স্টাফ রিপোর্টার ।।
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজু (৩৬) নামের এক যুবক মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজু নগরীর শেখপাড়া এলাকার গাজী সামসুল ইসলামের ছেলে। তিনি গত ৪ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি হন। এরপর সেখানেই তার চিকিৎসা চলছিল।
এ তথ্য নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের মুখপাত্র ডা. উৎপল চন্দ্র। তিনি বলেন, ১ আগস্ট থেকে আজ পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ৮ জন রোগী ভর্তি হন। এর মধ্য শেখপাড়া এলাকার রাজু নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বাকি ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।










































