ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়ীকে আটক করে জেল-হাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় খেলার সরঞ্জাম সহ কোমলপুর এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে সাদেক মোল্লা (৫২), হাসান শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০),৪ জন জুয়াড়ী আটক করে গ্রাম- কোমলপুর, গুটুদিয়ার রফিকুল গাজীর ছেলে আশিকুর রহমান (২২),ও একই এলাকার মাহিনুর শেখের ছেলে রনি শেখ(২৮) কে আটক করা হয়।
এ বিষয়ে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, আটক কৃত জুয়াড়ীদের জুয়া আইনে মামলা হয়েছে এবং তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।











































