Home আঞ্চলিক খুলনার বটিয়াঘাটায় যুবদল নেতা নজরুল হত্যা মামলায় রোমেল ও সিবা রিমান্ডে

খুলনার বটিয়াঘাটায় যুবদল নেতা নজরুল হত্যা মামলায় রোমেল ও সিবা রিমান্ডে

15

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের কোড়িয়া গ্রামের আতালের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপরে গুলিতে নিহত আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪৩) হত্যা মামলার দু’আসামির প্রত্যেকের একদিনের রিমা- মুর করেছে আদালত। আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস রিমা-ের আদেশ প্রদান করেছেন। নিহত নজরুল ইসলাম কোড়িয়া গ্রামের আয়েন উদ্দীন শেখের ছেলে।

রিমা-কৃত দু’আসামি হলেন নগরীর ১৯৭/ক খালাসী মাদ্রাসা ৯নং রোডের বাসিন্দা মোহাম্মদ আলি শেখের ছেলে নুর আলি ওরফে রোমেল শেখ (৩২) ও  ৪৫, জাহিদুর রহমান সড়কের মৃত. আলমগীর হোসেনের ছেলে সালমান আলম ওরফে সিবা (২৬)। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক শেখ শাহাজাহান আসামিদের আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেছিলেন। ২৩ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে লবণচরা থানার সামনে থেকে সালমান আলম ওরফে সিবাকে এবং ২৫ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে নুর আলি ওরফে রোমেল শেখকে গ্রেফতার করা হয়। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের  ৫ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৬টার দিকে              খুলনা মহানগর থেকে ২০-২২টি মোটরসাইকেলে ছাত্রলীগ নেতা-কর্মীরা বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের কোড়িয়া গ্রামের আতালের চরে মোয়াজ্জেম রশিদী দোজার মাছের ঘের দখল করতে যায়। এ সময় গ্রামবাসী তাদের বাধা দিলে দুইপরে মধ্যে সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও কোড়িয়া গ্রামের নজরুল ইসলাম (৪৩), একই গ্রামের নিজাম উদ্দিন (৪২) গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত. ঘোষণা করেন। এঘটনায় বটিয়াঘাটা থানায় কয়েকজনের নাম উল্লেখ ও অপ্সাত ২৫/৩০জনের বিরুদ্ধে মামলা হয় যার নং-৫, তাং-৭/২/১৭।