স্টাফ রিপোর্টার
নগরীর পৈপাড়া এলাকার এক কলেজ ছাত্রীকে ফেজবুক পরিচয়ে প্রেমের সর্ম্পক করে ৬মাস ধরে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার মামলায় গ্রেফতার গ্রেফতার গাজী মো. তাহের (১৯) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন ম-ল আসামিকে আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করে রিমা- শুনানির দিন আগামী রবিবার ধার্য করেছেন। গাজী মো. তাহের নগরীর গল্লামারি ১৯৪/৯, দরগাহ রোডের জিএমএ বারীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, নগরীর পৈপাড়া এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে ফেজবুক পরিচয়ে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে তাহেরের। সে সুবাদে ওই ছাত্রীর বাবা-মা বাসায় না থাকায় প্রায় তাহের আসা-যাওয়া করতে থাকে। গত বছরের ১জুলাই থেকে ২৫আগস্ট পর্যন্ত তাহের ছাত্রীতে বিয়ের প্রলোভনে একাধিক বার ধর্ষণ করে। এতে সে ৬মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি তাহেরের বাবা-মাকে জানালে তাহের সন্তানের পরিচয় অস্বীকার করে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এঘটনায় অন্তঃসত্ত্বা ওই ছাত্রী বাদী হয়ে তাহেরের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন যার নং-৬।










































