Home আঞ্চলিক খুলনা অঞ্চলে কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা: বিভাগে আরও ৩১ জনের মৃত্যু

খুলনা অঞ্চলে কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা: বিভাগে আরও ৩১ জনের মৃত্যু

39


স্টাফ রিপোর্টার ।।


খুলনা বিভাগে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮৬৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তে সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) বিভাগে ৪৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। বুধবার (২৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে যশোরে ৬ জন, কুষ্টিয়ায় ৫ জন, ঝিনাইদহে ৪ জন, মাগুরায় ৩ জন, চুয়াডাঙ্গায় ২জন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯০ হাজার ৫৪৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২৯৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ৪৬১ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৭৬ জনের। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৮৫ জনের। মারা গেছেন ৫৯৭ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫০৭ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের । এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৮৪৯ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১০৫ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৫১৩ জন এবং মারা গেছেন ৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২১৮ জন। ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৮ হাজার ২১০ জন। মোট মারা গেছেন ৩৩০ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৮৩ জন। ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৭ জনের। মোট মারা গেছেন ৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ১২৬ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯২২ জনের। মোট মারা গেছেন ৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৪ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৩৪৩ জন। মোট মারা গেছেন ১৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৪২০ জন। ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২২৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০১ জনের। মোট মারা গেছেন ৫৩১ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৯ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯০৯ জন। মোট মারা গেছেন ১৫৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩০ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৪৮ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৬০০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩২ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৯ জন।

খুলনার তিন হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

খুলনার তিনটি হাসপাতালে গেল ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও চারজন উপসর্গে। করোনায় মৃত ব্যক্তি হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জের আঃ সালাম (৬৫)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৭ জন। যার মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪৮ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২১ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর ছোট বয়রা এলাকার এমএ রউফ (৮২), লবনচরা ওয়াজেদনগরের মোঃ ফারুক হোসেন (৬২) ও রূপসা রহিমনগরের আব্দুল আজিজ (৮০)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪০ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ৫জন রোগী ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন একজন। গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর আহসান আহমেদ রোডের রবিন্দ্রনাথ দাস (৬৪), টুটপাড়া মহিরবাড়ীর খালপাড়ের তরিকুল ইসলাম (৬৩), ৩নং ধর্মসভা ক্রস রোডের স্বপ্না ওরফে লিনা নাসরিন (৪২) ও দৌলতপুরের মুন্সিপাড়ায় মাহাবুবা আনোয়ারা (৪০)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৫জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। আইসিইউতে ৯ জন ও এইচডিইউতে ৯ জন রয়েছেন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। এর মধ্যে ১৯ জন পুরুষ ও ২১ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।