০ মোংলা প্রতিনিধি
বিগত ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মোংলা উপজেলার চিলা ও সোনাইলতলা ইউনিয়নের ৫শ’ পরিবারের মাঝে নগদ টাকা ও কৃষি বীজ বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। শনিবার সকালে চিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের ১৯৭ জন ও দুপুরে সোনাইলতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের ৩০৩ জনের মাঝে নগদ টাকা ও উন্নতমানের কৃষি বীজ বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রত্যেককে নগদ ৪ হাজার ৫ শ টাকা ও এক প্যাকেট কৃষি বীজ তুলে দেন উপমন্ত্রী হাবিবুন নাহার।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হেসেন ও নারজিনা বেগম নারজিনাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা









































