Home আঞ্চলিক খুলনায় অবৈধ হারবাল ওষুধ প্রস্তুতকারক আটক

খুলনায় অবৈধ হারবাল ওষুধ প্রস্তুতকারক আটক

21

স্টাফ রিপোর্টার

নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে ক্বারী মাওলানা মো. শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ হারবাল ঔষধ তৈরী করে আসছিলেন।

এ অভিযোগে গতকাল মঙ্গলবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে ৭দিনের কারাদ- দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন। দ-াদেশপ্রাপ্ত শাহ আলমের গ্রামের বাড়ি পিরোজপুর  জেলার ভান্ডারিয়া উপজেলার পাশা গ্রামে। তিনি বিগত ৫/৬ মাস ধরে করিম নগরের নুর মোহাম্মদ সড়কের আশরাফ আলী হাওলাদারের বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম এবং তকী ফয়সাল তালুকদার। নগর গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান খানের নেতৃত্বে একটি টিম এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা ঔষধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রশীদও উপস্থিত ছিলেন।