Home আঞ্চলিক ভারত থেকে ট্রাক ভর্তি প্রতিমা আনা হলো মোংলায়, করোনা ঝুঁকির কি হবে?

ভারত থেকে ট্রাক ভর্তি প্রতিমা আনা হলো মোংলায়, করোনা ঝুঁকির কি হবে?

8

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

করোনার কঠোর বিধি নিষেধের মধ্যেও ভারত থেকে মোংলায় ট্রাক ভর্তি পাথরের প্রতিমা আনার ঘটনায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বুড়িডাঙ্গা সার্বজনীন কালি মন্দিরে এই প্রতিমা আনা হয়। এ সময় বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র তার অনুসারীদের নিয়ে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে নেচে গেয়ে প্রতিমাটি বরণ করেন। তবে ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র দাবী করে বলেন, স্বাস্থ্য বিধি মেনেই পাথরের প্রতিমাটি বরণ করা হয়েছে। আর এটি এখনই স্থাপন করা হচ্ছেনা বলেও জানান তিনি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক মানবাধিকার কর্মী বলেন, চলমান করোনা মহামারীর মধ্যে ভারত থেকে কিভাবে ট্রাকে করে এই প্রতিমা আসলো এবং এতে কি করোনার ঝুঁকি থাকেনা?

এ বিষয়ে জানতে চাইলে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কমলেশ মজুমদার বলেন, বিষয়টি আমিও জেনেছি। তবে এনিয়ে বেশি কিছু একটা (জমায়েত ও উৎসব) না করতে সংশ্লিষ্টদেরকে বলাও হয়েছে। আর করোনা ঝুঁকির বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট বর্ডার প্রশাসন কি করলো?