইউনিয়নের রনজিৎপুর গ্রামের স্বর্গীয় সন্তোষ কুমার দাস এর স্ত্রী স্মৃতি রানী দাস, বলেন আমি বিভিন্ন স্থানে রেজিষ্ট্রেশন করার জন্য চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে এখানে এসেছি। এবং কোন প্রকার ঝুট-ঝামেলা ছাড়াই প্রেসক্লাবে এসে রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড পেয়ে আমি খুশি হয়েছি। এধরনের মহতী উদ্যোগ গ্রহনের জন্য তিনি সংবাদকর্মিদের ধন্যবাদও জ্ঞাপন করেন। বেতাগা ইউনিয়নের ষাটতলা গ্রামের কালি কিংকর দাশ বলেন, আমাদের এলাকার বহু নারী পুরুষ দলেদলে এই প্রেসক্লাবে এসে করোনা টিকার নিবন্ধন করছেন। বিনামূল্যে এই কার্যক্রম পরিচালনা করায় জনগনের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজী, বলেন আমি আমার ইউনিয়নের বিভিন্ন ব্যাক্তিকে করোনা টিকা গ্রহনের জন্য ওয়ার্ডবাসিকে বলেছি। তাছাড়া সকল নারী পুরুষরা নিজনিজ উদ্যোগে প্রেসক্লাবে গিয়ে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড গ্রহন করছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রেসক্লাব কর্তৃপক্ষ যে মহতী কার্যক্রম পরিচালনা করছেন তা যদি জেলার অন্যান্য উপজেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ করতো তাহলে জনগনের দুর্ভোগ অনেকাংশে কমে আসতো। চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সেপেক্টর মোঃ ওলিউর রহমান বলেন, করোনা ভ্যাকসিন গ্রহনে এ অঞ্চলের মানুষের মাঝে তেমন একটা উৎসাহ লক্ষ্যকরা যাচ্ছিল না। প্রেসক্লাব মিলনায়তনে মাসব্যাপী বিনামূল্যে রেজিষ্ট্রেশন ও কার্ড প্রদান করায় জনগনের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোছাবেরুল ইসলাম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি আগে কোন উপজেলায় এ ধরনের কার্যক্রম পরিচালিত হতে দেখিনী। চুলকাটি প্রেসক্লাব কর্তৃপক্ষ জনমানুষের কল্যানে যে মহতী কাজ গুলি করছে তার প্রসংশাও করেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহবান
খবর বিজ্ঞপ্তি
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে হাজার বছরের ঐতিহ্য বিনষ্টের ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। রূপসার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে সোমবার (৯ আগস্ট) প্রদত্ত বিবৃতিতে মহানগর বিএনপি এ আহবান জানান। বিবৃতিতে এ হামলাকে কাপুরুষোচিত হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষিদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। নেতৃবৃন্দ প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে কেউ যেন ফায়দা লুটতে না পারে সেজন্য সকলকে সর্তক থাকার আহবান জানিয়েছেন। একই সাথে শিয়ালী গ্রামে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি খুলনা মহানগর বিএনপি দাবী জানিয়েছেন। নেতৃবৃন্দ শিয়ালী গ্রামের মানুষের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
কলারোয়ায় অসহায় ৫১ পরিবারকে খাদ্যসামগ্রী দিল বিজিবি
সোহাগ হোসেন, কলারোয়া প্রতিনিধি:
করোনায় ক্ষতিগ্রস্ত কলারোয়ার কাকডাঙ্গা সিমান্তে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবণ।
সোমবার (৯ আগস্ট) সকাল ১০টায় কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সিমান্ত ফাঁড়ির সম্মুখ সড়কে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, করোনাকালীন মানুষ অনেক অসহায় হয়ে পড়েছে। সব থেকে বেশি অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এসব মানুষদের সহায়তার অংশ হিসেবে ৫১ নিম্ন আয়ের পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মানবিক এ সহায়তা অব্যাহত থাকবে। খাদ্যসামগ্রী বিতরণকালে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ, কাকডাঙ্গা সিমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী, তলুইগাছা বিওপি কমান্ডার হারুনর রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
১১ আগস্ট থেকে খুবির অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত
খবর বিজ্ঞপ্তি
মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ আগস্ট ২০২১ খ্রি. তারিখ থেকে পুন:আদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। উল্লেখ্য, সকল ক্ষেত্রে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বটিয়াঘাটা, দাকোপ,চালনা অক্সিজেন ব্যাংক এবং করোনা সাপোর্ট সেন্টার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
সোমবার সকাল ১১টায় খুলনা জেলা বি এন পির তত্বাবধানে, জেলা বি এন পির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের অর্থায়নে দাকোপ, বটিয়াঘাটা, চালনা অক্সিজেন ব্যাংক এবং করোনা সাপোর্ট সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা জেলা বি এন পির সভাপতি শফিকুল আলম মনা, চালনা পৌর বি এন পির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মোজাফফর হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বি এন পির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান। বি এন পি নেতা মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, মুর্শিদুর রহমান লিটন, আসীত কুমার সাহা, খায়রুল ইসলাম খান জনি, আব্দুল মান্নান খান, খন্দকার ফারুক হোসেন,রাহাত আলী খান লাচ্চু, নাছিম শেখ,বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, রুহুল মোমিন লিটন,তানভিরুল আজম রুম্মন , শামসুল বারিক পান্না, আলামীন হোসেন, হেমায়েত হোসেন, আছাবুর রহমান হাওলাদার,শেখ দেলোয়ার হোসেন,মোহাম্মদ আব্দুর রব,শেখ বাবুল হোসেন মেম্বার,বাহাদুর মুন্সি, সুমন খান,মিঠু,শফিকুল হসলাম বাবু,বাদল,ইসমাঈল হোসেন খান,বায়জিদ হোসেন খান,নুরুল ইসলাম মামুন,রবিউল ইসলাম,নাহিদ ইমাম,হেলাল হোসেন,আলামিন সানা,আশিস ব্যানার্জি,শেখ রফিকুল ইসলাম,সাগর, মুনির,গাজী হারুন, সহ অনেকে
সভার শুরুতে দাকোপ উপজেলা বি এন পির সাবেক আহবায়ক, আবুল খয়ের খান,জেলা বি এন পির উপদেষ্টা মোফাজ্জল হোসেন মফু ও ছাত্র নেতা বায়জিদ এর মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে এবং করোনা আক্রান্ত প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম মন্জু ভাই এর সহধর্মিণীর সুস্থতা কামনা করে উদ্বোধক মনা ভাই বলেন করোনা মহামারীর শুরু থেকে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সারা খুলনা জেলার প্রত্যন্ত অঞ্চলে ঔষধ, সুরক্ষা সামগ্রী, খাবার,রান্না করা খাবার, অক্সিজেন সিলিন্ডার সহ যাবতীয় কাজ গেল ১৮ মাস অব্যহত রেখেছি। যতদিন মহামারী থাকবে ততদিন আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে মজলুম মানুষের পাশে থাকব।সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন অপরিকল্পিত লকডাউন দিয়ে করোনা মোকাবিলা সম্ভব নয় সকলকে টিকার আওতায় এনে অতি সত্বর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে আগামী প্রজন্মকে রক্ষা করার দাবি জানান।
সাতক্ষীরার তালায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রী অত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত দশম শ্রেণির ছাত্রী তামান্না খাতুন (১৭) সোমবার সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারাণপুর গ্রামের রবিউল ইসলামের কন্যা ।
নিহতের পিতা রবিউল ইসলাম জানান, সবই ঠিকঠাক ছিলো কি কারণে সে আত্মহত্যা করেছে তা আমাদের জানানেই। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তার আত্মহত্যা বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। তবে কি কারনে সে আত্মহত্যা করলো তা তদন্ত করে দেখা হবে।
শিয়ালী গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার রূপসা উপজেলায় শিয়ালী গ্রামে সম্প্রাদায়িক সম্প্রতি বিনষ্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ আজ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ গত শনিবার খুলনা জেলার রূপসা উপজেলায় শিয়ালী গ্রামে একশ্রেণির স্বার্থান্বেষী সাম্প্রদায়িকগোষ্ঠী সনাতন ধর্মালবম্বী সম্প্রদায়ের কয়েকটি মন্দির ও বাড়িঘর ভাংচুর, লুটপাট, মারপিট, হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে যে তা-ব চালিয়ে সম্প্রীতি বিনষ্ট করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এ জঘণ্য অপরাধের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে নেতৃবৃন্দ উক্ত এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে তা নিরাসনকল্পে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সার্বক্ষণিক পুলিশ প্রহরার জোরদার করারও দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেনÑপার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড শেখ সাইদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য যথাক্রমে কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।
দাকোপে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে বাজুয়া সার্বজনীন মন্দির ঐক্য পরিষদের উদ্যোগে রূপসা উপজেলার শিয়ালী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বিগ্রহ ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত দোষি ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
গত রবিবার বিকাল ৫টায় চড়ার বাঁধে উপজেলা মন্দির ঐক্য পরিষদের আহবায়ক মানষ মুকুল রায়ের সভাপতিত্বে ও আর্য্য হরি সভা মন্দির কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা তপন রায়ের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা কমিউনিষ্ট পাটির আহবায়ক ও লাউডোব বাজার পূজা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক অসিত সরকার, রাসখোলা মন্দির কমিটির সভাপতি অধ্যাপক রাধাকান্ত রায়, সাংবাদিক তুয়ার দাস, স্বাপন কুমার রায়, শামীম হাসান, তপক মন্ডল তপু, সুভেন রায়, গৌরাঙ্গ প্রামান্য, চিন্ময় মিস্ত্রী, প্রিতিশ সরকার, পার্থ সাহা, পাপ্পু রাজেস মন্ডল, সত্যজিৎ গাইনসহ আরো অনেকে। এসময়ে বিভিন্ন শ্রেণীর কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।
দাকোপে প্রায় দেড়শ ফুট ওয়াপদা বিলিনের উপক্রম
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ নদী গর্ভে প্রায় সম্পূর্ণ বিলিনের উপক্রম হয়েছে। এলাকার শতাধিক লোক মারাত্মক ঝঁকিপূর্ণ স্থান মেরামতের চেষ্টা করছেন। ব্যাপক এলাকা প্লাবিত এবং ক্ষয়ক্ষতির আশংকায় কয়েক হাজার লোক দিশেহারা।
স্থানীয় ইউপি সদস্য লাভলু গাজি জানান, রবিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামার আবাদ খেয়াঘাটের দক্ষিণ পাশে প্রায় ১৫০ ফুট পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ ভদ্রানদী গর্ভে বিলিনের উপক্রম হয়েছে। ভেঙ্গে গেছে চার ভাগের তিন ভাগ ওয়াপদা বেড়িবাঁধ। এলাকার শতাধিক লোক ঝুঁকির্পর্ণ বাঁধ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে রোপা আমন ক্ষেতসহ বাড়িঘর প্লাবিতর আশংকায় এলাকার কয়েক হাজার মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।
এবিষয়ে পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের বলেন পুরো ওয়াপদা রাস্তা নদীতে ভেঙ্গে গেছে। এলাকার লোকজন মেরামতের কাজ করছেন। ঘোষনা দেওয়া হয়েছে যারা কাজ করবে তাদের প্রত্যেকে ১০ কেজি চাউল আর ৫০০ টাকা দেয়া হবে। তিনি আশা করছেন নদীতে পূর্ণ জোয়ারের আগে বাঁধ আটকানোর।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, স্থানীয় লোকজন প্রাথমিক ভাবে রিং বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে। পরবর্তীতে পাশ দিয়ে বিকল্প বেড়িবাঁধ দেওয়ার ব্যবস্থা নিবেন।
ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৮
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ জন।
স্বাস্থ্যবিভাগ জানায়, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে শৈলকুপা ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ঝিনাইদহ সদর হাসপাতালে মারা গেছে ১ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ জন। ৩০০ টি নমুনা পরীক্ষা করে ৮৮ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৩৩ ভাগ।
শিয়ালীর সাম্প্রদায়িক হামলাস্থল পরিদর্শনে যুব ইউনিয়ন নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয়, খুলনা জেলা, মহানগর ও রূপসা উপজেলা নেতৃবৃন্দ। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, আব্দুল হালিম, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, রূপসা উপজেলা সভাপতি উজ্জল পাল, সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস, যুব ইউনিয়ন নেতা রাজন ফকির, কিংকর হালদার, মিরাজ শেখ প্রমুখ। নেতৃবৃন্দ এ সময়ে ক্ষতিগ্রস্তদের সান্ত¦না দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সংগঠিত হামলায় নেতৃবৃন্দ অসন্তোষ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
দেশে পৌঁছাল আরও ২০০ টন ভারতীয় তরল অক্সিজেন
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। সোমবার (৯ আগস্ট) দুপুরে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলে পৌঁছায় বলে জানান স্টেশনমাস্টার সাইদুজ্জামান। তিনি বলেন, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন ও চলতি আগস্ট মাসের তিন চালানে ৬১৬ টন মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। এক হাজার ২১৬ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে আসায় প্রায় ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। সাইদুজ্জামান বলেন, অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে ছেড়ে এসে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বেনাপোল কাস্টম হাউজের উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে খালাস করা হয়েছে।
অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার বদ্ধপরিকর: আ.লীগ
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল সকাল ১০ টায় রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সংঘটিত সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ মন্দির, ঘরবাড়ী ও ব্যবসা প্রতিষ্টান পরিদর্শণ শেষে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেণ খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এসময় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সকল ধর্মের মানুষকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। সাম্প্রদায়িক বিষবাষ্প দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করবে। অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার বদ্ধপরিকর। নেতৃবৃন্দ আরও বলেন, ধর্মের দোহাই দিয়ে কাউকে কোন প্রকার অপকর্ম করতে দেওয়া হবে না, এব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ্ আলম, সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, জলিল তালুকদার, এফ এম মফিজুর রহমান, ব্রজেন দাস, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, শেখ শাহারুজ্জামান শাহারিয়ার, আল মোমিন লিটন, বদরুল আলম বাবর, শাহনেওয়াজ কবির টিংকু, ওবায়দুল্লা বাবু, সুব্রত বাকচি, শফিকুর রহমান ইমন, তানভীর রহমান আকাশ, আরিফুল ইসলাম কাজল, আবিদ হাসান ফাহিম, শেখ সেলিম আহমেদ, আলমগীর শেখ, কামরুল ইসলাম, মঞ্জুর শেখ, শেখ শামিম আহমেদ, শেখ হুসাইন আহমেদ, জাহিদুল ইসলাম, মিনারুল ইসলাম, বনি লস্কর, তহিদ মিয়া, আলিনুর, মোঃ হাসান, মিলটন, মারুফ শেখ প্রমুখ।
আ’লীগ নেতা গাজী শামছুর বড় ছেলের মৃত্যু
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী শামছুল ইসলামের বড় ছেলে মো. রাজু গাজী (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর ৪টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ভাই, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা কেডিএ এভিনিউ-এর তেতুলতলায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। এদিকে রাজু গাজীর মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা শোকাহতদের বাড়ি যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. আলমগীর মল্লিক। পরে নেতৃবৃন্দ জানাযায় অংশগ্রহণ করেন।
অপরদিকে মো. রাজু গাজীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
সিপিবি রেড ভলান্টিয়ার্স, খুলনার উদ্যোগে ছিন্নমূলদের মাঝে রান্না করা খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সিপিবি রেড ভলান্টিয়ার্স খুলনার উদ্যোগে আজ সোমবার সন্ধ্যায় নগরীর রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, কিংশুক রায়, নীরজ রায়, শাহিনা আক্তার, মোস্তাফিজুর রহমান রাসেল, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, সদর থানা সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায়, মহানগর যুব ইউনিয়নের নেতা মিঠুন ম-ল, রেড ভলান্টিয়ার্স মানছুরা জয়ী প্রমুখ।
দেবহাটায় পরিবহন ও বাস শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান
কে এম রেজাউল করিম দেবহাটা:
দেবহাটায় করোনাকালীন সময়ে কঠোর লকডাউনের কারনে কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবহন ও বাস শ্রমিকদের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৯ ই আগষ্ট, ২১ ইং তারিখ সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ১৮১ জন পরিবহন ও বাস শ্রমিকদের এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
দেবহাটা উপজেলা সদরের ফুটবল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। মোট ১৮১ জন উপকারভোগীর মাঝে প্রতিজনকে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, আলু ৩ কেজি, পেয়াজ ২ কেজি, মসুরের ডাল ১ কেজি, সাবান ১ পিচ ও লবন আধা কেজি করে বিতরন করা হয়।
বাংলাদেশ যুব মৈত্রী খুলনা জেলার নেতৃবৃন্দের উদ্বেগ প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার রূপসা উপজেলায় শিয়ালী গ্রামে সম্প্রাদায়িক সম্প্রতি বিনষ্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ যুব মৈত্রী, খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ সোমবার বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ গত শনিবার প্রকাশ্য দিবালোকে খুলনা জেলার রূপসা উপজেলায় শিয়ালী গ্রামে একশ্রেণির স্বার্থান্বেষী সাম্প্রদায়িকগোষ্ঠী সনাতন ধর্মালবম্বী সম্প্রদায়ের মন্দির, প্রতিমা, বাড়িঘর ভাংচুর, লুটপাট, মারপিট, হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে যে তা-ব চালিয়ে সম্প্রীতি বিনষ্ট করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এ জঘণ্য অপরাধের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশ যুব মৈত্রী, খুলনা জেলা শাখার সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়াদ্দার, সহ-সভাপতি নারায়ণ সাহা, অজয় কুমার দে, প্রভাষক গৌতম কু-ু, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক কামনাশিস সরদার, আব্দুল হান্নান, সহ-সাধারণ সাধারণ সম্পাদক মনির হোসেন, নিশিত কবিরাজ, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, অর্থ সম্পাদক কৃষ্ণ কান্তি ঘোষ, দপ্তর সম্পাদক শেখ এনামুল কবীর লাভলু, প্রচার-প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ ইউনুছ আলী, নারী বিষয়ক সম্পাদক মহুয়া বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিলন কান্তি বালা, আইন বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দিন ময়না, নির্বাহী সদস্য কামাল হোসেন গাজী, শম্ভু ম-ল, মাস্টার বিকাশ চন্দ্র গোলদার, অমৃত, প্রভাত দাস, শফিউল আজম, সাগর গোলদার, আলমগীর হোসেন, অরূপ কুমার নাগ, প্রভাত বিশ্বাস প্রমুখ।
শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শনে বাম গণতান্ত্রিক জোট খুলনার নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
গত ৭ আগস্ট শনিবার আনুমানিক বিকেল ৫:৩০টায় খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক সহিংসতায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, মন্দিরের বিগ্রহ, ব্যবসা প্রতিষ্ঠান, সমাধি, বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ ঘটে। বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ আজ ৯ আগস্ট বেলা ১১:৩০টায় ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। নেতৃবৃন্দ সেখানে পৌঁছালে এলাকার ভুক্তভুগীরা কান্নায় ভেঙ্গে পড়েন ও আহাজারি করে বলেন, পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম হতে চিহ্নিত একদল উগ্র সাম্প্রদায়িকগোষ্ঠী সশস্ত্র অবস্থায় সুপরিকল্পিতভাবে এ হামলা চালায়। এ সময়ে পুলিশ ফাড়ির শরণাপন্ন হলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয় থাকে। বর্তমানে এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। নেতৃবৃন্দ এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থেকে তাঁদের সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নেতৃবৃন্দ এ জঘণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, দ্রুত মন্দিরগুলো পুনঃ সংস্কার, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন, খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ, খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বাসদ খুলনা জেলা সদস্য আব্দুল করিম, রূপসা উপজেলা সিপিবি সভাপতি মুরারী সরকার, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম, রূপসা উপজেলা ইউসিএলবি সাধারণ সম্পাদক হৃদয় কীর্ত্তুনীয়া, উপজেলা নেতা নিতাই বিশ্বাস, চিত্ত বিশ্বাস, উদীচী জেলা সহ-সভাপতি আকবর হোসেন, শিয়ালী শাখার সভাপতি অধ্যাপক পূর্ণেন্দু ম-ল প্রমুখ।
রূপসায় শ্রমিকলীগের শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রূপসার আইচগাতী ইউনিয়ন শ্রমিকলীগের প্রস্তুতিমূলক আলোচনা সভা ৯ আগষ্ট সোমবার বিকাল ৪ টায় খানমোহাম্মদপুর শ্রমিকলীগের নিজস্ব অফিস কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলমগীর শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা শ্রমিকলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ। উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিকলীগ নেতা ও ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক এইচ এম রোকন, জেলা শ্রমিকলীগ নেতা সবুজ খাঁন,ও মোঃ বারেক খাঁন,ইউনিয়ন শ্রমিকলীগ নেতা খোকন হাওলাদার,আশরাফুল ইসলাম আসাফাত, মোঃ আজিজুর রহমান আজিজ,জহির রায়হান,ফয়সাল আহম্মেদ।এ সময় উপস্থিত ছিলেন- সোহাগ শেখ,শিমুল শেখ,খুরশিদা বেগম,হরিচাঁদ দাশ,আনিস সরদার,মাহমুদুর রহমান মাসুম,আরজ আলী বিশ্বাস বাবু,রাশিদা বেগম,আনিস শেখ,রুহুল আমিন গাজি,জুয়েল শিকদার,মিজান শেখ,সোবাহান শেখ,ইয়াছমিন বেগম, সোহাগ হাওলাদার, বিশ্বজিৎ, তিলক সহ নেতৃবৃন্দ প্রমুখ
গিলাতলায় জুয়া খেলা ও “মাদক হোম ডেলিভারি” নেশায় ধবংস করছে যুবসমাজ!
ফুলবাড়ীগেট খুলনা প্রতিনিধি
জুয়া খেলায় “মাদক হোম ডেলিভারি” করার কারণে চাইলেই পেয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। আর সে মাদক সেবনে নেশায় ধবংস হচ্ছে যুবসমাজ। খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ও গিলাতলা ৫ নং ওয়ার্ডের গাজী পাড়ার বিভিন্ন অলিতে গলিতে ‘মাদকদ্রব্য হোম ডেলিভারিতে’ ক্রয়-বিক্রয় হচ্ছে। থানা এলাকার গ্রামগঞ্জে পাড়া মহল্লায়ও চলছে বিভিন্ন মাদকের জমজমাট ব্যবসা। এইসব মাদকের টাকা জোগাড় করতে মাদক সেবনকারীরা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে। কোভিড-১৯ মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ না মেনে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা বেড়েই চলেছে, সেই সাথে টাকা দিয়ে জুয়াখেলাসহ বিভিন্ন খেলা অবাধে চলছে। যারা বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে ও জুয়া খেলে, তাদের এইসবের টাকা জোগাড় করতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করতে হয়। বিশেষ কৌশলে মাদক ব্যবসায়ীরা হোম ডেলিভারি করছে নানারকম মাদক নিয়ে। এসব মাদক সেবন করে মানুষের জীবন ধ্বংস করছে, আর অন্যদিকে মাদক ও জুয়ার টাকা জোগাড় করতে এসবের সাথে জড়িত হচ্ছে নতুন করে স্কুল কলেজের শিক্ষার্থীরা। অনেকেই বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবনে অনেক বড় ক্ষতি হচ্ছে। বিশেষ করে বিভিন্ন মাদকদ্রব্য অর্ডার করলেই হোম ডেলিভারি করতে পারছে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা। মাদক সেবনকারীরাও খুব সহজেই কাছে পেয়ে যাচ্ছে মাদক। এই মাদক ও জুয়া সিন্ডিকেট চক্রের সাথে অনেকেই জড়িত আছে বলে জানা গেছে। সচেতন মহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক চেষ্টা করছেন মাদক নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু নতুন নতুন কৌশলে মাদক ব্যবসা করা হচ্ছে আর অপরাধমূলক কর্মকান্ডও বাড়ছে বলে অভিমত প্রকাশ করেন অনেকেই। গিলাতলা গাজী পাড়ার মরহুম গাজী আজিবর রহমানের পুত্র বড় মাদকের ডিলার(মাদক স¤্রাট) গাজী হাদিউজ্জামান হাদু (৪০) গত ২০ জুলাই বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ২ কেজি গাঁজা ১টি ইজিবাইক সহ আটক হয়ে যশোর জেলহাজতে রয়েছে। এব্যপারে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। যার নং-২৬,তাং-২০/০৭/২০২১। হাদু গাজী দির্ঘদিন ধরে বেনাপোল থেকে মাদক এনে খানজাহান আলী থানা এলাকায় মাদক সাপ্লাই করতো, মাদক স¤্রাট হাদু গাজী আটক হলেও গিলাতলা দক্ষিণপাড়ার নাম করা এক মাদক ব্যবসায়ি বর্তমানে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা । এছাড়া গিলাতলা দক্ষিনপাড়া এলাকার উঠতি বয়সের কিশোররা মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হাইকোর্ট থেকে জামিনে এসে দেদারছে চালিয়ে যাচ্ছে গাঁজার ব্যবসা। সে নিজে এবং তার বেতনভুক্ত ১০ থেকে ১২ জনের একটি টিম খানজাহান আলী থানা এলাকায় চাহিদা অনুযায়ী মাদক সেবীদের ঘরে মাদক ডেলিভারি দিয়ে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক বিরোধী অভিযান চালায়, কিছু অপরাধী গ্রেফতার হয়, তারা আদালত থেকে জামিনে এসে আবার সেই অপরাধ করে। মাদক ব্যবসায়ীদের কাছে গিয়ে মাদক কেনা ক্রেতাদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন নতুন নতুন কৌশলে মাদক বেচাকেনা হচ্ছে, যা অভিযানে ধরা যাচ্ছে না বলে পুলিশ জানায়। এলাকায় জীবন ধ্বংসকারী ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, মদ ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অর্ডার করলেই হাতের কাছে পাচ্ছে (হোম ডেলিভারি)। এইসব মাদক সেবন করে একদিকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যদিকে মাদকের টাকা জোগাড় করতে মাদক সেবনকারীরা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে। মাদক সেবন করা অবস্থায় নেশার মধ্যে নারী নির্যাতনের ঘটনাও বেড়ে গেছে থানা এলাকাতে । সেই সাথে জুয়া(তাস) ও ডিজিটাল চায়না জুয়া খেলার টাকা জোগাড় করতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে মাদক সেবনকারী ও জুয়াড়ীরা। সূত্র জানায়, অনেক মাদক ব্যবসায়ী ও জুয়ার মালিকরা নিজস্ব সিন্ডিকেট তৈরি করে মোবাইল ফোনে কল করে অথবা ম্যাসেজ এর মাধ্যমে কাঙ্খিত স্থানে পৌঁছে তাদের কারবার করছে । এসব মাদক সেবন করে ১২-১৮ বছরের কিশোর ও ১৮-৪০ বছরের যুবক যুবতীসহ সব বয়সের লোকজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সততা ও সাহসী ভুমিকায় কাজ করতে নতুন কৌশলে অভিযান পরিচালনা করলে হয়ত কিছুটা মাদক নিয়ন্ত্রণসহ জুয়া বন্ধ করা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল। প্রশাসন চাইলেই জুয়া বন্ধ করাসহ কিশোর গ্যাং মাদক, সন্ত্রাসীদের আটক করা সম্ভব বলেও মনে করেন সচেতন মহল ।
ফুলবাড়ীগেটে দিন দুপুরে চুরির ঘটনায় ১০ দিনঅতিবাহিত হলেও উদ্ধার হয়নি চোরাইকৃত মালামাল
ফুলবাড়ীগেট খুলনা প্রতিনিধি
নগরির খানজাহান আলী থানাধীন যোগিপোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সুলতান মুন্সির বাড়ির ভাড়াটিয়া ডাঃ দিপংকর তালুকদার ফুলবাড়ীগেটে তার ফার্মেসীতে যায় এবং তার স্ত্রী ফুলবাড়ীগেট বাজারে গেলে , গেটের তালা ভেঙ্গে গত ১ আগষ্ট সকাল ১১ টার সময় অভিনব কায়দায় চোরেরা ২ টা স্বর্নের চেন, ১ টি স্বর্নের লকেট , ১ টা স্বর্নের আংটি , ১ টি নাকফুল , ৭ ভরি রুপা, ১ টি এনড্রুয়েট মোবাইল সেট সহ প্রায় দেড়লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দেয় চোরেরা । এ ঘটনায় ভুগÍভোগি ডাঃ দিপংকর তালুকদার ঐদিনেই খানজাহান আলী থানায় একটি অভিযোগ দায়ের করলেও ঘটনার ১০ দিন অকিবাহিত হলেও থানা পুলিশ অদ্যবধি ঘটনায় জড়িত কাউকে আটক বা চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি । ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই হাসান বলেন অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে ।
অভয়নগরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
অভয়নগরে দুর্যোগ ব্যবন্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২০২০-২০২১ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১৯ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্তিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা রিজিবুল ইসলাম প্রমুখ।
অভয়নগরে আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজ পরির্দশন
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
অভয়নগর উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজ পরির্দশন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। গতকাল সোমবার সকালে উপজেলার প্রেমবাগ ও পায়রা ইউনিয়নের জমি আছে ঘর নাই আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় র্নিমানাধীন দুটি ঘরের কাজ শেষ হওয়ায় তা পরির্দশন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান. উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. রিজিবুল ইসলাম। দুই শতক জমির উপরে দুইটি শোবার ঘর, রান্না ঘর, ও বাথরুম। ইটের দেওয়াল, উপরে রঙ্গীন ঢেউটিনের চাল। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এক লক্ষ ৭১ হাজার টাকা।
মহেশপুরের আজমপুরে সামছুল হুদা খান কলেজের ৪র্থ আইসিটি ভবন নির্মান কাজের উদ্বোধন করেন এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুরের সামছুল হুদা খান কলেজের ৪র্থ আইসিটি ভবন নির্মান কাজের উদ্বোধন করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
গতকাল সোমবার বিকালে ফলক উন্মোচন আর মাটি কাটার মধ্যদিয়ে সামছুল হুদা খান কলেজের ৪র্থ আইসিটি ভবন নির্মান কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪র্থ আইসিটি ভবন নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ময়জদ্দীন হামিদ,,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,ঝিনাইদহ সহকারী প্রকৌশলী লিংকন বিশ্বাস, সামছুল হুদা খান কলেজের অধ্যক্ষ এবিএম শাহা আলম,আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজান আলী,সাধারণ সম্পাদক আকিদুর রহমান,আওয়ামীলীগ নেতা আজমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান মন্টু,যুবলীগ নেতা আব্দুল আজিজ খান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খান,পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম প্রমুখ।
সাতক্ষীরায় হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কাঁকডাঙ্গা সীমান্ত এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অর্ধশতাধিক দুঃস্থ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে সোমবার সকাল ১০টায় কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীতে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন, বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী ও তলুইগাছা সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার হারুনার রশীদসহ বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ এ সময় জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় হত-দরিদ্র অসহায় সীমান্তবাসীর মাঝে এধরনের মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবণ।
কেশবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,সেলাই মেশিন ও আর্থিক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ ও মহিলা বিয়ষক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা,সেলাই মেশিন ও আর্থিক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ও সেলাই মেশিন এবং আর্থিক প্রদান করেন কেশবপুরের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন,পৌর মেয়র রফিকুল ইসলাম,প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,জেলা আওয়ামী লীগের সদস্য সাগর হোসেন,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,পৌর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ উজ জ্জামান খান,থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন,জাহাঙ্গীর হোসেন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রা রাবেয়া ইকবালসহ উপজেলা পৌর,ইউনিয়ন,ওয়ার্ড,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগ,যুব মহিলা লীগসহ অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেশবপুরে ৫ শত দুঃস্থ অসহায় পরিবার পেলো সরকারি ত্রান
আলমগীর হোসেন, কেশবপুর:
কেশবপুর পৌরসভার আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত চাল,এবং নগদ,অর্থ দ্বারা ক্রয়কৃত ত্রাণসামগ্রী তৃতীয় লিঙ্গর মানুষ,সেলুন,স মিল শ্রমিক,লন্ডী দোকানদার,এবং দুঃস্থ গরীব ও অসহায় ৫ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুর ১২টায় পৌরসভার কার্যালয়ের সামনে পৌর মেয়র রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অসহায় ৫ শত পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন কেশবপুরের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,জেলা আওয়ামী লীগের সদস্য সাগর হোসেন,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,পৌর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ উজ জ্জামান খান,থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন,জাহাঙ্গীর হোসেন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রা রাবেয়া ইকবালসহ উপজেলা পৌর,ইউনিয়ন,ওয়ার্ড,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগ,যুব মহিলা লীগসহ অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শিয়ালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার ও দায়ীদের শাস্তি দাবী করেছেÑবাসদ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, খুলনা জেলা কমিটির সমন্বয়ক কমরেড জনার্দন দত্ত নাণ্টু, সদস্য কমরেড আব্দুল করিম, কমরেড প্রলয় মজুমদার, কমরেড কোহিনুর আক্তার কনা, কমরেড রবিন ম-ল ও কমরেড সনজিত ম-ল এক বিবৃতিতে গত শনিবার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ধর্মনিরপেক্ষ চেতনাকে বিসর্জন দিয়ে রাজনীতিতে ধর্মের ব্যবহারের মাধ্যমে আজ মৌলবাদীগোষ্ঠীকে শক্তিশালী করা হয়েছে। সুতরাং সম্পাদ্রায়িকতা প্রতিরোধ করে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা পুনর্বার বাস্তবায়ন করতে হলে সকল বুর্জোয়া ও সাম্প্রদায়িক শক্তিকে বর্জন করে বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বাগেরহাটে ব্যবসায়ীকে হয়রানীমূলক মামলায় জড়ানোর প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় ব্যবসায়ীকে হয়রানীমূলক মামলায় জড়ানোর প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী। ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসলে পাওনা টাকা চাইতে গেলে ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হয় ব্যবসায়ী আমিনুল ইসলাম মোল্লাকে। এর পরেই এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ফুসে উঠে এলাকাবাসী। অবিলম্বে তার মুক্তির দাবীতে মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
ব্যবসায়ী আমিনুল মোল্লার স্ত্রী তানিয়া বেগম বলেন, আমরা ঢাকায় ব্যবসায়ী করি। ২০১৯ সালে তিন বিঘা জমি বন্ধক দেওয়ার কথা বলে শাফিয়া আক্তার দুলালী স্টাম্পে চুক্তির মাধ্যমে আমাদের কাছ থেকে দেড় লক্ষ টাকা নেয়। কিন্তু জমি না দেওয়ায়, আমরা টাকা ফেরত চাই। রাজাপুর বাজারে বসে প্রকাশ্যে অনেক লোকজনের উপস্থিতিতে টাকা ফেরত চাওয়া হয়। এসময় তারা আমাদের গালি গালাজ করে। রাতেই শাফিয়া আক্তার দুলালী আমার স্বামীর নামে শাফিয়ার মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে। ওই মামলায় আমার স্বামীকে গ্রেফতার করে পুলিশ জেল হাজতে পাঠিয়েছে। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা। আমাদের টাকা ফেরত না দেওয়ার জন্যই এই ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হয়েছে আমার স্বামীকে। আমি অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
রাজাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক রাজ্জাক তালুকদার বলেন, এই মামলায় আমাকে দুই নম্বর সাক্ষী করা হয়েছে। কিন্তু এই মামলা বা ঘটনার বিষয়ে আমি আদৌ কিছু জানিনা। আমি এই মামলা প্রত্যাহার চাই। এছাড়া এই মামলার বাদীদের বিরুদ্ধে নানান অভিযোগও রয়েছে।
স্থানীয়রা বলেন, শাফিয়া আক্তার দুলালী ও তার স্বামী মনির চকিদার এলাকার মানুষকে জিম্মি করে বিভিন্ন সময় টাকা আদায় করে। পুলিশের সাথে সুসম্পর্ক রেখে এলাকায় নানা অপরাধ করে তারা। কিছু দিন আগে ব্যবসায়ী সেলিম জোমাদ্দারকে বাড়িতে আটকে ৭০ হাজার টাকা আদায় করেছে। শাফিয়া আক্তার সাংবাদিক পরিচয়েও চাঁদাবাজী করে এলাকায়। শুধু সেলিম এবং আমিনুল নয় শাফিয়া এবং তার স্বামী এলাকার অনেককে জিম্মি করে টাকা নিয়েছে।
শাফিয়া আক্তার দুলালীর ভাই আজিজ মোল্লা, আব্দুস সালাম ও রশীদ মোল্লা বলেন, শাফিয়া আমাদের বোন হলেও এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা। এভাবে মানুষকে হয়রাণি করাটা আমরা সমর্থন করি না।
মামলার বাদী শাফিয়া আক্তার দুলালী এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমরা আমিনুলের কাছ থেকে টাকা নিয়েছিলাম। সেই টাকা ফেরতও দিয়েছি।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। যাতে নিরাপরাধ কেউ হয়রানীর স্বীকার না হয়। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।
আকিজ গ্রুপের পক্ষ থেকে বাগেরহাট সদর হাসপাতালে হাইফ্লো নাজাল ক্যানোলা বিতরণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
করোনা পরিস্থিতিতে আকিজ গ্রুপের পক্ষ থেকে বাগেরহাট সদর হাসপাতালে “হাই ফ্লো নাজাল ক্যানোলা মেশিন” বিতরণ করা হয়েছে।সোমবার (০৯ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আকিজ বেকার্স লিমিটেডের পক্ষ থেকে তিনটি “হাই ফ্লো নাজাল ক্যানোলা মেশিন” সেট প্রদান করা হয়। আকিজ গ্রুপের প্রিমিয়াম বিস্কিট ব্র্রান্ড বেকম্যান‘স এর “বেকম্যান‘স করোনা ওয়ারিয়র্স” ক্যাম্পেইনের আওতায় করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত এই জরুরী মেশিন বিতরণ করা হয়।
এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা, আকিজ গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ রাশেদুজ্জামান তুষার, বেকসম্যান বিস্কুটের এরিয়া সেলস ম্যানেজার মোঃ মাহমুদুর রহমানসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতিতে বাগেরেহাট সদর হাসপাতালে “হাই ফ্লো নাজাল ক্যানোলা মেশিন” বিতরণ করায় আকিজ গ্রুপকে সাধুবাদ জানান জেলা প্রশাসক ও সিভিল সার্জন।
আকিজ গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ রাশেদুজ্জামান তুষার বলেন, করোনা আক্রান্ত রোগীদের পাশে দাড়ানোর জন্য আকিজ গ্রুপের পক্ষ থেকে সারা বাংলাদেশে বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৩টি “হাই ফ্লো নাজাল ক্যানোলা মেশিন” বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় বাগেরহাট সদর হাসপাতালে তিনটি মেশিন নিয়ে ইতোমধ্যে ৬৯টি বিতরণ করা হল। এর সাথে মেশিনের পাঁচ সেট স্পায়ার্স পার্টসও দেওয়া হয়েছে। পাশাপাশি বিনামূল্যে নিজস্ব কারিগরি টিম দিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে অকেজো “হাই ফ্লো নাজাল ক্যানোলা মেশিন” মেরামত করে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
যুগের পরিবর্তনের সাথে এগিয়ে যাচ্ছে কৃষি ও কৃষক
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া দুর থেকে দেখলে মনে হয় থাইল্যন্ডের কোন ক্ষেতের পাশদিয়ে যাচ্ছি। প্রত্যেকটি গিটে গিটে চিচিঙ্গা, মনে হচ্চে সৃষ্টিকর্তা তাঁর সবটুকু ভালবাসা দিয়ে ক্ষেতটি ভরে দিয়েছে। এক কথায় অত্যন্ত দৃষ্টিনন্দন। একটি গাছে যে এত চিচিঙ্গা ধরতে পারে তা না দেখলে বিশ্বাস করা যাবেনা। যুগের পরিবর্তনের সাথে এগিয়ে যাচ্ছে কৃষি ও কৃষক। এবছর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের কৃষক ইসলাম বিশ্বাস উপজেলা কৃষি অফিসারের পরামর্শ ও সহযোগিতায় প্রথম বারের মত চিয়াথাই কোম্পানির রানার জাতের চিচিঙ্গা চাষ করে অবিশ্বাস্য সফলতা পেয়েছেন। তার ১৮ শতাংশ জমিতে এ জাতের চিচিঙ্গা চাষ করে তিনি অত্যন্ত লাভবান হয়েছেন।
জানতে চাইলে কৃষক ইসলাম বিশ্বাস এই প্রতিবেদককে বলেন ১০-১২ বছর ধরে আমি চিচিঙ্গা চাষ করছি। কিন্তু এত ফলন কখনও পায়নি, প্রত্যেকটি গিঁটে গিঁটে চিচিঙ্গা। ভাল ফলন পাওয়ায় আমরা খুব খুশি। আমি উপজেলা কৃষি অফিসারের পরামর্শে প্রথম বারের মত বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে চার হাত অন্তর অন্তর মাদা তৈরি করে খাট জাতের বরবটির মাঝে সাথী ফসল হিসাবে এজাতটি চাষ করি। আমার ১৮ শতক জমিতে সবমিলিয়ে ৯ হাজার টাকা খরচ হয়েছে।
এ পর্যন্ত ৩৫ হাজার টাকার চিচিঙ্গা বিক্রি করেছি , আরও ২০-২৫ হাজার টাকা বিক্রি হবে। বরাতিয়া গ্রামের কৃষাণী শাহিনুর বেগম জানান, উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ পেয়ে এবছর প্রথম বারের মত এজাতটি আমি লাগিয়েছি এবং আমার ২০ শতাংশ জমিতে ৮ হাজার টাকা খরচ করে এ পর্যন্ত ৩০ হাজার টাকার কুশি বিক্রি করেছি এবং আশা করছি আরও ৩০ হাজার টাকা বিক্রি করতে পারব। ডুমুরিয়া ইউনিয়নের আইতলা গ্রামের কৃষক আতিয়ার রহমান বলেন, এটি খুব লাভজনক ফসল, পরিচর্যা কম করতে হয় এবং রোগ পোকামাকড়ের আক্রমণ ও কম। আমি এবছর ২ বিঘা ঘেরের পাড়ে ৪০,০০০ টাকা বিক্রি করেছি এবং আরও ১০-১২ হাজার টাকা বিক্রি করতে পারব। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, ডুমুরিয়া উপজেলা সবজির জন্য বিখ্যাত। আমি প্রতিনিয়ত কৃষকের পাশে থেকে আধুনিক ও উন্নত জাত ব্যবহার করে কিভাবে ফলন বৃদ্ধি করা যায় এবং কৃষিকে লাভজনক করা যায় সে লক্ষ্যে কাজ করছি। এজন্য কৃষককে বিভিন্ন আধুনিক প্রযুক্তির উপর নিয়মিত প্রশিক্ষন এবং মাঠে গিয়ে পরামর্শ দিচ্ছি। ডুমুরিয়ার কৃষিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।










































