সাতক্ষীরা আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি এড. শাহ্ আলমের নিঃশর্ত মুক্তির দাবী ওয়ার্কার্স পার্টির
0 খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা গণতান্ত্রিক আইনজীবী সমিতি’র অন্যতম সংগঠক এবং সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি’র বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এ্যাডভোকেট শাহ্ আলমকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এড. শাহ্ আলমকে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন। বিবৃতি প্রদান করেছেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।
করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনা বৈদ্যনাথ শিব ও প্রজাপতি ব্রহ্মদেব পূজা পালিত
০ খবর বিজ্ঞপ্তি
বৈদ্যনাথ শিব ও প্রজাপতি ব্রহ্মদেব পূজা পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় খুলনা বাজার পুরাতন কালি মন্দিরে এর আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুশান্ত ব্যানার্জী ও উজ্জল ব্যানার্জী। পুরোহিত ছিলেন শেখর চক্রবর্তী ও আকাশ ব্যানার্জী।
উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সুব্রত হালদার তপা, প্রশান্ত ব্যানার্জী, তোতন হালদার, শ্যামল সরকার, দিলীপ সাহা, স্বপন সাহা, বাবলু বিশ^াস, রাজু শীল, অনিক ব্যানার্জী, মনি সাহনী, মুক্তি রানী ব্যানার্জী, শিউলী রানী ব্যানার্জী, শংকর ঘোষ, মনোজ রায়, বিশ^রুপ সরকার, ভবেশ সাহা, বিধান রায়, সনৎ বকসী, চৈতন্য চক্রবর্তীসহ ভক্তবৃন্দ। এ সময় করোনা মহামারী থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করা হয়।
তেরখাদার রামমাঝি গ্রামে মাহেন্দ্রর সিলিন্ডার বিস্ফোরণে আগুনে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
০ তেরখাদা প্রতিনিধি
গতকাল তেরখাদার রামমাঝি গ্রামে সকাল ৬.৫০ মিনিটে ফুলমিয়া শেখ এর বাড়িতে মাহেন্দ্র গাড়ীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।
ফুলমিয়া শেখের ছেলে মাহেদ্র গাড়ির চালক এরশাদ শেখের গাড়িটি সকালে প্রতিদিনের ন্যায় তার বসত ঘরের পাশে রাখা ছিল। গতকাল সোমবার সকাল ৬.৫০ মিনিটের সময় এরশাদ মাহেন্দ্র গাড়ির গ্যাস সিলিন্ডার লিক হয়ে আস্তে আস্তে গ্যাস বের হচ্ছে বুঝতে পেরে দ্রুত সবাইকে সেখান থেকে সরে যেতে বলে। তার অল্প কিছুক্ষণের মধ্যেই উক্ত গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে পাশের বসত ঘর ও রান্না ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় ফুলমিয়া শেখের স্ত্রী লাইলী বেগম (৬০)কিছুটা অগ্নীদগ্ধ হয়ে আহত হন। সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী আতংকিত হয় এবং অগ্নীশিখা দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এই অগ্নীকান্ডের ঘটনায় উক্ত মাহেন্দ্র গাড়িটি ও ঘরে থাকা একটি ফ্রিজ, নগদ ১লক্ষ ৩৫ হাজার টাকাসহ ঘরের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা বলে
এদিকে এই অগ্নিকান্ডের খবর পেয়ে তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবী, গ্যাসচালিত এই মাহেন্দ্র গাড়ীগুলো খুবই বিপদজনক। গাড়ির গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে যে কোন সময় এই জাতীয় দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।তাই গ্যাস চালিত এই গাড়িটির নিরাপত্তার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের ভাবা উচিত।
বাগেরহাটে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা,ভাংচুর মামলা দিয়ে হয়রানি
০ বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটোর মোড়েলগঞ্জ উপজেলার ১৪নং বারুইপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওযাত হোসেন (৭২) ও তার পরিবারের উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হামলার শিকার পরিবারের দাবি, প্রতিপক্ষরা হামলা, ভাংচুর করেও প্রতিপক্ষের দেওয়া মিথ্যা মামলায় চরম হয়রানির শিকার হচ্ছে মুক্তিযোদ্ধা পরিবারটি। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওযাত হোসেনের মেয়ে শারমিন আক্তার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানান, নিজস্ব মালিকানা বেড়িঁবাধে চলাচল নিয়ে পাশ^বর্তী মোঃ জালাল হাওলাদারের সাথে বিরোধ চলে আসছিল। পূর্ব পরিকল্পনা মোতাবেক গত ০৮ মে দুপুর দেড়টার দিকে মোঃ জালাল হাওলাদার নেতৃত্বে চানমিয়া হালদার,ইউনুস হাওলাদার,রেজাউল হাওলাদার,রুবেল আকন,জুলহাস ,রাজিব,সুলতানসহ মোট ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ির গেট ভেঙ্গে বেআইনি ভাবে আমাদের বাড়িতে প্রবেশ করে ও আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে । আমরা ঘর থেকে বের হলে হামলা কারিরা আমার বৃদ্ধ মুক্তিযোদ্ধা পিতা মোঃ সাখাওযাত হোসেন (৭২),মাতা মোসাঃ মর্জিনা বেগম (৪৫), বোন খুশি আক্তার (১৯) ও আমার উপর হামলা করে ও ঘরের মালামাল ভাংচুর করে। আমাদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে হামলা কারিরা প্রান নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে মোড়েলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আমরা হাসপাতালে ভর্তি থাকার এই সুযোগকে কাজে লাগিয়ে হামলাকারিরা আমাদের নামে মোড়েরগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। ঐ দিনেই পুলিশ আমার পিতা, মাতা ও আমাকে গ্রেফতার করে। গ্রেফতারের একদিন পর আমি জামিনে মুক্তি পেয়ে আমাদের উপর হামলার ঘটনায় থানায় মামলা করতে গেলে মোড়েলগঞ্জ থানা পুলিশ আমাদের মামলা নিতে অস্বীকৃতি জানান। তিনি ঘটনা সঠিক তদন্ত করে সঠিক আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ফুলতলায় ফের ট্রাক ও থ্রি-হুইলার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৮
০ ফুলতলা প্রতিনিধি
সোমবার সকাল ৯টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার নতুনহাট মন্দির এলাকায় ট্রাক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে থ্রি-হুইলার যাত্রী রিন্টু (৪০) নিহত ও অপর ৮ ব্যক্তি আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোরমুখী দ্রুতগামী ট্রাকের (খুলনা-মেট্রো-ট –১১-০৮২১) সাথে খুলনাগামী রেজিষ্ট্রেশনবিহীন থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় থ্রি-হুইলার অপর একটি মটরসাইকেল (খুলনা-ল-১১-০৩৮৮) কে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলার দুমড়ে মুচড়ে যায়। এতে থ্রি-হুইলার চালক দৌলতপুরের সেনহাটি গ্রামের আঃ জব্বারের পুত্র তোতন (৩৫), যাত্রী যশোর সদরের শেখহাটি গ্রামের মতিয়ার রহমানের পুত্র রিন্টু (৩৬), ফুলতলার হাফরাস্তার এহের মোল্যার পুত্র আঃ রহমান (৩০), খুলনার তেরখাদার আঃ রাজ্জাক এর পুত্র জামাল (৩৫), তার পুত্র তাসনিম (৭), যশোর চৌগাছার রবিউল ইসলামের পুত্র ফয়সাল (৩০), অভয়নগরের সিদ্দিপাশার গ্রামের ইছাক হাওলাদারের পুত্র মামুনুল হক (৩০), মটরসাইকেল চালক ধূলগ্রামের রাজীব দত্ত (৩৫) আহত হলে তাদেরকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় পরে মটর সাইকেল চালক বাদে বাকি সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে রি›্টু মারা যান। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনাকবলিত ট্রাক, থ্রি-হুইলার ও মটরসাইকেল জব্দ এবং লাশ মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে হাইওয়ে থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানিয়েছেন। প্রসঙ্গতঃ গত রোববার বেলা ১১টায় ফুলতলায় অনুরুপ প্রাইভেট কার ও ইজিবাইকের এক সড়ক দূর্ঘটনায় ১ ব্যক্তি নিহত ও ৬ ব্যক্তি আহত হন।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় তিন জনকে আটক করেছে বিজিবি
শামীম খান (জনী)মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তিন বাংলাদেশী নাগরিক ও বাংলাদশে থেকে ভারতে যাওয়ার সময় পুরুষ, নারী ও শিশুসহ ৫জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৭ মে) সকাল ১০ টার দিকে ৫৮বিজিরি এক প্রেসে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটক কৃতদের বাড়ি ঢাকা, খুলনা, গোপালগঞ্জ, বান্দরবান এবং ঝিনাইদহ জেলার।
মহেশপুর ৫৮বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, সোমবার ভোরে পৃথক তিনটি অভিযানে তাদেরকে আটক করা হয়। এরমধ্যে বাঘাডাংগা ও লড়াইঘাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তিন বাংলাদেশী নাগরিক কে আটক করে বিজিবি। তারা ঢাকা, খুলনা ও গোপালগঞ্জ জেলার। এছাড়া সীমান্তের খোশালপুর গ্রামের মাঠ থেকে বাংলাদশে থেকে ভারতে যাওয়ার সময় ৫জনকে আটক করেছে বিজিবি। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক মোঃ শফিকুল মন্ডল (৩৭) কে আটক করা হয়। আটককৃত দের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে চলতি মাসের ১০ তারিখে অবৈধপথে ভারত থেকে আসার সময় বিজিবির হাতে আটক ২৮ জনকে শহরের আজাদ রেস্ট হাউজে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়া ল্যাব থেকে ৩ জনের দেহে করোনা সনাক্ত হলেও পরবর্তিতে নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়। সেখান থেকে ফলাফল নেগেটিভ আসায় এটি ভারতীয় ধরন ছিল কি না তা জানা সম্ভব হয়নি।
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনুষ্ঠিত
০ পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মর্র্কতা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রা সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, থানার অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিষ চন্দ্র মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ। বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরুল কায়েস, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, সমবায় কর্মকর্তা শওকত হোসেন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন।
পাইকগাছায় পুলিশের সহায়তায় বিকাশের ভুল নাম্বারে পাঠানো টাকা ফেরত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বিকাশের ভুল নাম্বারে পাঠানো টাকা পুলিশের সহায়তায় ফিরে পেলেন যুবক। সে উপজেলার উত্তর সলুয়া গ্রামের জামাত সরদারের ছেলে।
থানার জিডি সুত্রে জানা যায়, সিঙ্গাপুর থাকা মাহফুজুর রহমান ৬৫ হাজার টাকা শ্যালক বিল্লালের ০১৭১৪-৬৯৬৩৬৪ নাম্বার বিকাশে পাঠাতে ভুলবশত ০১৭১৪-৬৯৬৩৬৮ নাম্বারে পাঠায়। ভুলবশত চলে যাওয়া টাকা ফেরত চাইলে সে দিতে অস্বীকার করে। পরবর্তীতে বিল্লাল উক্ত নাম্বার উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ৩৫৯ তাং- ১৩ /৫/ ২১। বিষয়টি নিয়ে থানা পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে কঠোর পদক্ষেপ গ্রহন করে। সর্বশেষ থানা পুলিশ উল্লেখিত টাকা উদ্ধার করে মালিক বিল্লালের নিকট সোমবার সাড়ে ১১ টায় বুঝিয়ে দেন। অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান, জিডি’র প্রেক্ষিতে আমরা ঘটনার বিষয় তদন্ত করে প্রমান পাওয়ার পর উক্ত টাকা উদ্ধার করে মালিকের কাছে বুঝে দিয়েছি।
পাইকগাছায় ঈদ পরবর্তী এমপির বস্ত্র বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ঈদ পরবর্তী পাইকগাছা ও কয়রার ১৭টি ইউনিয়নে ২ হাজার ৫শ লোকের মাঝে বস্ত্র বিতরণ করেছেন। সোমবার সকালে শিববাটীস্থ নিজস্ব বাসভবনে দলীয় নেতাকর্মী, কলেজ ও মাদরাসার অধ্যক্ষ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি-সম্পাদকদের ও দুস্থদের মাঝে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী ও ফতুয়া প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, যুবনেতা এম.এম. আজিজুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীম হোসেন বাচ্চু, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শুক্রবার খুলনায় ইসলামী আন্দোলনের মিছিল
০ খবর বিজ্ঞপ্তি
ফিলিস্তিনে ইসরাইল কতৃর্ক বর্বর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্দোগে আগামী ২১ মে শুক্রবার বিকাল ৪ টায় নগরীর নিউমার্কেট বায়তুননুর মসজিদ কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
মিছিল সফল করার লক্ষ্যে গতকাল সোমবার বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির ভার্চুয়াল মিটিং নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, ডাঃ কেএম আল আমিন এহসান, মুফতী আমিরুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ ২১মে শুক্রবারের মিছিল সফলে সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং খুলনাবাসীসহ তৌহিদী জনতাকে আহবান জানান।
বিএনপি নেতা জাফরি নেওয়াজ চন্দনের শ্বাশুড়ীর ইন্তেকাল : নেতৃবৃন্দের শোক
০খবর বিজ্ঞপ্তি
দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুল রহমান মিন্টুর আম্মা আজ সোমবার (১৭ মে) সকাল সোয়া ৬টার দিকে কিডনিজনিত সমস্যায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না-লিল¬াহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ জোহরবাদ দিঘলিয়া আয়তুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, কেসিসি’র সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মনিরুজ্জামান মন্টু, মোল¬া খায়রুল ইসলাম, শেখ আঃ রশিদ, শেখ আবু হোসেন বাবু, এ্যাড. একেএম শহিদুল আলম, আব্দুর রকিব মলি¬ক, ওয়াহিদুজ্জামান রানা, নাজমুর সাকির পিন্টু, জাফরি নেওয়াজ চন্দন, শেখ হেমায়েত হোসেন, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু ও তানভীরুল আজম রুম্মানসহ স্থানীয় রাজনীতিক, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সমাজসেবক ও ধর্মপ্রাণ মুসল¬ীবৃন্দ।
এদিকে, বিএনপি নেতা সাইফুর রহমান মিন্টুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ গাজী আব্দুল হক, গাজী তাফছির আহমেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল¬া খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মোল্যা মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজ্জামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. একেএম শহিদুল আলম, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, শেখ শামছুল আলম পিন্টু, অহিদুজ্জামান রানা, মুর্শিদুর রহমান লিটন, মশিউর রহমান যাদু, শামছুল বারিক পান্না, তানভিরুল আজম রুম্মান প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।#
আমীর এজাজ খানের মায়ের রোগমুক্তি কামনা জেলা বিএনপি’র
০ খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আমীর এজাজ খানের আম্মা ফাতেমা খাতুন (৭৬) গত ১০ মে করোনা পজিটিভ হোম আইসোলেশনে রয়েছেন। সোমবার (১৭ মে) তার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সিনিয়র সহ-সভাপতি ডাঃ গাজী আব্দুল হক, গাজী তাফছির আহমেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল¬া খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মোল্যা মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজ্জামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. একেএম শহিদুল আলম, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, শেখ শামছুল আলম পিন্টু, অহিদুজ্জামান রানা, মুর্শিদুর রহমান লিটন, মশিউর রহমান যাদু, শামছুল বারিক পান্না, তানভিরুল আজম রুম্মান প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মহান আল¬াহ্’র রহমতে আমীর এজাজ খানের আম্মার পূর্ণ সুস্থ্যতা প্রার্থনা করেছেন।
আজিজুল বারী হেলালের শোক
০খবর বিজ্ঞপ্তি
দিঘলিয়া থানা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টুর মাতা রহিমা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান এবং খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল।
এক বিবৃতিতে তিনি বলেন, মরহুমা রহিমা বেগম ছিলেন একজন ধার্মিক, পরোপকারী এবং জনহিতৈষী নারী। তিনি একজন রতœগর্ভা মা ছিলেন, যার সন্তানেরা সমাজে স্ব স্ব ক্ষেত্রে সুনামের সাথে প্রতিষ্ঠিত। তার মৃত্যুতে পরিবার এবং এলাকায় যে শোকের ছায়া নেমে এসেছে, সেই শোককে কাটিয়ে ওঠার শক্তি যেন মহান রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। মরহুমার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তার সকল নেক আমল ও পূণ্যের বদৌলতে আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। #
প্যালেস্টাইনে হামলায় সিপিবি খুলনা জেলা ও মহানগরের প্রতিবাদ সমাবেশ
০খবর বিজ্ঞপ্তি
ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনে অতর্কিত হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ স্বাস্থ্যবিধি মেনে সোমবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেনÑসিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকম-লীর সদস্য
বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, রুস্তম আলী হাওলাদার, সুজিত সাহা প্রমুখ। বক্তারা বলেন, মার্কিন সা¤্রাজ্যবাদের দোসর ইসরাইল এবং সহযোগী সন্ত্রাস ও মৌলবাদ নির্ভর বাহিনী দ্বারা প্যালেস্টাইনের নিরাপরাধ-নিরস্ত্র নাগরিকদের উপর অতর্কিত ও মুহুর্মুহু হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এ ব্যাপারে বিশ্বের শক্তিধর অনেক রাষ্ট্রের নিরবতা মানবতাকে আরও বেশী শংকার মধ্যে ফেলেছে। বক্তারা এ ব্যাপারে বাংলাদেশকে প্যালেস্টাইনের পক্ষে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
কয়রায় পৈত্রিক সম্পত্তিতে জবর দখল করে চলার পথ বন্ধ করায় সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার বামিয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি একভাই সরকারি চাকুরির ক্ষমতার দম্ভে অন্যান্য ভাইদের চলার পথ বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেনাবাহিনী (অবঃ) সার্জেন শফিকুল ইসলাাম। তিনি বুধবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে তার বড় ভাই এবং তার পুত্র নৌবাহিনীর লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংবাদে সম্মেলন করে এ ধরনের অভিযোগ আনেন। তিনি বলেন, আমরা ৯ ভাই ও এক বোন এবং আমার পিতা ৫০ শতক মূল্যবান জমি কয়রা খুলনা প্রধান সড়কের পাশে। কিন্তু আমার বড় ভাই মোশাররফ ও তার পুত্র নৌবাহিনীতে চাকরিরত মামুন প্রশাসনকে ভয় দেখিয়ে উক্ত ৫০ শতক জমি সম্পূর্ণ দখল করে আমাদের অন্য ৮ ভাইয়ের যাতায়াতের পথ বন্ধ করেছে। অথচ আমার বড় ভাই উক্ত মূল্যবান জমির সম্পত্তির মধ্যে মাত্র ৬ শতক জমি পৈত্রিক হিসাবে পাইবে। তিনি বলেন আমি একজন (অবঃ) সৈনিক। কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোথাও সঠিক বিচার না পেয়ে গণমাধ্যমের কাছে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। তিনি বলেন, মাননীয় সংসদ সদস্য বিষয়টি সরেজমিনে দেখে সুরাহা করার আশ^াস দিলেও আমার ভাইপো ক্ষমতার দম্ভে সংসদ সদস্যের কথা না মেনে আমাদের চলার পথে দখল নিতে বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীদের এনে গত ৫ মে শুক্রবার ঘর তৈরি করেছেন ফলে আমার ভাই বোন সহ পাড়ার প্রায় ৪০ টি পরিবারের চলার পথ বন্ধ হয়ে গেছে। এবং আমরা অন্য লোকের বাড়ীর উপর দিয়ে চলাচল করছি। এ বিষয়ে আমরা ভাইবোন কয়রা থানা অফিসার ইনচার্জের কাছে একাধিকবার অভিযোগ করলে অফিসার ইনচার্জ জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বারবার ফোন আসে তাই আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা দেখভাল করি। সংবাদ সম্মেলনে শফিকুল আরও জানায় আমার ভাইপো মামুনের চাকুরির ক্ষমতার কাছে পুলিশ সহ সকল প্রশাসন ভয় পাওয়ায় আমরা পৈত্রিক সম্পত্তিতে বসবাস হারাচ্ছি। এছাড়া ক্ষমতার দম্ভে ভাইপো মামুন একাই সব সম্পত্তি দখল করে আমাদের ৮ ভাইয়ের ঘর থেকে রাস্তায় যাওয়ার পথ বন্ধ করেছে। তাই আমি ও আমার অন্যান্য ভাইদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের উপর মহল সহ আবারও মাননীয় সংসদ সদস্যের নিকট বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।
ডুমুরিয়া উপজেলা প্রাক্তন মাধ্যমিক শিক্ষক সংঘের শোক
০খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া উপজেলা প্রাক্তন মাধ্যমিক শিক্ষক সংঘের সদস্য, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, মোঃ এলাহী বক্স মোড়ল (৮০), ইপিসিএস, বিগত ১১ মে বুধবার খুলনা সাতক্ষীরা মহাসড়কে নিজ বাড়ীর সামনে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ ঘটিকায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহে……….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, তিন পুত্রসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। ছাত্র জীবনে তিনি অত্যন্ত মেধাবী এবং ১৯৭০ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত সর্বশেষ ইপিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধের কারণে সরকারী চাকুরীতে যোগদান করতে পারে নাই। তিনি মানুষ গড়ার কারিগর মহান শিক্ষকতা পেশা গ্রহণ করেছিলেন। তিনি ডুমুরিয়া উপজেলা প্রাক্তন মাধ্যমিক শিক্ষক সংঘের মুখোপাত্র ও বার্ষিকী পত্রিকার “যোগাযোগ” নামকরণ করেন। যাহা যন্ত্রাস্থ। তার আকষ্মিক মৃত্যুতে গভীর শোখ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা প্রাক্তন মাধ্যমিক শিক্ষক সংঘের আহবায়ক গাজী মোঃ রফি, সদস্য সচিব এড. এফ এম আক্তারুজ্জামান, সরদার আরজান আলী, সুহাসিনী চক্রবর্তী, হামিদা বেগম, তরুন কুমার বৈরাগী, অনন্ত কুমার কুন্ডু, শেখ শফিকুল ইসলাম, নাসরিন সুলতানা, নুরুন্নাহার খাতুন, তাপস কুমার হালদার, দিনেশ চন্দ্র মন্ডল, কিরণ চন্দ্র বৈরাগী, মোঃ আবু তালেব, আব্দুস সাত্তার বিশ্বাস, মোঃ আবু তালেব শেখ, এস এম মাহমুদুল ইসলাম, আব্দুস সাত্তার খান, তারক চন্দ্র মন্ডল, বিধান চন্দ্র রায়, অনন্ত কুমার কুন্ডু, রুহিদাস মন্ডল, জিএম বাহারুল ইসলাম, এ এফ এম আজাহারুল ইসলাম, কমল কান্তি রায়, কুমার নাথ চট্টোপাধ্যায়, নির্মল কুমার দেবনাথ, মিনাল কান্তি ফৌজদার, আশুতোষ নন্দী, বিলাশ কুমার মুখার্জী, বনোমালী মল্লিক ও পঞ্চানন সরকার প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন, দিপ্ত দেড়–লী সংগঠনের পক্ষ থেকে আহবায়ক এফ এম আফসার উদ্দিন, গাজী আবু বাক্কার, মোঃ এলাহী শেখ, প্রাক্তন সংসদ সদস্য ও বিএমএ সাবেক মহাসচিব ডাঃ গাজী আব্দুল হক, এ এম কামরুল ইসলাম বিপিএম, ডঃ এস কে বাকার কলেজের পরিচালনা পষিদের সভাপতি মোঃ আবু তালেব মোল্লা প্রমুখ।
শিরোমনিতে ৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের ঈদ উপহার সামগ্রী বিতরন
ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি
খানজাহান আলী থানার ৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের উদ্যোগে ১৩ মে বৃহস্পতিবার বিকাল ৫ টায় সংগঠনের শিরোমনিস্থ নিজস্ব কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য শেখ হাবিবুর রহমান , ৩৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ সাহেব আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ( সুরুজ) সিনিয়র সহ সভাপতি আলী আকবার, মোঃ মাহাবুর রহমান , মোঃ জাহাঙ্গির হোসেন, রুবী বেগম, নাছিমা বেগম, কামাল, শাহিদুল, রুবেল, আনোয়ার , হাছান, মালেক, মহিউদ্দিন, প্রমুখ ।
শিরোমণিতে ওবাট থিংক ট্যাংক এর উদ্যোগে মাস্ক ও সেনিটাইজার বিতরণ
ফুলবাড়ীগেট,( খুলনা ) প্রতিনিধি
গিলাতলা ওবাট থিংক ট্যাংক এর সৌজন্যে শিরোমনি বাজারে মাস্ক ও সেনিটাইজার সামগ্রী বিতরণ করা হয় ।সোমবার সকাল ১০ টায় চলমান করোনা ভাইরাস মহামারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা ওবাট থিংক ট্যাংক এর সৌজন্যে শিরোমনি বাজারের দোকানদার, ক্রেতা ,পথচারী, যানবাহন চালক ও যাত্রীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও সেনিটাইজার বিতরণ করা হয়। ওবাট থিংক ট্যাংক এর প্রজেক্ট অফিসার হুমায়ুন কবিরের নির্দেশনায় গিলাতলা ওবাট থিংক ট্যাংক এর সভাপতি মো: শান্ত ইসলামের পরিচালনায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ রানা হোসেন, রাজু আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক সামির আহমেদ ,আকবর আলী ,রাসেল আহমেদ ,লাভলী আক্তার, রাজিয়া সুলতানা ,হোসেন আলী ,আব্দুর রহমান, ইকবাল হোসেন, রোশনি খাতুন ,রিয়া খাতুন , বিন্দিয়া খাতুন প্রমুখ। এছাড়াও ঈদুল ফিতরের সময়ে সংগঠনের মাধ্যমে ঈদ উপহার সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।গিলাতলা ওবাট থিংক ট্যাংক এর সভাপতি মোঃ শান্ত হোসেন বলেন ,করণা কালীন সময়ে আমরা অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা করে আসছি ভবিষ্যতে আমাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে।










































