Home আঞ্চলিক খুলনায় কোয়ারেন্টাইনে গৃহবধূকে ধর্ষণ মামলায় এএসআই মোকলেছকে জেলহাজতে প্রেরণ

খুলনায় কোয়ারেন্টাইনে গৃহবধূকে ধর্ষণ মামলায় এএসআই মোকলেছকে জেলহাজতে প্রেরণ

8

০ স্টাফ রিপোর্টার

নগরীর খুলনা থানাধীন পিটিআই মোড়স্থ প্রাইমারি ট্রেনিং ইনষ্টিটিউট (পিটিআই) এর মহিলা হোস্টেলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত দু’সন্তানে জননী  (২২) নামের এক গৃহবধূকে ধর্ষণের মামলায় পুলিশের এএসআই মোকলেছুর রহমানকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৭ মে) মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ এএসআই মোকলেছকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন। এএসআই মোকলেছ খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন। সে যশোর জেলা সদরের দৌলতদিহি এলাকার মৃত. সেকেন্দার আলীর ছেলে। ধষর্ণের শিকার গৃহবধূ খানজাহান আলী থানার বাসিন্দা।   

মামলার বিবরণে জানা যায়, গত ১৩ মে দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে সকাল ৮ টা পর্যন্ত খুলনা নগরীর খুলনা থানাধীন পিটিআই মোড়স্থ প্রাইমারি ট্রেনিং ইনষ্টিটিউট (পিটিআই) এর মহিলা হোস্টেলে ভারতফেরত বাংলাদেশী নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য স্থাপিত অস্থায়ী সেন্টারে নিরাপত্তা ডিউটিতে ছিলেন এএসআই মোকলেছ। ডিউটিতে থাকাকালীন এএসআই মোকলেছ নিচতলা থেকে দ্বিতীয় তলায় কোয়ারেন্টাইনে অবস্থানরত ওই গৃহবধূর কক্ষে প্রবেশ করে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরর্বতী দিন ১৫ মে রাত ১২ টা ২০ মিনিটে আসামী আবার ভিকটিমের রুমে এসে পুনরায় মেলামেশা করতে চাইলে ভিকটিম চিৎকার করলে আসামী দ্রুত নিচে চলে যায়।

বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষের নজরে আসলে সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানকালে ঘটনার প্রাথমিক সত্যতা পরিলক্ষিত হলে কেএমপি’র প্রসিকিউশন আদেশ নং-১৭৬, রোববার (১৬ মে) এএসআই মোকলেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খুলনা থানায় এএসআই মোকলেছের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন যার নং- ১৩।