গ্যালাকটিকোকে গোলবন্যায় ভাসালেন সাবিনা-মনিকারা
ক্রীড়া প্রতিবেদক
মেয়েদের ফুটবল লিগে ধারে-ভারে বসুন্ধরা কিংস অন্য দলগুলোর চেয়ে অনেক এগিয়ে। শুরুর ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং কাবকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাবিনা-কৃষ্ণারা। গতকাল রবিবার দ্বিতীয় ম্যাচে আগের গোলসংখ্যা ছাড়িয়ে গেল বসুন্ধরা। স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসির জালে দিলো ১৩ গোল! এই বড় জয়ে হ্যাটট্রিক করেছেন মিডফিল্ডার মনিকা চাকমা ও অধিনায়ক সাবিনা খাতুন।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরার সামনে পাত্তাই পায়নি সিলেটের দলটি। প্রতিপরে অর্ধেই খেলেছে বিজয়ীরা। প্রথমার্ধে সাবিনারা ৬-০ গোলে এগিয়ে যান। ৫, ৭, ১৯, ২৩, ৪৪ ও ৪৫ মিনিটে গোল হয়েছে। দ্বিতীয়ার্ধে আরও ৭ গোল। ৫৭, ৬৭, ৭৩, ৭৬, ৭৯, ৮৪ ও ৮৭ মিনিটে সাত গোল খেয়েছে সিলেটের দলটি। মনিকা ও সাবিনা ছাড়াও গোল উৎসবে যোগ দেন কৃষ্ণা, শিউলি, তহুরা, আঁখি ও মারিয়া। এরমধ্যে ডিফেন্ডার আঁখি ও স্ট্রাইকার তহুরার পা থেকে এসেছে দুটি করে গোল। টানা দ্বিতীয় জয়ে বসুন্ধরাই লিগে শীর্ষে। দলের কোচ মাহমুদা শরীফা বলেছেন, ‘আগের চেয়ে দল ভালো খেলেছে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলার সুযোগ আছে।’ টানা দ্বিতীয় হার দেখলো স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি। আগের ম্যাচে তারা ১২ গোলে হেরেছে নাসরিন স্পোর্টসের কাছে।
সিলেটের দলটির একটি বড় অংশ চা বাগানে কাজ করে। কাজের ফাঁকে ফুটবল খেলেন সেজুতি-নাদিয়ারা। বসুন্ধরার মতো প্রস্তুতিও তাদের নেই। দলের ডিফেন্ডার দীপা মুন্ডার অকপট স্বীকারোক্তি, ‘বসুন্ধরার মতো বড় দলের বিপে খেলতে পারছি এটাই আমাদের কাছে বড় বিষয়। তারা তো সবাই জাতীয় দলে খেলে। আর আমরা অনেকেই চা-বাগানে কাজ করি। প্রস্তুতি এক মাসের। তাই খেলতে পারাটাই আমাদের কাছে বড়।’ দুই ম্যাচে ২৫ গোল করে বসুন্ধরা কিংস নিজেদের শক্তির পরিচয় দিয়েছে। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে।
দুই উইকেটে মাশরাফির রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক
আট মাস পর মাঠে নেমে রেকর্ড গড়লেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির শর্ট বল পুল করতে চেয়েছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান মুতুমবোজি। টাইমিংয়ে গড়বড় করে ডানহাতি ব্যাটসম্যান ক্যাচ তোলেন শর্ট ফাইন লেগে। সাইফউদ্দিনের সহজ ক্যাচে মাশরাফির পকেটে আরেকটি উইকেট।
এর আগে মাশরাফি পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবার উইকেট। দুই উইকেটে মাশরাফি গড়েছেন ইতিহাস। রেকর্ড বইয়ে তুলেছেন নিজের নাম। ক্রিকেট বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে মাশরাফি এক’শ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন। এলিট এ কাবে এতোদিন ছিলেন ইমরান খান, ওয়াসিম আকরাম, শন পোলক ও জেসন হোল্ডার। পাশাপাশি তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৭০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের অধিনায়ক। প্রথম শ্রেণির ক্রিকেটে মাশরাফির উইকেট ১৩৫। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪১৯ এবং টি-টোয়েন্টিতে ১৪৬।
লিটনের দুর্দান্ত সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন কুমার দাস। গতকাল রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিমের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তিনি। একপাশে তামিম ধীরগতিতে রান তুললেও চোখ ধাঁধাঁনো সব শটস খেলে দলের রানের চাকা সচল রাখেন লিটন।
৪৫ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। ৬০ রানের ওপেনিং জুটি ভাঙার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে গড়েন ৮০ রানের অনবদ্য জুটি। ৯৫ বল খেলে ফেলার পর গ্যালারির দিকে যখন ব্যাট উঁচু করলেন, তখন তার নামের পাশে ঝকঝক করছে ক্যারিয়ারের দ্বিতীয় শতক। কিন্তু পায়ের পেশিতে টান লেগে একটা সময় মাঠ ছাড়তে হয় তাকে। ১৩ চার ও ২ ছক্কায় ১২৬ রান নিয়ে রিটায়ার্ড হার্ট হন। এরপর অবশ্য আর মাঠে ফেরেননি তিনি।
চার হাজারি কাবে মাহমুদউল্লাহ
ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপে মাঠে নামার আগে অনন্য একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডেতে ৪ হাজার রান স্পর্শ করতে দরকার ছিলো মাত্র ৬ রান। তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন রিয়াদ।
বাংলাদেশের ইনিংসের ৩৮তম ওভারের ১ম বলে চার মেরে মাহমুদউল্লাহ ওয়ানডে ক্যারিয়ারে পূর্ণ করেন ৪ হাজার রান। ১৮৬ ম্যাচে অভিজ্ঞ এ টাইগার অলরাউন্ডারের বর্তমান রান ৪০২৬। সিলেটে জিম্বাবুয়ের বিপে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩২ রান করে ক্রিস এমপোফুর বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে আউট হন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ২১টি অর্ধশতকের পাশাপাশি ৩টি শতকও রয়েছে মাহমুদউল্লাহর।
টাইগারদের নতুন ট্রেনার নিকোলাস ট্রেভর লি
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ট্রেনার হিসেবে নিয়োগ পেয়েছেন নিকোলাস ট্রেভর লি। গতকাল রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিকোলাস ট্রেভরের সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। ৩৭ বছর বয়সী এই ইংলিশ ফিজিও’র প্রায় এক দশক ট্রেনার হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। চলতি মাসেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে শেষ হবে চুক্তির মেয়াদ।
তামিমকে উত্যক্ত করায় যুবক আটক
ক্রীড়া প্রতিবেদক
তামিম ইকবালকে উত্যক্ত করায় এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম হামিদুর রহমান পল্টু (২৭)। তিনি সিলেটের বিয়ানীবাজারের ছোটদেশ গ্রামের এখলাছুর রহমানের ছেলে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইনিংসের মাঝামাঝি সময়ে ড্রেসিংরুমে ফেরার পথে তামিম ইকবালের সঙ্গে সেলফি উঠাতে চেষ্টা করে আটক যুবক। তাতে ব্যর্থ হয়ে সে তামিমকে উত্যক্ত করার পাশাপাশি গালিগালাজ করায় বিসিবি’র নিরাপত্তা টিম তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।’
খালিশপুর ফুটবল একাডেমির কমিটি গঠন
সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক কামাল
ক্রীড়া প্রতিবেদক
খালিশপুর ফুটবল একাডেমির সভাপতি নির্বাচিত করা হয়েছে কাজী নিয়ামুল হক মিঠুকে এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে খালিশপুর ফুটবল একাডেমি কার্যালয়ে একাডেমির আহ্বায়ক বাবুল হোসেন বাবলাসহ সকল সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে কমিটির নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ৯০দিনের মধ্যে ৩১সদস্য বিশিষ্ট পুণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।
গভায় উপস্থিত ছিলেন মো. বাবুল হোসেন ব্যাপারী, আব্দুর রাজ্জাক হোসেন, রফিকুজ্জামান রফিক, ডা. মো. সাইদুর রহমান, মো. আলম খাঁ, পলাশ কুমার দত্ত, মো. বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম স্বপন, মোক্তার হোসেন, মোমিনুর রহমান শেখ, মেহেদী হাসান রশিদ, রাসেল শিকদার, মো. সোহাগ, হাফেজ ক্বারী সাব্বির আহম্মাদসহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।
৩য় বিভাগ ক্রিকেট লীগ এর উদ্বোধন কাল
ক্রীড়া প্রতিবেদক
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ৩য় বিভাগ ক্রিকেট লীগ ২০১৯-২০২০ এর উদ্বোধন কাল মঙ্গলবার সকাল ৯টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি খুলনা জেলা ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, কিন্তু অনিবার্য কারণ বসত খেলার ভেন্যু পরিবর্তন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করবেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।
আগামী ৪মার্চ বুধবার খুলনা জেলা ষ্টেডিয়াম মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯-২০২০ (খুলনা) এর ফাইনাল খেলাও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণ বসত উক্ত খেলা স্থগিত করা হলো। এজন্য আন্তরিক ভাবে দুঃখিত। খেলার ভেন্যু ও তারিখ পরবর্তীতে জানানো হবে।
জেলা ক্রীড়া অফিসার আলিমুজ্জামান এর মায়ের ইন্তেকাল: জেলা ক্রীড়া সংস্থার শোক
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া অফিসার মোঃ আলিমুজ্জামান এর মাতা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না — রাজিউন)। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা হলেন সংস্থার সহ-সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, আলহাজ্ব এসএম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এসএম খালেদীন রশিদী সুকর্ন, মো. মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মো. সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মো. বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এসএম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।
লিড নিয়েও দিন শেষে বিপাকে ভারত
ক্রীড়া প্রতিবেদক
বোলারদের সাফল্যে নিউজিল্যান্ডের বিপে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড পায় ভারত। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিন শেষে বিপাকে ভারত। ওয়েলিংটনে নিষ্প্রভ ছিলেন জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামি। সে ম্যাচে ভারতের সবচেয়ে সফল বোলার ইশান্ত শর্মা নেই এ ম্যাচে। তবে শামি ও বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৭ রানের লিড নেয় ভারত। স্বাগতিক নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ২৩৫ রানে। ভারত নিজেদের প্রথম ইনিংসে করে ২৪২ রান।
৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। নিয়মিত উইকেট হারাতে থাকা ভারত দিন শেষে ৮৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৯০/৬। দলীয় লিড দাঁড়ালো ৯৭ রানে। মাঠে ৫ রান নিয়ে হনুমা বিহারি ও ১ রান নিয়ে আছেন রিষভ পান্ত। তারা শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে কত রানের টার্গেট দিতে পারেন সেটিই এখন দেখার। নিউজিল্যান্ডের পে বোল্ট ১২ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়াও ওয়াগনার, গ্র্যান্ডহোম ও সাউদি নিয়েছেন ১টি করে উইকেট।
টি-টোয়েন্টি সিরিজ হারের শোধ তুলছে প্রোটিয়ারা
ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার বিপে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ হারের তে কিছুটা প্রলেপ দিয়েছে দণি আফ্রিকা। প্রোটিয়াদের জয়ের নায়ক উইকেটরক হেনরিখ কাসেন ও বোলাররা। অভিজ্ঞ ব্যাটসম্যানদের অনুপস্থিতিতে ব্যাটিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কাসেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে প্রোটিয়াদের এনে দেন ২৯১ রানের লড়াকু সংগ্রহ। ল্য তাড়া করতে নেমে ২১৭ রানে গুটিয়ে যায় সফরকারি অস্ট্রেলিয়া।
২৯২ রানের ল্য তাড়া করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ১০ রান করে ফিরে যান। ইনিংস লম্বা করতে পারেননি আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারও। দলীয় ৪৯ রানে এনগিডির বলে ২৫ রান করে সাজঘরের পথ ধরেন ওয়ার্নার। তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়ে মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। ৪১ রান করে লাবুশেন ফিরলে ভাঙে জুটিটি।
এরপর একপ্রান্ত ধরে স্মিথ এগুলেও তাকে সঙ্গ দিতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। শেষ সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। মিচেল মার্শ ১৬ ও ডি আর্চি শট করেন ১৮ রান। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। স্মিথও ৭৬ রান করে রান বাড়ানোর তাড়ায় শট করতে গিয়ে আউট হয়ে ফেরেন। এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ১০ ওভারের মাঝে মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় প্রোটিয়ারা। তবে চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নেন কাসেন ও ভেরেইন। পঞ্চম উইকেটে মিলারকে নিয়ে ১৪৯ রানের বড় জুটি গড়ে দলকে ভালো স্কোর এনে দেন কাসেন। মিলার ৬৪ রান করে আউট হলেও অপরাজিত সেঞ্চুরি নিয়ে মাঠ ছাড়েন কাসেন। ১১৪ বলে ৭ চার ও ৩ ছয়ে করেন ১২৩ রান। আগামী বুধবার দ্বিতীয় ম্যাচে ব্লুমফন্টেইনে মুখোমুখি হবে দুই দল।
পিএসজির বড় জয়
ক্রীড়া প্রতিবেদক
ফরাসি লিগ ওয়ানের ম্যাচে শনিবার ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নেইমারের অনুপস্থিতিতে জোড়া গোল করে আক্রমণভাগে নেতৃত্ব দেন কিলিয়ান এমবাপে।
ঘরের মাঠে লাল কার্ডের ধাজ্ঞায় দিঁজোর বিপে দলে ছিলেন না পিএসজির সেরা তারকা নেইমার। তবে ম্যাচে তার কোনো প্রভাবই পড়েনি। ম্যাচ জুড়ে দিঁজোকে আক্রমণে ব্যাতিব্যস্ত টমাস টাসেলের দল। ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন পাবলো সারাবিয়া। প্রথমার্ধে আরো অনেক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় গোল আসে ৭৪ মিনিটে। জুলিয়ান ড্রাক্সলারের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। দুই মিনিট পর এমবাপে অ্যাসিস্ট করেন। তার পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন মাউরো ইকার্দি। যোগ করা সময়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। চলতি মৌসুমে লিগ ওয়ানে এটি তার ১৮তম গোল।
৪৪ ম্যাচ পর লিভারপুলের হার
ক্রীড়া প্রতিবেদক
সব কিছুরই যে শেষ আছে, এই কথাটা মানতে বাধ্য লিভারপুল। ৪৪ ম্যাচ ও ৪২২ দিন অপরাজিত থাকার পর ভুলতে বসা হারের তেতো স্বাদ পেয়েছে ইয়ুর্গেন কপের শিষ্যরা। প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের কাছে রেডরা হেরেছে ৩-০ গোলে। লিভারপুলের সর্বশেষ হারটি ছিল ২০১৯ সালের ৩ জানুয়ারি।
প্রথমার্ধে লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি। বিপরীতে বেশ কিছু সুযোগ পেয়েছিল ওয়াটফোর্ড। বিরতির আগে সুবর্ণ সুযোগটি ছিল ট্রয় ডিনির। সেটি রুখে দিয়েছেন আলিসন। গত সপ্তাহে এই লিভারপুল ওয়েস্ট হ্যামের বিপে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল। এবার তা হয়নি, উল্টো খেই হারিয়ে বসে দ্বিতীয়ার্ধে। ৫৪ ও ৬০ মিনিটে জোড়া গোল করে ওয়াটফোর্ডকে এগিয়ে নিয়েছেন সার। ৭২ মিনিটে তৃতীয় গোলটি করেন ডিনি। হারটা লিভারপুলের জন্য অপ্রত্যাশিত হলেও শিরোপা জেতার পথে বাধা হয়ে দাঁড়াবে না। ২৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই তারা। নিচের দিকের দল ওয়াটফোর্ডের ২৮ ম্যাচে সংগ্রহ ২৭ পয়েন্ট।










































