Home জাতীয় আরও তিনটি উপজেলা হচ্ছে

আরও তিনটি উপজেলা হচ্ছে

14

ঢাকা অফিস ।।

দেশের তিনটি থানাকে উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই থানা তিনটি হলো কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। এ নিয়ে দেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি। একই সঙ্গে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে।

আজ সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চ্যুয়ালি এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে করে নিকার ও মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।