Home আঞ্চলিক নরেন্দ্র মোদিকে ২ হাজার ৬’শ কেজি দেশীয় আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নরেন্দ্র মোদিকে ২ হাজার ৬’শ কেজি দেশীয় আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

22

বেনাপোল প্রতিনিধি              

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার ২ হাজার ৬’শ কেজি দেশীয় সুস্বাদু আম পাঠানো হলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য।

আজ রবিবার দুপুরে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশী ট্রাকে করে উপহারের এ আম আনুষ্ঠানিকভাবে ভারত-বাংলাদেশ নোমান্সল্যান্ড এলাকায় ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করা হয়। কাস্টমস ও  বন্দরের সকল অনুষ্ঠানিকতা শেষে ২৬০টি কার্টুনে করে আমের চালান পাঠানো হয়।

কাস্টমস এর ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, হস্তান্তর অনুষ্ঠানে ভারতে নিযুক্ত কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব(রাজনৈতিক) মোঃ সানিউল কাদের ,বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা , কাস্টমস এর ডেপুটি কমিশনার অনুপম চাকমা, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, বন্দরের উপ-পরিচালক আ: জলিল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৬০ টি কার্টুনে করে আমের চালান পাঠানো হয়।