Home আঞ্চলিক গ্রেফতারের ৪ ঘণ্টা পর সেই ইউপি চেয়ারম্যানের জামিন

গ্রেফতারের ৪ ঘণ্টা পর সেই ইউপি চেয়ারম্যানের জামিন

10


স্টাফ রিপোর্টার ।।


মহিলা মেম্বারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেফতারের চার ঘণ্টা পরই জামিনে মুক্তি পেয়েছেন ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন। তিনি তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।

জানা গেছে, গত ২৮ জুলাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করে মামলা করেন ইউপি সদস্য রিনা বেগম। এ ঘটনায় রোববার (১ আগস্ট) আলমগীর ও তার দুই সহযোগীসহ চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করলে গ্রেফতারের চার ঘণ্টা পরই তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।

কে এম আলমগীর হোসেন বলেন, সম্মানহানির জন্য পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে।