এবার গোলের পাশাপাশি এল জয়ও
ক্রীড়া প্রতিবেদক
লিগে গতকাল রবিবার দারুণ জয় পেয়েছে রহমতগঞ্জ। ম্যাচ শেষে রহমতগঞ্জ কোচ সৈয়দ গোলাম জিলানী যেন স্বস্তির নিশ্বাস ফেললেন। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেও জয়ের দেখা পাচ্ছিল না রহমতগঞ্জ। প্রথম তিন ম্যাচে তো গোলও করতে পারেনি পুরোনো ঢাকার দলটা। সাইফ স্পোর্টিং ও আবাহনীর বিপে হেরেছে ১-০ গোলে, আর শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে ম্যাচটা গোলশূন্য ড্র করে রহমতগঞ্জ। চার দিন আগে সর্বশেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপে গোল পেয়েছিল বটে, তবে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত ২-১ গোলে হারে রহমতগঞ্জ।
কিন্তু গতকাল রবিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোলের পাশাপাশি দাপুটে এক জয়ও পেয়েছে গোলাম জিলানীর দল। উত্তর বারিধারাকে রহমতগঞ্জ হারিয়েছে ৩-১ গোলে। এমনিতেই লিগের তলানিতে উত্তর বারিধারা। এখন পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি। একটি ম্যাচ ড্র করেছে ব্রাদার্সের সঙ্গে। কিন্তু উত্তর বারিধারার বিরুদ্ধে অভিযোগ, খেলোয়াড়রা লিগের ম্যাচ বাদ দিয়ে বিভিন্ন জায়গায় খ্যাপ খেলে বেড়াচ্ছেন। মাঠেও আজ খুব একটা গোছালো ফুটবল উপহার দিতে পারেনি বারিধারা। শুরু থেকেই আক্রমণে উঠেছে রহমতগঞ্জ। আর ২৩ মিনিটে দলের প্রথম গোলটি যেভাবে দিয়েছেন রহমতগঞ্জ স্ট্রাইকার মোমোদু বা, তাতে অনেকটাই বোকা হয়ে গেছেন উত্তর বারিধারার ডিফেন্ডাররা। বক্সের বাইরে থেকে প্রথমে মাহমুদুল হাসান ব্যাকহিলে বলটা দেন সুহেল মিয়াকে। সেই বলটি মুহূর্তেই সুহেল বাড়িয়ে দেন মোমোদু বা-র সামনে। আলতো প্লেসিংয়ে ১-০ করেন এই গাম্বিয়ান ফরোয়ার্ড। ১৩ মিনিট পর আবারও গোল বা-র, এবার ফ্রি-কিকে। গোল শোধে চেষ্টা ছিল উত্তর বারিধারার। ম্যাচের ৩৯ মিনিটে সেই সুযোগ পেয়ে যান ল্যান্ডিং দারবোয়ে। বক্স ছেড়ে বেরিয়ে আসা রহমতগঞ্জের গোলকিপারের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়েই উল্লাসে মেতে ওঠেন বারিধারার ফরোয়ার্ড। তবে তাদের সেই আনন্দ বেশিণ স্থায়ী হতে পারেনি। আবারও আক্রণে ওঠে রহমতগঞ্জ, ৪৫ মিনিটে পেয়েও যায় নিজেদের তৃতীয় গোল। গোলটি দারুণ দর্শনীয়ই। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া সিয়োভাকশ আসরোরভের ফ্রি-কিক মানবদেওয়ালের ওপর দিয়ে শূন্যে ভেসে ঢোকে জালে। উত্তর বারিধরার গোলকিপার আজাদ হোসেন শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেন।
৫ ম্যাচে এক জয় ও এক ড্রয়ে রহমতগঞ্জের পয়েন্ট ৪। ১৩ দলের লিগে তাদের অবস্থান দশম। আর ৩ ম্যাচে তিন হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে ১২তম উত্তর বারিধারা
ভারতের স্বপ্নভেঙে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
নারী বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ভারত। স্বপ্ন দেখেছিল বাজিমাত করার। কিন্তু প্রতিপ দলটি যখন ছয়বারের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া, তখন স্বপ্নভঙের দোলাচল সামনে এসেই যায়। ব্যতিক্রম হয়নি ফাইনালে। ভারতকে ৮৫ রানে হারিয়ে পঞ্চমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়ার নারীরা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে। বেথ মুনির অপরাজিত ৭৮ ও আলিসা হিলির ৭৫ রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। সেই রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৯৯ রানে অলআউট হয় ভারত। ভারতের নারীদের দাঁড়াতেই দেননি মেগান শট ও জস জোনাসেন। শট ৩.১ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। আর জোনাসেন ৪ ওভার বল করে ২০ রান দিয়ে নেন ৩টি উইকেট। ব্যাট হাতে ভারতের দীপ্তি শর্মা সর্বোচ্চ ৩৩ রান করেন। ১৯ রান করেন ভেদা কৃষ্ণমূর্তি। রিচা ঘোষ ১৮ ও শ্রীমতি মান্দানা ১১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।
তার আগে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ আসে দুই ওপেনারের ব্যাটে চড়ে। আলিসা হিলি ও বেথ মুনি শুরু থেকেই ভারতের বোলারদের দিশেহারা করে দেন। ১১.৩ ওভারে ১০ রান রেটে তারা দুজন তোলেন ১১৫ রান। এই রানে আউট হওয়ার আগে হিলি ৩৯ বলে করে ৭৫ রান। যার মধ্যে ৭টি চার ও ৫টি ছয়ের মার ছিল। হিলি আউট হওয়ার পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া। তাতে ১৮৪ রানেই থামে তাদের ইনিংস। দ্বিতীয় উইকেটে অধিনায়ক মেগ ল্যানিংকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন ওপেনার বেথ মুনি। ল্যানিং ১৬ রানে আউট হওয়ার পর মাঠে নামা আর কোনো ব্যাটসম্যান পারেননি দুই অঙ্ক স্পর্শ করতে। তবে মুনি এক প্রান্ত থেকে মারমুখী ব্যাটিং করতে থাকেন। শেষ পর্যন্ত ৫৪ বলে ১০ চারে ৭৮ রান করে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেন মুনি। ভারতের পে দিপ্তী শর্মা ৩৮ রানে নেন ২ উইকেট।
ফাইনালে ম্যাচসেরা হন আলিসা হিলি। আর টুর্নামেন্ট সেরা হন বেথ মুনি। ৬ ম্যাচে তিনি ২৫৯ রান করেন। ফাইনালে তিনি করেন ৭৮ রান। সেমিফাইনালে করেন ২৮ রান। নিউজিল্যান্ডের বিপে করেন ৬০ রান। বাংলাদেশের বিপে করেন অপরাজিত ৮১ রান। ভারত ও শ্রীলঙ্কার বিপে করেছিলেন ৬ রান করে।
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন
অ্যাড. সাইফুল পুনরায় সভাপতি নির্বাচিত
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. সাইফুল ইসলাম। গতকাল রবিবার তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের দিন ছিল। এদিন ১৩টি পদে দাখিল করা ১৩জনের মনোনয়নপত্র বৈধতা পায়। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৩জনকেই বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম রহমান বাবু ও মুস্তাফিজুর রহমান বাবলু, কোষাধ্য নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, এ মনসুর আজাদ, মো. ইউসুফ আলী, মো. মোতালেব মিয়া, মনিরুজামান বাবু, জামিল আখতার লেলিন, শেখ হেমায়েত উল্লাহ, সুজন আহমেদ ও মনিরুজ্জামান মহসীন।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন খুলনা প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী। সহকারী কমিশনার ছিলের খুলনা জেলা জজ আদালতের পিপি মো. এনামুল হক ও এমএম আজহার আলী।
তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে ইয়ং খুলনা ব্লুজ’র জয়
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে ইয়ং খুলনা ব্লুজ। গতকাল রবিবার খালিশপুর প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৯৫রানের বড় ব্যবধানে হারিয়েছে নবাঙ্গন ক্রীড়াঙ্গনকে।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারীত ৪৫ ওভারে ৯উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে ইয়ং খুলনা ব্লুজ। দলের আরিফ ৪৯, রাজিব ২৩ রান করেন। ২৭রানে অপরাজিত থাকেন মানব। নবাঙ্গন ক্রীড়াঙ্গনের হয়ে ২টি করে উইকেট নেন রমিম, নাসিম ও মুশফিক। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৩০.৫ ওভারে ১০৪রানে শেষ হয় নবাঙ্গন ক্রীড়াঙ্গনের ইনিংস। ফলে ৯৫রানের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ং খুলনা ব্লুজ। প্রতিপক্ষের হয়ে আজিজুল একাই নেন ৪টি উইকেট।
পদকজয়ী জিমন্যাস্টদের সংবর্ধনা
ক্রীড়া প্রতিবেদক
গত বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে’ পদক পাওয়া জিমন্যাস্টদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। প্রতিযোগিতায় ১৪ স্বর্ণসহ ২৮টি পদক জিতেছিল বাংলাদেশ।
গতকাল রবিবার সংবর্ধনা অনুষ্ঠানে ফেডারেশনের প থেকে স্বর্ণজয়ীদের ২০ হাজার, রৌপ্যজয়ীদের ১৫ হাজার এবং তাম্রজয়ীদের ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়েছে। ১৪ স্বর্ণের মধ্যে তনু রায় ত্রিপুরা একাই জিতেছিলেন ৫টি। অন্য স্বর্ণজয়ীরা হলেন ম্যানটন ম্র, মং চিং প্র, কিলেং মুরাং, সাজিদ হক ও নিউজিল্যান্ড প্রবাসি আলী কাদের।
এশিয়া বনাম বিশ্ব একাদশের ম্যাচ ২১ ও ২২ মার্চ
ক্রীড়া প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ থেকে ২২ মার্চের মধ্যেই এ দুই ম্যাচ আয়োজনের কথা বলেছিলো বিসিবি। তবে আগামী ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
গতকাল রবিবার মিরপুরের বিসিবি কার্যালয়ে বিসিবি পরিচালকদের সভা শেষে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি আরও জানান, ম্যাচ শুরুর দুই দিন আগে ১৮ মার্চ এ আর রহমানের একটি কনসার্টের আয়োজন করবে বিসিবি।
এফসি উত্তরবঙ্গের কাছে উড়ে গেলো সিলেটের মেয়েরা
ক্রীড়া প্রতিবেদক
নারী ফুটবল লিগের গতকাল রবিবারের একমাত্র খেলায় সিলেটের স্পার্টান এমকে গ্ল্যাকটিকোকে উড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গের মেয়েরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এফসি উত্তরবঙ্গ ৬-০ গোলে হারিয়েছে সিলেটের দলটিকে।
বিজয়ী দল দুই অর্ধে তিনটি করে গোল করেছে। এ বড় জয়ে বড় অবদান উত্তরবঙ্গের তনিমা বিশ্বাসের। একাই চার গোল করেছেন দিনাজপুরের এই কিশোরী। অন্য দুই গোল করেছেন সুলতানা। ৯ ও ১৩ মিনিটে সুলতানার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় উত্তরবঙ্গ। ৩৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন তনিমা। ৫১ ও ৫৫ মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তনিমা। এর পর ৬০ মিনিটে নিজের চতুর্থ ও দলের ষষ্ঠ গোল করেন এ কিশোরী। আগের ম্যাচগুলোতে কোনো গোল না পেলেও চার গোল দিয়ে খুললেন খাতা। এটি উত্তরবঙ্গের দ্বিতীয় জয়। দুই জয় ও এক ড্রয়ে দলটির পয়েন্ট ৭।
নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছয় বছর পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক পদে আনুষ্ঠানিকভাবে এলো পরিবর্তন। এ সময়টায় সিরিজ বাই সিরিজ ওয়ানডে অধিনায়কের দায়িত্ব সামলেছেন মাশরাফি বিন মুর্তজা। দুই বিশ্বকাপেও তার কাঁধে ছিল অধিনায়কের দায়িত্ব। দুই দফায় অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পর গত ৬ মার্চ অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলেন মাশরাফি। ৫০ জয় নিয়ে মাশরাফি ছেড়েছেন অধিনায়কত্ব। মাশরাফির কাছ থেকে তামিম পেলেন দায়িত্ব।
গতকাল রবিবার বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বোর্ড সভার পর গণমাধ্যমে বলেছেন, সর্বসম্মতিক্রমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। তাকে লম্বা সময়ের জন্য অধিনায়ক করা হয়েছে। আমাদের শুরুতে ইচ্ছা ছিল স্বল্প সময়ের জন্য করবো। এক বছর পর একজনকে পূর্ণাঙ্গ করতে চেয়েছিলাম। কিন্তু আজকের বোর্ড সভায় আমরা চিন্তা করলাম তামিমকে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা হোক। স্বল্প সময় নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আমরা চাই তামিম দীর্ঘ সময়ের জন্য করুক।
টেস্ট চুক্তিতে নেই মাহমুদউল্লাহ : তিন ফরম্যাটেই শান্ত-মিথুন
ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো বিসিবি লাল বল ও সাদা বলে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের জন্য আলাদা কেন্দ্রীয় চুক্তি করল। চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির জন্য ১৬ জনকে মনোনীত করেছে বোর্ড।
তিন ফরম্যাটের জন্যই নির্বাচিত হয়েছেন সাত ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। শুধুমাত্র লাল বল অর্থ্যাৎ টেস্ট ক্রিকেটের জন্য কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন চার ক্রিকেটার। টেস্ট অধিনায়ক মুমিনুল হকসহ এ তালিকায় আছেন নাঈম হাসান, দুই পেসার আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন চৌধুরী। এছাড়া সীমিত পরিসরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, অফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন ইবাদত হোসেন চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ ও মোহাম্মদ মিথুন। নাজমুল হোসেন শান্ত এক বছর পর ফিরেছেন কেন্দ্রীয় চুক্তিতে।
চলতি মাসে মাঠে নামবেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
নিষেধাজ্ঞার চার মাসের মাথায় ক্রিকেট খেলতে মাঠে নামছেন সাকিব আল হাসান। তবে আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে নয়, খেলবেন একটি চ্যারিটি ম্যাচ।
জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে গত বছরের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান। তবে এর মধ্যে এক বছর হলো স্থগিত নিষেধাজ্ঞা। ফলে চলতি বছরের ২৯ অক্টোবর দেশসেরা অলরাউন্ডারের মাঠে ফেরার দিনণ গুনছিল সাকিব ভক্তরা। তবে এ মাসে সবুজ ক্যানভাসে নামবেন সাকিব। এমনটা নিজেই জানিয়েছেন সাকিব।
মুজিববর্ষ ক্রিকেট : এআর রহমানের কনসার্ট ১৮মার্চ
ক্রীড়া প্রতিবেদক
আগেই জানা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে একটি দুই ম্যাচের বিশেষ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে লড়বে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশ।
চলতি মাসেরই ২১ এবং ২২ তারিখ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুইটি। আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে গ্রহণ করেছে অবিস্মরণীয় এক উদ্যোগ। এ দুই ম্যাচের সিরিজ শুরুর আগে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এই কনাসর্ট যে আয়োজন করা হবে, সে খবর আগে থেকেই জানা। এমনকি এটাও জানা বিষয় যে, এই কনসার্টের পরিকল্পনা এবং সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে ভারতের বিখ্যাত মিউজিসিয়ান এআর রহমানকে। কিন্তু এই কনসার্ট কবে হবে, সে সম্পর্কে আনুষ্ঠানিক কোনো খবর জানা ছিলো না কারোরই। অবশেষে গতকাল রবিবার বিসিবি পরিচালকদের সভায় জানা গেলো, আগামী ১৮মার্চ অর্থাৎ জাতির পিতার জন্মদিনের পরেরদিনই বর্ণাঢ্য কনসার্টে মঞ্চ মাতাবেন এআর রহমান।
শীর্ষে ফিরলো বার্সা
ক্রীড়া প্রতিবেদক
টানা দুই ম্যাচ জয় বঞ্চিত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ন্যাপোলির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর এল ক্যাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে এসেছিল লিওনেল মেসির দল। রিয়ালের কাছে হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে গিয়েছিল তারা।
অবশেষে লিওনেল মেসির এক পেনাল্টিতে জয়ে ফিরলো বার্সা। সে সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো তারা। শনিবার রাতে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদকে মেসির পেনাল্টিতে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে ২৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৫৮। এক ম্যাচ কম খেলে, অর্থ্যাৎ ২৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬। আজ রিয়াল বেটিসের বিপে তাদের ম্যাচ। এই ম্যাচে রিয়াল জিতলে তারাই আবার উঠে যাবে শীর্ষে।
জয়ের দেখা পেলো লিভারপুল
ক্রীড়া প্রতিবেদক
টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের কাব লিভারপুল এফসি। শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে এএফসি বোর্নমাউথকে।
টানা ৪৪ ম্যাচে অপরাজিত। ইংলিশ প্রিমিয়ার লিগ কাব লিভারপুলের পা মাটিতে পড়ার মত ছিল না যেন। কিন্তু তারা যে স্বপ্নালোকে বিচরণ করতে শুরু করেছিল, সেখান থেকে হঠাত করেই অল রেডদের মাটিতে নামিয়ে আনলো ইংলিশ প্রিমিয়ার লিগে একেবারের তলানির দিকের দল ওয়ার্টফোর্ড। হঠাৎ করেই এই দলটির কাছে ৩ গোল খেয়ে বসলো লিভারপুল। শুধু তাই নয়, পরের ম্যাচে এফএ কাপে চেলসির কাছে ২-০ গোলে হেরে পঞ্চম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় অলরেডদের। এই দুই হারে মনোবল যেন অনেকটাই তলানীতে নেমে আসে ইয়ুর্গেন কুপের শিষ্যদের। অবশেষে এএফসি বোর্নমাউথকে পেয়ে জয়ে ফিরতে পারলো সাদিও মানে, মোহামেদ সালাহরা।











































