একজন দক্ষ ও ভালো খেলোয়াড় দেশের সুনাম বয়ে আনতে পারে: -শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি,জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক বিরোধী হুইপ আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, একজন ভালো ও দক্ষ খেলোয়াড় ইচ্ছা করলে দেশের সুনাম বয়ে আনতে পারে। এজন্য শিক্ষার সাথে তালমিলিয়ে খেলাধূলার প্রতি গুরুত্বারোপ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে যুগপোযোগী করে আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ তৈরীর অন্যতম কারখানা। সুতরাং সেই কারখানা ভালো হলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে। এই ক্ষেত্রে শুধু অবকাঠামো নয়, শিক্ষা প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। এজন্য বিদ্যালয় পরিচালনা পরিষদ, অভিভাবক, সূধী সমাজ ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি গতকাল সোমবার বিকাল সাড়ে চারটায় গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হকের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ফুলতলা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা। বিশেষ অতিথি ছিলেন খুলনা খানজাহানআলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, শহীদ শেখ বিশেষায়িত হাসপাতালের অর্থো: বিভাগের প্রধান ডাঃ আব্দুল কাদের, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব বেগ আব্দুর রাজ্জাক, বিদ্যানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু, আটরা গিলাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব খান হাফিজুর রহমান ও ইউপি সদস্য আলহাজ্ব হাফেজ মাওলনা গোলাম মোস্তফা এবং আছিয়া আনসার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা ফম লিয়াকত আলী, বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরিদ রানা, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি সরদার আলী আহম্মেদ, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোফাজ্জেল হোসেন, মোঃ অলিয়ার রহমান মৃধা, জগন্নাথ অধিকারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীরোদ কুমা মন্ডল, পরিচালনা পরিষদের সদস্য মোঃ সোহরাব হোসেন, আসলাম শেখ, মিলন মজুমদার, হালিমা বেগম, শিক্ষক শেখ মুজিবর রহমান, হেলাল উদ্দীন, নারগিস সুলতানা, তুষার কান্তি বিশ্বাস, মোঃ আফজাল হোসেন, শেখ মুজিবর রহমান, রিজিয়া খাতুন, ফয়জুন নাহার পাঠান, নাজমা খাতুন, অনিমেষ চন্দ্র মন্ডল, রাজিব হুসাইন প্রমূখ।
উপ নির্বাচন-মোড়েলগঞ্জ-শরণখোলা
শেখ হাসিনার আমলে উন্নয়নের জোয়ার বইছে প্রত্যন্ত অঞ্চলে: এ্যাড.মিলন
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলেই উন্নয়নের জোয়ার বইছে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে উন্নয়নের ছোয়া। তাই নৌকা প্রতিকের বিকল্প নেই। সাধারণ মানুষ ৮৫ ভাগ ভোটার ২১ মার্চ উপ নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় করবেন। তিনি আরো বলেন, ‘কোন ভাইয়ের স্লোগান নয়’ একটাই স্লোগান উন্নয়নের প্রতিক নৌকার।
সোমবার বিকেলে বলইবুনিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ইউয়িন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার খ.ম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. অসীম কুমার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সহ-সভাপতি শাহাবুদ্দিন তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, ইউপি চেয়ারম্যান মো. শাহাজাহান আলী খান, ইউনিয়ন যুবলীগ নেতা কবির হোসেন, আসাদ হোসেন প্রমুখ।
অভয়নগরের জামায়েতের আমির আটক
অভয়নগর প্রতিনিধি
অভয়নগরের জামায়েতের আমির ও পাইড়াহাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান কে নাশকতা মামলায় অভয়নগর থানা পুলিশ আটক করে। ৯মার্চ সোমবার সকালে গোপন সংবাদ পেয়ে অভয়নগর থানার এস আই নাসিরউদ্দিন ও এএসআই তরিকুল ইসলাম উপজেলার পাশ থেকে তাকে আটক করে।
গিলাতলা মহাসড়কের দুইপার্শ্বের ফুটপাতে ইট,বালু রাখায় বড় ধরনের দূর্ঘটনার আশংকা
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা ক্যান্টনমেন্টের উত্তর পাশ্ব থেকে শুরু করে ইট,বালু ব্যবসায়ীরা আফিলগেট পর্যন্ত খুলনা যশোর মহাসড়কের দুইপাশ্বে ফুটপাত বন্ধ করে ট্রাকযোগে ইট,বালু লোড আনলোড করায় প্রতিনিয়ত দূর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে। উক্ত এলাকায় ইট বোঝাই ট্রাকের ধাক্কায় গত ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় গিলাতলা মীরপাড়ার সৈয়দ আজিমুলের পুত্র ও বয়রা ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র মোঃ দীনইসলাম (১৯) ও তার বন্ধু একই এলাকার আঃ সালামের পুত্র বিএল কলেজ শিক্ষার্থী মোঃ রিফাত মটরসাইকেলে গুরুতর আহত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি দেখা দিলে ২৯ জানুয়ারী ঢাকা গ্রীনহাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারী তার মৃত্যু হয়। এলাকার পথচারী মটরসাইকেল চালক সালাউদ্দিন বলেন,সম্প্রতি মটর সাইকেলযোগে খুলনা যাওয়ার পথে সড়কের দুইপাশ্বে দুইটি ইট বোঝাই ট্রাক আনলোডরত অবস্থায় দুইটি দ্রুতগামী বাস ওভারটেক করার সময় আমার মটর সাইকেলটি নিয়ে অল্পের জন্য রক্ষা পাই। বাইসাইকেল চালক মোস্তফা কামাল বলেন, ট্রাকে লোড আনলোড করায় ব্যস্ততম মহাসড়কের ফুটপাতে ইট, বালু রাখায় জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এব্যাপারে গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেও দেখেছি সড়কের ফুটপাত বন্ধ করে ইট,বালু রাখা আছে। তবে ইট,বালু সরানোর ব্যাপারে ব্যবসায়ীদেরকে জানানো হবে। এলাকাবাসী এব্যাপারে উর্ধ্বোতন প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
সাতক্ষীরার তালার অগ্নিদ্বগ্ধ গৃহবধুকে হত্যার ঘটনায় স্বামীর স্বীকারোক্তি
তালা ও সাতক্ষীরা প্রতিনিধি
‘আমি নিজেই আমার স্ত্রী রতœাকে পেট্রলে পুড়িয়ে হত্যা করেছি’ বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুরের গৃহবধূ ফারহানা আক্তার রতœার স্বামী হাসিবুর রহমান সবুজ।
সোমবার সকালে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন । তিনি বলেন হাসিবুর রহমান সবুজ সাতক্ষীরার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের আদালতে রতœাকে তার শয়ন কক্ষে পেট্রল ছিটিয়ে আগুন লাগিয়ে হত্যার কথা স্বীকার করেছে। গ্রেফতারের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার জানান, গত ২০ ফেব্রুয়ারি রাতে আগুন দিয়ে হত্যার লক্ষ্যে হাসিবুর রহমান সবুজ তিন লিটার পেট্রল কিনে আনে । পরে সে তার ভাড়া বাসায় নিজেদের শয়ন কক্ষে পাইপের মাধ্যমে পেট্রল ছিটিয়ে দেয়। এর পরই সে গ্যাস লাইটার জ¦ালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতেই গৃহবধূ রতœা পুড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হলে গত ৪ মার্চ মারা যায় রতœা(২৬)।
হত্যার মোটিভ জানাতে গিয়ে পুলিশ সুপার বলেন, ফারহানা আক্তার রতœার আগের স্বামী মিজানুর রহমানের সাথে তার ৩/৪ টি মামলা চলমান রয়েছে। তাছাড়া মিজানুর রতœার মাধ্যমে তার বাবার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে তা আর শোধ দিচ্ছিল না। এ নিয়ে বিরোধ চরমে উঠলে ২০১৯ সালে রতœা খুলনার ডুমুরিয়ার মিজানুরের ঘর ছেড়ে কুষ্টিয়ার হাসিবুর রহমান সবুজকে বিয়ে করে তালার মোবারকপুরে বাবু সাধুর বাড়িতে ভাড়া থাকত্ ো। রতœা এর পর থেকে সে সবুজকে ব্যবহার করে সাবেক স্বামী মিজানুরের দোকান পুড়িয়ে ও তাকে হত্যার পায়তারা করতে থাকে। অপরদিকে সবুজের ধারনা জন্মায় যে রতœা তার সাবেক স্বামীর সাথে এখনও মেলামেশা করে। এসব নিয়ে রতœা ও সবুজের মধ্যে সন্দেহ ও মত বিরোধ চাঙ্গা হতে থাকে। এ সবের প্রতিশোধ নিতে সবুজ পেট্রল দিয়ে তার স্ত্রীকে হত্যা করে। তার ধারনা ছিল ঘরের মধ্যে পাইপ দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগালে সবার ধারনা হবে রতœা আত্মহত্যা করেছে। কিন্তু পুলিশের হাতে গ্রেফতার হবার পর সবুজ ১৬১ ধারা ও পরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের এক দিন পর নারীর মরদেহ উদ্ধার, আটক-১
সাতক্ষীরা প্রতিনিধি
নিখোঁজের এক দিন পর সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত গ্রামের একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকারী সন্দেহে স্থানীয় জনতা রিপন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। সোমবার সকালে উপজেলার কাকডাঙ্গা সীমান্তবর্তী সরদার পাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম সাহিনা খাতুন ওরফে সোনা বিবি। তিনি ওই গ্রামের বদরুজ্জামানের স্ত্রী। এছাড়া আটক রিপনও ওই একই গ্রামের শহীদুল্লাহর ছেলে।
সোনা বিবির আত্মীয় আসাদুজ্জামান জানান, রোববার সন্ধ্যা থেকে সোনা বিবি নিখোঁজ ছিল। রাতভর খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশের একটি পুকুরের ঘাটে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ সনাক্ত করা হয়। তবে, তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি আরো জানান। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনীর উল গিয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া রিপনকে আটক করে থানায় আনা হয়েছে। পুলিশ এ হত্যকান্ডের রহস্য উন্মোচনে ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে তিনি জানান।
মাদকের চালান যেন দেশে না আসতে পারে সে জন্য দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে: পুলিশ মহাপরিদর্শক
মাসুম হাওলাদার, বাগেরহাট
বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বলেছেন, বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলের পরেই আমরা মাদক নির্মুলে কাজ করে যাচ্ছি। মাদকের চালান যেন দেশে না আসতে পারে সে জন্য পুলিশ দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোন মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে। শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। এই দেশ আমার রাষ্ট্র আমাদের। দেশকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সোমবার দুপুরে বাগেরহাটে পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী হেলিকপ্টারযোগে খানজাহান আলী কলেজ মাঠে নামেন। সেখান থেকে শহরের খারদ্বারে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। ফিতাকেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন করেন। ফলক উন্মোচন শেষে ভবন পরিদর্শন করেন। ভবন পরিদর্শন শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিভিন্ন টেরাকোটা পরিদর্শন করেন আইজিপি। পরে তিনি খুলনার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করেন।
নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোব্দা শেখ কামরুজ্জামান টুকু,বাগেরহাট জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাটের পৌর মেয়র খাঁ হাবিবুর রহমান,বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা পুুলিশিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম টুকু, প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদারসহ বাগেরহাট পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার অফিস ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৮ কোটি ৫৮ লক্ষ ২০ হাজার টাকায় বাগেরহাট শহরের খারদ্বারে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের নতুন ভবন নির্মান করা হয়েছে।
কৃষিমন্ত্রী আগামী ১২ মার্চ খুবিতে আসছেন
খবর বিজ্ঞপ্তি
আগামী ১২ মার্চ বিকেল ৫ টায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের কৃষি উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদান’ শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনারে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের কার্যক্রম উপস্থাপন করবেন প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির।
আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
তথ্য বিবরণী
আজ (মঙ্গলবার) খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’। দিবসটি উপলক্ষে সকাল নয়টায় খুলনা শহিদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সার্কিট হাউজ ”ত্বরে শেষ হবে। র্যালি শেষে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কপিলমুনিতে নিজের প্রযুক্তি ব্যবহার করে ক্ষেতের ইঁদুর মারতে সফল কৃষক লিয়াকত
পলাশ কর্মকার, কপিলমুনি ঃ
কপিলমুনির সলুয়ার বিলে ইঁদুরের উৎপাতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। ধান, মাছ, কাঁকড়াসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি করছে এই ইদুর। একদিকে নানা প্রাকৃতিক দুর্যোগ আর অন্য দিকে ইদুরের দৌরাতেœ কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন।
মাঠের পর মাঠ নানা শষ্য তছরুপ করছে ইদুর। শুধু শষ্য নয় মৎস্য ঘেরের মাছ ও কাঁকড়া ধরে খাচ্ছে এসব বাঘা বাঘা মেটে জাতের ইদুর। আর এসব ইদুরের হাত থেকে কৃষকদের রক্ষা করতে ইদুরের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন স্থানীয় শ্রীরামপুর গ্রামের কৃষক লিয়াকত সেখ। তিনি নিজস্ব প্রযুক্তিতে তারের ফাঁদ তৈরী করে বিলের ইদুর ধরা শুরু করেছেন। গত দশ দিনে তিনি ৫০ টির বেশী ইদুর দরে কৃষকদের বাহবা কুড়িয়েছেন। সলুয়ার বিলে ইদুরের উৎপাত নির্মূল না হওয়া পর্যন্ত ইদুরের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেন বলে তিনি গ্রামের কাগজকে জানান। তিনি জানান, নিজের প্রযুক্তিতে লোহার তারের ফাঁদ তৈরী করে তার ভিতরে শুকনা নারিকেল দিয়ে বিশেষ খাবার তৈরী করে ফসলের ক্ষেতের মধ্যে বা মৎস্য ঘেরের রিং ফাড়িতে রাতে ঐ ফাদ পেতে রাখি। সকালে গিয়ে দেখা যায় বড় বড় ইদুর ধরা পড়েছে সেই ফাদে। তিনি বলেন, ‘প্রতিটি ইদুর সাত ‘শ গ্রাম থেকে নয় ‘শ গ্রাম ওজনের। স্থানীয় কৃষি বিভাগ আমাকে সহযোগীতা করলে শুধু সলুয়ার বিল নয় অন্যান্য মাঠ থেকে ইদুরের উৎপাত রোধ করা সম্ভব।’
স্থানীয় কৃষক মুজিবর রহমান বলেন, ‘আমাদের বিলে হাজার হাজার টাকার ফসল বিনষ্ট করে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতি করছে ইদুর। তবে কৃষক লিয়াকত সেখ নিজ খরচে সেচ্ছায় ইদুর নিধন করে স্থানীয় কৃষকদের কল্যাণে যে কাজ করছেন তা খুবই প্রশংসনীয়। তাকে সরকারী ভাবে এবং আমাদের সহযোগীতা করা উচিৎ। গতকাল যে ইদুরটি তার ফাদে ধরা পড়েছে তার ওজন প্রায় আট ‘শ গ্রাম। ধরা পড়া এ সব ইদুর দেখে অনেকেই প্রথমে ভাবছেন একটা বেজি। কিন্তু ইদুর (মেটে জাত) যে এত বড় বড় হয় তা অনেকেই ভাবতে পারেননি।
রূপসায় বসত বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা দায়ের
রূপসা প্রতিনিধি
রূপসায় বসতবাড়িতে প্রবেশ করে ঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও মারপিট করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ গ্রামে মাহাবুব শেখের সাথে একই এলাকার মহাসিন মুন্সি গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। মাহাবুবদের বসত বাড়ি থেকে উচ্ছেদের উদ্যেশেই মহাসিন গং গত ৮ ফেব্রুয়ারী দুপুরে জনতাবন্ধ হয়ে তাদের বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজনকে মারপিট করে আহত করে। পরে স্বর্ণের জিনিসপত্র ও ঘরে অগ্নিসংযোগ এবং ঘর ভাংচুর করে নগত টাকা নিয়ে যায়। এ সময় সাফিয়া বেগম তার পুত্রবধু ইয়াছমিন বেগম ও আজমিরা বেগম আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্বার করে খুলনার সদর হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় মাহাবুব শেখ বাদী হয়ে রূপসা থানায় ১৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আরও জানা যায়, ১৯৯২ সালে ১.৩৮ শতক জমি জালিয়াতির করার অপরাধে মাহাবুব বাদী হয়ে আতিয়ারকে বিবাদি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত সকল কাগজপত্র পর্যালোচনা করে ২০০১ সালে মাহাবুবদের পক্ষে রায় দেয়। আদালত জমি জালিয়াতির করার অপরাধে মহাসিনের পিতা আতিয়ার রহমানকে ৩ বছর কারাদন্ড প্রদান করেন। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সযোগিতায় মাহাবুবদের ভয় ভিত্তী ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকিতে মাহাবুব বাদী হয়ে আদালতে ১০৭ ধারা মামলা দায়ের করেন মহাসিনগংদের বিরুদ্ধে।
জেলা আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন: যুগ্ম জেলা জজ আদালত পাইকগাছায় স্থানান্তর হলে ন্যায় বিচার ব্যাহত হবে
স্টাফ রিপোর্টার
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, যুগ্ম জেলা জজ আদালত পাইকগাছা উপজেলায় স্থানান্তর হলে ন্যায় বিচার ব্যাহত হবে। বিভাগীয় শহর খুলনা থেকে জেলা যুগ্ম জজ আদালত পাইকগাছায় স্থানান্তর করার ষড়যন্ত্র সংবিধান পরিপন্থী। বাংলাদেশের সংবিধানে ৮ম সংশোধনীতে সকল উপজেলায় আদালত প্রত্যাহারের সিদ্ধান্ত থাকলেও পাইকগাছা এবং কয়রা উপজেলা আদালত এখনও প্রত্যাহার করা হয়নি। গতকাল দুপুর ১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবী জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২০০৯ সালের ২০ এপ্রিল সাধারণ সভার ১৩নং সিদ্ধান্ত অনুযায়ী কয়রা ও পাইকগাছার যুগ্ম জেলা জজ আদালত স্থানান্তর করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সিদ্ধান্ত গৃহীত হয় এবং সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে কয়রা ও পাইকগাছা আদালত প্রত্যাহার করে খুলনায় ফিরিয়ে আনতে হবে। খুলনা হতে যুগ্ম জেলা জজ এর এক আদালত পাইকগাছা উপজেলায় স্থানান্তরের চেষ্টা চলছে। এ আদালত পাইকগাছায় স্থানান্তর হলে খুলনা জেলা আইনজীবী সমিতির সুনাম ক্ষুণœ হবে। জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় আইনজীবী বাদশা মিয়া আহবায়ক, শেখ সোহরাব হোসেন, এস আর ফারুক, শেখ আব্দুল আজিজ, পারভেজ আলম খান ও মোঃ সাইফুলকে সদস্য এবং কে এম ইকবাল হোসেনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে ৫ এপ্রিল আইনজীবী সমিতির মূল ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। তিনি পাইকগাছায় যুগ্ম জজ আদালত স্থানান্তরিত না করা এবং কয়রা-পাইকগাছা আদালত খুলনায় ফিরিয়ে আনার দাবী জানান। এ সময় সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেনসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন,মহামারী ব্যাধি করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সোমবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট হোটেল মিলেনিয়ামে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের এক কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা। সভায় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের শাহজাহান পারভেজ, মোঃ আমির হোসেন, রফিকুল ইসলাম পিটু, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবীর উদ্দিন বাবলু, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ,খাজা মঈনউদ্দিন, তৌহিদুর রহমান দিপু, মেহজাবিন খান, আঃ জব্বার, মঈন খান সেলিম, হুমায়ুন কবীর খান,এড সোহেল পারভেজ, এড আসাদুজ্জামান মিল্টন,নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, শেখ আবিদ উল্লাহ, মোঃ জাহিদুল হক, ,মোঃ জাহিদুল ইসলাম, শেখ হাসান ইফতেখার চালু, হাজ্বী মোতালেব মিয়া, মীর মোঃ লিটন, মোঃ সবুর হোসেন, সোহেল চৌধুরী, শেখ সিদ্দিকুল হক, মোঃ মামুন উকিল, মোঃ মাহবুব মম, এম এম আল মামুন চৌধুরী প্রমুখ।
সিপিবি আয়োজিত স্মরণসভায় বক্তারা: কমরেড এড. ফিরোজ আহমেদ এর চিন্তা চেতনায় ছিল শোষণমুক্তির লড়াই
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সাবেক কেন্দ্রীয় সদস্য, খুলনা নগর কমিটির সাবেক সভাপতি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণমানুষের নেতা কমরেড এডভোকেট ফিরোজ আহমেদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র খুলনা মহানগর কমিটির উদ্যোগে স্মরণসভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেনÑকেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, কমরেড এড. ফিরোজ আহমেদের পুত্র ব্যারিস্টার তৌফিক আহমেদ, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কিংশুক রায়, এস এম বাবর আলী, শ্রীবাস অধিকারী, ফজলুল হক, অধ্যাপক সঞ্জয় সাহা, ফিরোজ মাহমুদ, সরকার ভূষণ চন্দ্র তরুণ, শ্রমিক নেতা রুস্তম আলী হাওলাদার, রঙ্গলাল মৃধা, এস এম ইমরান সাঈদ চন্দন, মোঃ হেলাল, সাবেক ছাত্রনেতা এড. সুব্রত কু-ু, মহেন্দ্র নাথ সেন, হুমায়ুন কবির, অশোক বিশ্বাস, শরিফুল ইসলাম সেলিম, পলাশ দাস, এড. প্রীতিষ ম-ল, যুব ইউনিয়ন নেতা এড. নিত্যানন্দ ঢালী, আব্দুল হালিম, শাহিনা আক্তার, প্রভাষক জয়ন্ত মুখার্জী, আফজাল হোসেন রাজু, এড. খান আজরফ হোসেন মামুন, হরষিৎ ম-ল, কৃষকনেতা এড. হিমাংশু বাইন, এড. প্রণব কান্তি গোলদার, রাহাত খান, শ্রমিকনেতা মোঃ নূরুল ইসলাম, মোঃ সোহেল মিয়া, অশোক ঘোষ, দুলাল সরকার, আইআরভি’র কাজী খালিদ পাশা জয়, ছাত্রনেতা উত্তম রায়, সৌমিত্র সৌরভ, সুমাইয়া বান্না, রুকাইয়া ইয়াসমিন রিয়া, রুখশানা ইয়াসমিন রেশমি প্রমুখ। স্মরণসভায় বক্তারা বলেন, স্কুল জীবনে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পদার্পণ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, শ্রমিক রাজনীতি, আমৃত্যু সিপিবি’র রাজনীতির সাথে ছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের খুলনা জেলা সভাপতি, কেন্দ্রীয় সহ-সভাপতি, বিএল কলেজের ভিপি, খুলনা জেলা আইনজীবী সমিতির চার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, টিইউসি’র খুলনা জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা, রূপসা ব্রিজ নির্মাণ, লবণ পানিতে চিংড়ি চাষের বিরুদ্ধে, দেবহাটা-কালিগঞ্জসহ এ অঞ্চলের ভূমিহীন আন্দোলন, সর্বোপরি কৃষক-শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের আন্দোলনে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেন। কমরেড এড. ফিরোজ আহমেদ যা কিছু হয়েছেন, রাজনীতিই তাঁর মূল পরিচয়। মার্কসবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজতন্ত্র-সাম্যের সমাজ প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু অনড় ছিলেন। কোনো লোভ-লালসা, রক্তচক্ষু তাঁর নীতিনিষ্ঠ অবস্থান থেকে একবিন্দুও নড়াতে পারেনি। তাঁর চিন্তা-চেতনায়, মেধায়-মননে ছিল শোষণমুক্তির লড়াই। একজন কমরেড ফিরোজ আহমেদ তাঁর প্রতিশ্রুতিশীল কর্মকা- দিয়ে তাঁর রাজনৈতিক আদর্শ গণমানুষের মধ্যে নিয়ে যেতে পেরেছিলেন। মেধাবী এবং উচ্চ শিক্ষিত হওয়া সত্বেও রাজনৈতিক আদর্শকে বুকে ধারণ করে অন্য সকল সম্ভাবনা আমলে না নিয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন সমাজ প্রগতির লড়াইয়ে।
যুগে যুগে মহাপুরুষরা সমাজ ও জাতির জন্য পথনির্দেশক হিসেবে অবদান রেখেছেন: হুইপ
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, যুগে যুগে যে সকল মহাপুরুষ এসেছেন তাঁরা বিপথগামী সমাজ ও জাতির জন্য পথনির্দেশক হিসেবে অবদান রেখে গেছেন। শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর তাদেরই মধ্যে অন্যতম একজন। তাঁর আদর্শ ও চিন্তা চেতনা আমাদের লালন করতে হবে। তাহলেই তাঁর স্বপ্ন বাস্তাবয়িত হবে। তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে সরকার গঠন করেছেন ততবারই সকল সম্প্রদায়ের মানুষ স্বতস্ফূর্তভাবে যার যার ধর্ম উৎসাহ উদ্দীপনার সাথে পালন করতে পারে। সে জন্য এ সরকারকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় ধরে রাখতে হবে। তিনি গতকাল সোমবার বিকাল ৫ টায় গুরুচাঁদ স্মৃতি ট্রাষ্ট এর আয়োজনে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর এর ১৭৪ তম জন্মজয়ন্তী ও এক বিশাল মতুয়া মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় বটিয়াঘাটার গুপ্তমারী গুরুচাঁদ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মতুয়াচার্য প্রাণ গোপাল বৈরাগী । মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন করেন মতুয়াচার্য শ্রীশ্রী পদ্মনাভ ঠাকুর। উদ্ভোধক ছিলেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মতুয়াচার্য শ্রীশ্রী সুব্রত ঠাকুর হিল্টু। হুইপ এর ব্যক্তিগত সহকারী পবিত্র মিস্ত্রী ও এ্যাড. অশোক বৈরাগীর সঞ্চলনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক অবঃ সচিব ও স্মৃতি ট্রাষ্টের প্রধান উপদেষ্টা ড. প্রশান্ত কুমার রায়, ট্রাষ্টের উপদেষ্টা রতন কুমার মিত্র, প্রতিষ্ঠাতা সভাপতি নিখিল কুমার কুন্ডু , সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল ও বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় ও বীরমুক্তিযোদ্ধা অবঃ ব্যাংকার কার্তিক বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু মহালদার, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহকারী প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস, খুবি ভিসির পিএ অমিতাভ মিস্ত্রী, অধ্যাঃ প্রদীপ হীরা, আ’লীগনেতা নারায়ন রায়, সুপদ মল্লিক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, ইউপি সদস্য অশোক মন্ডল ও তপতী বিশ্বাস, বিশিষ্ট্য সমাজসেবক ধ্রুব বৈরাগী, সাংবাদিক আহসান কবির, সাংবাদিক শাহিন বিশ্বাস, সাংবাদিক পরিতোষ রায়, অনুপম টিকাদার, রথীন্দ্রনাথ রায়, পারাগ রায়, প্রতিমা রায় প্রমূখ।
অভয়নগরের মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজের জমি দখলমুক্ত করতে প্রতিবাদ সভা
অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজের জমি দখলমুক্ত করতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজ প্রাঙ্গণে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- অভয়নগর উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেন, যুগ্ম আহ্বায়ক অর্জুন সেন, সদস্য বিপুল শেখ, কাজী আহাদুর রহমান মামুন, মুক্তিযোদ্ধা শমসের আলী খাঁন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান এ মজলিস, প্রভাষক রেখা রানী, শিক্ষক প্রতিনিধি দেবকুমার ঘোষ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তরা দাবি করেন- লাইব্রেরি ভবনের প্রবেশ পথ খুলে দাও, দিতে হবে। অবৈধ দখলদারদের দখল করা জমি ছাড়তে হবে, ছাড়তে হবে। নেতৃবৃন্দ স্কুল ও কলেজের জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে শাস্তিরও দাবি জানানো হয়। সভায় বক্তারা কলেজের জমি না ছাড়লে আগামীতে আরও বড় ধরণের কর্মসূচি ঘোষণারও হুশিয়ারি উচ্চারণ করেন।
ঝিনাইদহে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঔষধ সংক্রান্ত জনসচেতনতা মূলক সভা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ও নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ অনুমোদিত ঔষধ ও এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার প্রসঙ্গে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিসিডিএস এর সভাপতি রফিকুল ইসলাম সোম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিসিডিএস এর পরিচালক মোঃ আক্তারুজ্জামান। সেসময় ৬০ জন ঔষধ ব্যবসায়ীদের মাঝে মুজিববর্ষ উদযাপন ও নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ অনুমোদিত ঔষধ ও এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার প্রসঙ্গে জনসচেতনতা মূলক আলোচনা করা হয়।
ফুলতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ফুলতলা প্রতিনিধি
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠান সোমবার দুপুরে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক অজয় চক্রবর্তী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিআইও মোঃ আশরাফ হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাইব হোসেন মুন্সী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হাসান ইমামুল হক, সদস্য হানিফ মোহাম্মদ ভুইয়া লাকি, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক গোলাম কিবরিয়া চৌধুরী, খান ইমরান আহমেদ, মোঃ মশিয়ার রহমান, সাঈদ কবির প্রমুখ। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা শিক্ষার্থীদেরকে আগুন নিয়ন্ত্রনের বিভিন্ন কলা কৌশলের মহড়া দেন।
ফুলতলায় সাংবাদিক অরণ্যের স্ত্রীর রোগমুক্তি কামনায় বিবৃতি
ফুলতলা প্রতিনিধি
দৈনিক অণির্বানের ফুলতলা প্রতিনিধি রমজান মাহমুদ অরণ্যের স্ত্রী রুবাইয়া মাহমুদ রাফিজা (২৯) মেরুদন্ডের জটিলতায় ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, সেক্রেটারী প্রভাষক মাজহারুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, শেখ ওসমান কবির, কবি শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন প্রেসকাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সম্পাদক মোঃ সেকেন্দার আলী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ।
গিলাতলায় কিশোর সমাজের উদ্যোগে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিল আজ শুরু
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
গিলাতলা দক্ষিন পাড়া কিশোর সমাজের উদ্যোগে ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আজ বাদ আছর থেকে গিলাতলা গোরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলে ১ম দিন আজ মঙ্গলবার প্রধান অতিথি থাকবেন ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য আলহাজ্ব খান হাফিজুর রহমান প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে তাফসির পেশ করবেন তরুণ বক্তা বারাকপুর মিনাপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আব্দুল আজিজ হাসান । আগামীকাল বুধবার ২য় দিনে প্রধান অতিথি থাকবেন গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। প্রধান বক্তা মধুপুর ইয়াকুবিয়া মাদ্রাসার মুহতামিম হয়রত মাওলানা মুফতি জাবের হুসাইন (নুরানী)। বিশেষ বক্তা বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ খুলনা জেলার সহকারী সেক্রেটারী হযরত মাওঃ মনিরুল ইসলাম , হযরত হাফেজ মাওলানা মাঞ্জুরুল ইসলাম।
সাতক্ষীরায় করোনো ভাইরাস প্রতিরোধে জরুরী সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল এবং জেলা পর্যায়ে একটি কলেজকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জনসাধারণের প্রতি আতঙ্কিত না হয়ে জনসমাগম এড়িয়ে চলা, সব সময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গুজব না ছড়ানো ও গুজবে কান না দেওয়া, নিজে সচেতন থাকা এবং অন্যকে সচেতন থাকার জন্য উদ্বুদ্ধ করার আহবান জানানো হয়। এছাড়াও সভায় জেলা ও উপজেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির নিয়মিত সভা আহবান, জেলা সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালে কোয়ারেনটাইন ব্যবস্থা ও হট লাইন চালু করা, গুজব নিয়ন্ত্রণ ও জনসমাগম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় জেলা পর্যায়ে যুব উন্নয়ন ভবন, উপজেলাসমূহে কাছাকাছি অবস্থিত সাইকোন শেল্টার, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যেসব স্কুলে প্রাচীর আছে সেসব স্কুল নির্বাচন করে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়াও সভায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে কোয়ারেনটাইনে উদ্বুদ্ধ করা এবং সংকটকালীন সময়ে সকল প্রকার ওয়াজ মাহফিল ও পূজা বিশেষ করে জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ জেলার সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতিনিধিগণ। প্রসঙ্গত, করোনো ভাইরাস প্রতিরোধে এর আগেই সাতক্ষীরার ভোমরা বন্দরে ঝুঁকি নির্ণয় কেন্দ্র স্থাপন এবং জেলা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
ডুমুরিয়ায় দু’লক্ষাধিক টাকা মূল্যের ৩টি গরু চুরি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক দরিদ্র পরিবারে ২ লক্ষাধিক টাকা মূল্যের ৩টি গরু চুরি হয়েছে। গত রবিবার দিবাগত রাতে উপজেলার মেছাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার প্রধান মেছাঘোনা গ্রামস্থ মৃত মোদাচ্ছের আলীর ছেলে ওবায়দুর রহমান জানান,প্রতিদিনের ন্যায় লোহার গেট বিশিষ্ট টিন শেডের পাকা গোয়ালে ১টি বিদেশী জাতের গাভী ও ২টি এঁড়ে গরু রেখে রাতে আমরা ঘুমাই। এমতবস্থায় ঘটনার রাতে একদল চোর গোয়াল ঘরের লোহার গ্রিল কেটে গোয়ালে থাকা ওই ৩টি গরু চুরি করে।যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালের দরজা আলগা এবং গরুগুলি নেই।এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।
ডুমুরিয়ায় সুশীলন সিটিজেন ও সুদিন প্রকল্পের নারী দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথক ভাবে র্যালি,আলোচনা সভা,ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন,দুঃস্থ মহিলাদের মাঝে হাঁস-মুরগীর বাচ্চা ও স্বাবলম্ভী নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এ্যাকটিভ সিটিজেন ও সুশীলন সুদিন প্রকল্পের পৃথক উদ্দ্যোগে দিবসটি পালিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে জোবায়েদ আলী মিলনায়তনে র্যালি শেষে আলোচনা সভায় স্বাগত বক্তব্যদেন এ্যাকটিভ সিটিজেন প্রকল্পের ডুমুরিয়া প্রতিনিধি রওশন আরা।ডুমুরিয়া ও খর্ণিয়া ইউনিয়ন ইয়ুথদের সহযোগিতায় আয়োজিত সভায় বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ প্রমূখ।পরে হাজিডাঙ্গা ও টিপনা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন এবং দুঃস্থদের মাঝে মুরগী বাচ্চা ও সবজির বীজ বিতরন করা হয়।অপরদিকে সুশীলন সুদিন প্রকল্পের আয়োজনে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ একুয়া কালচার এন্ড নিউট্রিশন এ্্যাকটিভিটির সহযোগিতায় রুদাঘরা ও গুটুদিয়া ইউনিয়ন পরিষদে র্যালি শেষে উপজেলা কো-অর্ডিনেটর নাদিয়া আফরিন’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাবলম্ভী নারীদের সম্মাননা প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন রুদাঘরা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন,গুটুদিয়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান গাজী,শেখ তৈয়েবুর রহমান,লুৎফুন্নাহার লাকি, সীমা খাতুন,রীতা তরফদারসহ অনেকে।
অভয়নগরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা
অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯মার্চ সোমবার সকালে অভয়নগর উপজেলা পরিষদ সভাকক্ষে নিবার্হী কর্মকর্তা মো.নাজমুল হুসেইন খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি ভূমি কমিশনার কে এম রফিকুল ইসলাম, নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজ অধ্যাক্ষ রবিউল হাচান। এসময় উপস্থিত ছিলেন অভয়নগর মুক্তিযোদ্ধা সংসদের সদস্যগণ, নওয়াপাড়া প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অধ্যাক্ষ মহিদুল ইসলাম টোকন, আব্দুল লতিফ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নওয়াপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রস্তুতিমূলক সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নাজমুল হুসেইন খান বলেন করোনা ভাইরাস বাংলাদেশে সনাক্ত হওয়ার কারনে আগামি ১৭মার্চ ব্যাপক জনসমাগম না করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি গ্রহনের সিদ্ধান্ত হয়। এসময় করোনা ভাইরাস সর্ম্পকে সচেতনতা মুলক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আরএমও ডা:মাহামুদুর রহমান রিজভী।
নওয়াপাড়ায় আলিপুর রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড মহাকাল আলিপুর গ্রামবাসির উদ্দ্যেগে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯মার্চ সোমবার সকালে আলিপুর গ্রামে যাতায়াত করারা রাস্তা দু’ধারে স্থানীয় শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশ গ্রহন করেন। গ্রামে যাতায়াত করারা একমাএ রাস্তায় ভারি যানবাহন চলাচল করার করনে বছরের অধিক সময় চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। এই রাস্তার শেষ প্রান্তে ভৈরব নদির পাড় ঘেসে এআর সিমেন্ট মিল, মক্কা সিমেন্ট মিলের ও বিভিন্ন প্রতিষ্ঠানের কয়লা ড্যাপ থাকায় সকাল থেকে গভিররাত প্রর্যন্ত লোড আনলোডের কাজ চলে এত ধুলাবালির বাতাসে মিশে পরিবেশ সহ মানবদেহের চরম ক্ষতি করে। অনেক সময় রাস্তার উপরে লোড ট্রাক থাকায় স্কুল,কলেজ সহ অফিসগামি মানুষকে পোহাতে হয় চরমদূর্ভোগ। মানববন্ধুনে অংশ কারি গ্রামবাসি মোফাজ্জেল হোসেন, মোশারফ হোসেন, আসাদুরজ্জামান, শিশির কুন্ড,ে গৌতম কুন্ড, ইমান আলী মোড়ল বলেন, আমাদের গ্রামের একমাএ রাস্তাটি মিল ও কয়লার লোডের ভারি গাড়ি চলাচলের ফলে রাস্তার উপওে বড় বড় গরতের সৃষ্টি হয়েছে। অনেক সময় গাড়ি নষ্টো হয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ হয়ে পড়ে থাকে বাজার ঘাট নিয়ে মাথায় করে বাড়ি ফিরতে হয়। ঐ গ্রামে বসবাস কারি আসমা খাতুন বলেন, আমাদের বাড়ির পাশে রাস্তা তাই ছোট ছোট ছেলে-মেয়েরা খেলা করতে করতে রাস্তার উপরে চলে যায় র্দূঘটনার আশংকায় থাকতে হয় আমাদের। আমাদের দাবি রাস্তাটি সংস্কার করা হোক।
রূপসায় নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা
রূপসা প্রতিনিধি
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা ৯ মার্চ বিকাল ৪ টায় বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মি: বাংলাদেশ আজাদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামাীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, আকতার হোসেন খান, মোল্লা সেলিম। ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুলের পরিচালণায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, রিনা পারভিন, সাবিনা বেগম, রুহুল আমিন রবি, হারুন মোল্লা, আ. গফ্ফার শেখ, আ. সাত্তার শেখ, মফিজুল ইসলাম, আলহাজ¦ আবু আহাদ হাফিজ বাবু, সিদ্দিক শেখ, ফ ম আইয়ুব আলী, নাজির শেখ, হারুন শেখ, মোজাফাফার শেখ, জাকির হোসেন, সালাম শেখ, মামুন শেখ, ওলিয়ার রহমান, আসাবুর রহমান, আ. জব্বার, ডা: পিকে দাস,জিয়াউদ্দিন, মহিউদ্দিন মানিক, হায়দার আলী, আ. করিম, ইয়াকুব শেখ, তুষার দাস প্রমূখ।
ফকিরহাটে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা কমিটির সভা গতকাল সোমবার দুপুর ১২টায় অফির্সাস কাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মোঃ রেজাউল করিম ফকির, মোঃ ইউনুস আলী শেখ, খান শামীম জামান পলাশ, এ্যাডঃ হীটলার গোলদার,কামি মোঃ মহসিন ও শেখ শহীদুল ইসলাম। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণেরা উপস্থিত ছিলেন। ##
ফকিরহাট মূলঘর আ,লীগের কার্যালয়ে টেলিভিশন প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত টেলিভিশন প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, নির্মল কুমার দাশ, সরদার আমিনুর রশিদ মুক্তি ও মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর প্রমূখ।
ফকিরহাটে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১টায় উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, জেলা সমন্বয়কারী মোঃ অলিউল হাসানাত।
ফকিরহাটে দি সিটি ব্যাংক লিঃ এর শাখার উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে দি সিটি ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখা এবং টিভিএস মটরসাইকেল শো-রুমের উদ্বোধন সোমবার সকাল ১১টায় মেসার্স বাপ্পি ষ্টোর ভবনে অনুষ্ঠিত হয়। লাল ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন দি সিটি ব্যাংক লিমিটেড এর সিনিয়র ম্যানেজার মুহাম্মদ সাখাওয়াত হোসেন। বাপ্পি ষ্টোরের পরিচালক বাপ্পি কুমার দে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, টিভিএস অটো বাংলাদেশ খুলনার এরিয়া ম্যানেজার শরীফ হুসাইন মজুমদার, সিটি ব্যাংক লিমিটেডের খুলনা এরিয়া ম্যানেজার স্বাগত সরকার, ইউসিবি ব্যাংক ফকিরহাট শাখার ম্যানেজার মোঃ শফিক মাহমুদ, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ।
কুয়েটে সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট )এর লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “এক্সপ্লোরিং লেদার সেক্টর: ফিউচার স্কোপস, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ৩ টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম ও পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। সেমিনারে সভাপতিত্ব করেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবুল হাসেম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অধীর চন্দ্র পাল। অনুষ্ঠানে লেদার সেক্টরের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোকপাত করেন এলইটিএস’বি এর প্রেসিডেন্ট এবং মারসন্স ট্যানারী এর ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম খান। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন গোল্ডেন ফ্রগ লেদার প্রডাক্টস লিঃ এর স্বত্বাধিকারী মোস্তাক সাম বিল্লাহ, রানার ফুটওয়্যার লিঃ এর সিইও সৈয়দ আসাদুজ্জামান, ভেনচ্যুরা লেদারওয়্যার ম্যানুঃ লিঃ এর হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট সৈয়দ আতিকুল ইসলাম, টিইউভি এসইউডি বাংলাদেশ (প্রা) লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মোহাম্মাদ জামান হোসেন। সেমিনারে বিশ^বিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন অংশগ্রহন করেন।
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, কৃষি কর্মকর্তা শরীফ মোঃ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা প্রেসকাবের সভাপতি আব্দুর রব লিটু, টাউনশ্রীপুর বিজিবির নাসিরউদ্দীন সেলিম, ভাতশালা বিজিবির রবিউল ইসলাম কোমরপুর বিজিবির সাইদুর রহমান ও খানজিয়া বিজিবির মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটক
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটক হয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-০৮/০৩/২০২০ তারিখ গভীর রাতে এএসআই (নিঃ) সুজিত বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর নং-৯৯২/১০ (সাতঃ) (ওয়ারেন্টভুক্ত) আসামী রফিকুল ইসলাম, পিতা- জিয়াদ আলী গাজী, সাং-খেজুরবাড়িয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে সোমবার জেলহাজতে প্রেরন করা হয়েছে।
সাইবার ক্রাইম দমনে ট্রেনিং, জনবল বৃদ্ধি ও ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে-আইজিপি
ঝিনাইদহ প্রতিনিধি
সাইবার ক্রাইম দমনে পুলিশের জনবল বৃদ্ধি ট্রেনিং ও ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। জেলায় জেলায় সাইবার ক্রাইম সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সোমবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে আমাদের বড় চ্যালেঞ্জ হবে সাইবার ক্রাইম। শুধু বাংলাদেশ নয় বর্তমান বিশ্বে সাইবার ক্রাইম সবথেকে আলোচিত ক্রাইম। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাইবার ক্রাইম রোধে জনবল বৃদ্ধির। সেই সাথে ইক্যুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের জনবল বৃদ্ধির ব্যাপারে আইজিপি বলেন, আমাদের আশপাশের দেশগুলোতে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা বেশি। কিন্তু বাংলাদেশে প্রায় সাড়ে ৮’শ লোকের জন্য একজন পুলিশ। এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পুলিশের জনবল বৃদ্ধির জন্য। প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি। উনি নিশ্চয় এটি বিবেচনা করে জনবল বৃদ্ধির চেষ্টা করবেন। এর আগে নব-র্নিমিত কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন করেন। পরে থানায় একটি এ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ভ্যান প্রদাণ করেন। এসময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামানসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাইয়ের জন্মজয়ন্তী উৎসব শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে মরমী কবি পাগলা কানাই-এর ২১০ তম জন্মবার্ষিকী। সোমবার সকালে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৫ দিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে, লাঠি খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বেড়াবাড়ি গ্রামের পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ’র আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত। প্রতিনিধি পরিবেশিত হবে কবি রচিত গান, পালাগান, লোকনৃত্যসহ নানা পরিবেশনা। বাংলা ১২২৬ সালের ২৫ ফাল্গুন ঝিনাইদহের সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন পাগলা কানাই।
‘স্বপ্নালোক-সাউন্ডবাংলা বই পুরস্কার-২০২০’-এর জন্য বই আহবান
খবর বিজ্ঞপ্তি
স্বপ্নালোক-সাউন্ডবাংলা বই পুরস্কারের জন্য বই পাঠানোর আহবান জানানো হয়েছে। সাহিত্য-সংস্কৃতির ছোট কাগজ ‘স্বপ্নালোক’ এবং প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সাউন্ডবাংলা’র যৌথ উদ্যেগে ‘বই পুরস্কার ২০২০’-এর জন্য আগ্রহী লেখকদেরকে নির্ধারিত ফরমপূরণ করে প্রকাশিত ২ কপি বই সহ ৩৩ তোপখানা রোড(নিচতলা), ঢাকা ১০০০; ০১৭১২৭৪০০১৫ ঠিকানায় ডাক যোগে অথবা সরাসরি ৩০ মার্চ-এর মধ্যে পাঠাতে হবে। কলামিস্ট মোমিন মেহেদী ও কথাশিল্পী শান্তা ফারজানা নিবেদিত এই পুরস্কার হিসেবে গল্প/প্রবন্ধ, কবিতা/ছড়া/গান ও শিশুসাহিত্য ৩ টি বিভাগে পুরস্কার নগদ ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। কোন রকম তদবির বা বিশেষ চেষ্টা বাতিল বলে গণ্য হবে।
কয়রায় মসজিদ নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি বাবু
কয়রা প্রতিনিধি
কয়রার ঐতিহ্যবাহি দ্বীনে প্রতিষ্ঠান আল্লামা রুহুল আমিন (রহঃ) এর স্মৃতি বিজড়িত কালনা আমিনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মোছাঃ ফাতেমা খানম জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কয়রা-পাইকগাছার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গত ৮ মার্চ রাত ৮ টায় কালনা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পুর্বে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠান শেষে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে এমপি বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালনা আমিনিয়িা ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জিএম মোহসিন রেজা, পাইকগাছা আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইকবাল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানী, এইচ এম হুমায়ুন কবির, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইউনুস আলী, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, যুবলীগ নেতা শামীম সরকার, কয়রা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশদি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, মাষ্টার খায়রুল আলম সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার ধর্মপ্রান মুসাল্লিরা।
কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন
কয়রা প্রতিনিধি
কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির উদ্যোগে গত ৮ মার্চ সকাল ১০ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসকাব থেকে র্যালী শুরু হয়ে তিন রাস্তার মোড় প্রদক্ষিন শেষে সরকারি মহিলা কলেজে গিয়ে শেষ হয়। পরে কয়রা সরকারি মহিলা কলেজের হলরুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির,কলেজের সহকারি অধ্যাপক দিদারুল আলম,প্রভাষক বাবুল ইসলাম,নবযাত্রা প্রকল্পের জেন্ডার টেকনিক্যাল অফিসার আবু সাদিক শাহিন,জেন্ডার অর্গানাইজার আহসান উদ্দিন পরাগ, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির আহবায়ক আনিকা ইসলাম প্রমুখ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যবিপ্রবিতে রক্তদান কর্মসূচি
যশোর অফিস
আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে ও মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উপলক্ষে আগামী ১৫ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এআইএস কাব স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ জানিয়েছে, ১৫ মার্চ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত যবিপ্রবির লাইব্রেরী কাম অ্যাকাডেমিক ভবনের সামনে এই রক্তদান কর্মসূচি চলবে। বর্তমানে এ ভবনটি ও বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে স্বেচ্ছায় রক্তদাতাদের রেজিস্ট্রেশন চলছে। আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে ও মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে আগ্রহী রক্তদাতাদের দ্রুত রেজিস্ট্রেশনের আহ্বান জানানো যাচ্ছে। রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, যশোর। সম্মানিত রক্তদাতাকে একটি ডোনার কার্ড, টি-শার্ট এবং রক্তের রিপোর্ট ও সনদ প্রদান করা হবে। রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী’ উদযাপন কমিটির সভাপতি ও যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যবিপ্রবির ডিন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের সম্পাদক ও যশোর প্রেস কাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। এতে সভাপতিত্ব করবেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ২০২০-এর আহ্বায়ক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন।
খুলনায় দোল উৎসব পালিত
স্টাফ রিপোর্টার
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল বা হোলী উৎসব। একে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসবও বলা হয়। এই দেশে এই উৎসবটি দোল পূর্ণিমা নামেও পরিচিত। গতকাল সোমবার বিভিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে আদি কালীপাড়া দুর্গা মন্দিরে পূজা, হোমযজ্ঞ প্রসাদ বিতরণ ও উৎসবের আয়োজন করা হয়। ভক্তরা গায়ে আবির মেখে আনন্দ উৎসবে মেতে ছিল । মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী অনুষ্ঠান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন বাজার কালীবাড়ি মন্দিরের সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, সুব্রত হালদার তপা, ভোলানাথ ভট্টাচার্য, তোতন হালদার, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, ভবেশ সাহা, সত্যপ্রিয় সোম বলাই, আকাশ ব্যানার্জী, স্বপন সরকার, অনিক ব্যানার্জী, রাজু শীল, চিত্ত দাস, বিকাশ সাহা মদন, তপন সাহা, নারায়ন চন্দ্র সাহাসহ ভক্তবৃন্দ। বিভিন্ন মন্দিরে এই উৎসব পালিত হয়েছে।
ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক মত বিনিময়
স্টাফ রিপোর্টার
নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক এক মত বিনিময় অনুষ্ঠত হয়। এতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গতকাল সকাল ১০টায় পূর্বাঞ্চল ডায়লক সেন্টারে এর আয়োজন করা হয়। আলোর দিশারী উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। সহযোগিতায় ছিলেন ব্রাক।
বক্তৃতা করেন সাংবাদিক মোস্তফা জামাল পপলু, মাহবুবুর রহমান, হেদায়েত হোসেন, প্রবীর বিশ্বাস, কৌশিক দে, মো. রকিবউল আলম ও মো. জাহিদ পারভেজ। এ সময় নারী ও শিশুর প্রতি নির্যাতন বিষয়ক ভিডিও চিত্র ও তথ্য প্রদর্শন করা হয়। এই প্রকল্পের মেয়াদ হচ্ছে ২ বছর। শুরু হচ্ছে ২০১৮ সালের ১ ডিসেম্বর ও শেষ হবে চলতি বছরের ৩০ নভেম্বর। খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনেইদা জেলার এই প্রকল্পের কাজ হচ্ছে। বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন ও সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বটিয়াঘাটায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০ টায় স্থানীয় হেড কোঃ পাঃ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য বিষয়বস্তুর আলোকে উপজেলার ৩২ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডলের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকাল ৩ টায় ঐ একই স্থানে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।










































