Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

62

করোনা সংক্রমন ঠেকাতে মাক্স এর বিকল্প নাই: সালাম মূর্শেদী এমপি

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরেও সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে জনগণকে আরও সচেতন হতে হবে। করোনা মোকাবেলায় সরকারি বিধিনিষেধ মেনে মাক্স পরে থাকতে হবে। অন্যথায় সংক্রমন রোধ করা সম্ভব হবে না।

সোমবার সকালে দিঘলিয়া উপজেলার দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাট বাজার এলাকায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র আয়োজনে মাক্স বিতরণ অনুষ্ঠানে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রুহুল আমিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদরের এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সদর ইউনিয়ন মহিলা লীগ এর সভাপতি পাখি বেগম, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ সাহাবুদ্দিন, উপজেলা যুব-মহিলা লীগ এর নেত্রী স্বর্ণালী খাতুন, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও সদরের এমপি প্রতিনিধি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, সদস্য শেখ রিয়াজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও াংবাদিকবৃন্দ।

শ্রমিক-কর্মচারীদের ৩২ লাখ টাকা করোনা সহায়তা দিলো মোংলা বন্দর কর্তৃপক্ষ

মোংলা প্রতিনিধি

করোনার মহামারী সংকটে চরম দুর্দিনে জীবন কাটছে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের। এ অবস্থায় বন্দরের তিন হাজার শ্রমিক- কর্মচারীদের খাদ্য সহায়তার   জন্য  ৩২ লাখ টাকা দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৪ জুন) বিকেলে মোংলা বন্দর শ্রমিক কল্যাণ তহবিল থেকে এই টাকার চেক প্রদান করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহিদ হোসেন শ্রমিক-কর্মচারীদের পক্ষে এই চেক গ্রহণ করেন। এ সময় মোংলা বন্দরের সদস্য ( হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আবদুল ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মোঃ ইমতিয়াজ হোসেন ও প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান ও শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, করোনাকালীন সময়ে বন্দরের শ্রমিক-কর্মচারীদের দুর্বিষহ জীবিকার কারণে মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন ও মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যাসোসিয়েশনের আবেদন এবং বন্দর কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে শ্রমিক কর্মচারীদের খাদ্য সহায়তার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়। করোনার প্রথম ধাপেও বন্দরে কর্মরত শ্রমিকদের খাদ্য সহায়তার জন্য মোংলা বন্দর শ্রমিক কল্যাণ তহবিল হতে বরাদ্দ প্রদাণ করা হয়েছিল বলেও জানান তিনি।

করোনা মহামারীর কারণে বিগত অর্থবছর থেকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমন্টে ফান্ড (বিএমডিএফ)-এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের এক পর্যালোচনা সভা সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিএমডিএফ-এর অর্থায়নে নগরীতে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনা মহামারীর কারণে বিগত অর্থবছর থেকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। তা সত্বেও প্রকল্পগুলি সিডিউল নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। নগরীতে একই সাথে অনেকগুলি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে উল্লেখ করে সিটি মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুষম উন্নয়নের ধারাবাহিকতায় খুলনাঞ্চলে ব্যাপক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। পাশাপাশি আরও নতুন নতুন প্রকল্প প্রণয়ণ করা হচ্ছে। প্রকল্পগুলির কাজের গুণগত মান নিশ্চিত ও নির্ধারিত সময়ে সমাপ্তির জন্য তিনি সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, বিএমডিএফ-এর অর্থায়নে নগরীতে ৩টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প ৩টি হচ্ছে কেডিএ এভিনিউ, মহেশ্বরপাশা মেইন রোড ও খালিশপুর চিত্রালি মার্কেট।

বিএমডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক এ এম কামরুজ্জামান, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী খান, বিএমডিএফ’র প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান, মোঃ আমিনুল ইসলাম, কেসিসি’র সহকারি প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, শেখ মোঃ মাসুদ করিম, ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ তছলিম আহমেদ আশা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার দেবহাটায় একদিনে ১৬ জনের করোনা শনাক্ত, র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্ট শুরু

কে এম রেজাউল করিম দেবহাটা

সাতক্ষীরার দেবহাটায় গত ২৪ ঘন্টায় আরোও ১৬ জনের শরীরে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১১ জনের পিসিআর ল্যাবের রিপোর্টে এবং ৫ জনের র‌্যাপিড অ্যান্টিজেন কিটের টেস্ট রিপোর্টে করোনাক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।

এনিয়ে দ্বিতীয় ওয়েভে উপজেলাতে ৭১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। প্রথম ও দ্বিতীয় ওয়েভ মিলিয়ে এপর্যন্ত ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৫ জনের মৃত্যু ও ৯৫জন সুস্থ্য হয়েছেন। আর বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৭১ জন।

সর্বশেষ আক্রান্ত ১৬জন হলেন, পারুলিয়ার আব্দুল মাজেদ গাজী (৫১), পাপিয়া খাতুন (৪৫), চৈতি বিশ্বাস ৩৫, মেহেদী হাসান (২৪), খেজুর বাড়িয়ার আদর আলী সরদার (৬০), বড়শান্তার আব্দুল লতিফ (৪৮), নোড়ারচকের ইসমাইল হোসেন (৩৬), দক্ষিন পারুলিয়ার আলী (২৩), সখিপুরের শাপলা (৩০), সাবু আলী (৩০), আব্দুল হান্নান (৭), মোহাম্মাদ আলীপুরের রিজিয়া (৩২), নওয়াপাড়ার জগন্নাথপুরের এশার আলী (৪৫), আষ্কারপুরের আকমল (২৭), দেবহাটা সদরের ভাতশালার গফফার সরদার ও রবিউল ইসলাম (৪২)। সোমবার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপব মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেবহাটায় দ্বিতীয় ওয়েভে করোনা আক্রান্ত ৭১জন বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের সাথে মোবাইলে সার্বক্ষনিক যোগাযোগসহ তাদের শারিরীক অবস্থার খোঁজখবর নেয়া হচ্ছে। ডা. বিপ্লব মন্ডল আরোও বলেন, উপজেলাতে করোনার উপসর্গ ও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় সোমবার থেকে র‌্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই টেষ্টে প্রাথমিকভাবে যাদের করোনা শনাক্ত হবে তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। সরকার নির্ধারিত একশ টাকা ফি দিয়ে এই টেস্ট করানো যাবে।

এছাড়া অসহায় দরিদ্র রোগীরা বিনামুল্যে টেস্ট করাতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, সরকারি ছুটির দিন ব্যাতীত সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে পারবেন। এছাড়া পিসিআর ল্যাবের জন্য দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত নমুনা সংগ্রহের কার্যক্রম অব্যহত রয়েছে। এদিকে করোনা আক্রান্ত প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

ফকিরহাটে ১৫নারীকে সেলাই মেশিন ও ১১ছাত্রীকে সাইকেল প্রদান

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে এলজিএসপি-৩ (২০২০-২০২১ অর্থ বছর) প্রকল্পের আওতায় কন্যাবর্তিকা কর্মসূচির উপকারভোগী ১১জন ছাত্রীর মাঝে ১১টি বাইসাইকেল ও  দু:স্থ নারীদের কর্মসংস্থানের জন্য ১৫জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার বিকেল ৫টায় অত্র ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার এর সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, বীর মুক্তিযোদ্ধা আবু বকর শেখ, গোলাম ছরোয়ার, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সহ বিভিন্ন ইউপি সদস্য ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলা ও জরিমানা

ফকিরহাট  প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড ও দুটি বেকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদপ্তরের ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জীর নেতৃত্বে একটি দল উপজেলার ছোট বাহিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে গাজা সহ দুই মাদক সেবীকে আটক করে। পরে ঘটনার সত্যতা যাচাই বাছাই শেষে তাদের দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম। আটককৃত দুজন হলো ছোট বাহিরদিয়া গ্রামের মো: আলম শেখ (৪০) ও একই গ্রামের মো: জাহিদ শেখ (৩৪)। অপরদিকে এদিন বেলা ১১টায় আট্টাকী এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থকর পরিবেশে পণ্য তৈরী ও বিক্রির অপরাধে মা বেকারীকে ৫হাজার, মায়ের দোয়া বেকারীকে ১০হাজার ও স্বাস্থ্যবিধি না মানায় একজনকে দুইশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ বাংলাদেশী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সাতক্ষীরার চারটি সীমান্ত থেকে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সীমান্তের তলুইগাছা, বৈকারি, হিজলদি ও মাদরা এলাকায় অভিযান চাালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার মহদেপুর থানার মীর্জাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আনারুল ইসলাম (৪০), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সিংহরা গ্রামের লঘু সরকারে ছেলে নয়ন সরকার (২৭), খুলনা জেলার কয়রা থানার গোবরা গ্রামের মৃত আক্তাব গাজীর ছেলে আলী আজম (২৫), তার স্ত্রী মিনান নাহার (২১), তাদের ছেলে আরিফ হোসেন (৫) ও যশোর জেলার অভয়নগর থানার কুদলা গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে শরিফুল ফকির (৩১)।

বিজিবির ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। তাদেরকে প্রশাসনিক ব্যবস্থাপনায় সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে ৩ জন মানবপাচারকারীসহ ৫৭ জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।

খুলনায় স্বাস্থ্যসম্মত জীবন-যাপন ও পরিবেশের প্রভাব শীর্ষক কর্মশালা

তথ্য বিবরণী

চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (এইচপিএনএসপি) এর লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের অপারেশনাল প্লানের আয়োজনে ‘স্বাস্থ্যসম্মত জীবন-যাপন ও পরিবেশের প্রভাব’ শীর্ষক কর্মশালা সোমবার বিকালে খুলনা নগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ রাশেদা সুলতানা বলেন, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এজন্য স্বাস্থ্যসম্মত জীবন-যাপন করতে হবে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম, মানসিকচাপ মুক্ত থাকা ও পর্যাপ্ত পানি পানের মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব। খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম কামাল হোসেন, খুলনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুরাদ হোসেন প্রমুখ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। খুলনা সিভিল সার্জন দপ্তর এ কর্মশালা বাস্তবায়ন করে। কর্মশালায় খুলনার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও  বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বটিয়াঘাটা উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পৃথক পৃথক সভা গতকাল সোমবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, অধ্যক্ষ অমিতেষ দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার,বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবীর, লবনচরা থানা ওসি (তদন্ত) মোঃ হানিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি, এম আলমগীর কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, হাদি উজ-জ্জামান হাদী, আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, মোঃ গোলাম হাসান, ইসমাইল হোসেন মোল্লা বাবু ও আঃ  হাদী সরদার, অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল প্রমূখ। সভায় সরকারি ভিপি ও ভরাটি খাস খাল দখলমুক্ত, চুরি বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার,  গ্রাম্য ডাক্তারদের করোনা ভাইরাস মোকাবেলায় প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক চিকিৎসা, ধারনার মাধ্যমে সাধারণ মানুষকে জনসচেতনতা বৃদ্ধি করা এবং করোনা কালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিস্কার করে বিদ্যালয়ের সম্পদ চুরি ও নষ্ট থেকে রক্ষা করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

রূপসায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

রূপসা প্রতিনিধি 

 রূপসায় করোনার প্রাদুর্ভাব,মহামারীর হট স্পট হওয়ায় সত্ত্বেও   সাধারণ মানুষের মধ্যে কিছুতেই  সচেতনতা আনা সম্ভব  হচ্ছে না। এজন্য মাঠে প্রশাসনিক কর্মকর্তারা ও আইন প্রয়োগকারী সংস্হা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় খুলনা জেলা প্রশাসনের নির্দেশে রূপসা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।কাজদিয়া বাজার,রূপসা ঘাট ও রূপসা টোল প্লাজা(খান জাহান আলী সেতু) সংলগ্ন এলাকায় আদালত পরিচালিত হয়। ৬ টি মামলায় ১৪ জনকে দন্ডিত করে মোট ৪,৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়। খান মোঃ মাসুম বিল্লাহ  সহকারী কমিশনার( ভূমি) আদালতটি পরিচালনা করেন।

নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিবন্ধীর বাড়ির জমি দখল, কিছুই মানেনা দখলদার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ার গ্রামে আলমগীর গাজী নামে এক প্রতিবন্ধির বসত বাড়ির জমি দখলসহ জীবন নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। কর্মক্ষমহীন শারীরিক প্রতিবন্ধি আলমগীর গাজীর বাড়ি উপজেলার নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত আজাহার গাজীর ছেলে। নড়াগাতি থানা পুলিশসহ স্থানীয় সমাজপতিদের দ্বারে দ্বারে গত ৬ মাস ধরে ঘুরেও কোন প্রতিকার পায়নি। তাই গত ৩ জুন তিনি প্রধানমন্ত্রী, নড়াইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। প্রতিবেশী রুহুল আমিন গাজীর অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় প্রতিবন্ধি অলমগীর অতিষ্ঠ হয়ে পড়েছে।

অভিযোগের বিবরণে জানা যায়,প্রায় ৮বছর আগে ব্রেইনষ্টোক রোগে আক্রান্ত হয়ে মো.আলমগীর গাজীর (৩৫) ডান হাত ও পা অবস হয়ে গেছে। স্ইে সুযোগে তার প্রতিবেশী চাচাতো ভাই মৃত মোজাহের গাজীর ছেলে রুহুল আমিন গাজী তার পৈত্রিক বসত ভিটা সংলগ্ন  ৫০ শতক জমি জবর দখল করে জমির ওপর তার পিতার অর্জিত ফলদ বৃক্ষাদি জোর করে ভোগদখল করছে। স্থানীয় সমাজপতিদের কাছে ধরনা দিয়ে প্রদিকার না পেয়ে তিনি নড়াগাতি থানায় অভিযোগ দেয়।এরপর ২৮ মে পুলিশ আইনজীবিদের নিয়ে  মিমাংশার জন্য শালিশ বৈঠকের আয়োজন করে। পুলিশ ও শালিশরা রুহুল আমিনকে আলমগীরের বসত ভিটার জবরদখলকৃত জমি ছেড়ে দিতে বলেন।তবে রুহুল আমিন  তা অমান্য করাসহ ক্ষিপ্ত হয়ে ওই দিনই প্রতিবন্ধি আলমগীরের বসত ভিটা সংলগ্ন আরও জমিতে খুটি পুতে দখল করে নিয়েছে। শুধু তাই নয় জমি দখলের প্রতিবাদ করলে ওই প্রতিবন্ধিকে খুন করে মাটিতে  পুতে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আইনজীবি ও শালিশদার অ্যাড. ননী গোপাল ঘোষ বলেন, ‘শালিশ বৈঠক থেকে প্রতিবন্ধির জমি ছেড়ে দিতে বলা হলে রুহুল আমিন সে সিদ্ধান্ত অমান্য করে।’

       আলমগীর গাজী অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বলেন,‘ অভিযোগ দায়েরের পর রুহুল আমিন তার বসত ভিটার আরও জমিতে খুটি পুতে দখল করে নিয়েছে।এছাড়া ফলমূল কেটে নেয়াসহ নানা ভাবে হুমকি দিচ্ছে। এমতাবস্থায় জীবন বাঁচাতে আমাকে পৈত্রিক ভিটা ছেড়ে চলে যাওয়া ছাড়া তার আর কোন উপায় নেই।’

      রুহুল আমিন গাজী প্রতিবন্ধির বাড়ির জমি দখলের সত্যতা স্বীকার করে বলেন,‘তিনি জমি পাবেন তাই দখল করেছেন। শুধু আলমগীরের জমি নয় তার চাচা নজির হোসেন গাজীর বাড়ি সংলগ্ন জমিও তিনি দখল করেছেন বলে জানিয়েছে। তবে তিনি পরিমাপ করে কোন জমি দখল করেননি।’

       নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন থানায় শালিশ বৈঠক হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘মিমাংশা বৈঠকেরপর কি হয়েছে তা আমি জানিনা। কেউ আমার থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেযা হবে।’

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় গৃহবধুর মাথা ফাঁটালো যুবক : থানায় অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছবিরন (৩৮) নামে গৃহবধুর মাথা রড দিয়ে ফাটিয়ে দিয়েছে এক যুবক। এলাকাবাসী তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আটটায় শ্যামনগর গ্রামে।

স্থানীয় ইউনুছ শেখের স্ত্রী সরবানু জানান, নজরুল শেখের ছেলে হাফিজুরের সাথে ফসিয়ারের স্ত্রীর রাস্তায় গরু বাঁধা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় কোন কিছু বুঝে ওঠার আগেই  হাফিজুর লোহার রড দিয়ে মাথায় বাড়ী মারে। তাতে তার মাথা ফেটে যায় ও মাটিতে লুটিয়ে পড়ে। একই এলাকার হারুন শেখের স্ত্রী ছাবিনা জানান, তারা সরকারী রাস্তার উপর গরু বেঁধে রাখে। কোন লোক ভালো জামা পরে কোথাও যেতে পারে না। গরুর গোবর বা প্রসবে জামা কাপড় নষ্ট করে দেয়। এ সমস্ত নিষেধ করায় এ ঘটনা ঘটিয়েছে। ফসিয়ার জানিয়েছেন মারাত্মক রক্তাক্ত অবস্থায় আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এ বিষয় হাফিজুর শেখ জানান সকালে ফসিয়ার ও তার স্ত্রী আমার পরিবারকে বিভিন্ন প্রকার গালিগালাজ করে এবং আমার স্ত্রীকে মারপিট করে। এ ঘটনাটি কে ঘটিয়েছে তা আমি জানি না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী জানান, বিষয়টি নিয়ে অভিযোগ হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাইকগাছায় স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে ভ্রাম্যমান আদালতের যুবকের ১৫ দিনের জেল

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় স্কুল ছাত্রীকে উত্যক্ত ও পিতাকে মারপিট করার অভিযোগে রিংকু (১৯) নামে এক যুবককে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। সে উপজেলার মালথ গ্রামের কবির হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে সে শ্রীকন্ঠপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়েকে উত্যক্ত করে আসছে। তার ছবি ইন্টারনেটে ছেড়ে ব্লাকমেইল করার চেষ্টা করে। এর প্রতিবাদ করায় মেয়ের পিতা শহিদুল ইসলামকে মারপিট করলে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেন। এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মালথে যুবকের বাড়ীতে যেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নারীর ব্যক্তিগত গোপনীয় অধিকার লংঘনের দায়ে ৫০৯ ধারা মোতাবেক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

গুদামে ভিড়ছেন না কৃষক, বোরো সংগ্রহ ব্যাহত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি 

যশোরের মণিরামপুরে ধান নিয়ে সরকারি গুদামে আসছেন না বোরো চাষিরা। সরকার নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে দাম বেশি পাওয়ায় কৃষকরা গুদামে ধান দিচ্ছেন না। ফলে চলতি মৌসুমে বোরো সংগ্রহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চলতি মৌসুমে মণিরামপুর খাদ্যগুদামের মাধ্যমে কার্ডধারী কৃষকদের কাছ থেকে তিন হাজার ৫০০ মেট্রিকটন ধান ও এক হাজার ৮০ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নেয় সরকার। একহাজার ৮০ টাকা মণ দরে ধান ও ৪০ টাকা কেজি দরে চালের দাম নির্ধারণ করা হয়। যা সংগ্রহ শুরু হয় গত ৬ মে থেকে। ধান চাল ক্রয় শুরু হয়ে একমাস আট দিন সময় পার হলেও এই পর্যন্ত মাত্র ১৮২ টন ধান ও ২৮০ টন চাল সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম শিকদার। গত দুই মৌসুমেও খোলা বাজারে দাম বেশি থাকায় সরকারি গুদামে লক্ষমাত্র অর্জিত হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (১৪জুন) খোলাবাজারে চিকন ধান এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ২২০ টাকায় এবং মোটাধান ১০৮০ টাকায় বিক্রি হচ্ছে। মণিরামপুরে চলতি মৌসুমে ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। যারমধ্যে মাত্র ৫০০ হেক্টর জমিতে চাষ হয়েছে মোটা ধান। সরকার যেই দামে ধান কিনছেন সেটা মূলত মোটা ধানের দাম। যা এই অঞ্চলে উৎপন্ন হয়েছে নামমাত্র। ধান কাটার মুহূর্তে কৃষক পাকা ধান বাড়ি তুলে পরিষ্কার করা মাত্রই বাজারে বিক্রি করে ধার দেনা শোধ করেছেন। শুর থেকে কৃষক ধানের চড়া দাম পেয়েছেন। সরকার যখন ধান ক্রয় শুরু করেছেন তখন অধিকাংশ কৃষকের গোলা শূন্য হয়ে গেছে।

মাহমুদকাটি গ্রামের কার্ডধারী কৃষক নূর ইসলাম বলেন ১০০ মণের উপরে ধান পাইছি। এক হাজার ১০০ থেকে এক হাজার ১৫০ টাকা ধরে ধান বিক্রি করে দিয়েছি। কিছু ধান গোলায় আছে। তিনি বলেন, গুদামে ধান দেব না। সরকার যে দাম দেচ্ছে তার থেকে বাজারে মণে ১০০-১৫০ টাকা বেশি পাচ্ছি। তাছাড়া গুদামে গেলে ধান ভিজা পরিষ্কার না ; নানা কথা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেয়। আর ব্যাপারিরা বাড়ি থেকে যেমন তেমন ধান চড়া দামে নিয়ে যাচ্ছে। এদিকে বর্তমানে খোলা বাজারে মোটা চালের পাইকারি দর সরকারের দরের সমান হওয়ায় বিনা লাভে গুদামে চাল দিতে বাধ্য হচ্ছেন চুক্তিবদ্ধ ৪৪ মিল মালিক। মণিরামপুর মিল মালিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম বলেন, যে সমস্থ মিলার আগে ৩৮ টাকা দরে চাল কিনে রাখতে পেরেছেন তারা দুই টাকা লাভে গুদামে চাল দিতে পারছেন। বর্তমানে ৪০ টাকা কেজি দরে চাল কেনা লাগছে। এখন যারা কিনে দিচ্ছেন তারা ক্ষতির শিকার হচ্ছেন।

মণিরামপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম শিকদার বলেন, ৬মে থেকে বোরো ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার সকাল পর্যন্ত ১৮২ টন ধান ও ২৮০ টন চাল সংগ্রহ হয়েছে। ইউপি চেয়ারম্যান ও কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের গুদামে ধান আনতে উদ্বুদ্ধ করা হচ্ছে। সংগ্রহ কাজ চলবে ১৫ আগষ্ট পর্যন্ত। খোলা বাজারে ধানের দাম চড়া হওয়ায় নির্ধারিত সময়ে ধান সংগ্রের লক্ষমাত্রা অর্জিত হওয়া নিয়ে শঙ্কা রয়েছে এই কর্মকর্তার।

মণিরামপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহ বলেন, ধীরগতিতে ধান চাল কেনার কাজ চলছে। খোলা বাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষকরা গুদামে আসছে না। আমরা লক্ষমাত্রা অর্জনে চেষ্টা করছি।

কেশবপুরে পুকুর থেকে কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

কেশবপুর প্রতিনিধি,

যশোরের কেশবপুরে পুকুর থেকে কাঠ ব্যবসায়ী মোসলেম উদ্দিন মোল্লার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বড়েঙ্গা গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে। খবর পেয়ে যশোর জেলার সহকারী পুলিশ সুপার আশিক সুজা মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিন মোল্লা সোমবার ভোরে বাড়ি থেকে গাছ কেনার জন্য বের হয়ে যান। সকালে বাড়ির অদূরে একটি পুকুরের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোসলেম উদ্দিনের লাশ দেখে পরিবারের লোকজন আহাজারি করতে থাকে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মোসলেম উদ্দিন ১ লাখ টাকা নিয়ে গাছ কেনার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়ে যান।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করার জন্য লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ক্যান্সার, হেপাটাইটিস ও পানিবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বিষয়ক অ্যাডভোকেসি সভা

তথ্য বিবরণী

ক্যান্সার, হেপাটাইটিস ও পানিবাহিত রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক অ্যাডভোকেসি সভা সোমবার খুলনা নগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ রাশেদা সুলতানার সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডাঃ আবু সাঈদ।

সভাপতির বক্তৃতায় ডাঃ রাশেদা সুলতানা বলেন, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। মানুষ সচেতন হওয়ার ফলেই দেশে পানিবাহিত রোগের প্রকোপ হ্রাস পেয়েছে। সবাই মিলে কাজ করলে ক্যান্সার ও হেপাটাইটিস প্রতিরোধ সহজ হবে।

অ্যাডভোকেসি সভার মূল প্রবন্ধে জানানো হয়, প্রতিবছর বিশে^ পানিবাহিত রোগে প্রায় ১৫ লাখ মানুষ আক্রান্ত হয় এবং আট লাখ ৪২ হাজার মানুষ অকালে মারা যায়। বিশ^ স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশে^ প্রতি তিন জন মানুষের মধ্যে একজন হেপাটাইটিস-বি অথবা হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত। কেবল ২০১৫ সালেই বিশে^ এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে। হেপাটাইটিস ভাইরাস রক্তে সংক্রমিত হলে লিভার সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ক্যান্সার হয়ে জীবন নাশ করতে পারে। এই ভাইরাস থেকে রক্ষা পেতে নবজাতককে হেপাটাইটিস প্রতিরোধ বার্থ ডোজ প্রদান, নিরাপদ রক্ত প্রতিসঞ্চালন, একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার না করা, বছরে অন্তত দুইবার রক্তের পরীক্ষা করা, আক্রান্ত হলে পারিবারের সদস্যদের সাথে দূরত্ব বজায় রাখা ও নিরাপদ যৌনচর্চার ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। প্রবন্ধে আরও জানানো হয়, বিশে^ দুইশত ধরণের ক্যান্সার রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০১২ সালে সারা বিশে^ ৮০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। বাংলাদেশে প্রতিবছর দুই লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। এ রোগে মৃত্যুর শতকরা ৩০ ভাগ সহজে প্রতিরোধ যোগ্য। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের উদ্যোগে খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর আয়োজিত এ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক মোঃ হাবিবুল হক খান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রবিউল হাসান, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ। সভায় স্বাগত জানান খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাঃ ফেরদৌসী আক্তার। এ্যাডভোকেসি সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে একই স্থানে ডেংগু ও চিকুনগুনিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

শৈলকুপায় প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে প্রতিবন্ধি পিতা চান আর্থিক সহায়তা

ঝিনাইদহ প্রতিনিধি

নাম সুহায়বা। বয়স মাত্র তিন বছর। মিষ্টি চেহারার শিশু কন্যাটি তোতা পাখির মতো কথা বলে। কিন্তু জন্ম থেকে তার হাত পা আঙ্গুল বিহীন। নিজে চলাফেরা এমনকি খেতেও পারে না। পিতা বিপ্লব শেখ নিজেও বাক প্রতিবন্ধি। রাজমিস্ত্রির জোগালের কাজ করে সংসার চালান। কিন্তু বাক প্রতিবন্ধি হওয়ায় বেশির ভাগ সময় থাকেন বেকার। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে শিশু সুহায়বার জন্ম। দরিদ্র বাক প্রতিবন্ধী বিপ্লব শেখ ফুটফুটে সুন্দর এই কন্যা শিশুটি নিয়ে পড়েছেন বিপাকে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বিপ্লব শেখের নিজের কোনো জমি নেই। এই দম্পত্তির ৭ বছরের আরেকটি কন্যা রয়েছে। শিশুটির মা চুমকি বেগম জানান, জন্ম থেকেই তার মেয়েটি প্রতিবন্ধী এবং বয়স না হওয়ার কারনে তার ভাতা হচ্ছে না। বেশির ভাগ সময় দুই সন্তান নিয়ে অর্ধাহারে দিন কাটায় পরিবারটি। সমাজের বিত্তবানদের কাছে পরিবারটি আর্থিক সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে শৈলকুপার  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, শিশুটি আমি দেখেছি তবে তার বয়স ৬ বছর না হওয়া পর্যন্ত তাকে কোনো ভাতা প্রদান করা যাচ্ছে না। ওই পরিবারের সঙ্গে কথা বলতে বা আর্থিক সহায়তা করতে নগদ একাউন্ট নং ০১৭৯২৪৮৫৭৪০ যে কেও যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারটি প্রতিবন্ধি শিশুটির মা চুমকি বেগমের।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল সোমবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। আরাজি ডুমুরিয়া গ্রামের ব্যাংকার সৈয়দ রিজাউলের ভাই সৈয়দ ইউনুছ আলী (৬০) গতকাল সোমবার বিকেল ৪ টায় মৃত্যুবরণ করেন(ইন্না…রাজেউন)। খবর পেয়েই মরহুমের বাড়িতে ছুঁটে যান সাংবাদিক জাহাঙ্গীর এবং শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেন। রাত ১০ টায় আরাজি ডুমুরিয়া আশরাফ পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন। বিকেলে ডুমুরিয়া হাটে আগত সকল ক্রেতা-বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাত ৮ টায় আরাজি ডুমুরিয়া শেখপাড়া, সাজিয়াড়া খানপাড়াসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।  এসময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহাবুর রহমান, সাংবাদিক এস রফিক, মাষ্টার রামপাদ মন্ডল, জাহিদ গাজী, স্বপন বৈরাগী, প্রশান্ত জোয়াদ্দার, রিজাউল শেখ, মোস্তফা শেখ, হালিম ঢালী, বিল্লাল শেখ, ব্যাপারি আইয়ুব আলী, শহিদ গাজী, নওশের সরদার, আজমত শেখ, আব্দুল হালিম ঢালী,  আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়,  বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।

মহানগর পূজা পরিষদ উপদেষ্টা সাংবাদিক অরুণ সাহার স্ত্রীর রোগমুক্তি কামনা করে প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর উপদেষ্টা, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি অরুণ সাহার সহধর্মিনী অর্চনা সাহা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আজ ১৪ জুন ২০২১ সোমবার খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে সংগঠনের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর উপস্থাপনায় প্রার্থনা সভা পরিচালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য সুরেশ চক্রবর্ত্তী। এ সময়ে উপস্থিত ছিলেনÑমহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট ধর্মানুরাগী ও সমাজসেবক বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, সঞ্জীব দাস, স্বপন ম-ল, শিবু ভক্ত, অঞ্জন দে, তাপস সাহা, শিবু রায়, মহাদেব সাহা, সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক অভিজিৎ পাল, প্রসীত সাহা, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, সুশান্ত ব্যানার্জী, সুজিত মজুমদার, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকম-লীর সদস্য সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, বাবু শীল, মাণিক শীল, অলোক দে, রবীন দাস, শুভাগত দত্ত শুভ, রাজকুমার শীল, বিধান রায়, সুশীল দাস, সজল দাস, বিপ্র দাস, ধ্রুব ম-ল, দীপ্ত বিশ্বাস, শুভ সাহা, বাদল দাস, জয়ন্ত বর্মণ, প্রশান্ত রায়, হিমেল বসু, কৌশিক দত্ত, প্রভাষ বর্মণ নাড়–, সাগর কু-ু, গৌরাঙ্গ সাহা, রাজীব ঘোষ, পাপ্পু সাহা, সৈকত বর্মণ প্রমুখ।

মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনার ফল উৎসব

খবর বিজ্ঞপ্তি

মধুমাস আর আষাঢ়ের বিদায় লগ্নে ফল উৎসব করল দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনা।  সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ উৎসবে ছিল আম, জাম, কাঁঠাল, লিচু, কাউফল, জামরুলসহ রকমারি দেশীয় ফল। সোমবার (১৪ জুন) সন্ধায় নিউজ পোর্টালটির অফিসে কর্মরতদের আয়োজনে ফল উৎসবের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ পোর্টালটির উপদেষ্টা পিন্টু শিকদার ও উপদেষ্টা সম্পাদক এস এম নূর হাসান জনি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন নিউজ পোর্টালটির সিএনই হাসানুর রহমান তানজির, সহকারী সম্পাদক মোঃ লুতফর রহমান, এজি রানা, বেল্লাল হোসেন সজল, প্রান্ত বিশ্বাস, আলামিন শিকদার, ইমরান জাহান আরাফাত, সালমান হেলাল, আসাদুজ্জামান সোহাগসহ নিউজ পোর্টালটির অন্যান্য কর্মকর্তা ও সহকারীবৃন্দ।

এএসআই সৌমেনের দ্বিতীয় বিয়ের খবর জানে না পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দিনদুপুরে শিশুসহ তিনজনকে গুলি করে হত্যার ঘাতক পুলিশের এএসআই সৌমেন রায়। তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলায়। রোববার দুপুরে শহরের কাস্টম মোড় আসমা খাতুন তার সাত বছর বয়সী ছেলে রবিন ও শাকিল নামের এক যুবককে গুলি করে হত্যা করেন তিনি। নিহত আসমাকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন সৌমেন রায়। তবে তার পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আসমা খাতুনের সঙ্গে সৌমেনের দ্বিতীয় বিয়ের বিষয়টি তার পরিবার বা শ্বশুরবাড়ির পরিবারের কেউ জানেন না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌমেন বলেছেন, নিহত যুবক শাকিলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছিল। তাই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। সৌমেন খুলনার ফুলতলা থানায় কর্মরত। সৌমেন রায়ের ভাই বলেছেন, সৌমেন পারিবারিকভাবে ২০০৫ সালে পাশের গ্রামে বিয়ে করেন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি খুলনায় থাকেন। সেই স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সঙ্গে সৌমেনের বিয়ের বিষয়টি তাদের জানা ছিল না। তিনি আরও বলেন, দ্বিতীয় স্ত্রীর বিষয়টি আমরা খবরে দেখেই প্রথম জেনেছি। এমনকি বিষয়টি সে তার স্ত্রীকেও জানায়নি। আমরা সবাই আজ প্রথম জানলাম। আমাদের ধারণা, কুষ্টিয়ায় কর্মরত অবস্থায় হয়তো আসমার সঙ্গে সম্পর্কে জড়ায় সে।

সৌমেনের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তার বাবা অনেক বছর আগে মারা যান। দুই ভাই ও এক বোনের মধ্যে সৌমেন মেজ। পুলিশের চাকরি পাওয়ার পর ২০০৫ সালে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। সেই পরিবারে অষ্টম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া একটি ছেলে রয়েছে। সৌমেনের শ্বশুর জানান, তার মেয়ের সঙ্গে সুখের সংসার ছিল সৌমেনের। তবে দ্বিতীয় বিয়ে সম্পর্কে কিছুই জানা ছিল না তাদের।

টাকার জন্য বিবস্ত্র করে হত্যা করে তারা

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লেদ শ্রমিক শাহীন হত্যাকা-ের সঙ্গে জড়িত প্রধান আসামি জসিম হোসেন ওরফে বাবুকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জসিম হোসেন ওরফে বাবু উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মমিন উল্লার ছেলে। এ ঘটনায় মিজানুর রহমান বাবুলকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। হত্যাকা-ের ঘটনায় গত ৬ জুন নিহত শাহীনের বাবা চান মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। রোববার বিকাল ৫টার দিকে কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়াসহ পুলিশ সদস্যদের উপস্থিতিতে প্রধান আসামিকে সঙ্গে করে হত্যাকা-ের আলামত উদ্ধারে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে যায় পুলিশ। বালিয়াডাঙ্গা গ্রামের বিভিন্ন মাঠ থেকে হত্যাকা-ে ব্যবহৃত খুর, দড়ি, নিহত শাহীনের প্যান্ট, টর্চলাইট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গা বাজার থেকে গত ৫ জুন রাত সাড়ে ১০টার দিকে বেশ কিছু টাকা নিয়ে বাড়ি ফিরছিল শাহীন। এ সময় ওতপেতে থাকা বাবুল ও বাবু নিহত শাহীনকে কলাবাগানে খুর দিয়ে গলা কেটে ও পরে দড়ি দিয়ে শ্বাসরোধ করে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায়। পরদিন অনেক খোঁজাখুঁজির পর সকাল ৮টার দিকে কলাবাগান থেকে বিবস্ত্র অবস্থায় শাহীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার ৮ দিনের মধ্যে হত্যাকা-ের সঙ্গে জড়িতদের আটক করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

হত্যাকা-ের আলামত উদ্ধারের সময় প্রধান আসামি জসিম হোসেন ওরফে বাবু জানান, তিনি এবং বাবুল যে ভুল করেছে এমন যেন আর কেউ না করে। হত্যার পর বাবুল তাকে ৬ হাজার টাকা দেয় বিভিন্ন দোকানে দেওয়ার জন্য।

নিহত শাহীনের চাচা ইদ্রিস আলী জানান, শাহীনকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি দাবি করছি। এভাবে আর কারও যেন বাবা-মায়ের বুক খালি না হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাগর শিকদার জানান, প্রযুক্তির মাধ্যমে ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকা থেকে জসিম হোসেন ওরফে বাবুকে আটক করা হয়েছে। হত্যাকা-ের সব আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছি।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া বলেন, হত্যাকা-ের পর নিহত শাহীন যাদের সঙ্গে চলাফেরা করতো তাদের ব্যাপারে খোঁজখবর নেয় পুলিশ। সবার কললিস্ট আমরা সংগ্রহ করি এবং দ্রুততার সঙ্গে তার হত্যাকা-ে জড়িত দুইজনকে শনাক্ত করি। তাদের দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি এবং হত্যাকা-ের সঙ্গে জড়িত আলামত উদ্ধার করেছি।

উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কলাক্ষেত থেকে শাহীন হোসেন (৩৩) নামে এক লেদ শ্রমিকের বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহীন স্থানীয় লেদের দোকানে কাজ করতেন বলে জানান এলাকাবাসী।

গুলিতে নিহত ৩ জনকে দাফন করলেন স্বজনরা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায়ের গুলিতে নিহত তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ জুন) বাদ জোহর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনরা। এর আগে সকাল ৮টায় স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করে পুলিশ। দুপুরে জানাজা শেষে আসমা ও তার ছেলে রবিনকে কুমারখালীর বাগুলাট ইউনিয়নের নাথুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আর শাকিল খানকে চাপড়া ইউনিয়নের সাওতা গ্রামে দাফন করা হয়। একই দিন দুপুর ১টার দিকে কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হকের খাস কামরায় স্ত্রী ও সৎ ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যার কথা স্বীকার করেন সৌমেন রায়। বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক সঞ্জয় রায় বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সৌমেন রায়। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রবিবার দুপুরে শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে স্ত্রী ও সৎ ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা করেন সৌমেন রায়। ঘটনার পর সৌমেন রায়কে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

নিহতরা হলেন কুমারখালী উপজেলার নাথুরিয়া বাশগ্রামের আমির আলীর মেয়ে সৌমেন রায়ের দ্বিতীয় স্ত্রী আসমা খাতুন (৩০) এবং শিশুসন্তান রবিন (৬) ও সাঁওতা গ্রামের শাকিল খান (৩৫)। এ ঘটনায় খুলনা রেঞ্জ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। খুলনা রেঞ্জের দুজন পুলিশ কর্মকর্তাসহ কুষ্টিয়ার এক পুলিশ কর্মকর্তাকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩৭৯টি বুলেট

নাটোর প্রতিনিধি

কৃষি জমিতে পানি দিতে ড্রেনের মাটি খোঁড়ার সময় ৩৭৯টি বুলেট পেয়েছেন নাটোরের এক কৃষক। এর মধ্যে ২৬৯টি তাজা এবং ১১০টি ব্যবহৃত তথা অংশবিশেষ। সোমবার (১৪ জুন) সকালে নাটোরের সদর উপজেলার বালীয়াডাঙ্গা গ্রামের কৃষক আফাজ উদ্দিন এ বুলেটগুলো মাটির নিচ থেকে বের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক আফাজ উদ্দীন সোমবার সকালে তার কৃষি জমিতে পানি সেচ দেওয়ার জন্য মাটিকেটে ড্রেন তৈরি করছিলেন। এ সময় মাটির ২-৩ হাত নিচে বুলেটগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের মাটি সরিয়ে মোট ২৬৯টি অব্যবহৃত এবং ব্যবহৃত ১১০টি বুলেট উদ্ধার করে।

বুলেটগুলোতে মরিচা ধরেছে দাবি করে তিনি বলেন, থ্রি নট থ্রির বুলেট এগুলো। মুক্তিযুদ্ধকালীন বলে ধারণা করা হচ্ছে।

নারীর স্মার্ট কার্ডে পুরুষের ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বন্ডবিল এলাকার বাসিন্দা ফুলকুমারী নামে এক নারীর জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডে দেয়া হয়েছে পুরুষের ছবি। এতে সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি জেলার আলমডাঙ্গা পৌর শহরে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোছা ফুলকুমারীর কাগজে তৈরি জাতীয় পরিচয়পত্রে নিজের ছবিসহ সব তথ্য ঠিক ছিল। কিন্তু নতুন পাওয়া স্মার্ট কার্ডে নাম ঠিকানা ঠিক থাকলেও নিজের ছবির জায়গায় অপরিচিত এক পুরুষের ছবি দেয়া হয়েছে। এমন কার্ড দেখে হতবাক হয়ে যান ফুলকুমারী। তিনি কার্ড বিতরণকারীদের কাছে বিষটি নিয়ে অভিযোগ করেন। তারা আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলেন। ফুলকুমারী জানান, স্বামী মারা যাওয়ার পর তিনি তার বাবার বাড়িতেই থাকেন। পরের বাড়িতে কাজ করে কোনোরকম জীবন-যাপন করে আসছেন। বর্তমানে তিনি সরকারের দেয়া বিভিন্ন ভাতার কার্ড করতে গিয়ে স্মার্ট কার্ডের ভুলের কারণে বিপাকে পড়েছেন। এ বিষয়ে আলমডাঙ্গা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল মুন্সী বলেন, ‘ফুলকুমারীর স্মার্ট কার্ডে ভুল থাকায় সরকারি কোনো ভাতা তাকে দেয়া যাচ্ছে না। যেহেতু ওই নারী আমার ওয়ার্ডের বাসিন্দা এ কারণে তাকে সঙ্গে নিয়ে নির্বাচনে অফিসে গিয়েছি। উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলে নিজের টাকা খরচ করে স্মার্ট কার্ড সংশোধনের জন্য আবেদন জমা দিয়েছি। সোমবার সকালেও নির্বাচন অফিসে গিয়ে খোঁজ নিয়েছি বিষয়টির ব্যাপারে। নির্বাচন অফিসার জানিয়েছেন খুব তাড়াতাড়ি সংশোধনকৃত স্মার্ট কার্ড হাতে পাওয়া যাবে।’

এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) এম এস জি মোস্তফা ফেরদৌস জানান, ফুলকুমারীর বিষয়টি জানার পর স্মার্ট কার্ডের ভুল সংশোধনের আবেদন করা হয়েছে। খুব তাড়াতাড়ি তার সংশোধনকৃত স্মার্ট কার্ড হাতে পাওয়া যাবে।’

বাগেরহাটে পিছিয়ে পড়া নারীদের জন্য ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ

বাগেরহাট প্রতিনিধি

পিছিয়ে পড়া যুব নারীদের জন্য বাগেরহাটে সপ্তাহব্যাপি ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ শুরু হয়েছে।  রবিবার (১৩ জুন) দুপুরে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এই প্রশিক্ষন শুরু হয়েছে। দশানীস্থ বাধন আইসিটি সেন্টারে  প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগর আলী। এসময় বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ.এস. এম. মঞ্জুরুল হাসান মিলন, একশন এইডের ইন্সপ্রাইরেটর ওবায়াদুল¬াহ আল ইমন, বাঁধনের প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম, সোহাগ হাওলাদারসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

একশন এইডের সহায়তায় ২০ জন করে ৫টি ১‘শজন পিছিয়ে পড়া নারীকে  এই প্রশিক্ষন দেওয়া হবে। এই প্রশিক্ষনের মাধ্যমে একজন নারী কম্পিউটারের ব্যাসিক জ্ঞান অর্জনের পাশাপাশি ফ্রি ল্যান্সিং বিষয়েও প্রাথমিক ধারণা অর্জন করতে পারবেন। এছাড়াও ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন মিটিংয়ে অংশগ্রহনসহ নানা বিষয় সেখানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাগেরহাটে ঘন্টায় আক্রান্ত ১০২, মোট ২২‘শ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৩‘শ ২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১‘শ ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনা আক্রন্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ২‘শ ৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৭ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৫‘শ ১৪জন।বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।সোমবার (১৪ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গেল ২৪ ঘন্টায় জেলার ৯ উপজেলায় ৩‘শ ২৭ জনের নমুনা পরীক্ষায় ১‘শ দুই জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তারপরও আমরা মানুষকে সচেতন করে যাচ্ছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

বাগেরহাটে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ১১ টায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সাধারণ যাত্রী ও পথচারীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, অর্থ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, আওয়ামী লীগ নেতা আহাদ উদ্দিন হায়দার, শরীফা খাতুন, আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বককর সিদ্দিক, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচ সহস্রাধিক মাস্ক বিতরণ  এবং সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

কৃষি উপ সচিবের ডুমুরিয়ায় জিকেবিএসপি’র গবেষণা প্লট পরিদর্শন

খবর বিজ্ঞপ্তি

কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মশিউর রহমান ডুমুরিয়ায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি (এসআরডিআই অংগ)’র গবেষণা প্লট, সার সুপারিশ কার্ড ও মৃত্তিকা জরিপ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি ডুমুরিয়া সদর, গুটুদিয়া, আটলিয়া, বরাতিয়া, মাগুরঘোনা, খর্নিয়া এলাকায় পটল, কাকরোল, মুখি কচুর ক্ষেত ও বিভিন্ন দর্শনীয় স্থানে জনগণের জন্য উন্মুক্ত স্থানে টানিয়ে রাখা সার সুপারিশ কার্ড পরিদর্শন করেন। এ সময় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি (এসআরডিআই অংগ)’র প্রকল্প পরিচালক শচীন্দ্র নাথ বিশ^াস, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র খুলনা বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমরেন্দ্রনাথ বিশ^াস, বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রতœা এবং কৃষক আব্দুর রহমান গাজী, বিশ^জিৎ ঘোষ ও সুশান্ত ঘোষসহ এলাকার কৃষক এবং কিষানীগণ উপস্থিত ছিলেন। উপ-সচিব মো.মশিউর রহমান   মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি (এসআরডিআই অংগ)’র কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

রূপসায় ইউএনও,আওয়ামীলীগ নেতার পরিবারের সুস্থতা কামনায় বিবৃতি

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গির হোসেন মুকুলসহ তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দীর ৫ ইউনিয়নের প্রতিনিধিগণ।

বিবৃতিদাতারা হলেন টিএসবি ইউনিয়ন এমপির প্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু ও জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল, শ্রীফলতলা ইউনিয়নের এমপির প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গির,  নৈহাটি ইউনিয়ন এমপির প্রতিনিধিা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক ও নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা আজমল ফকির, ঘাটভোগ ইউনিয়ন এমপির প্রতিনিধি সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জমান মিজান ও যুবলীগ নেতা সুব্রুত বাগচী, আইচগাতি ইউনিয়ন এমপির প্রতিনিধি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ নেতা নূর ইসলাম।

তেরখাদায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের শেয়ারিং সভা

নারী নির্যাতন ও বাল্যবিয়ে ইস্যুতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান

খবর বিজ্ঞপ্তি

নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত তেরখাদা উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, বর্তমানের করোনা পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। প্লাটফর্মের পক্ষ থেকে সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা স্বাস্থ্যবিধি অনুশীলন করে অন্যদের উদ্বুদ্ধ করতে পারেন। করোনাকালে বাল্যবিয়ে এবং নারী নির্যাতনের প্রবণতা বাড়ছে। সমাজে দায়িত্বপূর্ণ মানুষেরা স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করলে সমাজ থেকে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। আমাদের সবার উচিৎ এই ইস্যুতে সোচ্চার হওয়া।

আজ ১৪ জুন সোমবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে তেরখাদা উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। তেরখাদা উপজেলা সদরে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের সদস্য সচিব ও তেরখাদা প্রেস ক্লাবের সভাপতি এস, এম, মফিজুল ইসলাম জুম্মানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্লাটফর্মের সদস্য ও তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন। বক্তৃতা করেন প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক সাহাবুদ্দিন বদির এবং সুলতানা পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শহিদুল ইসলাম, ছাগলাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সরকারি ইখরি কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিপুল কুমার বিশ্বাস, রিনা খানম ইউপি সদস্য মনিষা মল্লিক প্রমূখ।

সভায় প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক ও শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়-এর সহকারী শিক্ষক স্বপ্না বিশ্বাস প্লাটফর্মের কাজে সময় দিতে না পারায় একই শিক্ষা পতিষ্ঠানের সহকারী শিক্ষক সুলতানা পারভীনকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।

সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা আগামী মার্চ পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে, করোনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা ইত্যাদি।

প্রতিষ্টা বার্ষিকীতে সড়ক পরিবহন শ্রমিক লীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,্ আলোচনা-সভা ও কেককাটা খবর বিজ্ঞপ্তি

১৯তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার রেজিঃ নং-২০৯১ এর উদ্যেগে করোনা ভাইরাসে সৃষ্ট সংকটের কারনে সীমিত পরিসরে আজ বাদ-আসর সংগঠনের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা-সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মনিরুল হোসেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু শ্যামল সিংহ রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক বাবু রনজিত কুমার ঘোষ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সোহেল। উক্ত সভায় বক্তৃতা করেন, নগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক বাবু কিংকর সাহা, সাংগঠনিক সম্পাদকদ্বয় শরীফ মোর্ত্তজা আলী, মতিউর রহমান, মো: তাজুল ইসলাম, তারিকুল ইসলাম বারেক, মো: জাবেদ পাটোয়ারী, সংগঠনের নেতা এ.এইস রাজু, এজাজ খান, প্রশান্ত কুমার ঘোষ, বিপ্লব কুমার রায়, মো: আইনুল ইসলাম, নাসির, কামাল, নির্মল, নাসির, সুমন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্নবীজ। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মানে সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বটিয়াঘাটায় যুবলীগ নেতার শোকাহত পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল।

খবর বিজ্ঞপ্তি

বটিয়াঘাটা উপজেলা যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস এর মাতা তারাদাসী বিশ্বাস (৮৮) গতকাল বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ শুনে মরহুমের বটিয়াঘাটাস্থ নিজস্ব বাসভবনে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল।এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য দিলীপ হালদার, বিএম কামরুজ্জামান,  ইউসিসিএলিঃ(বিআরডিবি) চেয়ারম্যান এসএম ফরিদ রানা, উপজেলা  আওয়ামীলীগনেতা মৃন্ময় পাল, পলাশ রায়, বিবেক বিশ্বাস,  শিক্ষক পল্লব বিশ্বাস রিটু, জাকির হোসেন লিটু, মানস পাল,  সুমন আহমেদ,  প্রবীর বিশ্বাস, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ ওয়াহেদুর রহমান, জেলা যুবলীগনেতা রেজাউল ইসলাম, ছাত্রলীগনেতা চিশতি নাজমুল ইসলাম সম্রাট, ইব্রাহীম শেখ, মিরাজ তালুকদার, কার্তিক মন্ডল, পলাশ মন্ডল, সাবেক ছাত্রনেতা  জিল্লুর গাজী, বিকাশ হালদার, সুমন আহমেদ, হিমাদ্রী বিশ্বাস, প্লাবন বোস, রানার্স গ্রুপের সভাপতি প্রদীপ হিরা, সম্পাদক নৃপেন বিশ্বাস। ওইদিন তাকে বটিয়াঘাটাস্থ হোগলবুনিয়া মহাশশ্মানে দাহন করা হয়েছে। এসময় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফকিরহাটে পিপিসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধে ৩০টি পিপিসহ মাস্ক ও ফেসসিলড প্রদান করেছে আমিনবাজার, মাওয়া, মোংলা ৪০০ কেভি সঞ্চালন বিদ্যুৎ লাইন কর্তৃপক্ষ। সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ এর নিকট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সানজিদা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, কল্পতরু পাওয়ার ট্রান্স মিলস লিমিটেডের (পিজিসিবি) ম্যানেজার নীলকন্ঠ ঘোষ প্রমূখ।

কেশবপুরে মাস্ক না পরার অপরাধে  ৬ জনকে জরিমানা

কেশবপুর প্রতিনিধি,

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করে মাস্ক না পরার অপরাধে কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করে মাস্ক না পরার অপরাধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা রবিবার দুপুরে উপজেলার পাঁজিয়াতে ৪ জন ও কলাগাছি বাজারে ২ জন কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ ব্যক্তিকে ৬টি মামলার বিপরিদে মোট ১ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কেশবপুর থানা পুলিশ সহযোগিতা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন , সাস্থ্যবিধি না মানা ও মাস্ক বিহীন চলাচল করা  ব্যাক্তিদের বিরুদ্ধে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা পোড়াবস্তির  মো. সালাম ফরাজীর ছেলে মো. হাফিজুল ফরাজী (২৫),  বড় বয়রা মধ্যপাড়া মসজিদ রোডের  মো. নজরুল ইসলাম খাঁর ছেলে মো. রিপন খাঁ (৩৪), গোবরচাকা মধ্যপাড়া নুর ইসলামের গলির  

দুলু মিয়ার ছেলে মো. সোহেল (২১) ও সোনাডাঙ্গা ৯৩/১ আবছার ভিলার নজরুল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল আজিজের ছেলে মো. আল শাহরিয়ার স্বাধীন (১৯)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে

তেরখাদায় র‌্যাবের অভিযানে অস্ত্র মামলার এক পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার তেরখাদা থানাধীন বলর্ধনা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলার এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার (১৪জুন) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। আসামি হলেন নগরীর 

দৌলতপুর  ৫৭, শরীফ আমজাদ হোসেন সড়কের মজিবুর রহমান হাওলাদারের ছেলে মো. মাসুম হাওলাদার (৪২)। 

র‌্যাব-৬ জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে খুলনা জেলার তেরখাদা থানাধীন বলর্ধনা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় দৌলতপুর-২৬(৩)১৮, জিআর নং-৭১০৮ ধারাঃ অস্ত্র আইনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাসুম হাওলাদারকে গ্রেফতার করা হয়। তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোরে র‌্যাবের  ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার

যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী বাসষ্ট্যান্ড ও নিউমার্কেট এলাকায় করোনা সংক্রান্ত প্রতিরোধ সচেনতামুলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জনকে সাড়ে ৫ টাকা জরিমানা করেছে র‌্যাব-৬। সোমবার (১৪জুন) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। 

র‌্যাব-৬ জানায়, সোমবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী বাসষ্ট্যান্ড ও নিউমার্কেট এলাকায় করোনা সংক্রান্ত প্রতিরোধ সচেনতামুলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব-৬। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট যশোরের সহযোগিতায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা  মোতাবেক দু’জনকে সাড়ে ৫ টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।