দিঘলিয়া প্রতিনিধি
মঙ্গলবার দিঘলিয়া উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব কতৃক উপজেলার দিঘলিয়া অবস্থিত ভৈরব আশ্রয়ন প্রকল্প-০১ ও ০২ এ বৃক্ষ রোপন করা হয়। প্রধানমন্ত্রী ঘোষিত সামাজিক বনায়নের অংশ হিসাবে উপজেলা প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা ও খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। আশ্রয়ন প্রকল্পে রাধাচুড়া, কৃষ্ণচুড়া, জারুল জাতীয় শতাধিক বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, দিঘলিয়া প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, প্রেসক্লাব এর সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সাংবাদিক গাজী জামসেদুল ইসলাম সৌরভ, ওয়াসিক উল্লাহ হোসাইনী রাজিব, কে এম আসাদুজ্জামান, কিশোর কুমার দে, সালাহ্ উদ্দিন বাবু, শেখ রাজিবুল হাচান, তৌহিদ রুপম, রানা মোল্লা প্রমুখ।











































