Home বিনোদন কলকাতার ‘তুমি অনন্যা’ পুরস্কার উঠলো জয়ার হাতে

কলকাতার ‘তুমি অনন্যা’ পুরস্কার উঠলো জয়ার হাতে

10

বিনোদন ডেস্ক

পুরস্কার হাতে জয়াবাংলাদেশের মেয়ে জয়া আহসান ওপার বাংলাতেও মন জয় করেছেন, তা বেশ আগেই। এখন যেন তারই স্বীকৃতি আসার পালা। তেমন এক স্বীকৃতি পেলেন দুই বাংলার অন্যতম সেরা অভিনেত্রী জয়া। তার হাতে উঠেছে ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার। শুক্রবার কলকাতার গায়েন মঞ্চে এ পুরস্কার তুলে দেওয়া হয় তাকে। মা রেহানা মাসউদকে নিয়ে হাজির হন সেখানে জয়া। তার পাশে আরও ছিলেন কলকাতার তারকা আবির চ্যাটার্জি, নুসরাত জাহানসহ অনেকে। বিয়োন্ড ড্রিমস আয়োজিত এ পুরস্কার পাওয়ার পর বাংলা ট্রিবিউনকে জয়া বললেন, ‘নিঃসন্দেহে এটা ভালো লাগার বিষয়। প্রশংসিত একটি আয়োজন এটি। খুবই ভালো লাগছে এমন পুরস্কার পেয়ে।’

‘তুমি অনন্যা’ শীর্ষক এ পুরস্কার ১৫তম বারের মতো দেওয়া হলো। এর আগে বাংলাদেশ থেকে এ পুরস্কার পান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। এছাড়া এ পুরস্কার নিয়ে আয়োজনে আলো ছড়িয়েছেন ভারতীয় তারকা শাবানা আজমি, বিদুষী গিরিজা দেবী, অপর্ণা সেন, ঊষা উত্থুপ, মমতা শঙ্কর, সাবিত্রী চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও ডোনা গাঙ্গুলিসহ অনেক। এদিকে জয়া এখন কলকাতায় বেশ কিছু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। সম্প্রতি এসেছে ‘বিনি সুতোয়’, ‘রবিবার’ চলচ্চিত্র। আছে মুক্তি প্রতীক্ষিত  ‘ভূত পরী’ ও ‘অর্ধাঙ্গিনী’ ছবি। আর বাংলাদেশের দর্শকের জন্য অপেক্ষা করছে জয়ার ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’ ও ‘অলাতচক্র’র মতো চলচ্চিত্র।