Home আঞ্চলিক খুলনায় “পুলিশ মেমোরিয়াল ডে-২০২০” উদযাপন

খুলনায় “পুলিশ মেমোরিয়াল ডে-২০২০” উদযাপন

7

খবর বিজ্ঞপ্তি

রোববার খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ  পুলিশের যৌথ উদ্যোগে নগরীর বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২০” উদযাপন করা হয়।“সকাল ১০টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের অভ্যন্তরে র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনাস্থ পুলিশের সকল ইউনিটের প্রধান/প্রতিনিধিবৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। র‌্যালিটি মেইনগেট থেকে শুরু হয়ে পুলিশ লাইনের অভ্যন্তরে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সভাকক্ষে কেএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ খুলনাঞ্চলের অতিরিক্ত ডিআইজি মাহবুব হাকিম, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার(এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম,  খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম, বিপিএম, পিটিসি, খুলনার অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান খান, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল রওশানুল ফিরোজ, খুলনা জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম, আরআরএফ খুলনার কমাড্যান্ট মোছাঃ তাসলিমা খাতুন, পিবিআই খুলনার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, শিল্প পুলিশ খুলনার পুলিশ সুপার মোহাম্মদ কাউসার শিকদার, এপিবিএন-০৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান রাসেল (পুলিশ সুপারপদে পদোন্নতিপ্রাপ্ত), সিআইডি খুলনার অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ এবং রেলওয়ে পুলিশের প্রতিনিধিবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন খুলনাস্থ সকল ইউনিটের বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ, খুলনা মহানগর  ইউনিট কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অধ্যাপক মোঃ আলমগীর কবির, খুলনা জেলা ইউনিট কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সরদার মাহাবুবার রহমান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ এ.কে.এম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়ত এবং পবিত্র গীতা পাঠ করা হয়। সভায় বক্তারা নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। আলোচনা সভা শেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।