ডুমুরিয়া প্রতিনিধি||
ডুমুরিয়ায় এক মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে দূর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার মাগুরখালী ইউনিয়নের ঝরঝরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার ঝরঝরিয়া এলাকার মৃত রাজেন্দ্রনাথ মন্ডলের ছেলে মৎস্য চাষী রবীন্দ্রনাথ মন্ডল ঝরঝরিয়া বিলে ৭ বিঘা নিজস্ব জমিতে বিশ বছর ধরে গলদা,বাগদাসহ বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ করে আসছে। এমতবস্থায় ঘটনার রাতে কে বা কাহারা ওই দুটি মৎস্য ঘেরে পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে।এতে ঘেরে থাকা গলদা,বাগদা,সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির মৎস্য মরে সাবাড় হয়ে যায়।যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে।এ প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।











































