Home আঞ্চলিক দেশব্যাপী নিম গাছ রোপণ কর্মসূচি সফল করতে জেলা বিএনপি’র প্রস্তুতি সভা

দেশব্যাপী নিম গাছ রোপণ কর্মসূচি সফল করতে জেলা বিএনপি’র প্রস্তুতি সভা

7

০খবর বিজ্ঞপ্তি

বিএনপি’ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জলবায়ু পরিবর্তন বিপর্যস্ত পরিবেশের কবল থেকে দেশ রক্ষায় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশব্যাপী নিম গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা বিএনপি’উদ্যোগে প্রতিটি থানায় বৃক্ষ রোপণ কর্মসূচি সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১৪ জুন সোমবার বিকেল টার সময় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক শেখ আব্দুর রশিদকে সদস্য সচিব করে বৃক্ষ রোপণ সফলের কমিটি গঠনের প্রস্তাব করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, কামরুজ্জামান টুকু, এড. তসলিমা খাতুন ছন্দা, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, মশিউর রহমানযাদু, খায়রুল ইসলাম খান জনি, সেলিম সরদার, খন্দকার ফারুক হোসেন, শাহানাজ ইসলাম, সামসুল বারিক পান্না, তানভিরুল আজম রুম্মান, রাহাত আলী লাচ্চু, এনামুল হক সজল, মোল্লা কবির হোসেন, হেমায়েত হোসেন, শেখ আবু সাইদ, রেহেনা ইসলাম, মফিজুল ইসলাম, হেলাল উদ্দিন, ইসমাইল হোসেন, খালিদ ওয়ালিদ, ইমরান হোসেন, কৃষ্ণপদ মন্ডল, বায়েজিদ, আতাউর প্রমুখ।

প্রস্তুতি সভা শেষে সামসুল আলম পিন্টু, জাবির আলী সহ গুরুত্বর অসুস্থ দলের সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সময় দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক হোসেন।