অনিশ্চিত বাংলাদেশ গেমস
আন্তর্জাতিক খেলাগুলো জুলাইয়ের পর
ক্রীড়া প্রতিবেদক
এক এক করে বাতিল কিংবা স্থগিত হয়ে যাচ্ছে সব খেলা। যার বেশিরভাগই আন্তর্জাতিক। বাংলাদেশে করোনাভাইরাস রোগি শনাক্তের পর চারিদিকে তৈরি হয়েছে আতঙ্ক। এ অবস্থায় আগামী ১ থেকে ১০ এপ্রিল নির্ধারিত বাংলাদেশ গেমস হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।
এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত বাংলাদেশ গেমসের সিডিউল ঠিকই আছে। তবে আজ মঙ্গলবার গেমসের সাংগঠনিক কমিটির সভা আছে। যে কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওখানেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার আগে আমাদের প্রধানমন্ত্রীর মতামতও নিতে হবে। দুই একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার মতামত নেবো। সম্ভব হলে আজ সাংগঠনিক কমিটির সভা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে এ সময়ে গেমস আয়োজনকে একটু ঝুঁকিপূর্ণই মনে করছেন। ‘এখানে অনেক ক্রীড়াবিদ ও মানুষের সম্পৃক্ততা। এমনকি বাচ্চারাও থাকবে। তাই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) গতকাল সোমবার ফেডারেশনগুলোকে নিয়ে বসেছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে আজকের সাংগঠনিক কমিটির সভা সীমিত সংখ্যক মানুষ নিয়ে করার।’
মুজিববর্ষ উপলে অনেক আনর্জাতিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনে করছেন, অক্টোবরের আগে কোনো আন্তর্জাতিক ইভেন্ট সম্ভব হবে না, ‘আমি মনে করি, জুন-জুলাইয়ের পর আন্তর্জাতিক ইভেন্টগুলো করা সম্ভব হবে। এখন করলে অনেক দেশ আসতে চাইবে না। কারণ, আমাদের দেশেও করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছে।’
চার ম্যাচে বসুন্ধরার ৪০গোল
ক্রীড়া প্রতিবেদক
মেয়েদের ফুটবল লিগে বসুন্ধরা কিংসের গোলবন্যা চলছেই। গতকাল সোমবার নিজেদের চতুর্থ ম্যাচে তারা ৬-০ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেড কাবকে। চার ম্যাচে তাদের গোলসংখ্যা ৪০! টানা চার ম্যাচ জিতে সাবিনা-সানজিদারা লিগের শীর্ষেই আছে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে রিপার গোলে প্রথমে এগিয়ে যায় বসুন্ধরা। ৩৮ ও ৫৩ মিনিটে জোড়া গোল করেন সাবিনা খাতুন। ৪৯ ও ৬০ মিনিটে মারিয়া মান্দার জোড়া গোলে স্কোরলাইন হয় ৫-০। ৭৩ মিনিটে তহুরা খাতুনের গোলে বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় বসুন্ধরার। অপর দিকে নিজেদের চতুর্থ ম্যাচে এসে গতকাল আর হ্যাটট্রিক করতে পারেননি বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন। আগের তিন ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন জাতীয় দলের অধিনায়ক। গতকাল জোড়া গোল করেছেন এই স্ট্রাইকার। নিয়মিত একাদশের সানজিদা আক্তার, মণিকা চাকমা ও শিউলি আজিমকে বিশ্রামে রেখে একাদশ সাজিয়েছিল বসুন্ধরা। প্রথমার্ধের ২ গোলের পর দ্বিতীয়ার্ধে ৪ গোল। দ্বিতীয়ার্ধে মনিকা বদলি নামলে আক্রমণের গতি যায় বেড়ে । টানা তিন ম্যাচের পর হ্যাটট্রিক বঞ্চিত হলেন সাবিনা। ব্যক্তিগত তৃতীয় গোলটি করার জন্য শেষ মিনিট পর্যন্ত হাপিত্যেশ করছিলেন। হ্যাটট্রিক না করতে পেরে হতাশ তিনি, ‘খুব চেষ্টা করছিলাম টানা চার নাম্বার হ্যাটট্রিক পূরণ করার জন্য। কিন্তু করতে পারলাম না। ’
দিনের অন্য ম্যাচে হ্যাটট্রিক করেছেন জামালপুর কাঁচাড়িপাড়া একাদশের জান্নাতুল ইসলাম। তার হ্যাটট্রিকের কল্যাণেই বেগম আনোয়ারা স্পোর্টিং কাবের বিপে ৫-০ গোলে জয় পেয়েছে জামালপুর। লিগে ৩ ম্যাচ খেলে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন বাংলাদেশ ক্রীড়া শিা প্রতিষ্ঠানে দশম শ্রেণিতে পড়া এই কিশোরী।
টি-টোয়েন্টি’র উদ্বোধনী জুটির নতুন রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক
বিধ্বংসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়ের বোলারদের এলোমেলো করেছেন লিটন কুমার দাশ ও তামিম ইকবাল। তাদের দারুণ ব্যাটিংয়ে ওলটপালট রেকর্ডবুক। প্রথম উইকেটে তামিম ও লিটনের জুটিতে এসেছে ৯২ রান। দু’জন ভেঙেছেন উদ্বোধনী জুটির আগের রেকর্ড।
এর আগে ২০১৮ সালে তামিম ও লিটনের জুটিতে এসেছিল সর্বোচ্চ ৭৪ রান। শ্রীলঙ্কার বিপে ওই রান করেছিলেন তারা। পাওয়ার প্লেতে প্রায় দশ করে রান তুলেছেন তামিম, লিটন। ৬ ওভারে এসেছে ৫৯ রান। সার্কেল সুবিধা কাজে লাগানোর পর দুজনের ব্যাট এসেছে আগের মতোই। উইকেটের চারিপাশে শট খেলে দ্রুত রান তুলেছেন। শতরানের থেকে ৮ রান আগে ওয়েসলি মাধবেরেকে উড়াতে গিয়ে তামিম ফেরেন সাজঘরে। ৩৩ বলে ৪১ রান করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিম হাফ সেঞ্চুরি না পেলেও লিটন পেয়েছেন এ ফরম্যাটের তৃতীয় হাফ সেঞ্চুরি। সিলেটে ওয়ানডেতে ৩১২ রান করা লিটন আজ করেছেন ৫৯ রান। ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস।
আইরিশদের সামনে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
১০বছর পর আবারও ইংল্যান্ড নিরপে ভেন্যু হতে যাচ্ছে কোনও দ্বিপাকি সিরিজের। আগামী মে মাসে আয়ারল্যান্ড চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে বাংলাদেশের বিপ।ে এমন আভাস মিলেছিল ফেব্রুয়ারির শেষ দিকে। এবার চূড়ান্ত হলো ভেন্যুও, যার দুটিতেই আছে বাংলাদেশের দারুণ প্রাপ্তি।
প্রত্যেক ম্যাচের জন্য ভিন্ন চারটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। দ্য ওভাল, চেমসফোর্ড, ব্রিস্টল ও এজবাস্টনে হবে ২২, ২৫, ২৭ ও ২৯ ম ‘র ম্যাচ। দুটি মাঠে রয়েছে বাংলাদেশের সুখস্মৃতি। ২০১০ সালে ব্রিস্টলেই ইংল্যান্ডের বিপে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা, ৫ রানে। আর দ্য ওভালে গত বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছিল দণি আফ্রিকার বিপ।ে পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে অল্পের জন্য জিততে পারেনি, হেরে যায় ২ উইকেটে। ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের আগে স্টরমন্টে ১৪, ১৬ ও ১৯ মে তিনটি ওয়ানডে খেলবে আয়ারল্যান্ড ও বাংলাদেশ। এবারই প্রথম নিরপে ভেন্যুতে আইরিশরা কোনও সিরিজ আয়োজন করতে যাচ্ছে। আর ২০১০ সালের পর প্রথমবার ইংল্যান্ডের মাটিতে আইসিসির কোনও পূর্ণ সদস্য দ্বিপাকি সিরিজে মুখোমুখি হচ্ছে।
বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে গোটা দুনিয়া। এখনো পর্যন্ত বাংলাদেশসহ এ ভাইরাসে আক্রান্ত একশরও বেশি দেশ। বিশ্বব্যাপী অনেক জায়গাতেই খেলাধুলার আয়োজন স্থগিত হয়ে যাচ্ছে।
বাংলাদেশে করোনা-আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আগামী ২৬ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপে বাংলাদেশের ম্যাচটি নিয়ে দেখা দিয়েছিল সংশয়। গতকাল সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ফিফা-এএফসির নির্দেশনা অনুযায়ীই ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাছাইপর্বে একই গ্রুপে থাকা ভারতও ২৬ মার্চ ভুবনেশ্বরে কাতারের বিপে ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে। শুধু আফগানিস্তানের বিপে ম্যাচটিই নয়, মার্চ ও জুনে বাংলাদেশের সবগুলো ম্যাচই স্থগিত ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ আফগানিস্তানের বিপে হোম ম্যাচের পর ৩১ মার্চ দোহায় কাতারের বিপে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।
ঢাকায় মালদ্বীপের টিসি স্পোর্টস
ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো স্থগিত করলেও কাব টুর্নামেন্ট এএফসি কাপের ম্যাচ নিয়ে কোনো নির্দেশনা দেয়নি।
কাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মালদ্বীপের টিসি স্পোর্টসের মধ্যেকার ম্যাচটির দিনণ এখনো ঠিক আছে। বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। বুসন্ধরা কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে মালদ্বীপের কাবটি ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বসুন্ধরা কিংসের কর্মকর্তা ও সমর্থকরা স্বাগত জানিয়েছে মালদ্বীপের কাবটিকে। এএফসি কাপে বসুন্ধরা কিংস খেলবে ‘ই’ গ্রুপে। যেখানে টিসি স্পোর্টস ছাড়াও প্রতিপ ভারতের চেন্নাই সিটি এফসি ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কাব।
বসুন্ধরার হয়ে খেলার জন্য উদগ্রীব বার্কোস
ক্রীড়া প্রতিবেদক
দলের সঙ্গে অনুশীলন করে যাচ্ছেন। এএফসি কাপের জন্য তার নাম নিবন্ধনও হয়েছে। আগামীকাল বুধবার মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপে প্রথম ম্যাচ বসুন্ধরার। এএফসি কাপে বার্কোস ল্যও নির্ধারণ করেছেন, ‘আমি গোল করতে চাই। দলকে জেতানোই ল্য। নিয়মিত অনুশীলন করছি। ভালো খেলতে চাই।’
২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দলে ডাক পান স্ট্রাইকার বার্কোস। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপে খেলার অভিজ্ঞতা আছে। আর্জেন্টিনার জার্সিতে চারটি ম্যাচ খেললেও গোল করতে পারেননি। তবে তার কাব ক্যারিয়ার সমৃদ্ধ, খেলেছেন ১০ দেশের ১৫টি কাবে। ব্রাজিলের পালমেইরাস, গ্রেমিও ও ক্রুজেইরোর হয়ে খেলেছেন। ঢাকায় আসার আগে ছিলেন কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালে, যেখানে ১৪ ম্যাচে করেছেন ৬ গোল।
দণি আফ্রিকার বিপে ভারতের দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘদিনের প্রতীা শেষে অবশেষে দণি আফ্রিকার বিপে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমারও। পান্ডিয়া-ভুবনেশ্বরের পাশাপাশি প্রোটিয়াদের বিপে ফিরছেন শিখর ধাওয়ান।
ভারতের ১৫ সদস্যের স্কোয়াড : শিখর ধাওয়ান, পৃথ্বি শ, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মনীশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, শুভমান গিল।
করোনার ভয়ে স্থগিত ইন্ডিয়ান ওয়েলস
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে ফুটবল-ক্রিকেটের পর এবার টেনিস টুর্নামেন্টও স্থগিত হচ্ছে। এ সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাবের উদ্বিগ্নতার কারণে স্থগিত হয়েছে ইন্ডিয়ান ওয়েলস।
টেনিস বিশ্বে গ্র্যান্ড স্ল্যামের পরে অন্যতম মর্যাদার লড়াই হিসেবে বিবেচিত হয় এটিপি ও ডব্লিউটিএ’র এ অন্যতম এ টুর্নামেন্ট। ইন্ডিয়ান ওয়েলস স্থগিত এবং সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে টুর্নামেন্টের ডিরেক্টর টমি হাস বলেন, ‘আমরা এটি অন্য সময়ে আয়োজন করতে এবং বিকল্প পন্থা খুঁজতে প্রস্তুত।’
ইন্টার মিলানকে হারিয়ে শীর্ষে উঠলো জুভেন্টাস
ক্রীড়া প্রতিবেদক
‘সিরি আ’ লিগের হাই ভোল্টেজ ম্যাচে ইন্টার মিলানকে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। প্রতিযোগিতাটিতে রেকর্ড টানা ১১ম্যাচে গোল করা রোনালদো জালের দেখা পাননি ইন্টারের বিপ।ে এ নিয়ে টানা দুই লিগ ম্যাচে গোলহীন পর্তুগিজ এ তারকা।
ইতালিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে মহামারি আকারে। গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২০০ এর অধিক। এমন অবস্থায় দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজা পাদাফোরা ‘সিরি আ’ লিগ বন্ধের নির্দেশ দিয়েছেন। প্রতিযোগিতাটির ২৬তম রাউন্ডের শেষ ম্যাচ। ২৭তম রাউন্ড আবার মাঠে গড়াবে কিনা এমন সংশয় নিয়ে মাঠে নেমেছে জুভেন্টাস ও ইন্টার মিলান। এ ম্যাচের আগে দ্বিতীয় স্থানে ছিলো জুভেন্টাস। তাই এ ম্যাচ জিতে শীর্ষে উঠাই ছিলো জুভেন্টাসের প্রধান ল্য। আর তাতে সফল তারা।
বার্সেলোনাকে টপকাতে পারলো না রিয়াল
ক্রীড়া প্রতিবেদক
গত সপ্তাহে পাওয়া ‘এল কাসিকোর’ সাফল্য ধরে রাখতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ। রবিবার রিয়াল বেতিসের মাঠে ২-১ গোলে হেরে বার্সেলোনাকে শীর্ষস্থান থেকে টপকানোর সুযোগ হারালো লস ব্লাঙ্কোসরা।
আগেরদিন রিয়াল সোসিয়েদাদের বিপে জিতে শীর্ষে ফিরেছিল বার্সা। ২৭ ম্যাচে কাতালান কাবের হয়েছিল ৫৮ পয়েন্ট। বেতিসের বিপে ম্যাচের আগে রিয়ালের পয়েন্ট ছিল ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট। বার্সাকে টপকে যাওয়ার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু হারে দ্বিতীয় স্থানেই থাকতে হলো। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট তাদের।
ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয়
ক্রীড়া প্রতিবেদক
পুরো ম্যাচে বেশিরভাগ সময় বল নিয়ন্ত্রণে রেখেও গোলের দেখা পেল না ম্যানচেস্টার সিটি। আর প্রাপ্ত সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে মর্যাদার ডার্বিতে দারুণ এক জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে রবিার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জেতে উলে গুনার সুলশারের দল। গত ডিসেম্বরে প্রথম পর্বের ম্যাচে প্রতিপরে মাঠ ইতিহাদ স্টেডিয়ামেও ২-১ গোলের জয় পেয়েছিল ম্যানইউ। ম্যাচে ৭২ ভাগ সময় বল দখলে রেখেছিল ম্যানসিটি। কিন্তু সুযোগ বেশি তৈরি করেছে ম্যানইউ, কাজেও লাগিয়েছে। ১২টি শট তারা নিয়েছে গোলমুখে, যার ৬টিই ছিল অন টার্গেট। অপরদিকে ৭টির মধ্যে ম্যানসিটির অন টার্গেট ছিল ৪টি।
চেলসিতে বিধ্বস্ত এভারটন
ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনকে বিধ্বস্ত করলো চেলসি। ঘরের মাঠে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা ৪-০ গোলের বড় জয় পেয়েছে। আর এ জয়ে লিগের চতুর্থ স্থানেই রইলো ব্লুজ খ্যাত দলটি। দলের হয়ে একটি করে গোল করেন ম্যাসন মাউন্ড, পেদ্রো, উইলিয়ান ও অলিভার জিরুদ।
রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে চেলসি। আর গোল পেতেও খুব দেরি হয়নি। ম্যাচের ১৪তম মিনিটে মাউন্টের শট ইংল্যান্ড জাতীয় দলের গোলরক পিকফোর্ড দারুণ প্রচেষ্টা নিয়েও রুখতে পারেনি। পেদ্রোর পাস থেকে ল্যভেদ করেন মাউন্ট। ২১তম মিনিট পর পেদ্রো গোলে চেলসির ব্যবধান দ্বিগুণ হয়। রস বার্কলের অ্যাসিস্টে পেয়ে ডি বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন এই স্প্যানিশ তারকা। বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে চেলসি। ফলে ৫১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে ল্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্যবধান আরও বাড়ান উইলিয়ান। আর তিন মিনিট পর ব্যবধানে ৪-০ করে এভারটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড জিরুদ। উইলিয়ানের ক্রসে থেকে ডান পায়ের শটে গোলটি করেন তিনি।










































