Home আঞ্চলিক শুক্রবার খুলনার বড় বাজারে আসছেন মুফতি আমির হামজা

শুক্রবার খুলনার বড় বাজারে আসছেন মুফতি আমির হামজা

22

স্টাফ রিপোর্টার 

দেশের প্রখ্যাত হাফেজ মাওলানা মুফতি আমির হামজার আগমন উপলক্ষে খুলনা মহানগরীর ধর্মপ্রাণ মোসলমানরা অধীর আগ্রহে বসে আছে কোরআনের সুরা, আয়াত নং, হাদীসের পৃষ্ঠাসহ উদাহরণ সহকারে তার তাফসির শুনার জন্য।

খুলনা মহানগরীর বড় বাজারের ক্লে রোড ও তৎসংলগ্ন মার্কেট সমূহের ব্যবসায়ীদের উদ্যোগে শুক্রবার বাদ আছর এ মাহফিল অনুষ্ঠিত হবে। বড়বাজারের ক্লে রোডে এ উপলক্ষে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। নগরীর বড়বাজারের প্রবেশ পথে তৈরি করা হয়েছে তোরণ।

মাহফিলে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও কেসিসির ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বজন।

মহফিলে বিশেষ বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা হুসাইন আহমাদ মাহফুজ, হাফেজ মাওলানা মাসনুন গাজী, হযরত মাওলানা মুফতী হুসাইন আহমাদ। এতে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ মাহফিলে মহিলাদের জন্য পৃথকভাবে পর্দার সহিত বসার সু-ব্যবস্থা রয়েছে।

সম্প্রতি বছরগুলোতে মাওলানা মুফতি আমির হামজার মাহফিল ব্যাপক জনপ্রিয়। তার প্রতিটি মাহফিল স্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।