Home আঞ্চলিক রূপসায় করোনা পরিস্থিতি মোকাবেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রম অব্যাহত

রূপসায় করোনা পরিস্থিতি মোকাবেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রম অব্যাহত

152

রূপসা প্রতিনিধি ।।   

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লকডাউন পালনে কঠোর অবস্থানে আছে প্রশাসন।দিন রাত্রি ছুটে চলেছেন উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা, মাস্ক বিতরণ,খাদ্য সামগ্রী বিতরণ সহ ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় অব্যাহত আছ।                    

রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব খান মাসুম বিল্লাহ লকডাউন নিশ্চিত করতে ২৫ জুলাই সকাল থেকে দুপুর অবধি রূপসা উপজেলার বিভিন্ন জায়গায় লকডাউনে বিনা কারনে ঘোরাঘুরি করা,মাস্ক পরিধান না করা,লকডাউনের নির্দেশনা না মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার কারনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৮ টি মামলায় ১০ জন ব্যক্তিকে ১৮০০  টাকা অর্থদণ্ড প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকব।