Home আঞ্চলিক খুলনা ক্লবে সৌম্যের বিয়েতে মোবাইল চুরির মামলায় গ্রেফতার দু’আসামি জেলহাজতে : রিমান্ড...

খুলনা ক্লবে সৌম্যের বিয়েতে মোবাইল চুরির মামলায় গ্রেফতার দু’আসামি জেলহাজতে : রিমান্ড শুনানি রবিবার

9

স্টাফ রিপোর্টার

জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠান গত বুধবার দিবাগত রাতে খুলনা কাবে জমকালো অনুষ্ঠানের সময় বর যাত্রীদের সাতটি মোবাইল সেট চুরির মামলায়  গ্রেফতার দু’আসামিকে জেলহাজতে পাঠানোর অদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ আদেশ প্রদান করেছেন।

দু’আসামি হলেন ঢাকার শ্যামপুরের সিরাজুল ইসলামের ছেলে রাসেল (২৭) ও ভাষানটেকের আব্দুল মান্নানের ছেলে সেলিম (৩০)। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই টিপু সুলতান আসামিদের আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করেন। আদালত রিমা- শুনানির দিন আগামী রবিবার ধার্য করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২৬ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে প্রায় পাঁচ’শ বরযাত্রী নিয়ে সৌম্য সরকার খুলনা কাবে প্রবেশ করেন। এসময় তিনটি মোবাইল ফোন চুরি হয়। রাত ১০ টার দিকে মালা বদলের আগে আরও চারটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। সৌম্যর বাবা ও বন্ধু অলীসহ বর যাত্রীদের সাতটি মোবাইল সেট চুরি হওয়ার ঘটনায় হট্টগোল শুরু হলে মালাবদল বন্ধ হয়ে যায়। পরে দুই চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এঘটনায় সৌম্য পরিবারের সদস্য সুখময় সরকার বাদী হয়ে ওই দু’জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেন। 

এসআই টিপু সুলতান জানান, সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন চুরির  মামলায় গ্রেফতার দু’আসামিকে গতকাল আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করা হয়েছে। আদালত রিমা- শুনানির দিন আগামী রবিবার ধার্য করেছেন। রাসেলের নামে শ্যামপুর থানায় একাধিক মামলা রয়েছে। দু’জনেই চিহ্নিত চোর চক্রের সদস্য। সৌম্যর