Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

53

শ্রমিকদের বকেয়া উত্তোলনে ব্যাংক কর্তৃপক্ষের টালবাহানায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নাগরিক পরিষদের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

সরকার রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী শ্রমিকদের বকেয়া অর্থ ছাড় দিলেও খুলনার সোসাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ গাফিলতির কারণে শ্রমিকদের ব্যক্তিগত একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে না পারায় তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার  বিগত ১ বছর বদলী ও দৈনিকভিত্তিক শ্রমিকদের বকেয়া প্রদান না করায় তারা মানবেতর জীবনযাপন করে আসছেন। অসংখ্য শ্রমিকের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। ১ বছর পর সরকার শ্রমিকদের বকেয়া ছাড় প্রদান করে কয়েকটি ব্যাংকে প্রেরণ করে। অন্যান্য ব্যাংক যথারীতি শ্রমিকদের পাওনা পরিশোধ করলেও খুলনার সোসাল ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শ্রমিকদের লেনদেন বন্ধের অজুহাত দেখিয়ে অযথা টালবাহানা করে শ্রমিকদের টাকা উত্তোলনে অসহযোগিতা ও জটিলতা সৃষ্টি করছেন। নেতৃবৃন্দ বলেন, ভিন্ন ভিন্ন ব্যাংক হলেও একই নিয়ম-কানুন মেনে সকল ব্যাংক পরিচালিত হয় বলে আমাদের বিশ্বাস। এমতাবস্থায় অসহায় শ্রমিকদের দুরাবস্থার কথা মানবিক বিবেচনা করে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি করার জন্য উল্লিখিত ব্যাংক কর্তৃপক্ষের প্রতি জোর আহবান জানান। বিবৃতিদাতারা হলেনÑপরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, সদস্য সচিব এস এ রশীদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আ ফ ম মহসীন, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, পরিষদের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, যুগ্ম আহবায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খান, যুগ্ম আহবায়ক ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পপাদকমন্ডলীর সদস্য আনিসুর রহমান মিঠু, শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক তালুকদার, শমশের আলম প্রমুখ।  

কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ

কপিলমুনি ইউনিয়ন ২নং বিট এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামীদের নামের তালিকা ২০২১ কপিলমুনি ইউপি চত্ত্বরে টানানো হয়েছে। টানানো ওই ব্যানারে বিট এলাকার ৪৫ জন ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা স্থান পায়। শনিবার দুপুর সাড়ে ১২টায় কপিলমুনি ইউপি চত্বরে থানা পুলিশের উদ্যোগে এই তালিকা টানানো হয়। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফি, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর দেবাশিষ দাশ, এস আই আব্দুল আলীম, ইউপি সদস্য মোঃ আব্দুল আজিজ বিশ্বাস, মোঃ রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মিন্টুসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা প্রকাশ্যে টানানোর জবাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফি জানান, ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের তথ্য দিয়ে জনসাধারণ যাতে পুলিশকে সহযোগিতা করতে পারে এবং পরোয়ানাধারিরা যাতে বিজ্ঞ আদালতে আত্মসমর্পন পূর্বক রি-কল প্রদান করে সেজন্যই এটা করা হয়েছে।

কপিলমুনিতে ‘চলার সাথী’র সাধারণ সভা

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ

কপিলমুনির চলার সাথী সংগঠনের সাধারণ সভা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সহচরী বিদ্যা মন্দির মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি যুগোল কিশোর দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম মহব্বতের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা কনক দে, উপাধ্যক্ষ ত্রিদিব মন্ডল, সহ-সভাপতি শেখ আব্দুর রহমান, প্রভাষক রেজাউল করিম খোকন, সহ-সম্পাদক জিএম হেদায়েত আলী টুকু, সহ-সভাপতি পবিত্র সাধু, কোষাধ্যক্ষ বাবুলাল হালদার, সন্দীপ সাধু, শফিউল ইসলাম, ব্যাংকার দেবাশীষ দে, হিমাদ্রি দে, জগদীশ দে, বাবলু খান, সান্তনু সাধু, জয়ন্ত পাল প্রমূখ। সভায় সংগঠনের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স ক্রয় করার সিদ্ধান্ত গৃহীত হয়। অ্যাম্বুলেন্স ক্রয় কমিটির আহবায়ক যুগোল কিশোর দে ও মুন্সি রেজাউল করিম মোহাব্বত কে সদস্যসচিব করে ৭ সদস্যের একটি কমিটি করা হয়। অসহায় মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ১০ সদস্যের একটি মেডিসিন কমিটি করা হয়, কমিটির আহবায়ক প্রভাষক রেজাউল করিম খোকন ও সদস্য সচিব ত্রিদিব মন্ডলকে মনোনীত করা হয়। অক্সিজেন সিলিন্ডার পরিচালনা কমিটির আহবায়ক শেখ আব্দুর রহমান ও সদস্য সচিব জি এম হেদায়েত আলী টুকু। সভা শেষে শফিউল ইসলাম সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে শেখ আব্দুর রহমান এর নাম প্রস্তাব করলে যুগোল কিশোর দে ও জিসএম হেদায়েত আলী টুকু’র সমর্থনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সাতক্ষীরায় পানিবন্দী মানুষের দূর্গতি বাড়ছে, শহরতলীর বিভিন্ন খালে নেটপাটা

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

অতিবৃষ্টির কারণে পানিবন্দী হয়ে পড়া সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন উপজেলার মানুষের দূর্গতি বাড়ছে। কিছু কিছু এলাকায় হাঁড়ি জ্বলছে না। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বেড়েছে সাপের উপদ্রব। অপসারন করা হয়নি খালের নেটপাটা। অপরিকল্পিত মাছের ঘেরগুলোর কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে লাখো মানুষের দূর্গতির শেষ নেই।

সরেজমিনে শনিবার সকালে বকচরা মাঝেরপাড়া এলাকায় যেয়ে দেখা গেছে, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালির বাড়ির পাশ থেকে শুরু হওয়া বকচরা খালে স্থানীয় এশার আলী, ইনছান আলী, হাশেম আলী, দক্ষিণপাড়ায় আব্দুল হালিমসহ কয়েকজন দীর্ঘদিন ঘরে নেট পাটা দিয়ে মাছ ধরে আসছেন। মাঝেরপাড়া কালভার্টে দাঁড়িয়ে অনেকেই খেপলা জাল দিয়ে মাছ ধরছেন।

বকচরা গ্রামের ওয়াজেদ আলী, মান্নান সরদার, হাফিজুল ইসলাম বলেন, খালে নেটপাটা দেওয়ার কারণে পানি সরতে পারে না। বছরে তিন মাস যাবৎ তারা পানি বন্ধি থাকেন। পাঁচ বছর ধরে এ অবস্থা চলছে। গত ২৭ জুলাই থেকে ২৯ জুলাই তিন দিনের অতিবৃষ্টিতে তাদের বাড়ি ঘরে পানি ঢুকেছে। উনানে রান্না করতে পারছেন না। আত্মীয় স্বজনের বাড়ি থেকে রান্না খাবার নিয়ে এসে খেতে হচ্ছে। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমানে যে অবস্থা তাতে কেউ মারা গেলে লাশ মাটি দেওয়ার জায়গা নেই।

বকচরা গ্রামের আনিসুর রহমান, হামজার আলী, আব্দুস সালামসহ কয়েকজন জানান, ইউপি চেয়ারম্যান মজনু মালীর বাড়ির পাশ থেকে বকচরা খাল শুরু হয়ে সাপমারা খাল হয়ে হাড়দ্দহ হয়ে ইছামতী নদীর সঙ্গে যুক্ত হয়েছে। বালিয়াডাঙা, ভবানীপুর, বকচরা, বাবুলিয়া, নেবাখালি, ডিঙেরালী, চাতরা ও কদমতলাসহ কয়েকটি বিলের পানি এ খাল দিয়ে নিষ্কাশিত হয়। তবে চেয়ারম্যান মজনু মালী, তার চাচা লিয়াকত মালী ও মাসুমসহ কয়েকজন অপরিকল্পিতভাবে মাছের ঘের করায় বর্ষার পানি স্বাভাবিকভাবে বের হতে পারে না। পাঁচ বছর ধরে এ অবস্থা চললেও চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলেও কোন লাভ হয়নি। অপসারিত হয়নি খালের ভিতরে বসানো নেট-পাটা। সার্কিট হাউজের মোড় থেকে বকচরা সড়কের দিকে বাইপাস সড়কের ২০০ গজ দক্ষিণে লিয়াকত মালীর ঘের ও মাসুদের ঘেরের বাধ ও রাস্তা কেটে সেখানে বড় কালভার্ট বসিয়ে দিলেই পানি বের হয়ে যাবে। একইসাথে চেয়ারম্যানের ঘেরের বেড়িবাঁধের একাংশ কেটে দিলেই জলাবদ্ধতার অভিশাপ থেকে রেহাই পাবে ইউনিয়নবাসি।

বালিয়াডাঙা গ্রামের মহিবুল্লা গাজী, কাওছার আলী, হাশেম আলীসহ কয়েকজন জানান, ডিঙেরালী নামক স্থানে ও চেয়ারম্যান মজনু মালীর ঘেরের এক পাশে নেট দিয়ে বাঁধ কেটে দিলে বালিয়াডাঙা, ভবানীপুরসহ বিস্তীর্ণ অঞ্চলের পানি সরে যাবে। তারা বাঁচবেন জলাবদ্ধতার হাত থেকে। এক সময় এসব বিলে তিন ফসল হতো। এখন একটি ফসল ফলানো অসম্ভব প্রায়। ডিঙেরালী নামক স্থানে ও চেয়ারম্যানের ঘের কেটে দিয়ে জলাবদ্ধতা দূরীকরণের জন্য তারা গত বছর মানববন্ধন করেছেন। সেখানে ইউপি চেয়ারম্যান মজনু মালী বক্তব্য রেখেছেন। কথা দিয়েছিলেন সমস্যার সমাধান করবেন। কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয়নি। বিষয়টি নিয়ে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি চেয়ারম্যান সাহেবের বাইরে কোন অভিযোগ শুনতে অপারগতা প্রকাশ করেন।

খড়িবিলার মফিজুল ইসলাম, আরশাদ আলীসহ কয়েকজন জানান, বকচরা খালে নেটপাটাই শুধু সমস্যার কারণ নয়, গত ২৯ জুলাই বেড়াডাঙি নামকস্থানে মোজাফফর গার্ডেনের ২০০ ফুট মত লম্বা প্রাচীর খালে পড়ে যাওয়ায় পানি সরা একেবারেই বন্ধ হয়ে গেছে বলা যায়।

কামাননগরের আলী নূর খান বাবুল বলেন, সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা একেবারেই নাজুক। পৌরসভাকে বলেও কোন লাভ হয় না। এ ছাড়া কামাননগর দক্ষিণ বিলে নেট পাটার ফলে পানি সাপমারার খাল দিয়ে ইছামতী নদীতে পড়তে পারছে না। তার এলাকার অনেকেই বাড়িতে পানি ঢোকায় ও রাস্তার উপরে পানি থাকায় রান্না বান্না করতে পারছে না। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। শুক্রবার রাতে ভ্যানচালক জামাল হোসেনসহ তিনজন সাপের কামড়ে জখম হয়েছেন। আমজাদ হোসেনের বালিশের নীচ থেকে সাপ উদ্ধার করা হয়েছে। দু’ একদিনের মধ্যে ঘাস ও সেপটি ট্যাংকির মল মিলে মিশে দুর্গন্ধ হয়ে পানি বিষক্ত হয়ে যাবে। ওই পানিতে গোসল ও থালা বাসন পরিষ্কার অব্যহত থাকলে চর্মরোগ দেখা দেবে। পানিবন্ধি টিউবওয়েলের পানি ব্যবহার করায় ডায়েরিয়া ও আশাময় দেখা দিচ্ছে। বদ্ধ পানিতে জন্মাতে পারে ডেঙ্গু মশা।

এদিকে পৌরসভার কিছু জায়গায় পানি সামান্য কমলেও মধুমল্লারডাঙ্গি, মেহেদীবাগ, রসুলপুর , বদ্দিপুর কলোনী, রথখোলার বিল, গদাইয়ের বিল, মাগুরা দাসপাড়া, মাছখোলা, কৈখালি বিল, তালতলা নিম্নাঞ্চল, দহকুলাসহ বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে। এ ছাড়া আশাশুনির প্রতাপনগর, খাজরা, আনুলিয়া, শ্রীউলা, শ্যামনগরের গাবুরা, বুড়িগোয়ালিনি, কৈখালি, রমজাননগর, মুন্সিগঞ্জসহ কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গবাদি পশু ও হাঁসমুরগি নিয়ে তারা বিপাকে পড়েছেন। রাস্তার উপরেও রয়েছে হাঁটু পানি। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

এ ব্যাপারে আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার এলাকায় কোথাও কোন নেট পাটা নেই। ঘেরের বেড়িবাঁধ কোন সমস্যা নয়। বকচরা খালের বেড়াডাঙিতে মোজাফফর গার্ডেনের প্রাচীর ভেঙে পড়ায় পানি কম সরছে। খুব শীঘ্রই ওই সমস্যা সমাধান হয়ে যাবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, পানি নিষ্কাশনের জন্য পৌরসভার সঙ্গে কথা বলে কাজ করা হচ্ছে। নেটপাটা সরানোর জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তাতে কাজ না হলে জেলা প্রশাসনের উদ্যোগে নেটপাটা অপসারন করা হবে।

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, ৫ দিন যাবত নমুনা পরীক্ষা বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৫৪২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন। জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৮৮ জন।

এদিকে,মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব ও ল্যাবের দেয়ালে নমুনা পরীক্ষার সময় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত মঙ্গলবার থেকে আজ শনিবার পর্যন্ত টানা ৫ দিন নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। ভাইরাসমুক্ত করা গেলে পুনরায় কার্যক্রম শুরু করা হবে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। আশা করছি আগামীকাল রবিবার থেকে ল্যাবে আবারো নমুনা পরীক্ষা শুরু করা হবে। উল্লেখ্য, গত দুই মাস ধরে সাতক্ষীরা, যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার একমাত্র ল্যাব হিসেবে ব্যবহার হয়ে আসছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এই পিসিআর ল্যাব।

শার্শায় পরকীয়ায় বাধা দেয়ায়  গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা : স্বামী সহ তার পরিবার পালিয়েছে

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগঁআচড়ার সাতমাইল গ্রামে পরকীয়ায় বাধা দেয়ায় লাবনী খাতুন (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ইমামুল ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

শনিবার বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদšেতর জন্য হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের স্বজনরা জানায়, পাঁচ বছর আগে যশোরের মনিরামপুর উপজেলার চাকলা কাঁটালতলা গ্রামের সবুজ আলী গাজীর মেয়ে লাবনী খাতুনের বিয়ে হয় শার্শা উপজেলার বাগআঁচড়ার সাতমাইল এলাকার শফিকুল ইসলাম শফির ছেলে ইমামুল ইসলামের সাথে। প্রথম দিকে সংসার জীবন ভালো চললেও বাঁধ সাধে স্বামীর পরকীয়া। শুক্রবার রাতে স্বামীর ফোন দেখতে গিয়ে স্থানীয় একটি মেয়ের সাথে পরকীয়া প্রেম আলাপের একটি অডিও রেকর্ডিং শুনতে পায় লাবনী। আর এটায় হয় তার জীবনের কাল।স্বামীর কাছে পরকীয়ার বিষয় জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী লাবনীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী। পরে সেটি আত্মহত্যা বলে রটাতে লাবনীর মরদেহ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

নিহতের পিতা সবুজ আলী গাজী জানায়, জামাই প্রায়ই তার মেয়েকে নির্যাতন করতো। মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্ন রয়েছে। সকালেও তাকে মারধর করা হয়। পুলিশ আসার খবরে জামাইসহ বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে। এ হত্যার সঠিক বিচারের চাই। পুলিশ তদšত করলে রহস্য উদঘাটন হবে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি। নিহতের বাপের বাড়ির লোকজনকে আপাতত অপমৃত্যুর মামলা দায়ের করছে। লাশ ময়নাতদন্ত শেষে যদি হত্যা প্রমাণিত হয় তখন হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।

রূপসায় করোনা কল সেন্টার উদ্বোধনে লক্ষ্যে জেলা বিএনপি’র প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা বিএনপির উদ্যোগে রূপসা উপজেলা সদর ইউনিয়নের কাজদিয়া বাজার এবং পালেরহাট বাজারে করোনা আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে কল সেন্টার উদ্বোধনে প্রস্তুতি সভা গতকাল শনিবার বেলা ১১টায় জেলা বিএনপির সহ-সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় রূপসা উপজেলায় দুইটি করোনা কল সেন্টার উদ্বোধনের লক্ষ্যে জেলা বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনাকে প্রধান সমন্বয়ক, আমীর এজাজ খানকে সহযোগী সমন্বয়ক, শেখ আব্দুর রশিদকে আহবায়ক, মোল্লা খায়রুল ইসলামকে সদস্য সচিব এবং অন্যদের সদস্য অন্তর্ভুক্ত করে ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মোল্লা খায়রুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ আবু হোসেন বাবু, মোল্লা এনামুল কবীর, এস কে আনিসুর রহমান, সৈয়দ নিয়ামত আলী, নাজমুস সাকির পিন্টু, জিএম আসাদুজ্জামান, এনামুল হক সজল, আবুল কালাম গোলদার, ফরহাদ হোসেন, মাওলানা ফারুক হুসাইন, বাশির আহম্মেদ মোল্লা, মহিউদ্দিন শেখ, এড. তাফছিরুজ্জামান, বাবু মোল্লা, শেখ আবু সাঈদ, মনিরুজ্জামান লেলিন, লিটন তালুকদার, সাইফুল ইসলাম পাইক, আমিরুল ইসলাম তারেক, বশির হায়দার পল্টু, বাদশা জমাদ্দার, কামরুজ্জামান জুয়েল, সৈয়দ মাহামুদ আলী, মাইনূল হাসান, ইসরাঈল বাবু, মাহামুদ হাসান লোটাস, শেখ রাজীব, হিরোক গোলদার, রবিউল ইসলাম ও আলাদ হোসেন প্রমুখ।

বাগেরহাটের প্রগতিশীল নেতা মোশারফ হোসেনের ইন্তেকালে খুলনা জেলা বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফকিরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধেয় এসএম মোশারফ হোসেন (৭৬) করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুলাই মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে গতকাল শনিবার গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ গাজী আবদুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. এ কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা ও শেখ শামছুল আলম পিন্টু ও  মুরশিদুর রহমান লিটন প্রমুখ।

বাগেরহাটে যুব রেডক্রিসেন্ট সদস্যকে মারধর, দুই যুবকের কারাদন্ড

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী যুব রেডক্রিসেন্টের দুই সদস্যকে মারধরের অপরাধে দুই যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। এর আগে শনিবার বেলা ১১টার সময় সিরিয়াল ভঙ্গ করে টিকাদান কেন্দ্রে প্রবেশের চেষ্টায় বাঁধা দেওয়ায় রেডক্রিসেন্টের ওই দুই সদস্যকে মারধর করেন দন্ডাদেশ প্রাপ্ত যুবকরা। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, বাগেরহাট সদরের ভদ্রপাড়া গ্রামের মালেক হাওলাদের ছেলে আলী হোসেন এবং একই গ্রামের মোঃ আশরাফ ফরাজির ছেলে মোঃ একরাম ফরাজি। মারধরে আহত রেডক্রিসেন্ট সদস্যরা হলেন, রাতুল কুমার শীল (১৯) এবং জিলানী শেখ (১৬)। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম বলেন, করোনা ভ্যাকসিন কার্যক্রমে স্বেচ্ছাসেবকের কাজে নিয়োজিত রেডক্রিসেন্ট সদস্য রাতুল কুমার শীল এবং জিলানীকে অন্যায়ভাবে মারধর করেছে দুই যুবক। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে উপস্থিত একাধিক লোকের কথায় ঘটনার সত্যতা পাওয়া যায়। এই অপরাধে দন্ডবিধির ১৮৬০ ধারা মোতাবেক মারধরকারী ওই দুই যুবককে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত-৩

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীসহ ৩জন আহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ১০টায় আট্টাকী ঝুটোতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহতদের পরিবার জানান, শেখ আ: মজিদ এর সাথে ইউসুব আলীর দীর্ঘদিন যাবৎ জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার সকালে উক্ত জমি দখলকে কেন্দ্র করে উভয় গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় শেখ আ: মজিদের পক্ষের ৩ জন আহত হয়। আহতরা হলেন শেখ আ: আজিজের স্ত্রী আঙ্গুরা বেগম (৪৫), নজরুল ইসলামের স্ত্রী শিল্পী বেগম (৪০)। আহত দুই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং শেখ আজিজের পুত্র রুবেল শেখ (২৫) প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে। ঘটনার সময় প্রতিপক্ষ ইউসুব আলী পক্ষের দুইজনও আহত হয়েছেন বলে জানা গেছে।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ছয় হাজার আটশত ৮০ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় শনিবার ছয় হাজার আটশত ৮০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার ছয়শত ৯৭ এবং মহিলা তিন হাজার একশত ৮৩ জন। এ পর্যন্ত ৬৬ হাজার একশত ৯৯ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার ছয়শত ৩০ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার দুইশত ৫০ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে তিনশত ৭৫ জন, বটিয়াঘাটা দুইশত ৭৩ জন, দিঘলিয়ায় তিনশত এক জন, ডুমুরিয়ায় চারশত ৬৪ জন, ফুলতলায় তিনশত ২০ জন, কয়রায় পাঁচশত তিন জন, পাইকগাছায় দুইশত ৯৮ জন, রূপসায় চারশত ৮০ জন এবং তেরখাদায় দুইশত ৩৬ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনশত ৩৩ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

তথ্য বিবরণী

খুলনা বিভাগের মাগুরা জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে শনিবার ৬৪ উপকারভোগীর মাঝে ৬৪ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

ফুলবাড়ীগেট ব্লাড ব্যাংকের অসহায় ছিন্নমুল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ফুলবাড়ীগেট ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত এবং অক্সিজেন ব্যাংকের পরিচালক বেগ শরিফুল ইসলামের এর সার্বিক সহযোগীতায় ফুলবাড়ীগেট ফুড ব্যাংক এর শুভ উদ্বোধন ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, ছিন্নমুল মানুষের মাঝে ৩১ জুলাই শনিবার দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হয়। ফুড ব্যাংক এর উদ্বোধন ও খাবার বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী। এ সময় তার সাথে ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রুবেল হোসেন, সাধারণ সম্পাদক  মোঃ সাজু শেখ, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, বেগ শরিফুল ইসলাম, মোঃ শাওন,  মোঃ রবিউল ইসলাম,নাজমুল ইসলাম শাহরীয়ার অপু, মাহি, দিদার সাদনাম রাতুল, প্রান্ত সরকার প্রমুখ । উল্লেখ্য, কঠোর বিধিনিষেধ চলা পর্যন্ত ছিন্নমুল মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ অব্যাহত থাকবে।

সামুদ্রিক নিম্মচাপে ৩ দিনের টানা বৃষ্টিতে কয়রায় আমন বীজ তলা ক্ষতিগ্রস্থ সহ সহ¯্রাধীক চিংড়ীঘের ভেসে গেছে

কয়রা প্রতিনিধি

নিম্মচাপের কারনে টানা ৩ দিনের বৃষ্টিতে কয়রায় চলতি রোপা আমন মৌসুমে প্রায় ৮ হাজার বিঘা জমির বীজতলা তলিয়ে গেছে এবং ভেসে গেছে ছোট বড় সহ¯্রাধীক চিংড়ীঘের। এছাড়া বৃষ্টির পানিতে ডুবে গেছে কৃষকের সকল ধরনের সবজি ক্ষেত ও পুকুর এবং ক্ষতি গ্রস্থ হয়েছে গ্রামের ছোট ছোট রাস্তা। এদিকে শ্রাবনের শেষ দিকে স্থানীয় কৃষকরা পরিমাণ মত আমন ধানের বীজ তলা বৃষ্টির আগেই মাঠে বপন করেছিল বলে কৃষকরা জানিয়েছেন। সূত্র জানায় কৃষকরা চড়ামূল্যে আমন বীজ ক্রয় করে জমিতে ফেলে একদিকে যেমন ক্ষতিগ্রস্থ অন্যদিকে নতুন করে বীজ কেনার কথা ভাবিয়ে তুলেছে। জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে কয়রা উপজেলায় প্রায় ৯০ হাজার বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষের জন্য প্রস্তুতি নিয়েছেন কৃষকরা। সেজন্য ৮ হাজার বিঘা জমিতে চাষীরা ব্রি-১০, ২৩,৩০,৬৭,৫২,৮৭,৭৬ ও ৪৯ সহ স্থানীয় জাতের কিছু ধান বীজ তলা হিসেবে জমিতে বপন করেছেন। কিন্তু ৩ দিনের বৃষ্টিতে প্রায় শতভাগ বীজ তলা পানিতে তলিয়ে যাওয়ায় চলতি মৌসুমে উক্ত বীজতলা দিয়ে জমি রোপন করা সম্ভব নয় বলে একাধিক কৃষক জানিয়েছেন। খবর নিয়ে জানা গেছে, উপজেলার আমাদী ইউনিয়নে চিংড়ী ঘের না থাকায় সেখানে আমন ধান চাষ বর্ষার শুরুতেই চাষ শুরু হয় এবং রোপনের কাজও ইতিমধ্যে শুরু হয়েছে। তবে অতিবৃষ্টিতে বীজ তলা তলিয়ে যাওয়ায় মারাক্তক ক্ষতির মধ্যে পড়েছে উক্ত এলাকার কৃষকরা। এছাড়া অপর ৬ টি ইউনিয়নে কিছু কিছু এলাকায় লবন পানির চিংড়ী ঘের থাকায় আমন ধান চাষ কম হলেও বাগালী ইউনিয়নে ব্যাপক এলাকায় চাষ হয়। এবিষয় বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের আঃ সামাদ গাজী, বারোপোতা গ্রামের আবুল বাসার, চটকাতলা গ্রামের দীপক মন্ডল, কুশোডাঙ্গা গ্রামের আকবর গাজী, বাশখালী গ্রামের কেসব মন্ডলসহ একাধিক কৃষক জানান, এই ইউনিয়নে বৃহত্তর ১২ টি গ্রামে শতভাগ জমিতে আমন চাষ হয়। কিন্তু অতিবৃষ্টির পানিতে ২৪ ঘন্টার মধ্যে এসব গ্রামের সকল বীজতলা পানির নিচে থাকায় অনেক কৃষক ছুটছেন নতুন করে বীজ এবং অর্থ সংগ্রহের জন্য। এছাড়া মহারাজপুর, মহেশ^রীপুর, ও কয়রা ইউনিয়নে বেশিরভাগ জমিতে আমন চাষ শুরু হলেও কমেছে উত্তর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নে। সূত্র জানায়, আম্পান ও ইয়াসের কারনে চিংড়ী চাষ এ দুটি ইউনিয়নে বেশি হওয়ায় ধান চাষ রোপন কম হয়। এবিষয় উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা গুরুদাস মন্ডলের সাথে কথা বললে তিনি প্রায় শতভাগ বীজতলা পানির তলে স্বীকার করে বলেন বিষয়টি উপর মহলে জানানো হয়েছে। তিনি বলেন, কৃষকরা ইতোমধ্যে বীজতলা বপন শেষে কিছু এলাকায় রোপন শুরু হয়েছে। তিনি আরও বলেন, অধিকাংশ এলাকায় নতুন করে বীজ তলা বপন করতে হবে, সে জন্য নতুন করে বীজের চাহিদা সম্পার্কে কতৃপক্ষকে জানিয়েছেন।         

পাইকগাছায় বর্ধিত আকারে বিএনপির অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনার সার্বিক সহযোগিতায় করোনায় আক্রান্তদের অক্সিজেন ঘাটতি পুরণের লক্ষে বর্ধিত আকারে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়েছে। পাইকগাছা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. জি এ সবুর। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক এ্যাড. জি.এম আব্দুস সাত্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল আলম পিন্টু, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, কাউন্সিলর এস.এম ইমদাদুল হক। বক্তব্য রাখেন, সেলিম রেজা লাকি, পৌর কাউন্সিলর কামাল আহম্মদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, প্রভাষক সুজিত মন্ডল, আসাদুজ্জামান খোকন, গাজী মুজিবর রহমান, আসাদুজ্জামান ময়না, আবু মুসা, আবু হানিফ, আব্দুস সামাদ, নাজমুল হুদা মিন্টু, হুরায়রা বাদশা, বাবুল সরদার, সাদ্দাম হোসেন, আমিনুর রহমান প্রমুখ।

আইন সহায়তা কেন্দ্র (আসক) খুলনা বিভাগীয় কমিটির জুম মিটিং

খবর বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) খুলনা বিভাগীয় কমিটির উদ্দ্যগে সভা শুক্রবার রাত ০৯.০০ টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। আসক খুলনা বিভাগীয় কমিটির সভাপতি শরীফ মনজুর শামীম বাবুর সভাপতিত্বে এবং সাধারন স¤পাদক মোঃ শাহাদাৎ হোসেন শাওন এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আসক সহসভাপতি মোঃ মোস্তফা কামাল, মোঃ নুরল আল আমীন, সিনিঃ সহ স¤পাদক আবু হামজা বাঁধন, মনোজ কান্তি রায়, মোঃ রাজু আহাম্মেদ, শিশু ও মহিলা স¤পাদিকা প্রমিলা রায়, দপ্তর স¤পাদক মোঃ সাইফুল ইসলাম আদর, সমাজ কল্যাণ স¤পাদক মোঃ রকি আহাম্মেদ তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা মোঃ বেলাল হোসেন খান, মোঃ নজরুল ইসলাম মিলন, মোঃ রবিউল মুন্সি, তারিকুজ্জামান আশরাফ, মোঃ দুলাল আকন প্রমুখ। সভায় কেন্দ্রীয় সহকারী পরিচালক এ আর সোহেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার জন্য আলোচনা করা হয় এছাড়া বর্তমানেকরোনা ভাইরাস রোধে খুলনাবাসির মধ্য সচেতনতা বৃদ্ধিতে সকলে মিলে এক হয়ে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করা হয়।

অসুস্থ আওয়ামী লীগ নেতার শয্যাপাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কওছার আলী জোয়াদ্দার গুরুতর অসুস্থ হয়ে খুলনার  একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর শুনে গতকাল হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকের সাথে তার চিকিৎসার বিষয়ে খোজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, যুবলীগ নেতা মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্যা বাবু, দ্বীপ পান্ডে বিশ্ব, সুমন, চিশতি নাজমুল বাসার, ইসমাইল মৃধা ইমন, হৃদয় প্রমুখ।

তিন দিনের টানা বৃষ্টিতে রামপালে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মেহেদী হাসান, রামপাল

তিনদিনের টানা বৃষ্টিপাত ও ঝড়ে বাগেরহাটের রামপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ী, পুকুর ও চিংড়ি ঘেরের। পানি বন্দী হয়ে পড়েছে ১৪ হাজার ৪শ মানুষ। এ এলাকার দুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তা প্রদাণ অব্যাহত রয়েছে। ৩৩৩ এ কল করলেই দুর্গতদের বাড়ীতে পৌঁছে যাবে সহায়তা,  জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ দুর্গতদের যারাই ৩৩৩ নম্বরে কল করবেন তাদের কাছে খাবার পৌঁছে দেয়া হবে। উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা তিনদিনের বৃষ্টিপাত ও সেই সাথে ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় নানা ধরণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যেকটিতে কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘরবাড়ীর দিক দিয়ে বেশি ক্ষতি হয়েছে উজলকুড় ইউনিয়নে। এ উপজেলায় মোট ১৫টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। তারমধ্যে ১২টি আংশিক ও ৩টি পুরোপুরি বিধ্বস্ত। এছাড়া গাছপালা পড়েছেও ব্যাপক। অতি বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৯শ ৩২ হেক্টর জমির ৩ হাজার ৫শ ৪২টি পুকুর/ মৎস্য ঘের ডুবে গেছে। তাতে ক্ষতি হয়েছে প্রায় ৭০ লাখ ৮৬ হাজার টাকার। আর ১ হাজার ৩২ হেক্টর জমির ৩ হাজার ২শ ৩৭টি চিংড়ি ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে ৩ কোটি ৮৪ লাখ টাকার। মৎস্য সেক্টরেই শুধু ক্ষতি হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার। আর অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৮ লাখ ৮০ হাজার টাকার। অপরদিকে জলাবদ্ধার শিকার হয়েছেন এ উপজেলার ৩ হাজার ৬৫০টি পরিবারের ১৪ হাজার ৪শ জন মানুষ।  মৎস্য খামারিরা জানান,তীব্র বৃষ্টি ও বাতাসে ঘেরের পাড় ধ্বসে পড়েছে ও ভেড়ি তলিয়ে গেছে। নেট-পাটা বাতাসে আলগা হয়ে বেশী ক্ষতি হয়েছে। মাঝ সিজিনে এসে এমন বৃষ্টি হওয়ায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশংকা প্রকাশ করেছেন ঘের মালিক কাজী কামরুল ইসলাম ও তার সহোদর কাজী জামরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন বলেন, দুর্গতদের স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাদ্যের পাশাপাশি সকল ধরণের সহায়তা প্রদাণের উদ্যোগ নেয়া হয়েছে। তারপরও যাদের প্রয়োজন তারা ৩৩৩ নম্বর কল করলে আমরা খাবার পৌঁছে দেবো তাদের কাছে।

কলারোয়ায় আলোচিত হত্যার চেষ্টা মামলার বাদীকে প্রকাশ্যে জীবননাশের হুমকি, ৪ দিনের আল্টিমেটাম

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আলোচিত হত্যা চেষ্টার ঘটনায় করা মামলার বাদীকে প্রকাশ্যে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়েছে প্রতিপক্ষ। তারা সর্বোচ্চ ৪ দিন সময় বেঁধে দিয়েছে মামলা তুলে নেওয়ার জন্য। এসময় প্রতিপক্ষরা বাদীর বাড়ির সামনে এসে বাদী মাছুরা খাতুন, স্বামী ইনছাপ আলী, পুত্র আবুবক্কর সিদ্দিকসহ মেয়ে জামাইকে প্রকাশ্যে হত্যা করবে বলে হুমকি দেয়। এ বিষয়ে কলারোয়া থানায় মাছুরা খাতুন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং-১৪৩৬, তাং- ৩০/০৭/২১ ইং।

উল্লেখ্য, গত ২৪ জুলাই, শনিবার বিকাল ৩.৩০ সময় কলারোয়া উপজেলার বাটরা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত আফাজ উদ্দীন সরদারের পুত্র ইনছাপ আলীর বাড়িতে একই গ্রামের মৃত আফাজ উদ্দীনের পুত্র আমজেদ আলী সরদার ও তার ২ পুত্র ফারুক হোসেন এবং মামুন হোসেন অনধিকার প্রবেশ করে গাছি দা ও লাঠিসোটা নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে নিলাফোলা এবং হাড়কাটা জখম করে। ইনছাপ আলীর পুত্র তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন করলে কলারোয়া থানার এ এস আই মামুন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে  কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন । এ সুযোগে আমজেদ আলী ইনছাপ আলীর বসত বাড়ির ক্রয়কৃত ৮ শতক জমিতে বিভিন্ন প্রজাতির গাছ কেটে বাঁশের ঘেরাবেড়া দিয়ে জবর দখল করে নেয়। এ বিষয় ইনছাপের স্ত্রী মাছুরা খাতুন গত ২৫ জুলাই বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন, যার নং জি আর-৩১/২৮২।

এ বিষয়ে মাছুরা খাতুন বলেন, “আমার স্বামী ইনছাপ আলী সরদারকে প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে। পুলিশি সহযোগিতায় হাসপাতালে ভর্তি করি। কলারোয়া থানায় মামলা করি। এত কিছুর পরেও প্রতিপক্ষরা প্রকাশ্যে আমি সহ আমার পরিবারকে জীবননাশের ও মামলা তুলে নেওয়ার  হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।  আমি যাতে ন্যায় বিচার পাই তার জন্য সাতক্ষীরা পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। একই সাথে আসামীদের আটকপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।” আসামী আটক ও জীবননাশের হুমকির বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হামিদুল ইসলাম জানান, আমরা আইনানুগ পদক্ষেপ নিচ্ছি।

সোনালি জুট মিল চালুর দাবিতে এ্যাডহক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনার মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালি জুট মিল চালুর দাবিতে এ্যাডহক কমিটির উদ্যোগে এক জরুরী সভা শনিবার বিকাল ৫ টায় স্বাস্থ্যবিধি মেনে সোনালি জুট মিলস ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় । সোনালি জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সহ সভাপতি মোঃ নুরেু আলমের  সভাপতিত্বে ও  শ্রমিক নেতা ওবায়দুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন এ্যাডহক কমিটির নেতা  মোঃ সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, বাবুল খান, শাহাজান চার্জেন্ট, লুৎফর রহমান, মোঃ বাবু শেখ, আবুল কাশেম, সাবেক শ্রমিক নেতা বারেক হাওলাদার,  আঃ আজিজ ভুইয়া প্রমুখ । সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন মিল মালিক ও ম্যানেজমেন্ট এর চরম একগুয়েমির কারনে দির্ঘদিন ধরে মিলটি বন্দ রয়েছে । যার কারনে শ্রমিক কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে করোনা মহামারির ভিতরে চরম মানবেতর জীপনযাপন করছে । সভায়  নেতৃবৃন্দ  যে কোন ঠিকাদার দিয়ে মিল চালানোর জোর দাবি জানান  এ সময়  সভায়  উপস্থিত সকল শ্রমিক কর্মচারীরা একমত পোষন করেন ।   আগামি ৫ আগষ্ট এর মধ্যে মিল চালু করা না হলে কঠিন থেকে কঠোরতর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারি দেন শ্রমিক নেতারা ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদ খুলনা সদর থানার কমিটি গঠন: আহবায়ক লিটন রায় ও সদস্য সচিব বিদ্যুৎ নন্দী (আপন)

খবর বিজ্ঞপ্তি

লিটন রায় কে আহবায়ক ও বিদ্যুৎ নন্দী ( আপন) কে সদস্য সচিব করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদ খুলনা সদর থানার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর শাখার সভাপতি বিশ^জিৎ দে মিঠু ও সাধারণ সম্পাদক অনিন্দ্য সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হরেন যথাক্রমে, রানা বিশ্বাস, রাজু সাহা, চন্দন দে,বিপ্রজিৎ সাহা, অতনু কর, সুজিত সাহা, পার্থ সাহা বাপ্পি, সজিব বিশ্বাস, অনিমেষ সানা, সৈকত বর্মন, কেষ্ট মন্ডল, রবিন জয় ধর, তুহিন কান্তি দাস( টিটু), রিচার্ড বিশ্বাস, অমিত বালা, সৈকত দাস, দিপ্ত বিশ্বাস, উওম কুমার দাস, অন্ত দে, অর্ণব সাহা( বাপ্পা), অমিত দে, বিক্রম কুমার কুন্ডু, উৎসব নন্দী, সুদীপ্ত মিএ, অভিজিৎ কুমার দাস, চঞ্চল রায়, পলাশ কুমার রায়, রুদ্র দাস, গোপাল রাম।

রূপসায় মারামারির ঘটনায় ইউপি সদস্যকে আসামী করে মামলা

রূপসা প্রতিনিধিঃ 

 রূপসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যদ্বারা মারপিটের ঘটনায়  ৬জনকে আসামীকে থানায় মামলা দায়ের হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকালে আইচগাতী ইউনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বর আকলিমা খাতুন তুলিসহ তার লোকজন একই এলাকার   ডকইয়ার্ড ব্যবসায়ী মো. শাহজাহান হাওলাদার ও তার পরিবার সদস্যদের উপর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

 হামলায় আহত হন সিংহেরচর গ্রামের মো. শাহাজাহান হাওলাদার (৬০), ছেলে মো. সোহাগ হাওলাদার (৩৪) ও মো. হাসান হাওলাদার (৩২), ভাই মো. জাকির হাওলাদার (৫৫) ও ছেলে মো. রুবেল হাওলাদার (৩১), ভাই মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৮) সহ পরিবার অন্যান্য সদস্যদরা। আসামীরা লোহার রড়,হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের মারপিট করে  গুরুতর জখম করে। স্থানীয়রা আহতদের উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  পরে শাহজাহান হাওলাদার বাদী হয়ে ছয় জনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন-মো. নুরুজ্জামান সরদার, পিতা- সলেমান সরদার, ২) লিমন সরদার,পিতা- মো. নুরুজ্জামান সরদার, ৩) আকলিমা খাতুন তুলি, স্বামী নুরুজ্জামান সরদার, ৪) ইমন সরদার, পিতা- নুরুজ্জামান সরদার, ৫) মো. আরিফ, পিতা- মৃত জসিম, ৬) মো. বদিউজ্জামান সরদার,পিতা- সলেমান সরদার, সর্বসাং- সিংহের চর, রূপসা, খুলনাসহ অজ্ঞত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।  মামলা নং-১৪,তাং-৩০/৭/২১ইং। আরো জানা গেছে,  আসামী ইউপি সদস্য আকলিমা খাতুন তুলির সাথে নির্বাচনী বিষয়াদি নিয়ে দীর্ঘদিন মো. সোহাগ হাওলাদারের বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের হিসেবে আসামীদের সাথে এঘটনা ঘটে।

রামপালে তরুণী নিখোঁজে থানায় সাধারণ ডায়েরি

স্টাফ রিপ্টোার

রামপালে সাদিয়া জান্নাত বাঁধন (১৭) নামের এক কলেজ পড়ুয়া তরুণী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় ওই কিশোরী মাতা গত গত ২৭/০৭/২১ তারিখ রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গত ৬ দিনেও ওই কিশোরীর কোন খোঁজ না পাওয়ায় তার পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছেন। নিখোঁজ সাদিয়া ভেকটমারী গ্রামের আ. কাদেরের কন্যা।

ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৬/০৭/২০২১ তারিখ উপজেলার শ্রীফলতলাস্থ নানা বাড়ি থেকে বিকাল আনুমানিক ৫ টার সময় বাইরে বের হয়ে আর ফিরে আসেনি। বাঁধন ফিরে না আসায় তার নিকট আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন তার পরিবারের সদস্যরা। তার মাতা রাজিয়া সুলতানা জানান, দুই সন্তানেরা মধ্যে সাদিয়া বড়। কি কারণে সে চলে গেছে বা কেউ তাকে অপহরণ করেছে কি না তার চিন্তিত তার পরিবার। এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা নিখোঁজ ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টার করছি।

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে খুলনা মহানগর ছাত্রদলের ফ্রি রেজিষ্ট্রেশন বুথ চালু

খবর বিজ্ঞপ্তি

কোভিড –১৯ ভ্যাকসিন গ্রহণে মানুষকে উদ্বূদ্ধ করতে ক্যাম্পেইনের অংশ হিসেবে শনিবার থেকে খালিশপুরে চালু করেছে ফ্রি রেজিষ্ট্রেশন বুথ। বিকেল ৪ টায় নিউজপ্রিন্ট মিল গেটস্থ থানা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু হয়। এটি খুলনা মহানগর ছাত্রদল পরিচালিত ফ্রি ভ্যাকসিন রেজিষ্ট্রেশনের ২য় বুথ। এরআগে গত বৃহস্পতিবার খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে প্রথম বুথের উদ্বোধন হয়।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা মহানগর  বিএনপি’র সহ সভাপতি  স ম আব্দুর রহমান বলেন, সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের ঘরে খাবার পৌঁছে না দিয়ে তথাকথিত লকডাউনের নামে প্রহসন করছে। করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করার পেছনে তিনি সরকারের নীতিমালাকে দায়ী করেন।

বিএনপি গণমানুষের রাজনৈতিক সংগঠন দাবি করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের আলোকে খুলনার গণমানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় এই অঞ্চলে ব্যাপক সেবামূলক কার্যক্রম চলছে। করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা, অসহায়দের ওষুধ পথ্য ও খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। লকডাউনে কর্মহীন মানুষের ঘরে খাবার ও বাজার পৌঁছে দেয়া হচ্ছে। এই জনপদের নিরন্ন মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জনতার নেতা বকুল। আজ খুলনা মহানগর ছাত্রদলের এই ফ্রি ভ্যাকসিন রেজিষ্ট্রেশন বুথ স্থাপনের মাধ্যমে সেই কর্মকা-ে নতুন গতিশীলতা সৃষ্টি হবে।

মহানগর ছাত্রদল আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তির সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জাহিদুল ইসলাম, শেখ শাহিনুল ইসলাম পাখি,আবুল কালাম জিয়া,শেখ সাদী,বিপ্লবুর রহমান কুদ্দুস, সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন – আরিফ ইমতিয়াজ খান তুহিন,নুরুজ্জামান নিশাত,রফিকুল ইসলাম রফিক,ইউসুফ মোল্ল্যা,মুন্তাসির আল মামুন,আরিফুর রহমান শিমুল,নাজমুল হোসেন বাবু,সত্যানন্দ দত্ত,আল-মামুন সরদার। মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ যুগ্ম আহবায়ক – মোঃ হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েত উল্লাহ দিপু, রিয়াজুল খান মুরাদ, সদস্য- ওহিদুজ্জামান খান,কাজী আসিফুর রহমান,মনিরুল ইসলাম,স্বপন রহমাতুল্লাহ,রাশিকুল আনাম রাশু,পারভেজ হাসান মিজান,আলী আকবর,মােঃ মাজাহারুল ইসলাম রাসেল, আব্দুর রহিম বাদশা, সর্দার মাহিম উল হক, মােঃ ইউছুফ শেখ, মিজানুর রহমান মৃদুল। খালিশপুর থানা ছাত্রদল নেতৃবৃন্দ – কাজী সালমান মেহেদী, আহমেদ ইমরান সালেহ সিফাত,অমিত মল্লিক,কামরুল ইসলাম,মোঃ হানিফ আকাশ, মোঃরাব্বি রহমান,শুভ কুমার দাস,মোঃ বেলাল হোসেন,জহিরুল ইসলাম,মোঃ মিরাজুর রহমান,ইয়াসিন আরাফাত,মোঃ ইসমাঈল হোসেন দিপু,মোঃ ইয়াসিন,সাজ্জাত আবেদীন তানবিন,জামিউল রহমান অপূর্ব, নয়ন ইসলাম,মোঃ শরীফ,হৃদয় হোসেন,মোঃ রিয়াজ,সালমান হোসেন,মোঃ তাশরিফ হাসান মামুন,মোঃ জাবের জাবের হোসেন মোল্ল্যা,আবু ওবায়দা মাহিম,মোঃ রায়হান শেখ,আলামিন বাবু,মোঃ রুবেল,দেলোয়ার রহমান,ওয়ারিস মাহামুদ,মোঃ সাকিব,মোঃ সাইফুল,মোঃসুজন খান,মোঃ বুলবুল,রিদয় হোসেন রাহাত,মোঃ সুজন খান। বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ – রাসেল ভুইয়া,ইমরান মল্লিক,রাজু আহমেদ,ইসরাইল হোসেন জিসান,রনি মোড়ল,মোঃ রবিউল ইসলাম, শেখ মারজান হুসাইন,আল-আমিন,ইমরান,রিপন শিকদার,রাসেল,মোঃসাজিদ শেখ,মোঃ হাফিজুর রহমান,সাগর হাওলাদার, রিয়াদ,রাকিব,নাজের মাহমুদ নিবিড় প্রমুখ।

কেশবপুরে বৃষ্টিতে ভেসে গেছে ৮০০ মাছের ঘের

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে টানা তিন দিনের মুষলধারে বৃষ্টিতে ৮০০ মাছের ঘের ভেসে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চাষিরা। এ ছাড়া ১৯৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। কৃষকরা সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। পানি ঢুকে পড়েছে উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের নিচু এলাকার মানুষের বাড়িতে। ভায়না বিল সংলগ্ন স্লুইসগেট দিয়ে পানি নিস্কাশনে বাধাগ্রস্ত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা জানান, বুধ, বৃহস্পতি ও শুক্রবার মূষলধারে বৃষ্টি হওয়ায় পানি নিস্কাশনে বাধাগ্রস্ত হয়ে উপজেলার ভায়না বিলসহ তৎসংলগ্ন এলাকার প্রায় ৮০০ মাছের ঘের ভেসে গেছে। এতে মাছ ভেসে ও অবকাঠামো নষ্ট হয়ে চাষিদের ক্ষতি হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। উপজেলার ভায়না বিলের মাছ চাষি আগরহাটি গ্রামের লেয়াকত আলী জানান, তার ৫ বিঘা জমির মাছের ঘের ভেসে গেছে। এতে তার তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের সোহেল পারভেজ বলেন, গ্রামের বিশ্বাস পাড়া ও জোয়ার্দার পাড়ার প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়ির উঠানে পানি উঠেছে। একই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, তার শিম, বরবটি, শসা, ঢ্যাঁড়স, লাউসহ অন্যান্য সবজি নষ্ট হয়ে গেছে। তাছাড়া তার বাড়ির উঠানে পানি ঢুকে পড়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন বলেন, বৃষ্টিতে ৮০ হেক্টর আমন, ৪০ হেক্টর আউশ, ৪৫ হেক্টর পান ও ৩০ হেক্টর সবজি আক্রান্ত হয়েছে। গৌরিঘোনা ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, ভায়না বিলের পার্শ্ববর্তী স্লুইসগেট পর্যন্ত পলি ভরাট হওয়ায় সুষ্ঠুভাবে পানি নিস্কাশিত হতে না পেরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত স্লুইসগেটের সম্মুখ ও পেছন থেকে পলি অপসারণের দাবি করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি আছাদুল্লাহ বলেন, ভায়না স্লুইসগেটের সামনের পলি অপসারণের জন্য প্রাক্কলন তৈরি করে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই কাজ শুরু করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বলেন, অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবন ঠেকাতে শনিবার সকালে উপজেলার বেলকাটি এলাকার স্লুইসগেটের মুখে অবৈধভাবে দেওয়া বাঁশের বেড়া (পাটা) ও লোহার কপাট অপসারণ করা হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলীকে দ্রুত ভায়না স্লুইসগেটের পলি অপসারণ করে বিলের পানি নিস্কাশনের জন্য বলা হয়েছে।

পাবজি গেম খেলা নিয়ে খুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে মোবাইল ফোনে পাবজি গেম খেলাকে কেন্দ্র করে সহিদুল ইসলাম (৪৫) নামের একজন খুন হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে। সহিদুল ইসলাম উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তাহার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মোবাইল ফোনে পাবজি গেম খেলা নিয়ে একই গ্রামের আমজেদ হোসেনের ছেলে সুজন আলীর (২৫) সঙ্গে সহিদুল ইসলামের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ সুজন আলী বাড়ি থেকে ধারালো ছুরি এনে সহিদুলের পেটে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সদর হাসপাতালের চিকিৎসক এস এম ফাতেহ আকরাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গর্ভের সন্তানের পর করোনা আক্রান্ত মায়ের মৃত্যু

 কুষ্টিয়া প্রতিনিধি

গর্ভের সন্তানের পর করোনা আক্রান্ত মায়েরও মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার দুপুরে মারা যান মা রহিমা খাতুন। এর আগে বৃহস্পতিবার রাতে মৃত সন্তান প্রসব করেন তিনি। সাত মাসের অন্তঃসত্ত্বা রহিমার এক সপ্তাহ আগে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রহিমা খাতুনের স্বামী আশরাফুল আলম মৌসুমী ব্যবসায়ী। রহিমা মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।রহিমার স্বামী আশরাফুল আলম জানান, ২০ জুলাই জ্বরসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয় রহিমার শরীরে। ২৩ জুলাই তাকে হাসপাতালে নেওয়া হয়। নমুনা দেওয়ার পর পজিটিভ শনাক্ত হলে তাকে দ্রুত ওয়ার্ডে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়। বেশির ভাগ সময়ই তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখতে হয়েছে। হাসপাতালের পেয়িং ওয়ার্ডে বৃহস্পতিবার রাতে দায়িত্বরত ছিলেন চিকিৎসক মো. আবদুল্লাহ। তিনি জানান, রাত ১০টার দিকে হঠাৎ রহিমা খাতুন পেটে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে গাইনি চিকিৎসক সুস্মিতা পাল ও মনোরমা সরকারকে জানানো হয়। ব্যথা তীব্র হলে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়ার প্রস্তুতি চলছিল। তাৎক্ষণিকভাবে নার্স ও আয়ারা ওয়ার্ডের ভেতর কাপড় দিয়ে ঘিরে তার প্রসব করানোর চেষ্টা করা হয়। কয়েক মিনিটের মধ্যে মৃত পুত্রসন্তান প্রসব করেন রহিমা। হাসপাতালের পেয়িং ওয়ার্ডের দায়িত্বরত অপর চিকিৎসক তাসমিনা তাবাসসুম বলেন, করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বাদের চিকিৎসা দেওয়া একটু কঠিন। প্রসূতির শরীরে অক্সিজেনের মাত্রা শুক্রবার সকালে ৫৫ থেকে ৬০ এ ওঠানামা করছিল। কেন্দ্রীয় অক্সিজেন ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলায় অক্সিজেন দেওয়া হচ্ছিল।

স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে শ্যালিকার সঙ্গে যা করল স্বেচ্ছাসেবক লীগ নেতা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে শ্যালিকাকে অপহরণ এবং জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বিরুদ্ধে। শুক্রবার বিকালে পুলিশ অপহৃত শ্যালিকাকে উদ্ধার ও দুলাভাইকে আটক করেছে পান্টি ইউনিয়ন পরিষদের পেছনে বাদশার বাড়ি থেকে। অপহরণকারী পান্টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পান্টি বাগবাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। আব্দুর রাজ্জাকের স্ত্রী জানান, তিনি ছিলেন তার স্বামীর তৃতীয় স্ত্রী। কিছুদিন পূর্বে তিনি জানতে পারেন তার স্বামীর আরেকটি বিয়ের কথা এবং তার ৭ম শ্রেণির বোনের প্রতি তার স্বামীর কুনজর টের পেয়ে তিনি গত জুন মাসে তাকে তালাক দিয়ে দেন। তালাকের পর থেকেই তার স্বামী প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে এবং গত ৮ জুলাই রাতে টিউবওয়েলে পানি আনতে গেলে তার বোন নিখোঁজ হয়। পরবর্তীতে রাজ্জাককে বহু অনুরোধ করলেও সে স্বীকার করেনি তার বোন নিখোঁজ হওয়ার বিষয়ে সে কিছু জানে কিনা? যে কারণে ১২ জুন একটি সাধারণ ডায়েরি করা হয় কুমারখালী থানায় এবং তারই সূত্র ধরে শুক্রবার পুলিশ তার বোনকে ২২ দিন পর উদ্ধার করে। অপহৃতের মা বলেন, রাজ্জাক মাদক ব্যবসাসহ নানা অপকর্ম ও লম্পট চরিত্রের হওয়ায় তার মেয়ে ২৩ জুন তাকে তালাক দেয়। এ কারণে গত ৮ জুলাই তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া  ছোট মেয়েকে তুলে নিয়ে আত্মগোপন করে এবং জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করে।  তিনি বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ২২ দিন পর অপহরণকারী রাজ্জাককে আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনায় বৃষ্টিতে ভেসে গেছে ১০৮ কোটি টাকার মাছ

স্টাফ রিপোর্টার ।।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বৃহত্তর খুলনার নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। এতে এখানকার মৎস্য ঘেরগুলোতে ১০৮ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। ২০০ হেক্টর আমন বীজতলা নষ্ট হয়েছে। অনেক ঘর-বাড়ি ও সড়ক পানিতে তলিয়ে গেছে। খুলনা বিভাগীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস বলেন, ‘টানা বৃষ্টিতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার অনেক মৎস্য ঘের তলিয়ে গেছে। এতে ১০৮ কোটি টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, জোয়ারের প্রভাবে এ অঞ্চলের নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দুই ফুট বেড়েছে। খুলনা কৃষি অধিদফতরের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, বৃষ্টির পানিতে ২০০ হেক্টর জমির আমন বীজতলা ডুবে আছে। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ‘বৃষ্টির পানিতে ভেসে গেছে ১৭ হাজার ঘের ও পুকুরের মাছ। এতে চাষিদের ক্ষতি হয়েছে প্রায় ১১ কোটি টাকা।’ পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, ‘টানা তিন দিনের ভারী বর্ষণে পাইকগাছার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে চিংড়ির ঘের, রাস্তাঘাট, আমন বীজতলা ও ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কাঁচা ঘরবাড়ি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিন দিনের ভারী বর্ষণের ফলে পৌরসভাসহ ১০টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে।’ পাইকগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু বলেন, ‘বৃষ্টির পানিতে ভেসে একাকার হয়েছে চিংড়ির ঘের। বেশিরভাগ আমন বীজতলা পানিতে তলিয়ে রয়েছে। অনেক রাস্তাঘাটও তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ভারী বর্ষণে রাড়–লী মালো পাড়ার কয়েকটি কাঁচা ঘর কপোতাক্ষ নদের গর্ভে চলে যায়। এখানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে অনেকগুলো পরিবার। এরা অনেকটাই নির্ঘুম রাত কাটাচ্ছে। টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।’

উপকূলে বৈরী আবহাওয়া, হাসপাতালে নেয়ার পথে ট্রলারেই সন্তানের জন্ম

সাতক্ষীরা প্রতিনিধি

মধ্যরাতে প্রসব যন্ত্রণা ওঠে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ইমরান হোসেনের স্ত্রী কেয়ামনির (২০)। দ্বীপ ইউনিয়ন হওয়ায় ইচ্ছা করলেই সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া সম্ভব নয়। একই সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। রাস্তাঘাট কাদা পানিতে টইটম্বুর। এই দ্বীপ ইউনিয়নে সচরাচর মোটরসাইকেলই একমাত্র যানবাহন হিসেবে ব্যবহৃত হলেও কাদা পানিতে তাও চলার জো নেই। ওদিকে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন প্রসূতি। পরিবারের পক্ষ থেকে গ্রাম্য চিকিৎসক ও ধাত্রী দিয়ে শনিবার (৩১ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়। কিন্তু সব চেষ্টাই যখন বিফলে যাচ্ছে, তখন উপায়ন্তর না পেয়ে স্বামী-শ্বশুর মিলে বাগে করে (ভারী জিনিস ঘাড়ে বহনযোগ্য স্থানীয়ভাবে তৈরি সরঞ্জাম) কেয়ামনিকে নিয়ে রওনা হন খোলপেটুয়া নদীর পাতাখালী খেয়াঘাটের দিকে। সঙ্গে ছিল ধাত্রীসহ অন্যান্য স্বজনরা।

খেয়াঘাটে পৌঁছে নিজেদের ট্রলারে রওনা হন নওয়াবেকী ঘাটের উদ্দেশে। সেখানে পৌঁছে সড়কপথে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে যেতে হবে আরও ১২ কিলোমিটার। এরই মধ্যে দুপুর দেড়টার দিকে ট্রলারেই ফুটফুটে সন্তান প্রসব করেন কেয়ামনি। কেয়ামনির শ্বশুর ইব্রাহিম হোসেন জানান, বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে। এর পরও তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তিনি বলেন, ‘এমন কঠিন পরিস্থিতিতেও তাদের কয়েক কিলোমিটার হেঁটে খেয়াঘাটে পৌঁছে কয়েক ঘণ্টা নদীপথ পাড়ি দিয়ে স্থলভাগের স্বাস্থ্যকেন্দ্রে যেতে আরও ১০-১২ কিলোমিটার যেতে হয়। চারদিকে নদীবেষ্টিত দ্বীপ হওয়ায় নেই ভালো যোগাযোগ ব্যবস্থা, মেলে না চিকিৎসাসেবা। মাঝে মধ্যেই নদীপথে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আগেই ট্রলারে সন্তান জন্ম দেন অনেকে, আবার অনেক সময় জীবনহানির ঘটনাও ঘটে। অনেকে বাড়িতে সন্তান জন্ম দিতে গিয়ে রক্তক্ষরণেও মারা যান। কিন্তু হাসপাতালে নেয়ার সুযোগ থাকে না।’ শুধু কেয়ামনি নন, এ যেন উপকূলের দৈনন্দিন চিত্র, জীবন-মৃত্যুর খেলা। একদিকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের আঘাত, অন্যদিকে গ্রামীণ অবকাঠামোর অনুন্নয়ন কিংবা সহজ কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকা।

খুলনা বিভাগে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৭১ জনের। শনিবার (৩১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার (৩০ জুলাই) বিভাগে ৩৪ জনের মৃত্যু এবং ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় চারজন, যশোর ও ঝিনাইদহে তিনজন করে, চুয়াডাঙ্গায় দুইজন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯৩২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৩৮৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৭৮৬ জন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এদের মধ্যে খুলনা নগরীর নিরালা এলাকার শামীম আক্তার (৩৫), ফুলতলার সাথী বেগম (৩২), রূপসার পলি (৩৫) ও খুলনা সদরের রাজু (২২)। এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। এর মধ্যে রেড জোনে ৫০ জন, ইয়েলো জোনে ৪৯ জন ও আইসিইউতে ২০ জন।’ খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বলেন, ‘এ হাসপাতালে কারও মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।’ খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। এর মধ্যে ১৬ জন পুরুষ ও ২৪ জন নারী।’ নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টানা চারদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালের করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন।’ গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৭০ জন। আইসিইউতে রয়েছেন তিনজন।’

কেশবপুর পৌরসভার উদ্যোগে ২২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

আলমগীর হোসেন, কেশবপুর

কেশবপুর পৌরসভার উদ্যোগে ২২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে পৌরভবন চত্ত্বরে কর্মহীন মোটর শ্রমিক, ভ্যান শ্রমিক, ইজিবাইক চালক ও চায়ের দোকানদারদের মাঝে ওই খাদ্য সহায়তা প্রদান করেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, পৌর সচিব মোশাররফ হোসেন, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টুসহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, প্রতিটি পরিবারের জন্য খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার তেল ও আধা কেজি লবণ দেওয়া হয়।

কেশবপুরের গৌরীঘোনায় প্রাচীন যুগের নিদর্শন ভরত রাজার দেউল হতে পারে পর্যটকদের দর্শনীয় স্থান

মোসলেম উদ্দীন খান চুকনগর

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজরের পাশ্ববর্তী এলাকায় যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা উইনিয়নের ভরত ভায়নার অবস্থিত ভরতের দেউল পর্যটকদের জন্য চুকনগর  সদর হতে ৫ কিলমিটার উত্তর-পূর্বে কোন ভদ্রানদীর তীরে গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না গ্রামে ভরতের দেউল অবস্থিত। জনশ্রুতি রয়েছে রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী রানী কৈকেয়ীর গর্ভজাত পুত্র ভরত রাজার নাম অনুসারে ভরতের দেউল নামকরণ করা হয়। খুলনা ও যশোর জেলার সীমান্তে কেশবপুর উপজেলার ভদ্রা নদীর পশ্চিম তীরে ঐতিহাসিক ও প্রাচীন যুগের অনেক নিদর্শন নিয়ে ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক হিসাবে কালের সাক্ষী হয়ে প্রায় ১৮শ বছর আগে থেকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত রাজার এই দেউল। অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো দেখতে এই প্রতœতত্ত নিদর্শনটি। উপজেলা সদর থেকে ইঞ্জিন ভ্যান অথবা ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে আনায়াসে পোঁছানো যায় এই দেউলে। অনুমান করা হয় ২য় শতকে এটি নির্মিত হয়েছে। ১৯২৩ সালের ১০ জানুয়ারী তৎকালীন সরকার এটাকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। প্রতœতত্ত বিভাগ ১৯৮৪ থেকে ২০০১ সাল পর্যন্ত দেউলের খনন কাজ চালায়। খননের ফলে দেউলের পূর্ণ আবয়ব মানুষের দৃষ্টিতে আসে। বর্তমানে দৃশ্যমানেও যার উচ্চতা ৫০ ফুটের ওপরে। ২৬৬ মিটার পরিধি বিশিষ্ট পাদদেশ থেকে ক্রমাম্বয়ে ওপরের দিকে উঠে গেছে। এর প্রথম অংশে একটি মঞ্চ, তৃতীয় অংশে মূল মন্দির। খননের ফলে দেউলের ভীত থেকে চূড়া পর্যন্ত ৯৪ টি কক্ষ দেখা যায়। স্থাপনাটির চারিপাশে বর্ধিত আকারে ১২টি কক্ষ অনুমান করা যায়। বাকি ৮২টি কক্ষ ক্রমাম্বয়ে ওপরের দিকে উঠে গেছে। দেউলটির চূড়ায় চারটি কক্ষ এবং পাশে ৮টি কক্ষ রেয়েছে। খননকালের মধ্যে পোড়া মাটির তৈরী নারীর মুখ ম-ল দেবদেবীর  নৃত্যের দৃশ্য সম্বলিত টেরাকোটার ভগ্নাংশ পাওয়া যায়। বাংলাদেশের এ যাবত প্রাপ্ত টেরাকোটার মধ্যে করা ইট আকৃতির। তাছাড়া নকসা করা ইট মাটির ডাবর পোড়া  মাটির গহনার  মৃর্তি পাওয়া যায়। এ অঞ্চলের অন্য কনো পুরার্কীতিতে এত বড় আকারের ইট ব্যবহৃত হয়নি। এসব নকশা করা ইট মাটির ডাবর, পোড়া মাটির গহনার মূর্তির ভগ্নাংশ সমূহ সাগরদাড়ী মধুপল্লীর প্রতœতত্ত্ব বিভাগে সংরক্ষিত রয়েছে। সরকারী উদ্দোগে ভরত রাজার দেউল হতে পারে বিভিন্ন মাত্রায় পর্যটন কেন্দ্র। এবিষয়ে খুলনা বিভাগীয় প্রতœতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক (আরডি) আফরোজা খান মিতা বলেন পূরাকীর্তি হিসাবে ঐ দেউলকে সরকারী ভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় সেনিটেসন ব্যবস্থা সহ দেউলকে পর্যটকদের আকর্ষণীয় করে গড়ে তোলার চিন্ত রয়েছে।

মহেশপুরে করোনায় রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার দিলেন ফাটিলাইজার এসোসিয়েশন

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

এলাকার অসহায়-দুঃখি মানুষের কথা চিন্তা করে মহামারী করোনায় আক্রান্ত রোগীদের সেবায় ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলা ফাটিলাইজার এসোসিয়েশন।

গতকাল শনিবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,জেলা ফাটিলাইজার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, ফাটিলাইজার এসোসিয়েশনের নেতা শিমুল হোসেন, মহেশপুর উপজেলা ফাটিলাইজার এসোসিয়েশনের সভাপতি নন্দ লাল দত্ত,সাধারণ সম্পাদক আজম আলী,উপজেলা ফাটিলাইজার এসোসিয়েশনের সদস্য কিতাবুল হক,মিলন পাশা,মেহেদী হাসান,দত্ত টেড্রাসের মালিক আনান্দ লাল দত্ত প্রমুখ।

হরিঢালীতে প্রতারকের খপ্পরে পড়ে সংসার ভাঙ্গছে এক গৃহবধূর             

কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ

প্রতারনা করে নগদ টাকা ও সোনার গহনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হরিঢালীর নোয়াকাটি গ্রামের এক মহিলার বিরুদ্ধে। প্রতারক ওই মহিলার খপ্পরে পড়ে সংসার ভাঙ্গার উপক্রম হয়েছে গৃহবধূ কুলসুম বেগমের। টাকা ও স্বর্নের দুল ফিরে পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন কুলসুম বেগম।

জানাযায়, কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামের ইকতার গাজীর স্ত্রী সজিদা বেগম (৩৫) প্রতিবেশি দিন মজুর আব্দুল্লাহ গোলদারের স্ত্রী কুলসুম বেগমের সম্পর্কে ফুফু হয়। সেই সূত্র ধরে অভাব ও চিকিৎসার  কথা বলে প্রতারক সজিদা বেগম সরল সোজা ওই গৃহবধূর কাছে পাঁচ হাজার টাকা ধার চায়। সজিদার অনেক অনুনয় বিনয় ও কাকুতি মিনতি দেখে ফুফুর প্রতি দয়া হয় কুলসুম বেগমের। তাই স্বামীকে গোপন করে স্বামীর রক্ষিত ৫ হাজার টাকা সজিদা বেগমকে সে ধার দেয়। কিছুদিন পর স্বামী টাকা চাইলে গৃহবধূ কুলসুম বেগম সজিদা বেগমের কাছে টাকা ফেরৎ চাইলে সজিদা বেগম একাধিকবার ওয়াদা করে টাকা ফেরৎ না দিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করে। এদিকে ধূর্ত সজিদা বেগম গহনা ও টাকা ফিরিয়ে দিব বলে ওয়াদা করে। সংসারে কলহ ও তার প্রতি স্বামীর বিশ্বাস ভঙ্গের কথা মনে করে সজিদার কথায় রাজি হয় কুলসুম বেগম। একপর্যায়ে তার কাছে রাখা তার ননদের ১২ আনা ওজনের একজোড়া স্বর্নের কানের দুল গোপনে সজিদা বেগমের হাতে তুলে দেয় সে। যার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা। কানের দুল নেওয়ার পরপরই প্রতারক সজিদা বেগম লাপাত্তা হয়। কিছু দিন পর ফিরে আসলে টাকা এবং কানের দুল চাইলে ওই গৃহবধূকে হয়রানীসহ বিভিন্ন হুমকি ও ভীতি প্রদর্শন করে।

এদিকে স্বামী ঘটনাটি জানতে পেরে তাদের মধ্যে মনোমালিন্য সহ সংসারে কলহ দেখা দিয়েছে। তাদের সুখের সংসারটি ভাঙ্গার উপক্রম হয়েছে বলে গৃহবধূ কুলসুম বেগম জানিয়েছে। তথ্যানুসন্ধানে জানা যায়, সজিদা বেগম একজন চিহ্নীত প্রতারক। তার কাছ থেকে এলাকার বহু মানুষ প্রতারিত হয়েছে। নোয়াকাটি গ্রামের আনার খাঁর নিকট থেকে প্রতারনা করে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় সে। এছাড়া একই গ্রামের ওহিদুল গোলদারের স্ত্রীর নিকট থেকে স্বর্নের কানের দুল, চেইন ও আংটি নেয়। ইকবাল গোলদারের স্ত্রীর নিকট থেকে স্বর্নের কানের দুল, রবিউল গোলদারের মেয়ে ময়নার নিকট থেকে স্বর্নের কানেরদুল সহ হরিঢালী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলীপ সরকারের নিকট থেকেও প্রতারনা করে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। নোয়াকাটি গ্রামের অনেকে জানিয়েছেন, প্রতারক সজিদা বেগমের প্রতারনা মূলক কাজে সহায়তা করে এলাকায় কথিত দুজন পুলিশের দালাল নোয়াকাটি গ্রামের হাকিম গাজীর ছেলে আনারুল গাজী ও একই গ্রামের শহিদুল গাজীর ছেলে কাদের গাজী সহ মালত গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি।

এবিষয়ে অভিযুক্ত সজিদার বক্তব্য নেয়ার জন্য তার মোবাইল ফোনে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

কেশবপুর প্রতিনিধি,

বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও হাফিজিয়া খানা মাদ্রাসার ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সোহেল হাসান আইদ, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক ইনামুল হোসেন, শাহ আলম, স্বেচ্ছাসেবক দল রেনতা আসাদুজ্জামান আসাদ, জিয়াউর রহমান আব্দুল্লাহ, ইকবাল হোসেন, নাহিদ হাসান, ইকরামুল, ইমদাদুল, সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, কেশবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান অন্তু, কেশবপুর ডিগ্রী কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, নাজমুল, মোঃ সাকিব, রাসেল, রাকিবুল, হৃদয়, আজিজুর রহমান মেহেদী প্রমুখ।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই

খবর বিজ্ঞপ্তি

“বেশি করে গাছ লাগান, দেশের পরিবেশ বাচান” এই স্লোগানকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন স্বপ্নপুরীর উদ্যোগে খুলনা বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। খুলনা মহানগরীর এম এ বারী সড়কে ৩১ জুলাই( শনিবার) বিকাল চারটায় এ কর্মসূচি পালিত হয়।

স্বপ্নপুরীর সভাপতি এম সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী ইশরাত আরা হীরা। এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক নেতা দেলোয়ার হোসেন, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সহ সভাপতি মোঃ সাবির খান, মোঃ সবুজুল ইসলাম, সাংবাদিক মফিজুল ইসলাম রানা, জহিরুল ইসলাম রাতুল, মুফাস্সির আলম লেনিন, কৃষ্না দাস, আশিকুজ্জামান মর্ম প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সুতরং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলের উচিত বৃক্ষরোপণ করা।

দেবহাটায় খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণে অভিযান পরিচালনা করেছেন ইউ এন ও তাছলিমা আক্তার

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো:

অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে এবং প্রবহমান সরকারী খালগুলো থেকে অবৈধ নেট-পাটা অপসারণে অভিযান পরিচালনা করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

শনিবার দিনভর তিনি নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বোটঘাটার খালে নেট-পাটা বসিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে জগন্নাথপুরের রবিউল ইসলাম নামের এক মৎস্য ঘের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তিনি।

একইসাথে খালে একাধিক স্থান থেকে অবৈধ নেট-পাটা অপসারণের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তিনি। এসময় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, ইউএনও’র বেঞ্চ সহকারী প্রদীপ কুমার ঢালী, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার ও ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।