Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

70

রূপসায়  করোনা পরিস্থিতি পালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রম অব্যাহত

রূপসা প্রতিনিধিঃ   

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লকডাউন পালনে কঠোর অবস্থানে আছে প্রশাসন।দিন রাত্রি ছুটে চলেছেন উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা, মাস্ক বিতরণ,খাদ্য সামগ্রী বিতরণ সহ ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় অব্যাহত আছ।                    

রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ লকডাউন নিশ্চিত করতে ২৫ জুলাই সকাল থেকে দুপুর অবধি রূপসা উপজেলার বিভিন্ন জায়গায় লকডাউনে বিনা কারনে ঘোরাঘুরি করা,মাস্ক পরিধান না করা,লকডাউনের নির্দেশনা না মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার কারনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৮ টি মামলায় ১০ জন ব্যক্তিকে ১৮০০  টাকা অর্থদ– প্রদান করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকব।    

পাওনা টাকা চাওয়ায় ধর্ষণ চেষ্টার মামলা: অভিযোগ আসামীর

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

বাগেরহাটের শরণখোলায় কিশোরীকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে ফুফাতো ভাই আমিনুল মোল্লার (৩০) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রবিবার সকালে ফুফু (কিশোরীর মা) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ভাইপোর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পুলিশ আসামীকে গ্রেপ্তার করে বাগেরহাট আদালতে পাঠিয়েছে।

উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে আসামী আমিনুল মোল্লা মীরপুর–রায়েন্দা রুটে চলাচলকারী চাপাই পরিবহনের মালিক। শনিবার রাত ৯টার দিকে ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের কিশোরীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

গ্রেপ্তারকৃত আমিনুল মোল্লা অভিযোগ করে বলেন, ফুফুর কাছে আমার চাষের জমি মেয়াদী দেওয়া সংক্রান্ত তিন বছর আগের এক লাখ ১০হাজার টাকা পাওনা রয়েছে। এই টাকা চাওয়া নিয়ে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। শনিবার (২৪জুলাই) রাত ৯টার দিকে রাজাপুর বাজারে বসে টাকার বিষয়ে জানতে চাইলে ফুফার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এই ঘটনার পরই তারা টাকা না দেওয়ার কৌশল হিসেবে মেয়েকে ভিকটিম বানিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তোলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে মেয়েকে বাড়িতে একা রেখে তার মা পার্শ্ববর্তী রাজাপুর বাজারে একটি শালিস–বৈঠকে যান। এই সুযোগে আমিনুল ইসলাম ঘরে ঢুকে দরজা বন্ধ করে কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এরইমধ্যে বাদীর ছেলে বাড়িতে গিয়ে কড়া নাড়া দিলে আসামী দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় কিশোরী তার ভাইকে ঘটনা জানায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলা দায়ের পর আমিনুল মোল্লাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে এবং ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে।

ছিল পাকা সড়ক এখন কাদার ভাগাড়

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মনিরামপুর–কপালিয়া সড়কের সংস্কার কাজ শুরু হয়েছিল দুই বছর আগে। ২১ কি.মি. সড়কটির সব অংশে কার্পেটিং ও ঢালাইয়ের কাজ সম্পন্ন হলেও ফেলে রাখা হয়েছে নেহালপুর বাজারের প্রায় ২৩৭ মিটার রাস্তা। ওই অংশের খোয়া ও পিচের কাজ না হওয়ায় বর্ষায় কাদা পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কাদায় তলিয়ে যাচ্ছে পণ্যবাহী পিকআপ। উল্টে পড়ছে ভ্যান ইজিবাইক। রোববার (২৫ জুলাই) সকালে এক দুধ বিক্রেতার কন্টিনারে দুধ ভর্তি ভ্যান উল্টে অনেক দুধ পড়ে কাদায় মিশে গেছে।

গেল দুই বছর ধরে সড়কটিতে চলাচলকারীরা এভাবে চরম ভোগান্তিতে রয়েছেন। ভোগান্তির শিকার হচ্ছেন বাজারের ক্রেতা–বিক্রেতারা।

সংস্কারের অভাবে ৫–৭ বছর বেহাল হয়ে পড়ে ছিল মণিরামপুর–কপালিয়া ভায়া কালিবাড়ি সড়কটি। এলাকাবাসীর দাবির মুখে পল্লী উন্নয় ন ও সমবায়  প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। প্রায়  ৩৩ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি প্রশস্তকরণের কাজ শুরু হয়  দুই বছর আগে। রাস্তার দুইধারে মাটি ফেলে উচুঁ করে পাঁচ মিটার চওড়া রাস্তার কাজ শেষ হয়েছে ছয়মাস আগে। কিন্তু নেহালপুর বাজারের মুল অংশে কাজ না করে ফেলে রাখা হয়েছে।

মনিরামপুর সদরের সাথে পূর্ব এলাকার লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র সড়ক এটি। খুলনা ও অভয়নগর হয়ে মনিরামপুরে আসা পথচারীরা সংক্ষিপ্ত পথ হিসেবে এই সড়কটি ব্যবহার করেন। সড়কটির মাত্র ২৩৭ মিটার কাজ পড়ে থাকায় অন্য এলাকা বাদেও নেহালপুর ও মনোহরপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ ভোগান্তিতে রয়েছেন। এছাড়া বিভিন্ন দোকানিরা রাস্তার দুইধার দখল করে দোকান বসানোয় হেঁটে পার হতেও মানুষকে কষ্টে পড়তে হচ্ছে।

মনিরামপুরের পূর্বাঞ্চলের সর্ববৃহৎ বাজার নেহালপুর। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এখানে হাট বসে। হাটের দিনে বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা–বিক্রেতাসহ হাজার হাজার মানুষের সমাগম হয়। রাস্তায় কাদা হওয়ায় ভোগান্তি পড়তে হয় হাটে আগতদের। রাস্তার এই অংশটির সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি ভুক্তভোগীদের।

নেহালপুর বাজার এলাকার সোহরাব হোসেন বলেন, বাজারের ভাঙা ব্রিজ হতে কলেজ মোড় পর্যন্ত ৬০০–৭০০ ফুট সড়কে কোন রকম খোয়া দিয়ে ফেলে রাখা হয়েছে। দুই পাশে মাটি দিয়ে উঁচু করায় মূল রাস্তা নিচু হয়ে গেছে। বৃষ্টির সময় রাস্তায় পানি জমে হাঁটু কাদা হচ্ছে। চলাচলে খুব অসুবিধা। ইঞ্জিনিয়ার অফিসসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কাজ হচ্ছে না। 

রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান বলেন, নেহালপুর বাজারের ১৫০ মিটার রাস্তার ঢালাই না পিচের কাজ হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতা ছিল। অবশেষে ঢালাইয়ের সিদ্ধান্ত হয়েছে। ঈদের ছুটির কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। সোমবার থেকে কাজ শুরু হবে।

মতিয়ার রহমান বলেন, এই অংশের কাজ হলেও ওই অঞ্চলের মানুষের ভোগান্তি শেষ হচ্ছে না। নেহালপুর বাজারের অংশে একটি ভাঙা ব্রিজ রয়েছে। ব্রিজসহ ওই সড়কের ৮৭ মিটারের ঢালাইয়ের কাজ অন্য ঠিকাদারের। সেই অংশের কাজের এখনো অনুমোদন হয়নি।

সড়কটির সংস্কার কাজ দেখভালের দায়িত্বে থাকা উপ–সহকারী প্রকৌশলী গাউসুল আজম বলেন, নেহালপুর বাজারে শ্রী নদীর উপর একটি ব্রিজ রয়েছে। ব্রিজসহ ৮৭ মিটার রাস্তার কাজের এখনো অনুমোদন মেলেনি। বর্ষার মৌসুমে ব্রিজের কাজ শুরু হচ্ছে না। এছাড়া বাজারের ১৫০ মিটার ঢালাইয়ের কাজের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। তাঁরা দ্রুত কাজ শুরু করবেন।

মনিরামপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সানাউল হক বলেন, নেহালপুর বাজারের অংশের রাস্তায় কার্পেটিং না হয়ে ঢালাই হবে। কাজের অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।

জেলা ন্যাপ সভাপতি মোঃ ফজলুর রহমানের মৃত্যুতে  খুলনা উন্নয়ন কমিটি’র শোক

খবর বিজ্ঞপ্তি

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য, খুলনা জেলা ন্যাপের সভাপতি, ১৪ দল নেতা, আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান (৭৩) করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ–উজ–জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ–সভাপতি শাহীন জামাল পন, মোঃ নিজাম–উর রহমান লালু, জেড এ মাহমুদ ডন, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, চৌধুরী মিনহাজ উজ–জামান সজল, আরজুল ইসলাম আরজু, মামনুরা জাকির খুকুমনি, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, শেখ হাসান ইফতেখার চালু, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুল ইসলাম, মহিলা সম্পাদক রসু আক্তার, দপ্তর সম্পাদক নুরুজ্জামান খান বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, আইন বিষয়ক সম্পাদক এড. লুৎফর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ইলিয়াস মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, যুব বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, শিক্ষা সম্পাদক অধ্যাপক আযম খান, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান মুরাদ, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়ম-, কৃষি সম্পাদক আহমেদ ফিরোজ ইব্রাহিম, বাণিজ্য সম্পাদক এস এম আখতার উদ্দিন পান্নু, লাইব্রেরী সম্পাদক মল্লিক মাসুদ করিম, নির্বাহী সদস্য রকিব উদ্দিন ফারাজী, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, শেখ মুর্শরফ হোসেন, এড. কুদরত–ই–খুদা, আলী আকবর টিপু, আনিসুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ রেহেনা আক্তার, মোঃ মামুন রেজা, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শফিকুর রহমান, এস এম জাহিদুর রহমান, জুবায়ের আহমদ খান জবা, শেখ আব্দুস সালাম, ফেরদৌস হোসেন লাবু, মোঃ হায়দার আলী, কামরুল করিম বাবু, রফিকুল ইসলাম বাবু, প্রমিতি দফাদার, আজিমুর রহমান মুরাদ প্রমুখ।

লকডাউনে গরিব মধ্যবিত্ত বাঁচাতে ‘ওএমএস‘ চালু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

লকডাউনে কর্মহীন, দুস্থ ও মধ্যবিত্তদের সুবিধায় মনিরামপুরে কম মূল্যে ওএমএস চালু হয়েছে। মনিরামপুর পৌর এলাকার স্থায়ী বাসিন্দাদের সহায়তায় চালু হয়েছে এই ওএমএস। রোববার (২৫ জুলাই) দুপুর থেকে পৌরএলাকার চারস্থানে চারজন ডিলার চাল ও আটা বিক্রি শুরু করেছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের তত্ত্বাবধান আগামী সাত আগষ্ট পর্যন্ত চলবে এই কার্যক্রম।

শুক্রবার বাদে প্রতিদিন এক হাজার ২০০ থেকে দেড় হাজার পরিবার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা কিনতে পারবেন। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে প্রতি পরিবার সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা নিতে পারবে। তবে চাল ক্রেতাকে বাধ্যগতভাবে আটাও কিনতে হবে।

মনিরামপুর বাজারের পুরনো বাসস্টান্ডে ডিলার রবিউল ইসলাম রবি, রনোডাক্তারের চেম্বারের পাশে কাউন্সিলর সুমন দাস, সম্মিলনী হাইস্কুলের সামনে আজিজুর রহমান ও আকরাম মোড়ে মোন্তাজ বিশ্বাস ওএমএসের চাল–আটা বিক্রি করবেন।

রোববার দুপুরে পুরনো বাসস্টান্ডে ডিলার রবিউল ইসলামের ঘরে এ কাজের উদ্বোধন করেন কাউন্সিলর বাবুলাল চৌধুরী। এসময় কাউন্সিলর সুমন দাস ও ডিলার রবিউল ইসলাম রবি উপস্থিত ছিলেন।

মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহ বলেন, লকডাউনে চারজন ডিলারের মাধ্যমে পৌরশহরে চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। প্রতি ডিলার দিনে দেড়টন চাল ও একটন আটা বেচতে পারবেন।

ইন্দ্রজিৎ সাহ বলেন, অনেক সময় দেখা যায় ক্রেতারা চাল নিয়ে চলে যান আটা অবিক্রি থেকে যায়। সেজন্য বিক্রির সু্বধিার্থে চাল ক্রেতাকে সাথে আটাও কিনতে বলা হচ্ছে। লকডাউন চলাকালীন আগামী সাত আগষ্ট পর্যন্ত চলবে এই বিক্রির কাজ।

ঘাসপোড়া বিষ পানে আত্মহত্যা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মনিরামপুরে স্বামীর ওপর অভিমান করে রহিমা বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২৫ জুলাই) সকালে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার জলকর রোহিতা গ্রামের হানেফ আলী মোড়লের স্ত্রী।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, ঈদের পরেরদিন বৃহস্পতিবার রাত নয়টার দিকে পারিবারিক কলহের জেরে বিষ পান করেন রহিমা। স্বজনরা রাতেই তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। রোববার সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

এসআই রসুল বলেন, এই ঘটনায় কোতয়ালি থানার অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাজার পূজা কমিটির নেতার মায়ের পরেলোক গমনে শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার পূজা কমিটির সহ–সভাপতি ও কালিবাড়ি রোডের  বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়ের মাতা শেফালী রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার পুরাতন কালিমাতা মন্দির কমিটির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হচ্ছেন মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, অরবিন্দু সাহা, ভোলানাথ ভট্টচার্য, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুমার কুন্ডু, ধর্মীয় সংবাদ পরিবেশক ও সমাজসেবী সুব্রত হালদার তপা, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, দিলীপ সাহা , স্বপন সাহা, প্রশান্ত ব্যানার্জী, উজ্জল ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, তোতন হালদার, প্রদীপ সাহা মদন, বিকাশ সাহা, মনোজ রায়, বিশ^রুপ সরকার, শংকর ঘোষ, স্বপন সরকার, শরৎ মুন্ধাড়া, চিত্তরঞ্জন দাশ, রতন নাথ, তরুন রায় শিবু, ভবেশ সাহা, বিকাশ সাহা মদন, রাজু শীল, রূপম দে, মুখেশ রাম, বাবলু বিশ^াস, অশোক সাহা, কিংকর সাহা, দিপ্র দাশ, মিঠুন সাহা, পিযুষ রায়, মনি সাহা, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল ।

উল্লেখ্য, শেফালী রায় শনিবার ভোর ৫টায় নগরীর সামসুর রহমার রোডের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইহলোক ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বার্তা প্রেরক/ তফা হালদার

কালিবাড়ি পাটনিজীবী সমবায় সমিতির উপদেষ্টার মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

রূপসার রাজাপুরস্থ কালিবাড়ি পাটনিজীবী সমবায় সমিতির উপদেষ্টা ও রাজাপুর খেয়াঘাট জামে মসজিদের সভাপতি মো. বাদশা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পাটনিজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতা হচ্ছেন সমিতির সভাপতি মো. খলিল শেখ, সহ–সভাপতি শহিদ তফাদার, সাধারণ সম্পাদক মো. হারুন বেপারী ও কোষাধ্যক্ষ মো. জামাল শেখসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বুধবার গভীর রাতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫বছর।

মোংলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংক‘র ফ্রি করোনা টিকার রেজিষ্ট্রেশন সেবা চালু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় ফ্রি করোনা টিকার রেজিষ্ট্রেশন সেবা চালু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় এ ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, মোংলা সরকারি কলেজ’র অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র প্রতিষ্ঠাতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, ছাত্রলীগ নেতা পারভেজ খান, মোঃ আব্দুল্লাহ আল–আমীন সানি, কাজী সাগর, মোঃ আকাশ ও মোঃ সোহান।

ফ্রি করোনা টিকার রেজিষ্ট্রেশন সেবা চালু করেছে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক। এর প্রতিষ্ঠাতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম। জসিম অক্সিজেন ব্যাংকের মাধ্যমে মোংলাসহ আশপাশ এলাকার করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিয়ে আসছেন। ফ্রি অক্সিজেন সেবার পাশাপাশি করোনা টিকা নিতে আগ্রহীদের সেবায় চালু করেছেন ফ্রি করোনা টিকার রেজিষ্ট্রেশন সেবা। টিকা নিতে আগ্রহীদের তার পৌর শহরের কলেজ মোড়স্থ অক্সিজেন ব্যাংকে আসার জন্য পৌরসভার ডিজিটাল সেবা কেন্দ্র থেকে রবিবার দিনভর প্রচারণা চালানো হয়েছে। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সেবা আগ্রহীদের জন্য কেন্দ্রটি খোলা থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তা শেখ কামরুজ্জামান জসিম।

১৪ দলীয় জোটভুক্ত বাম ও গণতান্ত্রিক দল খুলনা’র গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুলনা জেলা কমিটির সভাপতি, ১৪ দলীয় জোট–এর অন্যতম নেতা ও বিশিষ্ট সিনিয়র আয়কর আইনজীবী মোঃ ফজলুর রহমান (৭৩) করোনায় আক্রান্ত হয়ে রবিবার সকাল ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ১৪ দলীয় জোটভুক্ত বাম ও গণতান্ত্রিক দল, খুলনা’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, বাংলাদেশ জাসদ মহানগর সভাপতি রফিকুল হক খোকন, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ মহানগর সভাপতি খালিদ হোসেন, জেলা সভাপতি শেখ গোলাম মোর্ত্তজা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, ন্যাপ জেলা সহ–সভাপতি এনামুল হক টুটুল, জাকের পার্টি জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেক আলী, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মোঃ আহসাবুর রহমান বুলু, সাম্যবাদী দল জেলা সম্পাদক এফ এম ইকবাল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদকম–লীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, জাসদ জেলা সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, জেপি জেলা সাধারণ সম্পাদক ডাঃ এম এন আলম সিদ্দিকী, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক তপন কুমার রায়, জাসদ মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মণ্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সাধারণ সম্পাদক এস এম ফারুখ–উল–ইসলাম, জাকের পার্টির গোলাম নবী মাসুম, গণতন্ত্রী পার্টি জেলা সাধারণ সম্পাদক মোঃ সলেমান হাওলাদার, ন্যাপ মহানগর সাধারণ সম্পাদক মিলন ম–ল, জেলা সহ–সাধারণ সম্পাদক শামীম আহসান প্রমুখ।

বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ১১৫, ২ জনের মৃত্যু

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় নতুন করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে দুই জন। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল ১১৫ জনের। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৫৫৮ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৭৯০ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীণ রয়েছেন ৬৫৩ জন। রবিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪০ জন, কচুয়ায় ২, চিতলমারী ৯, ফকিরহাটে ১০, মোল্লাহাটে ১১, রামপালে ১, মোংলায় ৪, মোরেলগঞ্জে ১৮ এবং শরণখোলা উপজেলায় ২০ জন রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ৪২০ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই সময়ে মারা গেছে দুই  জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাড়িয়েছে ২৭ দশমিক ৩৮ শতাংশ। এটা আমাদের জন্য উদ্বেগ জনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মানুষকে সচেতন করার মাধ্যমে করোনা সংক্রোমন প্রতিরোধ করার। এজন্য স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জেলা প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিগণ কাজ করছেন।

বাগেরহাটে দুই দিনে লক্ষাধিক টাকা জরিমানা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে দ্বিতীয় ধাপের কঠোর লকডাউনের প্রথম দুই দিনে স্বাস্থ্যবিধি না মানায় ১৩৫ জনকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে শনিবার (২৪ জুলাই) রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। এর মধ্যে শুক্রবার ৪৮ টি মামলায় ৫২ জনকে ৩৬ হাজার ৩০০ টাকা এবং শনিবার ৮২ টি মামলায় ৮৩ জনকে ৭০ হাজার ৭০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে  সরকার ঘোষিত সব ধরণের বিধি–নিষেধ মানার জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি। সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত মাইকিং ও মাস্ক বিতরণ কার্যক্রম চলছে। হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে। যারা বিধি নিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে আসছে এবং স্বাস্থ্য বিধি মানার বিষয়ে অনীহা প্রকাশ করছেন আমরা তাদেরকে আইনের আওতায় আনছি। এ জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণ নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাগেরহাটে ১৪ বেইলি ব্রিজের বেহাল দশা, ঘটছে দুর্ঘটনা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের দু’টি সড়কের ১৪ বেইলি ব্রিজ এখন পথচারী ও যানবাহন চালকদের গলার কাঁটায় পরিণত হয়েছে।  দীর্ঘদিন সংস্কারের অভাবে বেশিরভাগ বেইলি ব্রিজ নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও স্টিলের পাত ভেঙে পড়েছে। আবার কোথাও মরিচা পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসী, পথচারী ও যানবাহন চলাচল করছে। পণ্য পরিবহন ব্যয় বাড়ছে ব্যবসায়ী ও কৃষকদের। এ অবস্থায় দ্রুত ব্রিজগুলো সংস্কার অথবা পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সড়ক বিভাগ বলছে, বেইলি ব্রিজের স্থলে আরসিসি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় আছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে।

বাগেরহাট সড়ক বিভাগ সূত্রে জানা যায়, খুলনা–মাওয়া পুরাতন মহাসড়ক ও সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কে ১৪টি বেইলি ব্রিজ রয়েছে। এসব ব্রিজ প্রায় অর্ধশত বছর আগে নির্মাণ করা হয়েছে। যার ফলে বেশির ভাগ ব্রিজের অবস্থা এখন নাজুক। এর মধ্যে মোল্লাহাট উপজেলার নাশুখালী বাজার সংলগ্ন ব্রিজ, পাগলার বাজার ব্রিজ, চরকুলিয়া ব্রিজ, হারিদহ ব্রিজ, মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি বেইলিব্রিজ, শরণখোলা উপজেলার নলবুনিয়া ব্রিজ বেশি ঝুঁকিপূর্ণ। এসব ব্রিজের সামনে সড়ক বিভাগ থেকে সতর্ক বার্তা লিখে সাইনবোর্ড দেওয়া হয়েছে। সাইনবোর্ডে ‘সাবধান ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, ভারী যানবাহন চলাচল নিষেধ’ লেখা থাকার পরেও ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই ভারী–হালকা যানবাহন চলাচল করছে। ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।

চরকুলিয়া ব্রিজ এলাকার ব্যবসায়ী মো. মাসুদ ও মিজানুর রহমান বলেন, মোল্লহাট উপজেলার অন্যতম বড় বাজার চরকুলিয়া। এখানে প্রতিদিনই কয়েক হাজার মানুষ বাজার করতে আসে। কিন্তু ব্রিজটি ভাঙা থাকায় অনেক বিড়¤॥^নায় পরতে হয় তাদের।

চুরকুলিয়া ব্রিজে দুর্ঘটনায় আহত. সোহেল বলেন, ব্রিজের ওপর দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। এমন সময় একটি পাত ভেঙে নিচে পরে যাওয়ায় আমার পাসহ সাইকেলের চাকা ব্রিজের মধ্যে ঢুকে যায়। এতে আমি মারাত্মকভাবে আহত হই। কয়েকদিন আগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যানও এভাবে পড়ে যায়। ওই সময় অন্তত তিনজন ছাত্রী আহত হয়। এভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে চরকুলিয়া বেইলি ব্রিজে।

জীবনের ঝুঁকি নিয়ে পাগলার বাজার বেইলি ব্রিজ থেকে নছিমন ভর্তি গাছ বহন করতে দেখা যায় চালক সুন্দর আলীকে। তিনি বলেন, ভাই আমরা তো গাছ ও বিভিন্ন পণ্য পরিবহন করে জীবিকা নির্বাহ করি। কি করব? এ রাস্তা ছাড়া আমাদের বিকল্প রাস্তাও নেই। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও নছিমন নিয়ে বেইলি ব্রিজ পার হই।

মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী এলাকার ভ্যানচালক হাফিজুর রহমান বলেন, এ ব্রিজটি এখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। না পারি ভালোভাবে ভ্যান চালাতে, না পারে সাধারণ মানুষ শান্তিতে চলাচল করতে। দ্রুত এসব সেতু সংস্কারের দাবি জানান তারা।

মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, গাওলা ইউনিয়নের মধ্যে সড়ক ও জনপথের পুরনো রাস্তার ওপর চারটি বেইলি সেতু রয়েছে। তার প্রত্যেকটিই ঝুঁকিপূর্ণ। প্রতিদিন কয়েক হাজার মানুষ এসব সেতু দিয়ে যাতায়াত করে। যে কোনো সময় ছোটখাট দুর্ঘটনা ঘটে। সবজিসহ পণ্য পরিবহনেও সমস্যার সৃষ্টি হয়। দ্রুত সেতু পুনঃনির্মাণ অথবা সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সড়ক ও জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, পুরাতন বেইলি সেতুর স্থলে আরসিসি সেতু তৈরির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রলায়ের অনুমোদন শেষে দরপত্র আহ্বান করা হবে। দরপত্র আহ্বান শেষে যত দ্রুত সম্ভব আরসিসি সেতু তৈরির জন্য কার্যাদেশ দেওয়া হবে। সব মিলিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বেইলি ব্রিজের সমস্যার সমাধান করা হবে।

ওয়ার্কার্স পার্টির শোক ও সমবেদনা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা কমিটির সম্পাদকম–লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলুর চাচাত ভাই সাবেক সিভিল সার্জন ডাঃ সরদার বদর উদ্দিন (৭৭), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুলনা জেলা সভাপতি মোঃ ফজলুর রহমান (৭৩), সময়ের খবর সম্পাদকের ছোট ভগ্নিপতি শিক্ষক মোঃ আখতারুজ্জামান (৪৮) এবং বিএল কলেজের সহযোগী অধ্যাপক শংকর মল্লিকের শ্বশুর সাবেক খুলনা মহাকুমা প্রশাসক হরেন্দ্র নাথ প্রসাদ (৮৫)-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ–উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম–লীর সদস্য কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম–ল প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ছয় হাজার দুইশত ১০ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় রবিবার ছয় হাজার দুইশত ১০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার একশত ৯৫ এবং মহিলা তিন হাজার ১৫ জন। রবিবার খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার ছয়শত ৯৫ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার পাঁচশত ১৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে আটশত ৯২ জন, বটিয়াঘাটা তিনশত ১৫ জন, দিঘলিয়ায় দুইশত ৩৪ জন, ডুমুরিয়ায় চারশত ৮০ জন, ফুলতলায় একশত ৪৪ জন, কয়রায় সাতশত চার জন, পাইকগাছায় দুইশত ৪৬ জন, রূপসায় তিনশত ৬২ জন এবং তেরখাদায় একশত ৩৮ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চারশত ৮১ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

তথ্য বিবরণী

 খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে রবিবার ভিজিএফ কর্মসূচির আওতায় চার হাজার সাতশত ২৫ উপকারভোগীর মাঝে ১৭৬.৫০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে একশত ৫০ উপকারভোগীর মাঝে একশত ৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

২০২১–২২ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আয়ের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৬ হাজার কোটি টাকা

বেনাপোল প্রতিনিধিঃ

জাতিয় রাজস্ব বোর্ড (এনবিয়ার) ২০২১–২২ চলতি অর্থবছরে আমদানি পণ্য থেকে ৬ হাজার ২৪৫ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষমাত্রা নির্ধারন করেছেন। রোববার বিষয়টি কাস্টমস হাউসের পরিসংখ্যান শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা (এ আরও) তানভির মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২০–২১ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা। অর্থবছর শেষে আদায় হয়েছিল মাত্র ৪ হাজার ১৪৩ কোটি টাকা। বছরটিতে রাজস্ব আয়ের গ্রোথ অনান্য সময়ের চাইতে বেশি হলেও ঘাটতি ছিল ২ হাজার ৫৭ কোটি টাকা।

এছাড়া ২০১৯–২০ অর্থবছরে লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি ছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা। ২০১৮–১৯ অর্থবছরে ঘাটতি ১১৪৫ কোটি টাকা। ২০১৭–১৮ তে ঘাটতি ১৭৯ কোটি ৬৪ লাখ টাকা।২০১৬–১৭ তে বেশি আদায় হয়েছিল ৪৫ কোটি ৪০ লাখ টাকা। ২০১৫–১৬ অর্থবছরে ঘাটতি ২০৩ কোটি টাকা। ২০১৪–১৫ অর্থবছরে ঘাটতি ৮ কোটি ৭১ লাখ টাকা। ২০১৩–১৪ তে ঘাটতি ১৩৪ কোটি ৭৩ লাখ টাকা। ২০১২–১৩ তে ঘাটতি ৪৫২ কোটি ৮৯ লাখ এবং ২০১১–১২ অর্থবছরে ঘাটতি পরিমান ছিল ১৯৪ কোটি টাকা।

এদিকে চলতি বছরে এত বড় অংকের লক্ষ্যমাত্রা আদায় নিয়ে সংশয় রয়েছে সব মহলে। তারা বলছেন রাজস্ব আয় বাড়াতে হলে বাণিজ্য সম্প্রসারনে কাস্টমস ও বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করতে হবে। তা না হলে কখনো এত বড় অংকের রাজস্ব আদায় সম্ভব হবে না।

জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে দুই দেশের ব্যবসায়ীদের এপথে বাণিজ্যে আগ্রহ বেশি। তবে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় ব্যবসায়ীরা চাহিদা মত পণ্য আমদানি করতে পারেন না।এতেই বার বার রাজস্ব আয়ে ধ্বস নামছে

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, চলতি অর্থবছরে এত বড় অংকের রাজস্ব আদায় কঠিন হয়ে দাঁড়াবে। কারন একদিকে করোনা পরিস্থিতি ও অন্য দিকে সুষ্ঠভাবে বাণিজ্য সম্পাদনে অবকাঠামো উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে ব্যবসায়ীদের। ভারতীয় ব্যবসায়ীরাও বেনাপোল বন্দরের অব্যবস্থাপনা নিয়ে অনেকবার বিভিন্ন কর্মসুচী দিয়ে বাণিজ্য বন্ধ করেছেন। তবে কাঙ্খিত উন্নয়ন হলে এবন্দর থেকে লক্ষ্য মাত্রার দ্বিগুন রাজস্ব আয় কাস্টমসের পক্ষে সম্ভব।

আমদানি কারক সাহেব আলী বলেন, বেনাপোল বন্দরের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষ জনক না। আমদানি কারকদের নিজেদের দায়িত্ব নিয়ে বন্দরে পণ্য পাহারা দিতে হয়। বন্দর থেকে পণ্য চুরি,বারবার রহস্য জনক অগ্নিকান্তে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়ে ব্যবসা বন্ধ করেছেন। এছাড়া এ বন্দর দিয়ে বৈধ পথে মাদক দ্রব্য প্রবেশ বেড়ে যাওয়ায় ঝামেলা এড়াতে ভদ্র ব্যবসায়ীরা অনেকে অন্য বন্দরে চলে গেছেন। এসব কারনে পর পর ৮ থেকে ৯ বছর ধরে এ বন্দর থেকে আমদানি পণ্যে কাস্টমস কর্তৃপক্ষ চাহিদা মত রাজস্ব আহরণ করতে পারছেন না।

বেনাপোল আমদানি–রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, এত বড় অংকের রাজস্ব আদায় অনিশ্চিত। কারণ কাস্টমস ও বন্দরের নানান অব্যবস্থাপনায় আমদানি কমেছে এ বন্দর দিয়ে। বেনাপোল কাস্টমসে আমদানি পণ্যের গুণগত মান পরীক্ষনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নাই। এতে খুলনা ও ঢাকা থেকে পরীক্ষা করাতে মাসের অধিক সময় লেগে যায়। ফলে দীর্ঘ সময় পণ্য চালান আটকা পড়ে ব্যবসায়ীরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। বেনাপোল কাস্টমস হাউসে বিএসটি আই ও বিএসআইআরের শাখা স্থাপনের দাবী আজও বাস্তবায়ন হয়নি। এতে অনেক ব্যবসায়ী এ বন্দর ছেড়েছেন। বন্দরে চাহিদা মত জায়গা না থাকায় পণ্য খালাসের জন্য দিনের পর দিন ট্রাক দাঁড়িয়ে থাকে। এতে আমদানি খরচ বেড়ে যায়। কয়েক বছর ধরে রাজস্ব আয় কমার ক্ষেত্রে এটিও একটি বড় কারণ মন্তব্য করেন এ ব্যবসায়ী।

ভারত–বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, ব্যবসায়ীরা যেখানে সুবিধা পাবেন সে পথে আমদানি, রফতানি বাণিজ্যে আগ্রহী হবেন এটাই স্বাভাবিক। চট্রগ্রাম বন্দরে অনেক সুবিধা বিদ্যমান তাই ব্যবসায়ী দিন দিন সে পথে আমদানিতে ঝুকছেন। বেনাপোল বন্দর দিয়ে রাজস্ব আয় বাড়াতে হলে বাণিজ্যের ক্ষেত্রে কাস্টমস ও বন্দরে বৈধ সুবিধা নিশ্চিত করতে হবে। তাহলে ব্যবসায়ীরা এপথে আবার ফিরবেন।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, আমদানি বাণিজ্যের ক্ষেত্রে বন্দরে পর্যপ্ত সুবিধা না থাকায় বাণিজ্য সম্প্রসারণ হচ্ছেনা। এতে কয়েক বছর ধরে রাজস্বের লক্ষমাত্রা পূরন অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে। আমদানির চাহিদা বাড়লেও ৫ বছর আগে প্রতিদিন যে পরিমান পণ্য আমদানি হতো এখনও তার পরিমান সে জায়গাতে রয়েছে। আমদানি পণ্য প্রবেশের ক্ষেত্রে বন্দরে রাস্তার সংকীর্ণতা রয়েছে। ফলে ব্যবসায়ীরা চাহিদা মত পণ্য আমদানি করতে পাছেন না। বার বার বন্দর কর্তৃপক্ষকে অবকাঠামো উন্নয়নের বিষয়ে বলা হলেও নজরদারী কম। যদি চাহিদা মত সব ধরনের অবকাঠামো উন্নয়ন করা হয় তবে আমদানি বাড়বে রাজস্ব ও বাড়বে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক(ট্রাফিক) আব্দুল জলিল জানান,বন্দরের অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে পণ্যগারের জন্য জমি অধিগ্রহন,নতুন পণ্যগার নির্মান ও বন্দর এলাকায় রাস্তাঘাটের অনেকটা উন্নয়ন কাজ করা হয়েছে। এছাড়া বন্দরে আরো জমি অধিগ্রহন ও পণ্যের নিরাপত্তায় সিসি ক্যামেরা লাগানোর কাজ চলমান রয়েছে। যে সব পণ্যে বেশি অগ্নিকান্ডের ঘটনা ঘটে সেসব পণ্য আলাদা নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবসায়িদের চাহিদার কথা ভেবে আরো কিছু উন্নয়ন মুলক কাজের চিন্তা ভাবনা চলছে। এসব উন্নয়ন কাজ সমাপ্ত হলে এ বন্দরে বাণিজ্য আরো গতি বাড়বে বলেও জানান তিনি।

মোড়েলগঞ্জ পৌরসভায় ৪টি স্পটে সুলভ মূল্যে ওএমএস’র খাদ্য বিতরণ শুরু

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

করোনা কালিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরিব অসহায় ক্ষুদে ব্যবসায়ীদের মাঝে মোড়েলগঞ্জ পৌরসভায় সুলভ মূল্যে বিশেষ ও এমএস–এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

 রোববার বিকেল ৩টায় পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডে উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে “আগে আসলে আগে পাবেন” এ স্লোগানকে নিয়ে ওএমএস কার্যক্রমের উদ্ধোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র এস এম মনিরুল হক।

  এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আলিফ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা সোহেল আকতার, স্কাউট লিডার শিক্ষক হরিচাদ কুন্ডু, সংশ্লিষ্ট ডিলার মো. জাহিদুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ জন ডিলার প্রতিদিন জনপ্রতি ৩০ টাকা করে ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে  ৫ কেজি আটা সুলভ মূল্যে বিতরণ করবেন।

এ বিষয়ে পৌরসভার মেয়র এস এম মনিরুল হক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারে আমলে  কোন মানুষই না খেয়ে থাকবে না। মহামারী করোনার মুর্হুতে সকল শ্রেনী পেশার মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতা মোড়েলগঞ্জ পৌরসভা ইতোমধ্যে ক্ষুদে ব্যবসায়ী অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছেন। যদি কোন ব্যক্তির ঘরে খাবার না থাকে অনলাইনের মাধ্যমে একটি ফোন  পেলেই পৌছে যাবে তার গৃহে খাবার। এ কর্যক্রমও চালু রয়েছে পৌরসভায়।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এঁর নির্দেশনা অনুযায়ী করোনা কালিন সময়ে এ বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হয়েছে। ১২দিন ধরে চলমান থাকবে এ কার্যক্রম। প্রতি ডিলারকে প্রতিদিন দেড় টন চাল ও এক টন আটা বরাদ্ধ দেওয়া হয়েছে। সুলভ মূল্যে ডিলাররা পৌরসভার ৪টি স্পটে বিক্রি করবেন। #

পাইকগাছার শিশু রাকেশ ভারতে শিশু সংশোধনাগারে ৫ মাস

পাইকগাছা প্রতিনিধি

মায়ের উপর অভিমান করে পালিয়ে যাওয়া খুলনার পাইকগাছায় শিশু রাকেশ (১৪) ভারতে পুলিশের কাছে ধরা পড়ে শিশু সংশোধনাগারে রয়েছে। শিশুকে উদ্ধারের জন্য তার পিতা অমল কৃষ্ণ সরদার থানায় জিডি করেছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থার মাধ্যমে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকলেও ৫ মাসেও শিশু রাকেশ (১৪) কে ফিরে পাওয়া সম্ভব হয়নি।

জানা যায়, উপজেলার উত্তর খড়িয়া গ্রামের অমল কৃষ্ণ সরদার তার শিশু সন্তানকে ফিরে পেতে ২৪ জুলাই ১১৮২ ও ১০ মার্চ ৫৬০ নং থানায় পৃথক দুটি জিডি করে। গত ২৩ ফেব্রুয়ারি বাড়ী থেকে মায়ের উপর অভিমান করে পালিয়ে গেলে এ জিডি করা হয়। কিছুদিন পরে শিশুটি কলিকাতার শিশু সংশোধনীগার ধ্রুব আশ্রম থেকে বাড়ীতে মোবাইল করলে তারা জানতে পারেন সে ভারতে পুলিশে কাছে ধরা পড়েছে। জিডি অনুযায়ী পাইকগাছা থানা পুলিশ আন্তর্জাতিক পুলিশ সংস্থার মাধ্যমে শিশু রাকেশকে উদ্ধারের জন্য দিল্লী সরকারের কাছে পত্রালাপ শুরু করেছে। এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, আমরা শিশুটিকে উদ্ধার  করে তার পিতা–মাতার কাছে ফেরৎ দেয়ার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থার মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। অতি দ্রুততম সময়ে তাকে ফেরৎ আনতে পারব বলে আশা করছি।

পাইকগাছায় ইটভাঙ্গা মেশিনে চাপা পড়ে প্রাণ গেল মেশিন চালকের : আহত ৪

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছায় ইটভাঙ্গা মেশিনে চাপা পড়ে চালক নিহত ও ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, পাইকগাছা ও আশাশুনি উপজেলার সংযোগ সেতুর দক্ষিণপাশে বড়দল নামক স্থানে।

উপজেলার চেঁচুয়া গ্রামের আহত মুজিবর মিস্ত্রী (৫০) জানান, রোববার সকাল সাড়ে সাতটার দিকে ইট ভাঙ্গার জন্য ৫জন শ্রমিক পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী কপোতাক্ষ নদীর উপর নির্মিত বড়দল ব্রীজ থেকে নিচে নামার সময় ইট ভাঙ্গা মেশিনটি উল্টে পড়লে চালক মিজানুর রহমান মিস্ত্রী (৪০) মেশিনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। সে উপজেলার চেঁচুয়া গ্রামের মৃত বছির মিস্ত্রীর ছেলে। পাইকগাছা হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ সময় ছফর গাজীর ছেলে মোশারাফ গাজী (৪০), মৃত মোহাম্মদ গাজীর ছেলে আয়জুদ্দীন (৪০), সামছুর মিস্ত্রীর ছেলে মিজানুর (৩৩), ফজলু মিস্ত্রীর ছেলে হাসান (২৩) আহত হয়। আহতরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দুপুরে মৃতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

যৌন হয়রানীর অভিযোগে শালিশ করায় সেই ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুলকে শোকাজ

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ

ইন্দুরকানীতে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্তকে ৫০হাজার টাকা জরিমানা করায় পাড়েরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল কে শোকাজ করেন আদালত   । ২৩শে জুলাই পিরোজপুর দ্বিতীয় আমলী আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন । অভিযুক্ত হাফিজুর রহমান কোর্টে স্বীকারোক্তি জবানবন্দি দিলে বক্তাব্য পর্যালোচনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি মিমাংসা করায় এ শোকাজ করা হয়েছে ।  ৪১২২(২) স্মারক নং সূত্র মোতাবেক জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার বিষয়ে মিমাংসার সিদ্ধান্ত একটি বিচারিক সিদ্ধান্ত । যাহা শুধু মাত্র সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত । স্থানীয় একজন চেয়ারম্যান কোন ক্ষমতাবলে ৫০হাজার টাকার বিনিময়ে  নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি মিমাংসা করে দেয় । তার যুক্তিসংগত কারণ আদালতে উপস্থিত হয়ে সাত দিনের মধ্যে জবানবন্দি দেওয়ার নির্দেশ দেন । উল্লেখ্য,এলাকার সূত্রে জানা যায়,হাফিজুল ইসলাম কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাংগুলি গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ইন্দুরকানী উপজেলার বাড়ৈখালী এসজিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রাইভেট পড়াতো । গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল ছাত্রী তার খালা বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত হাফিজুল ইসলাম তাকে কথা আছে বলে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ওই মসজিদ সংলগ্ন উত্তর পাশে তার থাকার কক্ষে  নিয়ে যায় । সেখানে নিয়ে  স্কুল ছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দেয়। এসময় স্কুল ছাত্রী ডাক চিৎকার দিতে চাইলে হত্যা করা হবে বলে কক্ষে তালা দিয়ে আটকে রাখে। রাতে স্কুল ছাত্রীর স্বজনরা তাকে অনেক  খোঁজা–খুজির পর ওই ইমামের থাকার কক্ষ  থেকে তালা বদ্ধ  ও  অচেতন অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়রা হাফিজুল ইসলামকে আটক করে পাড়েরহাট ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি) এর সহ সভাপতি মো. গোলাম সরোয়ার বাবুলের কাছে নিয়ে যায়। তখন তিনি আইনকে অমান্য করে  ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামকে একশত জুতা পেটা দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। ঘটনার তিনদিন পর  স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বাটাজোড় বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম হাফিজুল ইসলামের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা করেন। মামলার আসামী হাফিজুর ইসলামকে ইন্দুরকানী থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন ।

খুলনা প্রেসক্লাব চত্বরে চার দিনব্যাপী বিনামূল্যে কোভিড–১৯ ভ্যাকসিন নিবন্ধন ক্যাম্প শুরু

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবে চত্বরে রোটারি মাল্টি ক্লাব খুলনা ও আবাদ (খু বি) এর যৌথ প্রকল্প ‘নবজাগরণ’ এবং খুলনা প্রেসক্লাবের আয়োজনে রবিবার থেকে চার দিনব্যাপী সবারজন্য বিনামূল্যে ‘নবজাগরণ কোভিড–১৯ ভ্যাকসিন নিবন্ধন ক্যাম্প’ শুরু হয়েছে। রবিবার সাকালে খুলনা প্রেসক্লাব চত্বরে খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নিবন্ধন ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। রোটারি ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট সেক্রেটারি ও নবজাগরণের প্রকল্প চেয়াম্যান এবং খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটা. এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও রোটারি লেফটেনান্ট গর্ভনর এবং নবজাগরণের প্রজেক্ট সেক্রেটারি রোটা. আশীষ দের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, রোটারি ডিস্ট্রিক্ট গর্ভনর স্পেশাল এইড ও নবজাগরণের প্রজেক্ট চিফ কো–অর্ডিনেটর রোটা. এ এফ এম মাহমুদুর রহমান কার্নি, লেফটেনান্ট গর্ভনর রোটারিয়ান মোল্লা মারুফ রশিদ, আই পি পি. প্রকৌ. মাহাবুবুর রহমান শামিম, রোটাঃ মাহমুদ সোহেল, পলাশ কুমার সাহা, আই পি পি. প্রকৌ. নাজমুল হুদা, রোটারেক্ট ডিআরআর মোস্তাফিজুর রহমানসহ আয়োজক রোটারি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ। নিবন্ধন সম্পর্কে ব্রিফ করেন রোটাঃ ফেরদৌসুর রহমান পিয়াস।

রোটারি ক্লাব অব রূপসা, ভৈরব খুলনা, গ্রান্ড খুলনা, আধুনিক খুলনা, কসমোপলিটন খুলনা, খালিশপুর, খুলনা ব্রাইট, খুলনা ক্রাউন, খুলনা হ্যারিটেজ, খুলনা মিডল্যান্ড, খুলনা প্যাসিফিক, খুলনা স্টারস, নিরালা, পশুর খুলনা, সেনহাটি, সেভেন্টি ওয়ান, গ্যালাক্সী, খুলনা সিটি, তিলোত্তমা, গ্লোরিয়াস খুলনা, ফ্রন্টলাইনার খুলনা, খুলনা রয়েলস, সোনাডাঙ্গা. রোটারেক্ট রিজিওন–ভৈরব, মযূর ও রূপসার যৌথ আয়োজনে রবিবার ও সোমবার প্রেসক্লাব চত্বরে এ ভ্যাকসিন নিবন্ধন সহায়তা ক্যাম্প চলবে। এছাড়া আগামী মঙ্গল ও বুধবার খালিশপুরের আই ডি ই বি তে নবজাগরণের আওতায় বিনামূল্যে কোভিড–১৯ ভ্যাকসিন নিবন্ধন সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সরকার কর্তৃক নির্দিষ্ট সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে এই দুইটি স্থানে বেলা ১১ থেকে ২টা পর্যন্ত সবারজন্য সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধনের সহায়তা প্রদান করা হবে।

কলারোয়ায় প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করলেন এক ইউপি চেয়ারম্যান

সোহাগ হোসেন কলারোয়া

কলারোয়ায় দাম্পত্য কলহ মিটানোর নামে গোপন অভিসারে স্বামীকে তালাক অত:পর কৌশলে দ্বিতীয় বিয়ে করলেন ইউপি চেয়ারম্যান বাবু। কলারোয়ার যুগীখালী ইউনিয়নের কামারালী গ্রামের মালেশিয়া প্রবাসী আব্দুল মালেকের বড় ছেলে সবুজ হোসেন প্রায় বছর দুয়েক আগে বিয়ে করেন উপজেলার ভাদিয়ালী গ্রামের জামাল উদ্দিন স্বর্ণকারের দ্বিতীয় স্ত্রীর আগের ঘরের মেয়ে সম্পাকে।

বিয়ের বছর খানিকের মাথায় আভ্যন্তরীন কিছু বিষয়ে সবুজ–সম্পার মধ্যে কলহ দেখা দিলে সবুজ হোসেনের দুলাভাই জয়নগর ইউনিয়নের ইউপি সদস্য মিজানুরের মাধ্যমে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবুর মাধ্যমে একটি শালিশী বৈঠকে তা মধ্যস্থ হয়ে যায় এবং নতুন করে সম্পা–সবুজ আবার ভালভাবে সংসার করতে থাকার মধ্যে সম্পা মোবাইলে গোপনে বাবু চেয়ারম্যানের সাথে পরকীয়া সম্পর্কের সূচনা করে। একথা সম্পার স্বামী এবং শাশুড়ি জেনে ফেলে। এরপর হতে সম্পা তার মায়ের কাছে উপজেলার ভাদিয়ালী গ্রামে চলে যায় এবং সেখানে থাকা অবস্থায় সম্পা তালাক পাঠিয়ে দেয় সবুজ হোসেনকে। গত ৮ জুলাই বৃহস্পতিবার সবুজ হোসেন এই তালাকের কপি হাতে পায়। তালাক দেওয়ার সাথে সাথে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসুদ্দিন আল মাসুদ বাবু তার আমেরিকা প্রবাসী স্ত্রীর অনুমতি ছাড়াই সম্পার বাবা মায়ের হাতে ৫০ হাজার টাকা দিয়ে বিয়ে করে ঘরে তুলেছেন।

একথাগুলো সাংবাদিককে জানিয়েছেন সম্পার আগের স্বামী সবুজ হোসেনের মা আকলিমা খাতুন এবং পিতা মালেশিয়া প্রবাসী মালেক মোড়ল। তারা আরও বলেন–বছর খানিক আগে আমাদের বৌমার বাপের বাড়ির গ্রামের (ভাদিয়ালীর) একটি মেয়ের বিয়ে হয়েছিল আমাদের ক্ষেত্র পাড়ায়। সেই বিয়ের অনুষ্ঠানে আমার ছেলে এবং বৌমার দাওয়াত ছিল। ছেলে দাওয়াত খেয়ে চলে এসেছিল, বৌমা সেখানে ছিল তার মায়ের সাথে। ওই অনুষ্ঠানে বাবু চেয়ারম্যান গিয়েছিল সেখানে আমার বৌমার মা বাবু চেয়ারম্যানের সাথে পরিচয় করিয়ে দেয় এবং চেয়ারম্যান এবং বৌমা মোবাইল নং দেওয়া নেওয়া করে। তার পর থেকে আমার বৌমা চেয়ারম্যানের সাথে গোপনে যোগাযোগ করে এবং সংসারে অশান্তি করে। এখন আমার বৌমা চলে গেছে অন্যের ঘরে। আমাদের দেওয়া ২টা বিদেশি দামী মোবাইল ও ৩ ভরি সোনার গহনা নিয়ে চলে গেছে। এদিকে দ্বিতীয় বিয়ের খবর পেয়ে বাবু চেয়ারম্যানের প্রথম স্ত্রী আমেরিকা প্রবাসী রেখা সরকার স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে বাড়িতে ফিরে এসেছেন বলে জানা যায়। বাড়িতে ফেরার পর বাংলাদেশের কোন মোবাইল সিম তার কাছে না থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে চেয়ারম্যান বাবুর শ্যালক আব্দুস সালাম বলেন–আমার বোন বাবু চেয়ারম্যানের দ্বিতীয় বিয়ের ব্যাপারে লিখিত বা অলিখিত কোন সম্মতি দেয়নি। ১৬ জুলাই আমার বোন ২দিন ভ্রমন করে আমেরিকা থেকে বাড়িতে আসার পর আমি আমার বোন রেখাকে নিয়ে বাবু চেয়ারম্যানের বাড়িতে গিয়ে দেখলাম তারা বাড়ির ছোট বউসহ সবাই রাতের খাবার খাচ্ছে কিন্তু আমরা দুই ভাই বোন বসে থাকলেও আমাদের খাওয়ার কথা পর্যন্ত বলেনি। এদিকে বাবু চেয়ারম্যানের ছোট বউ সম্পার সদ্য তালাক প্রাপ্ত স্বামী বলেন–আমি আর আমার সাবেক স্ত্রীকে ফিরে পেতে চাই না। আমি বর্তমানে খুব শঙ্কিত, যে কোন সময় আমার কিছু হয়ে যেতে পারে। তাছাড়া আমার সকল মোবাইল সিম, আইডি কার্ড ও ফেসবুক আইডি পাসওয়ার্ড ও বাবু চেয়ারম্যানের ছোট স্ত্রী (সম্পার) কাছে রয়েছে সেটা দিয়ে আমার ক্ষতি করতে পারে। এরই আলোকে মো. সবুজ হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় হাজির হয়ে কে বা কাহারা আমার আইডি কার্ড ও মোবাইল ফেসবুকের আইডি থেকে বিকৃত ছবি আপলোড করছে মর্মে গত ১৮ জুলাই তারিখে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়েরী নং ৮৬২ ও ৮৬৩ তারিখ: ১৮ জুলাই ২০২১। এ ব্যাপারে চেয়ারম্যানের মোবাইলে একাধিক বার ফোর দিলেও তিনি রিসিভ করেননি।

খুলনা লায়ন্স ক্লাব–এর আয়োজনে দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা লায়ন্স ক্লাবের আয়োজনে এবং খুলনা ফুড ব্যাংকিং ও খুলনা লিও ক্লাবের সহায়তায় আজ ২৫ জুলাই/২১ রবিবার দুপুর ১টায় নগরীর রেল স্টেশন, লঞ্চঘাট, হাসপাতাল এবং বিভিন্ন অলিগলি ও ফুটপাতের শতাধিক দুস্থ ও পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑখুলনা লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন এ্যাড. কুদরত–ই–খুদা,এমজেএফ, লায়ন এ্যাড. মিনা মিজানুর রহমান, লায়ন মনোয়ারা বেগম–সেক্রেটারী, লায়ন মেহেদী নেওয়াজ অনিক–জয়েন্ট সেক্রেটারি, লায়ন রমা রহমান–ট্রেজারার, লায়ন অধ্যক্ষ সুমিয়া নাসরিন, খুলনা ফুড ব্যাংকিং–এর মোঃ জাহিদ, খুলনা লিও ক্লাবের–এর প্রেসিডেন্ট লিও মোহাম্মদ কাপাডিয়া, সেক্রেটারী লিও তানভীর আহমেদ উপল প্রমুখ।

খুলনার কৃতি সন্তান ড. এনামুল হক লাবুর অকাল মৃত্যু : বিভিন্ন সংগঠনের শোক

স্টাফ রিপোর্টার

খুলনার কৃতি সন্তান, স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) ড. এনামুল হক লাবু রবিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। গত পয়লা জুলাই লিভার এবং কিডনীর জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ছিলেন খুলনা বর্ষবরণ পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য। আজ রাতে মীরপুর বুদ্ধিজীবী গোরস্তানে তাঁকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোকবার্তায় ওস্তাদ ড. এনামুল হক লাবু–এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকবার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

বর্ষবরণ পর্ষদ, বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাওসেড–এর পক্ষে নির্বাহী পরিচালক শামীম আরেফিনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

খুলনা অঞ্চলে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে এক হাজার ২৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এতে দেখা যায়, রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বেড়েছে খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের হার; বেড়েছে মৃত্যুও।

আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। অন্যদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ছয়, মাগুরা ও মেহেরপুরে তিনজন করে; বাগেরহাট ও ঝিনাইদহে দুজন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এর আগে শনিবার বিভাগে ৩৩ জনের মৃত্যু হয় এবং ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ১৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩২৮ জন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

ইউপি চেয়ারম্যান প্রার্থী হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৬ জনের নামে মামলা

কুষ্টিয়া  প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সৈয়দ মাসুদ রুমি সেতুর ওপর ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনার ১১ দিন পর আদালতের নির্দেশে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলায় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। শনিবার ওই মামলা রুজু হয়েছে কুমারখালী থানায়।

মামলার আসামিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন, মো. আফজাল হোসেন, মো. মুক্তার হোসেন, মো. হাবিবুর রহমান ও মো. আলম কাজীর নাম উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই শিলাইদহ ইউনিয়নের নাউথী গ্রামের ব্যবসায়ী ও চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দীন রাত ৯টার দিকে কুমারখালী থেকে কুষ্টিয়া যাওয়ার পথে সৈয়দ মাসুদ রুমি সেতুর ওপর পৌঁছায়। এ সময় সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে ফেলে রেখে যায়।

পরবর্তী সময় পথচারীর মোবাইল ফোন পেয়ে নাসিরের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, নাসিরকে হাসপাতালে নেওয়ার সময় গুরুতর অবস্থায় তিনি জানান, মামলায় উল্লিখিত ব্যক্তিরা তাকে মেরেছে।

এর পর ১৫ জুলাই কুমারখালী থানায় আসামিদের নাম উল্লেখ করে এজাহার জমা দিলে না নিয়ে ফেরত দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায়  নাসিরের ভাই মো. বছির উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার চার হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এক ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ। বর্তমানে এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ১১০ জন। এর মধ্যে রেড জোনে ৩৯ জন, ইয়েলো জোনে ৩৮ ও আইসিইউতে ২০ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।  বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন আরও ৭৬ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।  এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩৫ জন।

বাড়ির আঙিনাতে মিশ্র ফলবাগান করে লাখোপতি কৃষক বাবুল হোসেন

নড়াইল প্রতিনিধি

বাড়ির আঙিনাতে মিশ্র ফলবাগান করে লাখোপতি হয়েছেন নড়াইলের এক কৃষক। পাশাপাশি গড়ে তুলেছেন নার্সারি ও সবজি ক্ষেত। মিশ্র এ ফলবাগানে রয়েছে হরেক রকম ফলমূল। কোনো প্রকার কীটনাশক ছাড়া জৈব সার ও বালাইনাশক ব্যবহার করে বিভিন্ন জাতের ফল এবং শাক–সবজি বাজারজাত করছেন কৃষক বাবুল হোসেন (৪৮)। তার বাড়ি নড়াইলের কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর এলাকায়। খরচ বাদে বছরে আয় করেন লক্ষাধিক টাকা। বসত বাড়ির আঙিনাসহ পাশের এক একর জমিতে ব্যতিক্রমী এ বাগানটি ২০১০ সালে গড়ে তোলেন তিনি। বাবুল হোসেনের এ ব্যতিক্রমী বাগান দেখে অনুপ্রাণিত এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাবুল হোসেনের মিশ্র ফল বাগানে থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন জাতের মাল্টা, কমলা লেবু, আনারস, ড্রাগন, ডালিম, আম, পেয়ারা, আমড়া, কলা, পেঁপেসহ হরেক রকম দেশি–বিদেশি ফলমূল। সেই সঙ্গে বিভিন্ন প্রকার শাক–সবজিসহ নার্সারি ক্ষেত রয়েছে। এছাড়া রয়েছে দুর্লভ ট্যাং ও স্ট্রবেরি ফলের চাষাবাদ।

বাবুল হোসেন বাসসকে জানান, প্রথমদিকে বসতবাড়ির আঙিনায় ৬০ শতক জমিতে নার্সারির আবাদ শুরু করেন তিনি। সাফল্যের ধারাবাহিকতায় দুই বছর পর ২০১০ নার্সারির মধ্যেই শুরু করেন মিশ্র ফলবাগান। এদিকে প্রায় আট মাস আগে আরো ৪০ শতক জমিতে আরেকটি মিশ্র ফলবাগান শুরু করেন তিনি। মোট এক একর জমিতে ১৩০ প্রজাতির ফলজ ও নার্সারির চারা রয়েছে এখানে। বাগান পরিচর্যায় তাকে সহযোগিতা করেন স্ত্রী ও দুই সন্তান। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নার্সারিসহ মিশ্র ফলবাগানের পরিধি আরো বাড়াবেন বলে জানিয়েছেন বাবুল হোসেন।

এদিকে, বাবুল হোসেনের ব্যতিক্রমী ফলবাগান দেখে অনুপ্রাণিত এলাকাবাসী। কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের শুড়িগাতী গ্রামের খাইরুল ইসলাম চৌধুরী বলেন, বাবুল হোসেনের ব্যতিক্রমী বাগানে হরেক রকম ফল রয়েছে। পাশাপাশি নার্সারি রয়েছে। তার বাগান দেখে অনেক ভালো লেগেছে। আমাদের বসতবাড়ির আশেপাশে এমন একটি বাগান করার শখ হয়েছে।

কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা বলেন, পৌর এলাকায় বাবুল হোসেনের ব্যতিক্রমী ফলবাগান ও নার্সারি মুগ্ধ করবে সবাইকে। পতিত জমি বা বসতবাড়ির আশেপাশে যাদের বাগান করার সুযোগ রয়েছে, তাদের উচিত এ ধরণের মিশ্র ফলবাগান গড়ে তোলা। তাহলে পারিবারিক ভাবে যেমন দেশি–বিদেশি ফলের চাহিদা পূরণ হবে, তেমনি আর্থিক ভাবে লাভবান হবেন তারা।

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস বলেন, বসতবাড়ির আঙিনায় বাবুল হোসেনের মিশ্র ফলবাগানটি যেমন ব্যতিক্রম, তেমনি তাকে এনে দিয়েছে আর্থিক স্বচ্ছলতা। ব্যতিক্রমী এ বাগান দেখে অনুপ্রাণিত অন্যরাও। তার বাগানের পরিধি ও সমৃদ্ধি অর্জনে আমাদের সুদৃষ্টি রয়েছে।

বৈরি আবহাওয়ায় ইলিশ শিকারে যেতে পারছেন না বাগেরহাটের জেলেরা

বাগেরহাট প্রতিনিধি

মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরি আবহাওয়া ও লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগরে ইলিশ ধরতে যেতে পারছেন না বাগেরহাটের জেলেরা। সব প্রস্তুতি সম্পন্ন করেও ঘাটেই থাকতে হচ্ছে তাদের।

রোববার (২৫ জুলাই) সরেজমিন দেখা যায়, শরণখোলার মৎস অবতরণ কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন ঘাটে নোঙর করা রয়েছে শত শত ফিশিং ট্রলার।

জানা যায়, একদিকে করোনা, অন্যদিকে দীর্ঘ দুমাসের নিষেধাজ্ঞায় নিঃস্ব হয়ে গেছেন জেলে ও মহাজনরা। তবে এ নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই বৈরি আবহাওয়ার কবলে পড়েছেন তারা। এ ত্রিমুখী সঙ্কটের মুখে লাখ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করে চরম হতাশায় রয়েছেন তারা। সময়মতো বঙ্গোপসাগরে জাল ফেলতে না পারলে শুরুতেই লোকসানে পড়তে হবে তাদের।

নিষেধাজ্ঞার অবসর সময়ে জাল ও ট্রলার মেরামত করে সাগরে যাওয়ার উপযোগী করতে একেকজন ট্রলার মালিকের দুই–তিন লাখ টাকা খরচ হয়েছে। জ্বালানি তেল, রসদ সামগ্রী কেনা এবং জেলে শ্রমিক ও মাঝিদের কারও ১০ হাজার আবার কারও ২০–২৫ হাজার টাকা অগ্রিম দিতে হয়েছে। এসব টাকার বেশিরভাগই মহাজনদের কাছ থেকে দাদন ও সুদে নিয়েছেন তারা।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, অবরোধ শেষে অনেক আশা নিয়ে সাগরে রওনা হবেন জেলেরা। কিন্তু বৈরি আবহাওয়ায় তাদের সব প্রস্তুতি মাটি করে দিয়েছে। সময়মতো সাগরে জাল ফেলতে না পারলে তাদের লাখ টাকা লোকসান গুনতে হবে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ–সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ–সভাপতি ও রাজশাহী বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের টিম প্রধান জামাল হোসেন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে খুলনা মহানগরীর ডালমিল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হক বলেন, যশোরের একটি চেক প্রতারণা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানায় জামাল হোসেন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ জুলাই) তাকে যশোরের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিয়ে করে অস্বীকার ও খুনের হুমকির অভিযোগে পাইকগাছার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

খুলনায় এক নারীকে বিয়ে করে তা অস্বীকার ও পরে খুনের হুমকির অভিযোগ দায়েরের পর পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেলকে প্রত্যাহার করা হয়েছে।

খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৫ জুলাই ভুক্তভোগী নারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। ওই দিনই ইব্রাহিম হোসেন সোহেলকে পুলিশ লাইনে ক্লোজড (প্রত্যাহার) করা হয়।

তিনি বলেন,‘অভিযোগের বিষয়টি সিনিয়র এক পুলিশ কর্মকর্তা তদন্ত করছেন। প্রশাসনিক কারণে সোহেলকে ক্লোজড করা হয়েছে।’

পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, ২০১৯ সালের নভেম্বর মাসে তার প্রথম স্বামী মারা যান।

তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বাবা পুলিশ কর্মকর্তা হওয়ায় আগেই ওসি সোহেলের সঙ্গে তার পরিচয় ছিলো। একপর্যায়ে সোহেল তাকে বিবাহের প্রস্তাব দেন। রেজিস্ট্রি ছাড়া ৫ লাখ টাকা কাবিনে কলমা পড়ে বিয়ে হয়।

ওই সময় চাকরি বাঁচানোর কথা বলে সোহেল বিয়ে রেজিস্ট্রি করতে চাননি। এরপর থেকে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। সম্প্রতি তার প্রথম স্ত্রী বিষয়টি জেনে গেলে সোহেল তাকে বিয়ের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।

ভুক্তভোগী নারী বলেন, ‘গত ১৫ জুলাই সোহেল আমার বাসায় এসে আমার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালায়। বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করলে তিনি সমাধানের আশ্বাস দেন। এ ঘটনার পর থেকে সোহেল আমাকে হুমকি দিচ্ছে।’

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ইব্রাহিম হোসেন সোহেল বলেন, ‘সাবেক এক সহকর্মীর মেয়েকে উপকার  করতে গিয়ে ফাঁদে পড়েছি। ওই নারী এখন আমাকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেইল করছেন। আমার চাকরি, সংসার সবকিছুতে অশান্তি শুরু হয়েছে। ওই নারীকে বিয়ে বা শারীরিক সম্পর্কের পুরো বিষয়টি মিথ্যা।‘

 ‘শ্বশুরবাড়ি থেকে ঈদে দাওয়াত না পাওয়ায়’ স্ত্রীকে পিটিয়ে হত্যা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

কোরবানির ঈদে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত না পাওয়ায় ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রী সাথী খাতুনকে (৩০) পিটিয়ে হত্যার পর ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী ফজলু ম–লের বিরুদ্ধে।

শনিবার রাতে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে সাথীর স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক বলে জানা গেছে।

সাথী খাতুনের বাবা একই ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের নজরুল ম–ল জানান, তার মেয়ের স্বামী ফজলু ও শ্বশুর বারিক ম–ল মাদকাসক্ত। সাথীর সংসারে রয়েছে দুটি সন্তান। বিয়ের পর থেকেই প্রতিনিয়ত তার মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। কোরবানির ঈদে আর্থিক অনটনের কারণে জামাইকে দাওয়াত না দেওয়ার অপরাধে শনিবার দিনে ও রাতে সাথীকে শারীরিকভাবে নির্যাতনের পর তিনি মারা যান। মৃত্যুর পর আত্মহত্যার নাটক সাজাতে ঘরের বারান্দায় তার মেয়েকে ঝুলিয়ে রাখা হয়। রোববার সকাল ৭টার দিকে তিনি তার মেয়ের মৃত্যু সংবাদ পান। ঘটনার পর পরই তার জামাই ফজলু ও ফজলুর বাবা বারিক ম–লসহ বাড়ির সবাই পলাতক।

সাথীর মেয়ে শারমীন জানায়, শনিবার সকালে তার দাদা–দাদী মায়ের বুকের উপর উঠে নির্যাতন করে। তখন থেকেই তার মা আর কথা বলতে পারেনি।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার এসআই মো. রেজাউল ইসলাম বলেন, সাথী ও তার স্বামী ফজলুর মধ্যে দীর্ঘদিন পারিবারিক অশান্তি ছিল। নিহতের সুরতহাল রিপোর্টে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের কালো দাগ ও গলায় রশির চিহৃ পাওয়া যায়। সাথীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুই মাস পানিতে ভাসছে শতাধিক পরিবার: কয়রায় বাঁধ মেরামত না করায় দুর্ভোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরি ও মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামের ১৩০টি পরিবার প্রায় দুই মাস ধরে জোয়ারভাটায় ভাসছে। ওই দুটি গ্রাম–সংলগ্ন এলাকার ভেঙে যাওয়া বাঁধ মেরামত না হওয়ায় এমন দুরবস্থার মধ্যে দিন পার করছেন তারা। এ অবস্থায় অনেকেই উঁচু রাস্তার ওপর ঝুপড়ি ঘর তুলে বাস করছেন। আবার বেশ কিছু পরিবার পানির মধ্যে কাঠের পাটাতন তুলে বসবাস করছে। গ্রামবাসী জানান, ২০ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপজেলার বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে তলিয়ে যায় বসতঘর ও চিংড়িঘের। পরে অন্য সব স্থানে বাঁধ মেরামত করা হলেও দুই স্থানে মেরামত সম্ভব হয়নি। স্বেচ্ছাশ্রমে কয়েক দফায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। এদিকে পাউবো ওই বাঁধ মেরামতে দায়িত্ব নিচ্ছে না। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পানিবন্দি পরিবারগুলোর।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পাউবোর বাঁধের ওপর অস্থায়ী ঝুপড়ি ঘর বেঁধে পরিবার নিয়ে বাস করছেন গাতিরঘেরি গ্রামের বাসিন্দারা। এসব ঝুপড়ি ঘরে পরিবারের সব সদস্য মিলে কষ্টে রাত কাটাতে হয়। পুরুষ সদস্যরা দিনের বেলা কাজে চলে গেলে একটু স্বস্তি পান অন্যরা। সেখানে খাবার পানির ব্যবস্থা নেই, স্যানিটেশনের ব্যবস্থা নেই। নেই পর্যাপ্ত নিরাপত্তা।

গাতিরঘেরি গ্রামের অলোকা রানী বলেন, ‘ইয়াসের রাতে বাঁধ ভাঙার পরতে একেনেই আছি। রাতে বর্ষা আসলি পলিথিন মুড়ি দে বসি থাকতি হয়। দিনের বেলাও তাই। গত দু‘মাস ধইরে যে কী কষ্ট করতিছি, তা বইলে বোজাতি পারব না!’

তার পাশের ঘরের বাসিন্দা মজিদা খাতুন আক্ষেপ করে বলেন, ‘গত দু‘মাস ধইরে ভাসি বেড়াতিছি, কেউ খবর নিতিও আসে না। আমরা একেনে থাকপো না চলি যাব তাও কেউ বলে না। শুনতি পাই সব জাগার বান বানধা হইয়ে গেছে। খালি আমাগের বেলায় যত অজুহাত। ছাওয়াল–মাইয়ে নিয়া যে কি কষ্টে আছি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না।‘

একই অবস্থা দশহালিয়া গ্রামের। ওই গ্রামের ভেঙে যাওয়া দুটি স্থানের মধ্যে সবচেয়ে ভয়াবহ বাঁধটি স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। গ্রামের মাঝ বরাবর পাকা রাস্তার দক্ষিণ পাশের বাঁধটি মেরামত করা হয়নি। ফলে রাস্তার দক্ষিণ পাশে ৫০টি পরিবার দুই মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছে।

ওই গ্রামের বাসিন্দা মতি মোড়ল বলেন, ‘বড় ভাঙন বানতি গিয়ে এমপি সাহেবের সাথে মানুষ খারাপ আচরণ করার পর তে আর কেউ আসেনি। আমরা একেনে কয়েক ঘর মানুষ বাস করি। আমাগের পক্ষেও এত বড় ভাঙন বান্দা সম্ভব হয়নি। সেই অবধি জোয়ারভাটার মধ্যি আছি। কেউ খবর রাখে না।‘

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন লাবলু বলেন, ওই বাঁধটি মেরামতের ব্যাপারে পাউবো কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা ঠিকাদার কাজ করবে বলে জানান। এদিকে ঠিকাদারও আজ পর্যন্ত কাজ করেনি। ফলে কয়েকশ বিঘা জমির চিংড়িঘের ও গ্রামের একাংশ নদীর পানিতে তলিয়ে আছে।

একই অভিযোগ করেন উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম। তিনি পাউবো কর্মকর্তাদের দোষারোপ করে বলেন, তারা অপেক্ষাকৃত ভালো জায়গায় জরুরি ভিত্তিতে কাজ করালেও গাতিরঘেরি এলাকার ভাঙন মেরামতে পদক্ষেপ নিচ্ছে না। বারবার ঠিকাদার নিয়োগের অজুহাতে সময়ক্ষেপণ করছেন তারা। ফলে ওই গ্রামের ৮০টির মতো পরিবার চরম দুর্দশার মধ্যে রয়েছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরি ক্লোজার মেরামতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে কাজ হওয়ার কথা। আর দশহালিয়ার একাংশের বাঁধ মেরামতে যে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছিল তিনি শুস্ক মৌসুমে কাজ করবেন বলে জানিয়েছেন। আমরা এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলো: বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলো। খুনীরা ভেবেছিলো এদেশের আর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পতাকা উড়বে না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মানে ১৯৮১ সালে দেশে ফিরে জাতির কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করেন। তাঁর আগমনকেও ষড়যন্ত্রকারীরা ভালো ভাবে মেনে নিতে পারে নি। তারা শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। আল্লাহ্ পাকের অশেষ কৃপায় তিনি বেঁচে গিয়ে আজ বাংলাদেশের মানুষকে উন্নত বিশে^র মর্যাদা দিতে সচেষ্ট হয়েছেন। তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই, ওদেরকে চিহ্নিত করতে হবে। ওরা বাংলাদেশের মানুষের এই উন্নয়নকে মেনে নিতে না পেরে এখনও নানা কৌশলে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওই সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গতকাল রবিবার বাদ মাগরিব শোকাহত আগস্ট মাস উপলক্ষে খানজাহান আলী থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সহ–সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। খানজাহান আলী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শেখ শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল হামিদ সরদার, ইউসুফ আলী খলিফা, মনিরুজ্জামান মুকুল, শেখ আব্দুল হক, সৈয়দ কিসমত আলী, সুরুজ্জামান হানিফ, সাকিল আহমেদ, জাকারিয়া রিপন, সেলিম রেজা, মুনির শিকদার, জলিল হাওলাদার, মুকুন্দ বিহারী, এস এম কামাল আহমেদ, বাবুল আহমেদ, লিয়াকত আলী মুন্সি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় শোকাবহ আগস্টে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৪ দল নেতা এ্যাড. ফজলুর রহমানের মৃত্যু আ’লীগের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা ন্যাপের সভাপতি এবং ১৪ দলের নেতা এ্যাড. ফজলুর রহমান (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……… রাজেউন)। স্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল রবিবার সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা রবিবার বাদ আসর মুসলমানপাড়া দারুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে নিরালা কবরস্থানে দাফন করা হয়।

এদিকে এ্যাড. ফজলুর রহমানের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহত পরিবারের পাশে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়মাী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ–প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, শামীমুর আলম মান্দার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ মরহুমের নামাজে জানাযা সহ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিকে এ্যাড. ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা–২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

আজকের নগরী।।  শোকাবহ আগস্ট উপলক্ষে আজ সোমবার বাদ মাগরিব দৌলতপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভা।

খুলনায় জরুরীভাবে গণটিকা কার্যক্রম চালু ও টিকাকেন্দ্র বৃদ্ধির দাবি মঞ্জু’র

।। খবর বিজ্ঞপ্তি।।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আবারো খুলনায় গণটিকা কার্যক্রম চালু ও টিকাকেন্দ্র বৃদ্ধির দাবি জানিয়ে বলেছেন, করোনা নিয়ন্ত্রনে সরকারের সঠিক পরিকল্পনার অভাব ছিলো আর সে অভাবের খেশারত আজ দেশের জনগন দিচ্ছে। করোনায় এক বছরে দেশের প্রায় ১৫ শতাংশ মানুষের জীবনমান নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে, সংখ্যায় তা প্রায় ২ কোটি ৪৫ লাখ। আর আগে থেকে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন আরও কয়েক কোটি মানুষ। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী– সেই সংখ্যাও সাড়ে ৩ কোটির কম নয়।

রবিবার (২৫ জুলাই) দুপুরে খুলনা মহানগর বিএনপির চলমান লকডাউনে কর্মপরিকল্পনা নির্ধারণী সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকার প্রথমে লক ডাউন, তারপরে কঠোর লকডাউন, পরে শিথিল লকডাউন ঈদের ১ দিন পর থেকে আরো কঠোর লকডাউন, শিল্প কলকারখানা বন্ধ ঘোষণা থেকে মনে হয়, সরকারি সিদ্ধান্ত গুলো সবই স্বপ্ন থেকে পাওয়া। এইসব অপরিকল্পিত পদক্ষেপের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের দিনে আনে দিনে খায়, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত মানুষ, হকার, ছোট ব্যবসায়ী, রিকশা–ভ্যান শ্রমিক ও পরিবহন শ্রমিকেরা। বিএনপির বার বার এসব মানুষের জন্য এককালীন ১৫ হাজার টাকা অনুদান প্রদানের আহবান জানিয়েছিলো কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় করোনা বেড, অক্সিজেন, আইসিইউ বেড বৃদ্ধির দাবি জানিয়ে সাবেক সাংসদ মঞ্জু বলেন, আক্রান্ত রোগী ও স্বজনদের আহজারিতে বাতাস ভারী হয়ে উঠছে। গাছের তলায়, অ্যাম্বুলেন্সে অথবা ভ্যানের ওপর রোগীর চিকিৎসার দৃশ্য কি মধ্য আয়ের বাংলাদেশ বা উন্নয়নের মডেল বাংলাদেশের ছবি দেখায়। সভায় মঙ্গলবার থেকে নগরীর নিরন্ন মানুষের মাঝে রান্না খাবার ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া স্বাস্থ্যে সচেতন করতে মাস্ক বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা থেকে করোনাকালিন যে সকল স্বেচ্ছাসেবি সংগঠন নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষের কল্যানে কাজ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সাথে স্বেচ্ছাসেবি সংগঠনগুলোর কাজে বাধাদান, প্রতিহিংসা বা দলীয় করন না করার আহবান জানানো হয়। সভা থেকে নি¤œআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত ৩২ কোটি টাকা প্রদানে তালিকা তৈরী ও বরাদ্ধের দায়িত্ব¡ সেনাবাহিনীর কাছে দেয়ার আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, কমান্ডার আবু জাফর, এড. ফজলে হালিম লিটন,রেহানা ঈসা আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, সিরাজুল ইসলাম লিটন প্রমূখ।

ন্যাপ নেতা  এড. ফজলুর রহমান এর ইন্তেকালে মহানগর বিএনপির শোক

।। খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুলনা জেলা শাখার সভাপতি, খুলনা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মো. ফজলুর রহমান একজন সাদা মনের মানুষ ছিলেন অবিহিত করে বলেছেন নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসে অনড় ফজলুর রহমান একজন নিরাহংকার অতি প্রিয় মানুষ হিসেবে সকলের কাছেই গ্রহণযোগ্য ব্যাক্তি ছিলেন। খুলনা মহানগর বিএনপি তার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা করেছেন।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। 

সাতক্ষীরার বল্লীতে এলজিইডি’র  রাস্তার কাজে অবৈধ বালু উত্তোলন

খান নাজমুল হুসাইন

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউপিতে এলজিইডি রাস্তার কাজে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ১.৫০ কিলোমিটার রাস্তায় পাইপ জুড়ে বালু উত্তোলন করছে ঠিকাদার প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় আইন অমান্য করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় কিভাবে বালু উত্তোলন করছে জানতে চান  সচেতন মহলে। বল্লীতে একাধিক বার বালু উত্তোলনের ঘটনায় স্থানীয় তহশিলদার কে জানালেও তিনি আজও পর্যন্ত কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি। তার দায়িত্বহীনতায় চরম ক্ষতির মাশুল গুনতে হবে এলাকাবাসীর। সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউপির উত্তর বল্লী গ্রামের শামছুর মেম্বার এর বাড়ীর সামনে ১.৫০ কিলোমিটার রাস্তায় পাইপ জুড়ে বালু উত্তোলন চলছে।

স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের একান্ত সহযোগিতায় জনস্বার্থের নামে রাষ্ট্রীয় নিতিমালাকে তোয়াক্কা না করে নির্বিঘেœ অবৈধ ভাবে বালু উত্তোলন করে ঠিকাদার প্রতিষ্ঠান কে বি ইউ এস এস ।  তারা ৭৬ লক্ষ টাকার বরাদ্দে এ রাস্তার নির্মাণ কাজ করছে। এতে উত্তর বল্লীর আজিত মোড়লের পুত্র মহিদুল মোড়ল ২ লক্ষ টাকার বিনিময়ে তার মৎস্য ঘেরের জমি থেকে বালু বিক্রয় করেছে। এ ঠিকাদার প্রতিষ্ঠান সরকারি বরাদ্দকৃত অর্থ ব্যয়ে রাস্তা নির্মাণ কাজে অবৈধ পন্থায় রাষ্ট্রীয় আইন অমান্য করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধির নিরবতায় মুখ খুলতে নারাজ এলাকাবাসী। তবে এ এলাকায় ভূমিধসের আশংকা করছে সচেতন মহল। পরবর্তীতে এ ঠিকাদার প্রতিষ্ঠান এর নাম ও সরকারি বরাদ্দকৃত অর্থের বিষয় সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা ইলজিইডি অফিসে যোগাযোগ করলেও মেলেনি এর কোন সঠিক তথ্য। তবে জেলা এলজিইডি অফিস তথ্য সংগ্রহে আবেদন করলে এ সকল তথ্য দিবে বলে আশ্বস্ত করেন। এ বিষয় স্থানীয় আব্দুল আলীর পুত্র আজিজুল ইসলাম জানান, আমার চাচাতো ভাই মহিদুল, মেম্বার ও চেয়ারম্যান এর অনুরোধে জনস্বার্থে তার মৎস্য ঘের থেকে রাস্তার কাজে বালু দিচ্ছে। মৎস্য ঘেরের মালিক একই গ্রামের আজিত মোড়ল এর পুত্র মহিদুল মোড়ল এর কাছে বালু উত্তোলনের বিষয় জানলে তিনি বলেন, স্থানীয় এলাকাবাসী মেম্বার ও চেয়ারম্যান এর অনুরোধে আমার জায়গা থেকে বালু দিচ্ছি। বালু বিক্রয়ের কথা জানলে তিনি অস্বীকার করেন। বল্লী স্থানীয় মেম্বার সামছুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জনস্বার্থে বালু উত্তোলন করে রাস্তায় দিচ্ছি। প্রশাসনিক ভাবে কোন অনুমতি নেয়নি তবে এ নিয়ে কোন সমস্য হলে চেয়ারম্যান সহ এলাকাবাসী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যাবো। এ বিষয় বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান এর কাছে জানলে তিনি সম্পুর্ন অস্বীকার করেন। এ বিষয় কে বি ইউ এস এস এর ঠিকাদার জহিরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ক্রয়কৃত বালু উত্তোলনের বিষয় সম্পুর্ন অস্বীকার করে বলেন, আমি নির্মাণ কাজটি ২ বছরে শেষ করবো চেয়ারম্যান মেম্বার কি করলো না করলো এতে আমার কিছু বলার নেই। বল্লী ইউনিয়ন তহশিলদার মহসিন হোসেন মুঠোফোন যোগাযোগ করা সম্ভব হয়নি। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ যোহরা কাছে জানালে তিনি বলেন, বালু উত্তোলন বন্ধ করে সংশি¬ষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয় সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার এর কাছে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয় খোজ নিয়ে ব্যবস্থা নিবো।

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও পৌর জাতীয় পাটির সভাপতি আলমের মৃত্যু ॥ এম,পি সহ বিভিন্ন মহলের শোক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ

রনাঙ্গনের সৈনিক ও ঝিনাইদহের মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গতকাল রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮১) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক।

এদিকে একই সময় মহেশপুর পৌর জাতীয় পাটির সভাপতি খদ্দকার আব্দুল কাদের আলম (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে যশোরে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে। মৃত্যু কালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।

রোববার রাত ৯টায় কাজিপাড়া–মোল্লাপাড়া ঈদগা ময়দানে খদ্দকার আব্দুল কাদের আলমের যানাজা শেষে মহেশপুর গোরস্থানে দাফন করা হয়।

অপর দিকে রনাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা স্যারকে আজ সোমবার সকাল ৮টায় গার্ডঅব অনার ও যানাজা শেষে দাফন করা হবে।

এদিকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও পৌর জাতীয় পাটির সভাপতি খদ্দকার আব্দুল কাদের আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ–৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক গাজি,যুদ্ধো কালিন কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী,সাংবাদিক আবুল হোসেন লিটন,অসীম মোদক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতাসুজ্জামান লিটন,পৌর মেয়র আব্দুর রশিদ খান,প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর রুহুল আমিন মিন্টু,শ্যাপাপদ হালদার, পৌর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার,ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,জেলা পরিষদের সদস্য শেখ হাসেম আলী,এম এ আসাদ,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবু হানিফ সরকার,আশাবুল আরাফ শিমুল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর কবির,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান,সাংবাদিক শামীম খান,আশরাফুল আলম,আব্দুর রহিম,আব্দুস সেলিম,মহেশপুর বনিক কল্যান সমিতির সভাপতি ফশিয়ার রহমান,সাধারণ সম্পাদক আফাজউদ্দীন পরাগ,সহ সভাপতি জাহাঙ্গীর আলম,ডাঃ আজাদ রহমান প্রমুখ।

শরৎ কুমারীদেবী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাড. ফজলুর রহমানের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

নবারুণ সংসদ পরিচালিত শরৎ কুমারীদেবী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. ফজলুর রহমান (৭১) হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৬:৩০টায় রায়পাড়া ক্রস রোডস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। আছর বাদ জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন নবারুণ সংসদ–এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑসভাপতি গাজী ওহিদুর রহমান টুকু, উপদেষ্টা কাজী আহম্মেদ–উল মামুন, কাজল কৃষ্ণ দে, আব্দুল করিম বাবু, খায়রুল আনাম বাবলু, কামাল পাশা হারু, এস এম রেজাউর রহমান বাবুল, এ্যাড. শাহেদুল বারী বাদল, শেখ জার্জিস উল্লাহ, সহ–সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল এহসান মানিক, সহ–সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, কোষাধ্যক্ষ শেখ খুরশিদ আহমেদ, নির্বাহী সদস্য ফরহাদ নেওয়াজ টিপু, আব্দুস সামাদ কচি, এ্যাড. এমদাদুল হক হাসিব, শমশের আলী মিণ্টু, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, বনানী সুলতানা ঝুমুসহ সাধারণ সদস্যবৃন্দ।

অপরদিকে শরৎ কুমারীদেবী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ পর্ষদের সভাপতি এ্যাড. ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় বিবৃতি প্রদান করেছেন।

মানবিক ফুলতলা অসহায় মানুষের সাহায্যার্থে ছুটে যাচ্ছে গ্রাম–গ্রামান্তরে

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ধোপাখোলা গ্রামের হতদরিদ্র রফিকুল ইসলাম ও লতিফা বেগমের পুত্র করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। এর কিছু দিন পর ঐ দম্পতি নিজেরাই করোনাক্রান্ত হয়। দরিদ্র পরিবারটির অর্থনৈতিক অস্বচ্ছতলার কারণে চিকিৎসার অভাবে যখন মুমুর্ষ অবস্থা। তখন খবর পেয়ে ছুটে আসে ৪/৫ জন যুবক। তারা রফিকুল ও তার স্ত্রীকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা তুলে দেন। আশ^াস দেন চিকিৎসাসহ যাবতীয় সহযোগিতা করার। কেবল ধোপাখোলার রফিকুল ইসলাম নয়, ফুলতলা উপজেলার দামোদর,গাড়াখোলা, আলকা, পায়গ্রাম কসবা, শিকিরহাটসহ থানার বিভিন্ন গ্রামে হতদরিদ্র পরিবাররকে করোনাকালীন নগদ অর্থসহ খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন মানবিক ফুলতলা নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।  

’মানবিক ফুলতলা’ নামে অরাজনৈতিক এ স্বেচ্ছাসেবী সংগঠনটি যাত্রা শুরু করে ২০২০ সালের এপ্রিল মাসে। যখন সারা বিশে^র মতো করোনা দূর্যোগের প্রথম ঢেউ বাংলাদেশে আছড়ে পড়েছিল। তখন জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের তৎকালিন চেয়ারম্যান ও আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম বাবু ফুলতলার কিছু মহৎ প্রাণ ব্যক্তিদের সহযোগিতায় মানবিক ফুলতলার এ কার্যক্রম শুরু করেন। এ স্বেচ্ছাসেবী সংগঠন ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়নে হতদরিদ্র অসহায় মানুষদের খাদ্য সরবরাহ করেছিলো কয়েক দফায়। গতবারের মতো এবারও করোনার দ্বিতীয় ছোবলে মানুষের জীবন ও জীবিকা যখন তীব্র সংকটে তখন মানবিক ফুলতলা দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সরবরাহ করে যাচ্ছে। এ স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য কার্যক্রম সচল রাখার জন্য বেশ কিছু জনহিতৈষী ব্যক্তি স্বদেশ ও প্রবাস থেকে তাদের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। দুস্থ ও দরিদ্র ব্যক্তি যাচাই বাচাই করণ ও তাদেরকে সাহায্য প্রদানের নিমিত্তে বেশ কিছু সৎ নির্ভিক ও মানবিক হৃদয় সম্পন্ন যুবক এ করোনা মহামারির মধ্যেও জীবনের ঝুকি নিয়ে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। মানুষের খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও পরিবেশ সুরক্ষা নিয়ে মানবিক ফুলতলা ভবিষ্যতে কাজ করতে চায়।

যুব ইউনিয়ন সুহৃদ সিপিবি নেতা কমরেড অবণী বিশ্বাসের মৃত্যুতে জেলা ও মহানগর যুব ইউনিয়নের শোক

খবর বিজ্ঞপ্তি

যুব ইউনিয়ন সুহৃদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা নগর সম্পাদকম–লীর সাবেক সদস্য ও ২৪নং ওয়ার্ড শাখার সাবেক সম্পাদক সিপিবি নেতা কমরেড অবণী বিশ্বাস (৪৭) টাইফয়েডে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সাংগঠনিক সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।

মহম্মদপুরে বিএনপি নেতৃীর খাদ্য সহায়তা

মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরার মহম্মদপুর উপজেলার কৃতিমুখ অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী করোনাভাইরাস মহামারীতে এলাকার  কাজ হারানো দরিদ্র অসহায়,মানুষের পাশে দাঁড়িয়েছেন।

দুঃসময়ে মানুষের পাশে থেকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছেন সাবেক এই সংসদ সদস্য। প্রায় দেড় বছর ধরে মহম্মদপুর উপজেলা সদরের বাসভবন থেকে শতশত মানুষকে খাদ্য সহাযতা দিয়ে যাচ্ছেন তিনি। চাল, ডাল তেল লবণ ও আলুসহ প্রত্যেক ব্যক্তির হাতে একমাসের খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন।

সর্বশেষ ঈদের পরে কঠোর বিধিনিষেধ শুরুর পর তিনি ১৩৮ টি পরিবারের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দিয়েছেন।

নেওয়াজ হালিমা আরলী জানান, প্রচার  নয় নিভৃতে নিরবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই লক্ষ্য ও উদ্দেশ্য। দরিদ্র অসহায় অথচ আত্মসম্মানের কারণে

বাইরে যেতে পারেননা বা হাত পাততে পারেন না– এমন পরিবারকে বাছাই করে গোপনে তিনি ও তাঁর পরিবারের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী  নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করে আসছি এবং আরো করব ইনশাআল্লাহ

খুলনা–৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা যুব মহিলা লীগের যুগ্ম–আহবায়ক ও খুলনা জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট জেসমিন পারভিন জলির মা সাহিদা বেগম (৬২) রবিবার (২৫ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা–৬ (কয়রা–পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এক শোক বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।#

খানজাহান আলী থানা যুবদল নেতা ইব্রাহিমের ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানা যুবদল নেতা ফুলবাড়ীগেটস্থ সেনপাড়া নিবাসী ইব্রাহিম হোসেন আর নেই  । ২৫ জুলাই রবিবার দুপুর সাড়ে ১২ টায় নিজ বাড়িতে ষ্টোক করলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।  (ইন্নালি…….রাজিউন) যুবদল   নেতা ইব্রাহিমের মৃত্যুর খবরে দলিয় নেতাকর্মি ও এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে আসে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর পুর্ব সেনপাড়া মসজিদ চত্বরে জানাযা শেষে মহেশ^রপাশা সরকারি কবরস্থানে দাফন করা হয় ।

জানাযার নামাজে উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মন্জু , সাধারন সম্পাদক ও সাবেক কেসিসি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি , খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী ,ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, আবু সাইদ হাওলাদার আব্বাস, কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক, ২ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি নেইমুল ইসলাম নেইম, যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল হাসান নাসিম ,  আ ঃরব মুন্সি, শেখ আব্দুস সালাম, মাষ্টার মনিরুল ইসলাম, আলমগির হোসেন,কাজী মিজানুর রহমান, রফিকুল ইসলাম শুকুর, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, আশরাফ হোসেন, মিজানুর রহমান, শেখ হাসিবুল হোসেন, এমদাদ হোসেন, জামাল হোসেন, মহিউদ্দিন, জামালউদ্দিন, জহিরউদ্দিন লিটন, গোলাম রসুল, মহানগর যুবদলের সহ সভাপতি মোল্লা সোলায়মান, উজ্জল হোসেন, মোল্লা শরিফুল ইসলাম, মোঃ নাসিরউদ্দিন, শাহাদাত হোসেন সাজু, আলমগির হোসেন, মোঃ মাসুম খান, আলহাজ¦ আল আমিন হাওলাদার,   শাহিন, রানা হাওলাদার, বিপ্লব হোসেন,   সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার, সাইফুল্লাহ তারেক |