জনসম্মুখে দেবরের হাতে ভাবি লাঞ্ছিত, থানায় অভিযোগ দায়ের
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি শেখ মনিরুল ইসলাম এবার পেটালেন আপন বড় ভাইয়ের স্ত্রীকে। এ বিষয়ে দিঘলিয়া থানায় লিখত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান গাজী আব্দুল হালিম হত্যা মামলার আসামি শেখ মনিরুল ইসলাম। তার বড় ভাই কামরুল ইসলাম অসুস্থ থাকায় তার স্ত্রী ফারজানা ইসলাম দীর্ঘদিন ধরে জমি ভাগ করে দেওয়ার কথা বলে আসছেন কিন্তু বিষয়টি কর্ণপাত করছেন না মনিরুল ইসলাম। গত শনিবার সকালে সেনহাটী বাজারে বাদলের ঔষধের দোকানের সামনে বসা ছিল মনিরুল ইসলাম সেখানে তার বড় ভাইয়ের স্ত্রী উপস্থিত হয়ে জমি সংক্রান্ত বিষয় কথা বলা মাত্রই মনির উত্তেজিত হয়ে ভাইয়ের স্ত্রীকে ঘুষি মারে বলে জানা যায়। ফারজানার স্বামী কামরুল ইসলাম বলেন এটা আমাদের পারিবারিক বিষয়। সেনহাটী পুলিশ ফাঁড়ীর আইসি মিতুল বোস জানায়, জমি সংক্রান্ত বিষয় মনিরুল ইসলাম তার ভাইয়ের স্ত্রীকে মেরেছে এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
উল্লেখ্য, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মরহুম গাজী আব্দুল হালিম ২০১১ সালে ০২ নভেম্বার আততয়ীর গুলিতে আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ফারহানা হালিম বাদী হয়ে মামলা দায়ের করেন ঐ মামলায় শেখ মনিরুল ইসলামকে আসামি করা হয়, মামলাটি বিচারাধীন রয়েছে।
আওয়ামী লীগ নেতা মোঃ ফয়েজুল ইসলাম টিটো’র সুস্থতা কামনায় দোয়া
খবর বিজ্ঞপ্তি
২৩নং ওয়ার্ড ছাত্রলীগ এর আয়োজনে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদ এর সাবেক জনপ্রিয় ভিপি,২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম টিটো ও তার সহধর্মিণী তৌহিদা পারভিন রুমু এবং খুলনা মহানগর যুবলীগ এর সদস্য আব্দুল কাদের শেখ এর সুস্থতা কামনা করে আজ নগরীর ২৩নং ওয়ার্ডের তালতলা জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা প্রণব চক্রবর্তী, বায়েজিদ সিনা,মোঃ হাফিজুর রহমান,২৩ং ওয়ার্ড ছাত্রলীগ এর সভাপতি বাপ্পি রায়,যুবলীগ নেতা শফিকুল ইসলাম সুমন,ছাত্রনেতা শহিদুল ইসলাম, নাইমুর রহমান,শামিমুল ইসলাম শান্ত,শোভন দ্বীপ কর,লিমন হাসান,সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ সজল হোসেন তালুকদার, ইয়াইয়া বাপ্পি, ইমন, সাগর,বাপ্পা রায় প্রমুখ।
মোড়েলগঞ্জে তিনদিন ব্যাপী দুগ্ধ খামারীদের প্রশিক্ষণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে রোববার “কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা” শীর্ষক তিনদিন ব্যাপী দুগ্ধ খামারীদের প্রশিক্ষনের উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিএম আব্দুল কুদ্দুস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ।
সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটিরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৪০ জন দুগ্ধ খামারী প্রশিক্ষণে অংশগ্রহন করেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে ডা. জিএম আব্দুল কুদ্দুস প্রশিক্ষণ প্রদান সহ খামারীদের বিভিন্ন পরামর্শ দেন।
শিরোমনিতে পাওনা টাকা চাইতে গিয়ে জীবন নাশের হুমকি
ফুলবাড়ীগেট ( খুলনা) প্রতিনিধি
নগরির খানজাহান আলী থানাধীন শিরোমনি উত্তর পাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাননাশের হুমকির অভিযোগে খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিরোমনি উত্তর পাড়ার মৃত শেখ মমিন উদ্দিন এর পুত্র রাশেদ হোসেন । লিখিত অভিযোগ সুত্রে জানা যায় ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারী বিল ডাকাতিয়া এলাকার মধুসদন মন্ডল এর পুত্র মনি মোহন মন্ডল রাশেদ হোসেন এর নিকট থেকে ৫ শতক ৩০ পয়েন্ট জমি ৭ লক্ষ টাকায় ক্রয় করে । যার সমুদয় টাকা বাকি রেখে জমি রেজিষ্টি সম্পন্ন হয় । বিভিন্ন সময়ে মনি মোহন রাশেদ কে জমি বিক্রয়ের ৭ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করে । বাকি টাকা পরিশোধে তালবাহানা শুরু করে মনি মোহন । গত ১০ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় ভুক্তভোগি রাশেদ তার জমি বিক্রয়ের পাওনা টাকা শিরোমনি বাইপাস সড়কের বরফ কলের সামনে চাইতে গেলে মনি মোহন ও তার পুত্র হূদয় মন্ডল রাশেদের উপর চড়াও হয় , অকাথ্য ভাষায় গালি গালাজ ও জীবননাশের হুমকি প্রদান করে, । ভুক্তভোগি রাশেদ হোসেন বলেন ১২ জুন মনি মোহন নিজ বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা তার নিজস্ব লোক দ্বারা ভাংচুর করে আমাকে মিথ্যা মামলায় ফাসানোর হুমকি প্রদান করছে । এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের নিকট সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন । ভুক্তভোগি রাশেদ হোসেন ।
বটিয়াঘাটার সুরখালীতে “জমি নাই, ঘর নাই” প্রকল্পের কাজের পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নে নির্মাণাধীন ‘জমি নাই, ঘর নাই” প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশীদ। গত শনিবার বেলা ১১টায় পরিদর্শন শেষে তিনি সুরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন। ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, ইউসিবিএল এর চেয়ারম্যান এসএম ফরিদ রানা, উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনি, প্যানেল চেয়ারম্যান আবু বক্কার শেখ, শাহারা রফিক, ইউপি সদস্য শেখর রায়, মাসুদ রানা, আবুল কালাম হালদার, নাজমুল সাকিব, জাহিদুল ইসলাম, বাবুল শেখ, রুনা লাইলা,সচিব ধীমান মল্লিক প্রমূখ।
মাগুরায় গৃহবধু রিতু হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
মাগুরায় গৃহবধু রিতু হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে নিহত গৃহবধু রিতুর পরিবার ও এলাকাবাসী। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে রিতুর স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, নিহত রিতুর মা জাহানারা বেগম, বোন শিলা খাতুন, ভাবী সম্পা খাতুন, চাচাতো ভাই রাশেদসহ অন্যান্যরা। এসময় বক্তারা অভিযোগ করেন, গত ৭ জুন মাগুরা সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামে স্বামীর বাড়িতে থাকা অবস্থায় তার স্বামী সুমন মোল্লা ও তার পরিবারের লোকজন রিতুকে মারধর করে হত্যা করে।
মা জাহানারা খাতুন অভিযোগ করে বলেন, দেড় বছর আগে রিতু একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার দুই পা ভেঙ্গে যায়। স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় আর চিকিৎসা ব্যায় বহন করতে হচ্ছিল বলে প্রায় রিতুকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করতো। রিতুকে মারধর করে হত্যার পর আমাদের কাছে ফোন দিয়েছে। রিতুর শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে সুমন মোল্লা ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা হলেও আসামী ধরাছোঁয়ার বাইরে। দ্রুত আসামী গ্রেফতার ও শাস্তির দাবি জানান বক্তারা।
শৈলকুপা থেকে ডাকাতি হওয়া পাটভর্তি ট্রাক উদ্ধার, গ্রেফতার-৭
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা থেকে ডাকাতি হওয়া পাট ভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। শনিবার বিকাল থেকে রোববার সকাল পর্যন্ত খুলনার ফুলতলা, যশোরের চুরামনকাটি ও ঝিনাইদহ সদরের কলমনখালী এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ও আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার লৌহজং গ্রামের মৃত রজব আলী জোয়ার্দ্দারের ছেলে সাইফুল ইসলাম (৫০), পাগলা কানাই এলাকার কালু মিয়ার ছেলে পিন্টু মিয়া (২৮), স্বপন রায়’র ছেলে সুজন রায় (৩৮), কলামনখালী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে ইমরান খান সাগর (২৫), হাটগোপালপুর গ্রামের মৃত মতিয়ার জোয়ার্দ্দারের ছেলে মনিরুল জোয়ার্দ্দার (৪২), পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা গ্রামের আবু বক্করের ছেলে আব্দুস সালাম (৩০) ও পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের কাউছার প্রামানিকের ছেলে নাহিদ হাসান (২৮)।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন জানান, গত বুধবার রাতে পাবনা থেকে যশোর গামী আকিজ জুট মিলের একটি পাট বোঝাই ট্রাক লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় আকিজ জুট মিল কর্তৃপক্ষ শুক্রবার শৈলকুপা থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরর পর খুলনা ফুলতলা ও ঝিনাইদহ সদরের কলমন খালী এলাকা থেকে লুন্ঠিত পাট ও যশোরের চুরামনকাটি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এর সাথে জড়িত ৭ জনকে।
খুলনা মহানগর যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল
খবর বিজ্ঞপ্তি
২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, খুলনা মহানগর যুবলীগের সদস্য আব্দুল কাদের শেখ, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজু করোনা আক্রান্ত। এছাড়াও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর মাতা মোসাঃ সেলিনা বেগম গুরুতর অসুস্থ। তাদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর যুবলীগ। রবিবার আজমেরী জামে মসজিদ বাদ আসরে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুবলীগ নেতা শওকত হোসেন, কবির পাঠান, মহিদুল ইসলাম মিলন, তাজুল ইসলাম, কে এম শাহীন হাসান, ইলিয়াস হোসেন লাবু, আরিফ, কাঞ্চন শিকদার, মোঃ রফিক, মিন্টু, রিপন, হাসান শেখ, জামিল আহমেদ সোহাগ, ইবনুল, রাজেস, বায়োজিদ সিনহা, হিরন হাওলাদার, ইয়াসিন, পিয়াল, রাহুল, শাহরিয়ার, রাহুল রাহা, ইমরান বাবু, ওমর, রাজু, ফারহান প্রমূখ।
সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার আবারও সর্বোচ্চ উর্দ্ধগতি, শনাক্তের হার ৬৪ দশমিক ১৯ শতাংশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় দ্বিতীয় দফা সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিনে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ উর্দ্ধগতিতে ঠেকেছে। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ৮১ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ৬৪ দশমিক ১৯ শতাংশ। জেলায় একদিনে এটি করোনা সংক্রমনের সর্বোচ্চ হার। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৭৬ জন। এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে আরো চার জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের নজরুল (৭০), একই উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের আব্দুর রহিম (৮৫), আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মোক্তার (৬৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামের ঈসমাইল হোসেন (৪৫)। এনিয়ে ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৪৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫২ জন।
এদিকে, সকাল থেকে মোড়ে মোড়ে চলছে পুলিশের তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। লকডাউনে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন এবং সীমান্ত দিয়ে কেউ যাতে পারাপার না হতে পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
অপরদিকে, সাতক্ষীরায় পর্যাপ্ত বেড ও ডাক্তার জনবল সংকটে করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে স্বাস্থ্যবিভাগ। বর্তমানে জেলায় ৬৯৬ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ও সদর হাসপাতালে ২৮ জন ভর্তি রয়েছে। বাকীরা বিভিন্ন বেসরকারী হাসপাতালসহ প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে রয়েছেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান মেডিকেল কলেজ হাসপাতালে ৮ টি আইসোলেশন ও ১৫০ টি বেড ছাড়াও আট বেডের আইসিইউ রয়েছে। এছাড়া সদর হাসপাতালের করোনা ইউনিটে বেড রয়েছে মাত্র ৩৫ টি। আরও বেড ও জনবল না থাকায় চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন ডাক্তাররা।
বাগেরহাটে আরও ৫৫ জন আক্রান্ত, মৃত্যু ২
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৫জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন দুই জন। এই নিয়ে জেলায় করোনা আক্রন্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ১‘শ ৭ জন। মৃত পৌছেছে ৫৭ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৫‘শ ১৪জন।বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। রবিবার (১৩ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ১‘শ ১০ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থ্যাৎ শনাক্তের হার ৫০ শতাংশ। তবে মোংলায় সংক্রমনের হার ৫৫ দশমিক ৯৩ শতাংশ। ৫৯ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সংক্রোমনের হার দিন দিন আরও কমবে বলে মন্তব্য করেন তিনি।
পাইকগাছার ‘আলহেরা’ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে জমি দাতাদের সংবাদ সম্মেলন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছা উপজেলার দক্ষিন সোনাতনকাঠী-আলহেরা মাদ্রাসা সুপার মাওঃ আজগর আলী খাঁ এর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে রবিবার দুপুরে কপিলমুনির এম এম এন্টারপ্রাইজে মাদ্রাসার জমি দাতারা এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জমি দাতাদের পক্ষে জমি দাতা রেখা বেগমের স্বামী ১ নং হরিঢালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকবর আলী মোড়ল লিখিত বক্তব্যে বলেন, আমার মা, স্ত্রী,ও ভ্রাতুষপতœী এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার জন্য ৩২ শতক জমি দান করে। অথচ মাদ্রাসা সুপার ভূয়া কাগজ পত্র তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে সেখানে ৭৪ শতক জমি দান দেখিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসা সুপার ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। এ বছর দাখিল পরীক্ষার জন্য তিনি বহিরাগত অকৃকার্য শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নিয়ে ফরম ফিলাপ করেছেন। এ ছাড়া ২০০৪ সালের পর মাদ্রাসার বিভিন্ন পদে নিয়োগ দেখিয়ে তিনি অর্থ আত্মসাৎ করেন। এ মাদ্রাসায় চাকরি করেন না এমন লোক তালিকা ভুক্ত করে সরকারী অনুদান গ্রহন করেছেন। এ ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরীরত অনুদান ভোগী শিক্ষকদের মাদ্রাসায় বিভিন্ন পদে নিয়োগ দেয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। লিখিত বক্তব্যে আরও বলেন ‘২০১৮-১৯ অর্থ বছরে মাদ্রাসার সংস্কার মূলক কাজের জন্য বরাদ্ধকৃত সরকারী টাকা আত্মসাৎ করেন। আমার ছোট ভাই মাদ্রাসার নৈশপ্রহরী হায়দার মোড়লকে চাকরি এমপিও ভুক্ত করার নামে তার কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নিলেও তিনি এমপিওভূক্ত করেননি তিনি। জমি দাতাদের অজ্ঞাতে নিজের লোকদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে মাদ্রাসার সকল অর্থ আত্মসাৎ করেছেন এবং করোনা ভাইরাসের অনুদানের টাকাও উত্তোলন করে আত্মসাৎ করেন। তার এই ব্যাপক দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি ধ্বংসের দারপ্রান্তে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, সুপার মাওঃ আজগর আলী খাঁর নানা দুর্নীতির বিরুদ্ধে আকবর আলী মোড়ল, তার ছোট ভাই এবং এলাকার ইদ্রিস আলী খাঁ বিভিন্ন সময়ে পৃথক পৃথক ভাবে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩ টি অভিযোগ দেন। অভিযোগ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিলেও আজও পর্যন্ত তার বিরুদ্ধে কোন তদন্ত করা হয়নি।
মণিরামপুরে করোনা আক্রান্ত ৪৪, নারীর মৃত্যু
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
করোনার দ্বিতীয় ঢেউয়ে যশোরের মণিরামপুরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই উপজেলার কোন না কোন এলাকায় নতুন আক্রান্তের খবর আসছে।
রোববার (১৩ জুন) আটজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এই নিয়ে মণিরামপুরে দ্বিতীয় বারেরমত গত দুই সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪৪ জন। যাদের মধ্যে সাজেদা খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুন) সকালে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। সাজেদা খাতুনের বাড়ি উপজেলার চালুয়াহাটি ইউনিয়ের সিংহের পারখাজুরা গ্রামে। করোনা উপসর্গ নিয়ে তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে খুলনায় ভর্তি করা হয়।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসু এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে রোববার মণিরামপুরে আট জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
নতুন আক্রান্তরা হলেন, মণিরামপুর হাসপাতালের চিকিৎসক সুমন নাগ (২৯),
উপজেলার মুজগুন্নী গ্রামের আব্দুল হালিম (২৭) ও আনসার আলী (৪৪), শেখপাড়া খানপুর গ্রামের আবু বকর সিদ্দিক (২৩), তাহেরপুর গ্রামের নমিতা মন্ডল (৩৮), হরিহরনগর ইউনিয়ের মদনপুর গ্রামের আসমা খাতুন, মশ্মিমনগর ইউনিয়নের চাকলা গ্রামের মিল্টন হাসান এবং ঢাকুরিয়া ইউনিয়ের ব্রহ্মপুর গ্রামের ফিরোজ আল মামুন।
আরএমও ডা. অনুপ বসু বলেন, রোববারের আক্রান্ত আটজন মণিরামপুর, ঝিকরগাছা ও যশোর সদর হাসপাতালে নতুনা দিয়েছিলেন। ফলাফল পজেটিভ আসার পর উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
চুলকাটি প্রেসক্লাব এর প্রথম মাসিক সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাব এর প্রথম মাসিক সভা শনিবার বিকাল সাড়ে ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কার্য নির্বাহী কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া শাওন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সোবহান, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য শিশির শিকদার, ফটিক ব্যানাজী, শেখ মিজানুর রহমান মিঠু, বিপুল কুমার দেবনাথ, মোঃ আরিফুজ্জামান ঢালী, সাধারন সদস্য শেখর ব্যানার্জী, সেকেন্দার আলী মোড়ল, জিএম মিজানুর রহমান ও বাতশা আলম প্রমুখ। সভায় ৩জন সাধারন সদস্য দীর্ঘদিন যাবৎ প্রেসক্লাবের বিভিন্ন সভায় উপস্থিত না হওয়া সহ বিভিন্ন কারণে তাদের সদস্য পদ বাতিল করা সহ বিগত কমিটির আয় ও ব্যায় সম্পর্কে আলোচনা এবং অবকাঠামোগত নানা উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করে একটি সিধান্ত গ্রহন করা হয়।
ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা শনাক্তের হার দিন দিন বেড়েই চলেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, রবিবার ১৮জনের নমূনা পরীক্ষায় ১২জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৭০শতাংশ। এছাড়া এদিন দুপুরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ছোট বাহিরদিয়া গ্রামের মাদ্রাসা ছাত্র আবুজার শেখ (১৯)। মেডিকেল অফিসার ডা. ইন্দ্রিজিৎ বিশ্বাস জানান, মারা যাওয়া আবুজারের গত ৩দিন ধরে শরীরে জ্বর ছিল ও শ্বাসকষ্টে ভূগছিল। হাসপাতালে মৃত অবস্থায় তাকে আনা হয়েছিল বলে তিনি জানান। এদিকে করোনা সংক্রমণ বেড়ে গেলেও কেউ মানছেন না স্বাস্থ্য বিধি। অধিকাংশ মানুষের মূখে দেখা যায়না মাস্ক। নেই দুরুত্বে বালাই। অবিলম্বে উপজেলা প্রশাসন কর্তৃক করোনা প্রতিরোধে জোরদার ভাবে বিভিন্ন হাট-বাজার ও রাস্তায় মনিটরিং না করলে এবং মানুষ সচেতন না হলে করোনা সংক্রমন হু হু করে বেড়ে যাওয়ার আশংকা করছেন সচেতন মহল।
খুলনা জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা জেলা ও মহানগরীতে ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত নি¤েœাক্ত বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দোকানপাট, মার্কেট, শপিংমল ও হোটেলসমূহ খোলা থাকবে। তবে মার্কেটের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থ্য রাখতে হবে। ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যু ঝুঁকি আছে’ এই সতর্কবাণী অবশ্যই দৃশ্যমান স্থানে রাখতে হবে। দোকানসমূহে ক্রেতা ও বিক্রেতাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং দুই জনের মধ্যে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। হোটেল-রেস্তোরাগুলো পার্সেলকৃত/প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে। ঔষধের দোকান সার্বক্ষনিক খোলা রাখা যাবে। কেসিসি সন্ধ্যা বাজার ও সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পাইকারী কাঁচাবাজার রাত নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে। বেবী ট্যাক্সি ও ব্যাটারিচালিত অটো রিক্সাসহ সকল ধরণের যানবাহনে অর্ধেকের বেশি যাত্রী বহন করতে পারবে না। যানবাহনের চালকসহ প্রত্যেক যাত্রীদের অবশ্যই মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এছাড়া পাইকগাছা উপজেলার পৌরসভা এলাকার ক্ষেত্রে গত ৯ জুন তারিখে জারীকৃত বিধি-নিষেধসমূহ বলবৎ থাকবে। উক্ত বিধি-নিষেধ খুলনা জেলা ও মহানগরের সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান।
মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করতে নড়াইল পুলিশ সুপারের অভিযান
মোঃ আবু তাহের, নড়াইলঃ
মহামারি করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করতে নড়াইলের পুলিশ সুপার অভিযান চালিয়েছেন। ১২ জুন শনিবার বিকাল সাড়ে পাঁচটায় নড়াইল প্রেসক্লাবের সামনে হতে এ অভিযান শুরু করেন তিনি। সাধারন মানুষ এখনও যথেষ্ট সচেতন নয় এ করোনা নিয়ে। যে যার মত মাস্কবিহীন চলাফেরা করছেন। তাই মানুষদের সচেতনতো বাড়ানোই এই অভিযানের মুল উদ্দেশ্য। নড়াইলের ঝুকিপুর্ন জায়গাতে লকডাউন ঘোষনা করা হয়েছে।
তিনি বলেন নড়াইলের পাশ্ববর্তী জেলাতে করোনার হার বৃদ্ধি পাচ্ছে।সেই সাথে নড়াইলেও আগের তুলনাই করোনা বেড়েছে। আমরা জনগনের মধ্যে মাস্ক বিতরন করেছি প্রচারনা চালিয়েছি। তারপরেও মানুষ মাস্ক পরছেনা। নিজে আক্রান্ত হচ্ছে এবং অন্যকেও সে করোনায় জড়াচ্ছে। তাই যাদের মুখে মাস্ক নেই তাদের আমরা আটক করে পুলিশ লাইন্সে নিয়ে শাস্তি হিসাবে সামান্য সময় আটক রেখে ছেড়ে দেব বলে তিনি জানান।
মোংলায় এক চায়নিজ নারী টেকনিশিয়ানসহ নতুন করে আরো ২৪ জনের করোনা সনাক্ত, সনাক্তের হার ৫৪.৫৪ %
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় এক চায়নিজ নারীর করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করাতে আসলে তার করোনা সনাক্ত হয়। তিনি ইপিজেডের জিনলাইট গার্মেন্টস’র টেকনিশিয়ান। তার নাম জিংয়াও কিন জুয়ান (৩৩)। জিংয়াও কিন জুয়ান ও তার স্বামী ওই একই ফ্যাক্টরীতে চাকুরী করেন।
মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো: মাহাবুব আহমেদ সিদ্দিক বলেন, করোনা সনাক্ত হওয়া জিনলাইট ফ্যাক্টরীর টেকনিশিয়ান জিংয়াও কিন জুয়ানকে অবশ্যই কঠোর নজরদারীতে আইসোলেশনে রাখা হবে। তবে এই মুহূর্তে ওই ফ্যাক্টরীটি লকডাউনের কোন প্রয়োজন নেই বলেও জানান তিনি। তিনি আরো বলেন, কারণ বিদেশীরা খুবই সতর্ক তাই যিনি সনাক্ত হয়েছেন তিনি তো আলাদা থাকবেনই এবং অন্য যারা ওখানে আছেন তারাও সতর্কবস্থায়ই থাকবেন।
বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা: কেএম হুমায়ুন কবির বলেন, সনাক্ত হওয়া ওই নারী টেকনিশিয়ানের সংস্পর্শে বা কাছাকাছি যারা এসেছিলেন তাদেরকে বাছাই করে নমুনা পরীক্ষা করে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হবে। যদি পরীক্ষায় আক্রান্তের হার বেশি পাওয়া যায় তাহলেই ফ্যাক্টরীটি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হবে।
রবিবার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪ জন করোনা পরীক্ষা করিয়েছেন। এরমধ্যে ২৪ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। ২৪ জনের মধ্যে ওই চায়নিজ টেকনিশিয়ানও রয়েছেন। রবিবারের সনাক্তের হার ৫৪.৫৪ ভাগ। এর আগে শনিবারের হার ছিল ৫৭ ভাগ।
বাগেরহাটের জেলা প্রশাসক মো: আজিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে ইপিজেড কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। চলমান বিধি নিষেধ মেনে চলার পাশাপাশি ইপিজেডের কর্মজীবিদের নদী পারাপার ও অফিসের কাজ কর্ম একাধিক সিফটিংয়ের মাধ্যমে চালানোর জন্য বলা হয়েছে।
রূপসায় ২য় পর্যায়ে ঘর পাচ্ছে মুজিববর্ষে ২শত ১৫টি ভূমিহীন পরিবার
রূপসা প্রতিনিধি
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিনামূল্যে ঘর এবং জমি উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন।
মুজিববর্ষের ঘর পাচ্ছেন খুলনার রূপসায় ২য় পর্যায়ে ২১৫টি ভূমিহীন পরিবার। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস জমির ওপর এসব ঘর নির্মাণ করা হচ্ছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও ভূমিহীন পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর উদ্বোধন করবেন। যে কারনে দ্রুত গতিতে এগিয়ে চলছে গৃহ নির্মাণ কাজ।
উপজেলার যে সকল এলাকায় গৃহনির্মাণ কাজ চলছে তা পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। এ সময় তিনি নিজেই নির্মাণ কাজ তদারকি করাসহ গণমাধ্যম কর্মীদের গৃহনির্মাণ প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত অবহিত করেন। একই সাথে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য নির্মাণ শ্রমিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।
এ সব আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত উপকারভোগীদের সুন্দর জীবনযাপনের কথা বিবেচনা করে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ যৌথভাবে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম জানান, “আঠারোবেকী ও ভৈরব নদীর তীরে” আশ্রয়ণ কেন্দ্রে বসবাসারত উপকারভোগীরা অনেক আনন্দ পাবে। বিকাল হলে তারা পরিবার নিয়ে মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারবে। তাদের যোগাযোগ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তাও রয়েছে। নদীর তীরে মিনি ইকোপার্ক স্থাপনের কাজ চলছে।
সূত্রে আরো জানায়, এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছিল, যা পুর্বেই অসহায় মানুষের মাঝে বিতারন করা হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ে ঘরগুলের ব্যায় ধরা হয়েছে প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা। এ ঘর গুলোর ডিজাইনও একটু অন্য রকম দৃষ্টিনন্দন ও মনমুগ্ধকর ভাবেই গড়ে তোলা হয়েছে দ্বিতীয় পর্যায়ের নির্মান করা ঘর। ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে দুটি বেড রুম, টয়লেট, রান্নাঘর ও একটি বারান্দা। ঘর ও এর আশপাশের জমি মিলিয়ে দুই শতক জমি দেওয়া হবে এ সকল ভূমি ও গৃহহীন প্রতিটি পরিবারকে। সেমিপাকা টিনশেডের এ ঘরে একটি পরিবার স্বাচ্ছন্দে বসবাস করতে পারবে বলেও জানায় স্থানীয়রা।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমরা সরকারের খাস জমিতে ভূমি ও গৃহহীন হতদরিদ্রদের জন্য ২১৫টি ঘর নির্মাণ করেছি। প্রতিটি ঘরের ব্যায় ধরা হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা। কাজের মান যেন ঠিক থাকে সেজন্য সার্বক্ষণিক তদারকি করছে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তিনি আরো বলেন, ঘর দেওয়ার জন্য উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রেও আমরা সঠিকভাবে যাচাই-বাছাই করেছি। যারা প্রকৃত ভূমিহীন তারাই এই সুবিধার আওতায় আসবে। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী সাথে নিয়ে খুব শিগগিরই এসকল আশ্রয়হীনদের মধ্যেই নতুন ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হবে বলে জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।
উল্লেখ্য, ২য় পর্যায়ে অত্র উপজেলার ২১৫টি দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য রঙিন ঘর নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ সব ঘর নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী’র উদ্বোধনীর আগেই প্রকল্পের সকল কাজ সম্পন্ন হবে সাবক্ষনিক ভাবে কাজের তদারকি করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম।
পাইকগাছায় পিতার পা ভেঙ্গে দিল ছেলে : মা ও ছেলে আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পিতাকে পিটিয়ে পা ভেঙ্গে দিল ছেলে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়–লী গ্রামে। পুলিশ ছেলে ও মাকে আটক করেছে।
পাইকগাছা রাড়ুলী ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক গোলাম রসুল জানান, শনিবার রাত ১১ টায় রাড়ুলী গ্রামে পারিবারিক কলহের জেরে রুস্তুমকে ছেলে বাদশা ও স্ত্রী শাহেদা পিটিয়ে পা ভেঙ্গে দেয়। আহতকে এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফীর নির্দেশে রুস্তমের স্ত্রী শাহেদা (৩৮) ও ছেলে বাদশা (১৯) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পাইকগাছায় রাস্তার কাজের টাকা না দেয়ায় ইউএনও’র কাছে অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় রাস্তার মাটির কাজের পাওনা টাকা চাওয়ায় না দেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, দেলুটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় কেয়ারের ১ কিলোমিটার রাস্তা মাটির কাজের জন্য ২ লাখ ৩১ হাজার টাকায় ঠিকাদার জাহাঙ্গীর হোসেনের সাথে চুক্তিবদ্ধ হয়। গত ঘুর্ণি ঝড় ইয়াসের আগে উক্ত রাস্তা সম্পন্ন করা হয়েছে। কিন্তু ঠিকাদার জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন প্রকার তালবাহানা করে। পরবর্তীতে ইয়াসে রাস্তা ক্ষতিগ্রস্থ হলে সংস্কার না করে দিলে টাকা দিবেন না বলে সাফ জানিয়ে দেন। উপায়ান্তর না পেয়ে শান্তনু সরকার পাওনা টাকা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেছে।
পাইকগাছায় এক শহীদ মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ ও শাস্তির দাবী
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় এক শহীদ মুক্তিযোদ্ধাকে “ভুগাল টু মুক্তিযোদ্ধা ও নানাভাবে কটাক্ষ করে স্থানীয় এক যুবক। যার প্রতিবাদ করায় শহীদ শংকর অধিকারীর ভাই অশোক অধিকারী ও আওয়ামীলীগ নেতাকে লাঞ্চিত করায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও কঠোর শাস্তির দাবী জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
উপজেলার রাড়ুলীর বাঁকা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা শংকর অধিকারী। স্বাধীনতা যুদ্ধে তিনি রাজাকারদের গুলিতে শহীদ হন। তিনি একজন ভাতাভোগী মুক্তিযোদ্ধা। শনিবার বিকেলে স্থানীয় মোহম্মদ আলীর ছেলে আহসান মোড়ল (৩৫) অশোক অধিকারীকে বাঁকা মোড়ে দেখে তার শহীদ ভাইকে নিয়ে ভুগাল টু মুক্তিযোদ্ধা ও নানা ভাবে কটাক্ষ করে। আহসান মোড়লের এ কথার প্রতিবাদ করায় অশোককে লাঞ্চিত করে বলে তিনি ও উপস্থিত মুক্তিযোদ্ধা আফছার গোলদার ও আবুল হোসেন পাড় জানান। এব্যাপারে আহসান জানায়, তিনি কারো নাম উল্লেখ করে এসব কথা বলেনি। অশোক গায়ে টেনে নিয়ে এ কথা বলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার বলেন, এটা একটা দুঃখ জনক বিষয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নেয়া যায় না। আমি এর তীব্র নিন্দা ও শাস্তি দাবী করি। অশোক বলেন, এব্যাপারে আইনের আশ্রয় গ্রহন করা হবে।
খুলনা প্রেসক্লাবের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনার বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা সামছুর রহমানের একমাত্র পুত্র ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের শ্যালক মোল্লা বোরহান আহমেদ (৪৬) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৭.২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, তিন বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার দুপুরে রাজধানীতে প্রথম নামাজে জানাজা ও রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী রোডে অবস্থিত জামাতখানা জামে মসজিদে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। এদিকে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের শ্যালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
মণিরামপুরে সাজাপ্রাপ্ত আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) রাত সাড়ে আটটার দিকে মণিরামপুর বাজারের দক্ষিণমাথা বাসস্টান্ড এলাকা থেকে থানার এসআই শাহিনুর ইসলাম ও এএসআই জুবায়ের হোসেন যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত এমএমকে তাজাম্মুল হুসাইন টিটো (৩২) বাজারের দক্ষিণমাথা এলাকার কাজী ফজলুল বারীর ছেলে। তিনি মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এএসআই জুবায়ের বলেন, তাজাম্মুল হুসাইন ঢাকার যুগ্ম মহানগর দায়রাজজ আদালতে দায়ের করা চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সেই মামলায় তিনি ছয় মাসের সাজাপ্রাপ্ত।
মণিরামপুর থানার এসআই শাহিনুর ইসলাম বলেন, শনিবার রাতে তাজাম্মুল হুসাইনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ জুন) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাগুরা শহর লকডাউন
মাগুরা প্রতিনিধি
অব্যাহত করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে মাগুরা শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার (১৩ জুন) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এ আদেশ প্রদান করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জরুরি পরিষেবা ব্যতীত শহরে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। সন্ধ্যা ৬টার পর খাবার ও ওষুধ ছাড়া সব দোকানপাট ও শপিং মল বন্ধ থাকবে।
করোনা ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে রবিবার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা হাসপাতালে ১৪৩ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার।
তিনি বলেন, ভর্তি রোগীর মধ্যে ৬৬ জন রেড ও ৩০ জন ইয়োলো জোনে; ১৩ জন আইসিইউতে এবং ৩৪ জন এইচডিইউতে রয়েছেন। এ সময়ে ৩৬ জন নতুন ভর্তি ও ২২ জন ছাড়পত্র নিয়েছেন। মারা গেছেন চার জন। এর মধ্যে করোনা আক্রান্ত দুই জন রয়েছেন।
এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা মেডিক্যাল কলেজ পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৬ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ৫৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলায় ৪৯ জন, বাগেরহাটে তিন, যশোরে দুই, নড়াইলে এক ও মাগুরায় একজন রয়েছেন।
খুলনা অঞ্চলে করোনা: এক মাসে রোগী বেড়েছে ২০৭ শতাংশ
স্টাফ রিপোর্টার
এক মাসের ব্যবধানে খুলনা বিভাগে চিকিৎসাধীন করোনা রোগী বেড়েছে ৩ হাজার ৯৬৭ জন। চিকিৎসাধীন রোগী বাড়ার হার ২০৭ শতাংশ। আবার হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যাও বেড়েছে। গত এক মাসে ১ হাজার ৩৯ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর আগের এক মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫৪০ জন। করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত চিকিৎসক ও কর্মকর্তারা বলছেন, করোনার চলমান ঢেউয়ে দৈনিক শনাক্ত বেশি হচ্ছে। সুস্থ হওয়া রোগীর চেয়ে শনাক্ত দুই থেকে পাঁচ গুণ বেশি হওয়ায় সক্রিয় রোগী বাড়ছে। চিকিৎসাধীন রোগী বাড়তে থাকায় হাসপাতালের শয্যাসংকট দেখা দিচ্ছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, খুলনা বিভাগে গত বছরের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্তের প্রথম দুই মাসে সংক্রমণের গতি ধীর ছিল। গত বছরের জুনে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। জুলাই মাসে দুটিই অনেক বেড়ে যায়। আগস্টে সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কমে। সেপ্টেম্বর থেকে সংক্রমণ ও মৃত্যু কমতে থাকে। এরপর থেকে চলতি বছরের মার্চ পর্যন্তও পরিস্থিতি উন্নতির দিকে ছিল। এপ্রিলের শুরু থেকে করোনাভাইরাসে সংক্রমণ বাড়ছে। চলতি জুন মাসে শনাক্তের রেকর্ড কয়েক দফায় ভেঙে তা শুধু ঊর্ধ্বমুখীই হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, আগের মাসেও যেখানে প্রতিদিন গড়ে ১০ থেকে ২৫ জন হাসপাতালে এসে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। সেখানে এখন প্রতিদিন গড়ে ৫০ বা তার বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। বর্তমানে অধিকাংশ রোগীই তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোট শনাক্ত রোগীর চেয়ে সুস্থ হওয়া ও মারা যাওয়া ব্যক্তিদের বাদ দিলে বিভাগে ১৩ জুন চিকিৎসাধীন রোগী ছিলেন ৫ হাজার ৮৮৩ জন। ঠিক এক মাস আগে, মে মাসের ১৩ তারিখে চিকিৎসাধীন রোগী ছিলেন ১ হাজার ৯১৬ জন। চিকিৎসাধীন রোগী বাড়ার হার ২০৭ শতাংশ।
বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৬১৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ হাজার ১২ জন। মারা গেছেন ৭১৯ জন। হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ৬০ জন। অর্থাৎ, প্রায় ১৩ শতাংশ রোগী হাসপাতালে থেকে চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যরা বাসায় ছিলেন।
গত এক মাসে (১৩ মে–১৩ জুন) সময়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৯ জন। শেষ ১৫ দিনে হাসপাতালে সেবা নিয়েছেন ৬৮২ জন। ঠিক এক মাস আগেও এই চিত্র ভিন্ন ছিল। আগের এক মাসে (১৩ এপ্রিল-১৩ মে) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫৪০ জন। এক মাসের ব্যবধানে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়েছে ৯২ শতাংশ। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, খুলনা বিভাগে করোনার রোগীদের জন্য ১০টি জেলায় সরকারি ব্যবস্থাপনার ৯৪১টি শয্যা রয়েছে। এর বাইরে প্রতিটি উপজেলায় করোনা রোগীদের জন্য ৫টি করে শয্যা রয়েছে। বিভাগে মোট ৪০টি আইসিইউ শয্যা রয়েছে। ১৩ জুন বিভাগের হাসপাতালগুলোতে ৩৭৩ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে তিন জেলার হাসপাতালে আইসিইউতে ছিলেন ১৯ জন। তবে এসব হিসেবের বাইরেও উপসর্গ নিয়ে কিছু রোগী হাসপাতালে ভর্তি ছিলেন।
বিভাগের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল খুলনার ১০০ শয্যার করোনা হাসপাতাল। রোববার সকাল আটটা পর্যন্ত ওই হাসপাতালে ভর্তি ছিলেন ১৪৩ জন। এর মধ্যে করোনা রোগী ছিলেন ১১৩ জন। অন্য ৩০ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। হাসপাতালের আইসিইউতে ১৩ জন ও এইচডিইউতে ৩৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক বিধান চন্দ্র ঘোষ বলেন, রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। ইতিমধ্যে করোনা ইউনিটে বিদ্যমান ১০০ শয্যার সঙ্গে সেখানেই কিছু শয্যা দেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালের সাবেক গ্যাস্ট্রোঅ্যান্টোলজি বিভাগে নতুন করে শয্যা দেওয়ার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে করোনার জন্য হাসপাতালটি ১৫০ শয্যার হবে। এরই মধ্যে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মাধ্যমে এখানে আরও ১০ জন চিকিৎসক এবং ৪০ জন নার্সকে ডেপুটেশনে নিযুক্তি দেওয়ার অর্ডার হয়েছে। খুব শিগগিরই সব প্রক্রিয়া সম্পন্ন হবে।
‘ফকিরের’ বাড়িতে গাঁজার গাছ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোলের রঘুনাথপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজার গাছ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। রোববার (১৩ জুন) সকালে ওই গ্রামের হযরত আলী ওরফে হজো ফকিরের বাড়ির গোয়াল ঘরের পেছন থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হজো ফকির পালিয়ে যান। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’
খুবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হায়দার
খুবিপ্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
রোববার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। অধ্যাপক জিয়াউল হায়দার সাবেক প্রধান (সাময়িক দায়িত্বপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মামুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হয়েছেন।
জানা যায়, অধ্যাপক জিয়াউল হায়দার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ করেন। পরবর্তীতে তিনি জাপানের তোহুকু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও শিল্প অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার ৫০ টিরও বেশি গবেষণা প্রবন্ধ বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
অধ্যাপক জিয়াউল ১৯৯৯ সালের সেপ্টেম্বরে খুবির অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১২ সালের অক্টোবরে একই বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি আউকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
বিনা মূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করলেন শেখ জুয়েল এমপি
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর রোগীদের সেবায় বিনা মূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করলেন খুলনা-২ আসনের মানবিক এমপি সেখ সালাহউদ্দিন জুয়েল। করোনাকালীন এই সময়ের জন্য খুলনার মধ্যে ২৪ ঘন্টার জন্য এ সেবা চালু থাকবে। করোনাক্রান্তসহ সাধারণ অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াতের সুবিধার্থে বিনা মূল্যে এ সেবা সার্ভিস চালু করা হয়েছে।
যেকোন সময় গাড়ীর চালকের +৮৮০১৯৪৯৮৮৩৭৭৩ নাম্বারে ফোন দিলে পৌছে যাবে এ এ্যাম্বুলেন্স। শীততাপনিয়ন্ত্রিত এ এ্যাম্বুলেন্সে রয়েছে অক্সিজেন সেবাও। এ এ্যাম্বুলেন্স সেবার সম্পূর্ণ ব্যয়ভার সংসদ সদস্য নিজেই বহন করবেন বলে জানান এ্যাম্বুলেন্সের চালক মোহাম্মদ উজির আলী। তিনি আরো জানান, মাননীয় সংসদ সদস্য আমাকে এই মহান কাজে সুযোগ করে দেওয়ার পর থেকে বিভিন্ন অসুস্থ রোগীকে আমরা এ সেবা দিচ্ছি। চালু হওয়ার পর থেকে আমরা এ পর্যন্ত একাধিক রোগী হাসপাতালে পৌঁছে দিয়েছি। এমনকি হাসপাতাল থেকে অসহায় রোগীদের বাড়ীতেও পৌঁছে দেয়া হচ্ছে।
এ্যাম্বুলেন্স সেবা নেয়া নগরীর লবনচরা থানাধীন ৩১ নং ওয়ার্ডের বাসিন্দা খালিদ হোসেন জানান, শিপইয়ার্ড এলাকার যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে অসুস্থ রোগী নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখ জুয়েল এমপির বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালুর বিষয়ে জানতে পারি এবং এ্যাম্বুলেন্সে দেওয়া মোবাইল নম্বরে ফোন করলে এ্যাম্বুলেন্সটি আমাদের অসুস্থ রোগীকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে পৌঁছে দেয়। আমরা এ সেবা পেয়ে খুবই আনন্দিত। মাননীয় সংসদ সদস্যকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানা আওয়ামী লীগের ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম জানান, খুলনা-২ আসনের সংসদ সদস্যের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খুলনায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিনা মূল্যে এ্যাম্বুলেন্স সেবা উন্নয়ণকে মানুষের দোঁরগোড়ায় পৌঁছে দিয়েছে। আমরা আশা করি এমন সকল ক্ষেত্রে মানবিক সংসদ সদস্যের সেবা নগরবাসির জন্য অব্যাহত থাকবে।
বিনা মূল্যে এ্যাম্বুলেন্স সেবা সম্পর্কে খুলনা উন্নয়ন সংগ্রাম সম্বন্বয় কমিটির সহ-সভাপতি কাউন্সিলর জেড এ মাহমুদ ডন বলেন, মাননীয় সংসদ সদস্য করোনাকালীন সময় খাদ্য কর্মসূচী থেকে শুরু করে বিভিন্ন ত্রাণ সহায়তা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা নগরবাসী এমপি সাহেবের এমনসব মহৎ কাজের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, মানবিক এমপি সেখ সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবার বিভিন্ন ক্রান্তীকালীন সময় খুলনাবাসীর পাশে থেকেছেন। মানুষের বিপদে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। করোনার শুরু থেকে চিকিৎসা, প্রায় ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্যসহায়তাসহ বিভিন্নভাবে অসহায়দের সহযোগীতা করেছেন। তারই ধারাবাহিকতায় চিকিৎসা সেবা পেতে যেনো কারো কষ্টো না হয় সেজন্য তিনি খুলনাবাসির জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছেন। এই এ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে দ্রুত খুলনাবাসী সেবা পাবেন বলে তিনি আশা করেন।
ছুটি না নিয়ে পালিয়ে কুষ্টিয়ায় গিয়েছিলেন এএসআই সৌমেন
স্টাফ রিপোর্টার
খুলনার ফুলতলা থানা থেকে ছুটি না নিয়ে পালিয়ে কুষ্টিয়া গিয়েছিলেন এএসআই সৌমেন রায়। গতকাল রবিবার সকালে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কাউকে কিছু না বলে নিজের রিভলবার নিয়ে থানা থেকে বেরিয়ে যান তিনি। খুলনা থেকে কুষ্টিয়ায় গিয়ে তিনজনকে হত্যা করেন এএসআই সৌমেন রায়। এ ঘটনায় পুলিশ এএসআই সৌমেনকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক করেছে। এএসআই সৌমেন রায় মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের মৃত সুনীল রায়ের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফুলতলা থানার একজন কর্মকর্তা জানান, গত বছরের ২১ ডিসেম্বর সৌমেন রায় খুলনার ফুলতলা থানায় এএসআই পদে যোগদান করেন। এরপর থেকেই সে মাঝেমধ্যে থানায় অনুপস্থিত থাকতেন। রবিবার সকালে সে কাউকে কিছু না বলে থানা থেকে বেরিয়ে যায়। দুপুরে আমরা খবর পাই, সে কুষ্টিয়ায় গিয়ে নারী-শিশুসহ সে তিনজনকে গুলি করে হত্যা করে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান জানান, আমাদের কোনো অনুমতি ছাড়াই সে (এএসআই সৌমেন রায়) কুষ্টিয়ায় গেছে। সেখানে গিয়ে সে তিনজনকে হত্যা করে গ্রেফতার হয়েছে। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, রবিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে মা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা করে এএসআই সৌমেন রায়। নিহতরা হলেন- কুমারখালী উপজেলার সাওতা গ্রামের বাসিন্দা মেজবা খানের ছেলে বিকাশ কর্মী শাকিল খান (২৮), আসমা খাতুন (৩৪) ও আসমার শিশু সন্তান রবিন (৭)। এদের মধ্যে আসমা খাতুন এএসআই সৌমেনের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণে থোক বরাদ্দের দাবী বাপা’র
খবর বিজ্ঞপ্তি
স্থায়ী ও টেকসই উপকূলীয় বেড়ীবাঁধ নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয়তা যাচাইপূর্বক থোক অর্থ বরাদ্দের দাবী জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, উপকূলীয় অঞ্চলে স্থায়ীভাবে টেকসই বেড়ীবাঁধ নির্মাণের দাবী দীর্ঘদিনের। বাঁধ কেটে লবণ পানি উত্তোলনের কারণে বেড়ীবাঁধ ক্ষতবিক্ষত হয়েছে। অনেক সময় জোয়ারের পানির চাপেও এ বাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্র্রাম, ফসলের মাঠ তথা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ঝড়-জলোচ্ছাস হলে তো কথাই নেই। কখনও কখনও টিকে থাকার স্বার্থে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ বাঁধ সংস্কার করে থাকেন। কিন্তু তাৎক্ষণিকভাবে মূলত কাদামাটি দিয়ে এ সংস্কার করার কারণে বেশির ভাগ ক্ষেত্রে পরবর্তীতে জোয়ারের পানিতেই তা ভেসে যায়। বড় ধরনের ঘূর্ণিঝড়-জলোচ্ছাসের কারণে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের নড়েচড়ে বসতে দেখা যায়। বেড়ীবাঁধ নির্মাণে প্রতিশ্রুতিও মেলে প্রতিবার। কিন্তু তা কথার কথা থেকে যায়। বাঁধ সংস্কারের জন্য বিভিন্ন সময় অর্থ বরাদ্দ হলেও দুর্নীতির কারণে, স্বচ্ছতা ও জবাব দিহিতার অভাবে সিংহভাগ অর্থই লোপাট হয়ে যায়। সর্বশেষ ইয়াসের তা-বে উপকূলীয় বিস্তীর্ণ এলাকা মনুষ্য বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ফসলের মাঠে লবণের পুরু স্তর পড়ে যাওয়ায় আগামী কত বছরে ফসল হবে তার কোনো ইয়াত্তা নেই। নেতৃবৃন্দ বলেন, উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চল দেশের অংশ। একদিকে যেমন এখানকার বাসিন্দাদের ঝড়-জলোচ্ছাসের হাত থেকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তেমনি এ বিস্তীর্ণ অঞ্চলকে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনা এবং সম্ভাবনাময়ী এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ জাতীয় উন্নয়নের স্বার্থেই কাজে লাগাতে হবে। নেতৃবৃন্দ উপকূলীয় অঞ্চলে স্থায়ী ও টেকসই বেড়ীবাঁধ নির্মাণে অর্থের প্রয়োজনীয়তা যাচাই সাপেক্ষে পর্যাপ্ত থোক অর্থ বরাদ্দের আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেন। বিবৃতিদাতারা হলেনÑসংগঠনের খুলনা জেলা সমন্বয়কারী এড. মোঃ বাবুল হাওলদার, নির্বাহী সদস্য যথাক্রমে মাহফুজুর রহমান মুকুল, এস এম ইকবাল হোসেন বিপ্লব, এস এম দেলোয়ার হোসেন, খ ম শাহীন হোসেন, আফজাল হোসেন রাজু, বাকের আহমেদ, মাহবুবুল আলম বাদশা, এড. নিত্যানন্দ ঢালী, মাহবুবুল হক, রামপ্রসাদ রায়, নয়ন কুমার দে প্রমুখ।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। ডুমুরিয়া ৬ নম্বর ওয়ার্ডের ইউপির সদস্য আসলাম খানের ভাই আরাজি ডুমুরিয়া নিবাসী আলম খান (৫৫) গত শনিবার রাতে মৃত্যুবরণ করেন(ইন্না… রাজেউন)। খবর পেয়েই গতকাল সকালে মরহুমের বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেন। বিকেল ৩ টায় ডুমুরিয়া ঢালীপাড়ার একাধিক সদস্যর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে দক্ষিণ ডুমুরিয়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। রাতে মির্জাপুর গ্রামে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন মাষ্টার রামপাদ মন্ডল, জাহিদ গাজী, স্বপন বৈরাগী, প্রশান্ত জোয়াদ্দার, রিজাউল শেখ, মোস্তফা শেখ, হালিম ঢালী, বিল্লাল শেখ, ব্যাপারি আইয়ুব আলী, শহিদ গাজী, নওশের সরদার, আজমত শেখ, আব্দুল হালিম ঢালী, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
কয়রায় প্লাবিত মানুষের মাঝে সাস এর বিশুদ্ধ খাবার পানি বিতরন
কয়রা প্রতিনিধি
কয়রায় ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ মহারাজপুর ও কয়রা সদরের বিভিন্ন প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরন করেছে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)। জানা গেছে, কয়রার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও পবনা বেড়িবাঁধ ভেঙ্গে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। এ সময় পানি বন্ধি মানুষ আশ্রয়কেন্দ্র সহ উচু জায়গায় অসহায় অবস্থায় দিনযাপন করে। আর এই সকল অসহায় মানুষের খাবার পানি সংকট লাঘবে এগিয়ে আসে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)। শনিবার (২৬ মে) ঘুর্নিঝড় ইয়াসের দিন থেকে অদ্যবদি প্রতিদিন ২ হাজার লিটার করে খাবার পানি ভ্যানযোগে ও নৌকাযোগে প্লাবিত এলাকার মানুষের মাঝে বিতরন করা হয়েছে। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আরএম ফরিকুল ইসলাম বলেন, কিনুকাটির পানির প্লান থেকে নিয়ে এসে কয়রার প্লাবিত এলাকার মানুষের মাঝে এ সকল বিশুদ্ধ পানি বিতরন করা হয়। সংস্থার কয়রার শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম ও আমাদী শাখা ব্যবস্থাপক বলেন, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া, অন্তাবুনিয়া, গোবিন্দপুর, মেঘারআইট, দেয়াড়া, মঠবাড়ি, কয়রার উত্তরচক ও বাগালী ইউনিয়নের হোগলা এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরন করা হয়েছে। এখনও পানি বিতরন অব্যাহত রয়েছে। উত্তরচক গ্রামের আফরোজা, মহারাজপুর গ্রামের ছকিনা বেগম, দশহালিয়া গ্রামের ফিরোজা খাতুন এক প্রতিক্রিয়ায় বলেন, সাসের উদ্যোগে খাবার পানি পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। তাদের এ ধরনের কাজ চলমাান রাখার জন্য তারা সংস্থার নিকট দাবি জানিয়েছে। পানি বিতরনকালে উপস্থিত ছিলেন সাসের আরএম ফরিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম, মাসুম বিল্লাহ, অরোপ কুমার নন্দী, আনন্দ মোহন ঢালীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মহেশপুরে পুলিশের হাতে চোরাই বই ও ফ্যানসহ ক্রেতা আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর আলফাতুন নেছা কলেজ থেকে চুরি যাওয়া ফ্যান ও বইসহ ক্রেতা আবু সুফিয়ান (৫০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে থানা পুলিশ গোয়ালহুদা গ্রাম থেকে আবু সুফিয়ানকে আটক করে। আটক কৃত আবু সুফিয়ান মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের গোয়ালহুদা গ্রামের আবুল কাশেমের ছেলে।
থানা সুত্রে জানাগেছে, গত শুক্রবার রাতে মহেশপুরের শ্যামবাজারের আলফাতুন নেছা কলেজ থেকে চুরি যাওয়া ১টি ফ্যান ও পুরাতন আর নতুন ১৩৯টি বই উদ্ধার করা হয়েছে। থানার এস আই আব্দুল জলিল গোপন সংবাদের ভিত্তিরে এসব উদ্ধার করেন।
আলফাতুন নেছা কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম জানান, গত শুক্রবার রাতের কোন এক সময় চোরেরা কলেজের তালা ভেঙ্গে ১০টি ফ্যান,কলের পাইব ও বিভিন্ন ধরনের মুল্যবান বই চুরি করে নিয়ে যায়।
আলফাতুন নেছা কলেজের সভাপতি ও পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, চুরি যাওয়া ১০টি ফ্যানের মধ্যে ১টি ফ্যান ও ১৩৯টি বই উদ্ধার করেছে পুলিশ। মহেশপুর থানার এস আই আব্দুল জলিল জানান, চোর ধরাসহ চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল তেরখাদায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুষ্মিতা সাহা, ভাইস চেয়ারম্যানদ্বয় শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার চৌধুরী আবুল খায়ের, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত। এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, সেক্রেটারী, ইউপি সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পিআইও সোহেল রানা।
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারীকে অভিনন্দন জানিয়ে বিবৃত্তি
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স উত্তর খুলনা এসএমএ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তেরখাদা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃত্তি দিয়েছেন ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সহ সভাপতি এম. বাবুল সরকার ও সুধাংশু কুমার বিশ্বাস, মোল্যা সেলিম আহমেদসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
খুবির সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানের পিতা খুলনা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর অবসরপ্রাপ্ত সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ মাহবুবুর রহমান রবিবার রাত ১২টায় বার্ধক্যজনিত কারণে নগরীর মৌলভীপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানের পিতার ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে উপাচার্য আজ সকাল ৯টায় প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানের মৌলভীপাড়াস্থ বাসভবনে যান এবং সেখানে শোকসন্তপ্ত পরিবারবর্গকে সান্তনা দেন। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ঝিনাইদহে অসহায়, দুস্থ নারী, কিশোরী, প্রতিবন্ধীদের মাঝে পুষ্টিকর খাদ্য ও ঔষধ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে দুস্থ, অসহায়, বৃদ্ধ, গর্ভবতী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে পুষ্টিকর খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে।
রোববার সকালে ঝিনাইদহ শহরের চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুল প্রাঙ্গণে বৈশাখী যুব মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়।
সংস্থাটির সভানেত্রী মোছা: সায়েরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়ালিউর রহমান, চারুগৃহ স্কুলের পরিচালক আরেফিন অনু। এছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মী জেসমিন আরা, মিতিয়া পারভীনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৩০ জন অসহায়, দুস্থ নারী, কিশোরী, প্রতিবন্ধীদের মাঝে চাল, ডাল, আলু, সেমাই, চিনি, সাবান, মাস্ক ও ঔষধ বিতরণ করা হয়। করোনাকালে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সহায়ক উপকরণ পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন সুবিধাভোগিরা।
বাগেরহাটে এক্সিম ব্যাংকের উপ শাখার উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চুলকাঠি বাজারে এক্সপোর্ট ইমপোর্ট অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম) ব্যাংকের উপ শাখা চালু করা হয়েছে। রবিবার (১৩ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে আনুষ্ঠানিকভাবে এই উপশাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন। এসময়, সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান ফকির ফহম উদ্দিন, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামিম আসনু, এক্সিম ব্যাংক শিববাড়ি শাখার ম্যানেজার এভিপি মোঃ কামরুজ্জামান, মোংলারোড শাখার ম্যানেজার এফ এভিপি মো মঈনুল হোসেন, চুলকাঠি বাজারের ব্যবসায়ী শেখ সাইদুর রহমান, লিয়াকত আলী শেখ, আওমীলীগ নেতা আব্দুর সাওার শেখ, বাবু চিন্ময় দেবনাথ , রুম্মান মাহামুদ শৈশব, রেজোয়ান, জাকারিয়া শাওন, সহ চুলকাঠি বাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মোংলা রোড শাখার অধিনে চালু হওয়া এই উপ শাখায় এক্সিম ব্যাংকের বেশিরভাগ সেবা পাওয়া যাবে।
বাগেরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলার শরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৩ জুন) বেলা ১১টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা এই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে একই দাবিতে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য দেন, শরণখোলা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, শরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক আসাদুজ্জামান মিলন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষক নেতা মাস্টার জাকির হোসেন, টি এম মিজানুর রহমান, সুলতান আহম্মেদ গাজী, মাঃ নান্না মিয়া, ওবায়দুল হক, মাওলানা নুরুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম একজন সৎ চরিত্রবান ভাল মানুষ। তিনি ২২ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। একটি কুচক্রী মহল তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দিয়েছে। মামলার বাদী একজন মামলাবাজ প্রকৃতির লোক। শহিদুলকে হয়রানি করার জন্য তিনি এই মিথ্যা মামলা দিয়েছেন। আমরা অবিলম্বে শহিদুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি চাই।
এর আগে ৮জুন সকালে এক শিক্ষার্থীর বাবা তার মেয়েকে যৌন হয়রাণির অভিযোগ এনে শিক্ষক শহিদুল ইসলামের নামে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। ওইদিনই শরণখোলা থানা পুলিশ শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেফতার করেন।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৬
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৯৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল ও ২২ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর আটরা শেখপাড়ার নূর ইসলাম শেখের ছেলে মো. শাহা আলম শেখ (২৩), সোনাডাঙ্গা সোনালী নগর তোতা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মো. লতিফ শিকদারের ছেলে মো সাব্বির শিকদার (২৪), ৬৫ শেখপাড়া মেইন রোডের মো. শাহ মোস্তফার ছেলে মো. লালন (৩২), উত্তর কাশিপুর ট্যাংকলড়ী মোড়ের ওহাব মোড়লের ছেলে মো. রায়হান মোড়ল (৩৩), যশোর জেলার বেনাপোল পোর্ট থানার নারায়ন দলপতি ওরফে নারান এর ছেলে শ্রী মিন্টু দলপতি (২৮) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পাতড়াখোলা গ্রামের মৃত. মমিন শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৯৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল ও ২২ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে
ফুলতলায় জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ফুলতলা থানাধীন ডাকুরিয়া গ্রামস্থ বেজেরডাঙ্গা রেল স্টেশন বাজারে অভিযান চালিয়ে
৫২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১২জুন ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার ফুলতলা থানার উত্তর ডিহি গ্রামের মো. তাবুল মোল্যার ছেলে মো. মাহামুদুল মোল্যা (২৭)।
জেলা ডিবি জানায়, ১২জুন ভোর সাড়ে ৫টার দিকে খুলনা জেলার ফুলতলা থানাধীন ডাকুরিয়া গ্রামস্থ বেজেরডাঙ্গা রেল স্টেশন বাজারে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই সৌরভ কুমার দাস। এসময় বাজারের দ্বীপ স্টোরের সামনে থেকে ৫২ পিস ইয়াবাসহ মাহামুদুল মোল্যাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফুলতলা থানায় মামলা দায়ের হয়েছে যার নং- ৮।
যশোরে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন হৈবতপুর গ্রামের আউলিয়ার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলা সদরের ক্ষেত্রপালা এলাকার ইছাহাক বিশ্বাস এর ছেলে রাজ্জাক বিশ্বাস (৬০) ও মোবারক মৃধার ছেলে মো. সাব্বির মৃধা (২৬)।
র্যাব-৬ জানায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন হৈবতপুর গ্রামের আউলিয়ার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় আব্দুল লতিফ এর মুদি দোকানের সামনে থেকে ২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও নগদ ১৫০০ টাকাসহ রাজ্জাক বিশ্বাস ও সাব্বির মৃধাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন কামাল নগর গ্রামে অভিযান চালিয়ে ৩৭৮ পিস ইয়াবাসহ একমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মৌতলা গ্রামের মৃত. মশিউর রহমানের ছেলে মো. রাফেয়াত আলী রাফু (৪৭)।
র্যাব-৬ জানায়, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন কামাল নগর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় “সেলিম ইলেকট্রিক” দোকানের সামনে থেকে ৩৭৮ পিস ইয়াবাসহ রাফেয়াত আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।











































