Home আঞ্চলিক সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

13

সাতক্ষীরা প্রতিনিধি ।।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও বাকী ৭ জন উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছেন। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৮৪ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৫২২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২২২ জনের নমুনা পরীক্ষা শেষে ৭৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৩৫ দশমিক ৫৯ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৫৩ জন। এছাড়া বর্তমানে ২৪৫ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা সংক্রমন প্রতিরোধে সবাইকে মাস্ক পরার এবং সরকারের দেয়া স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।