Home আঞ্চলিক সওজ এর প্রধান প্রকৌশলির ভৈরব সেতু এলাকা পরিদর্শন

সওজ এর প্রধান প্রকৌশলির ভৈরব সেতু এলাকা পরিদর্শন

5

০ আসাদ, দিঘলিয়া

দিঘলিয়া উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ভৈরব সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করেন সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সবুর। তিনি শুক্রবার বিকালে সেতুর এলাকা পরিদর্শন শেষে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সাথে মতবিনিময় করেন। সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করতে সড়ক ও জনপদ বিভাগ, খুলনা ও ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন কে নির্দেশ দেন এবং স্হানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্হিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী (সওজ) মোঃ মনিরুজ্জামান, খুলনা সড়ক ও জনপদ বিভাগে (সওজ) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল্লা আল মামুন, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফেরি সার্কেল খুলনা মোঃ মনজুরুল হক, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাশন লিঃ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ মাবাবুবুর রহমান, ভৈরব সেতুর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী অসীত বরণ অধিকারী, অতিঃ প্রধান প্রকৌশলী গোলাম মোস্তাফা, শেখ শাহানেওয়াজ, কিউ এস সামিউল ইসলাম, জিএম ম্যানেজমেন্ট (অবঃ) মেজর আসাদুর রহমান, এলাকার সুধীবৃন্দের মধ্যে প্রাক্তন সাংসদ শেখ সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, এম এ রিয়াজ কচি, বিএনপির উপজেলা আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু, আঃলীগ নেতা শেখ আনছার আলী, মাওঃ মুজিবুর রহমান সহ প্রমূখ।