বটিয়াঘাটা প্রতিনিধি
জেলার বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় গ্রামপুলিশদের মাঝে (দফাদার ও মহল্লাদার) বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম সরবরাহ অনুষ্ঠান স্থানীয় পরিষদ মাঠ চত্ত্বরের মঞ্চে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক ইমরান হোসেন, ইউএনওর সিও মোঃ মনিরুজ্জামান মনির, ইউপি সদস্যবৃন্দ ও সুফলভোগী গ্রামপুলিশ সদস্যবৃন্দ। এসময়ে উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৩ জনকে ৬৩ টি বাইসাইকেল, ২ সেট করে পোশাক, ১ টি করে ছাতা, লাঠি, টর্চলাইট ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেন ।











































