পাইকগাছায় বাল্য বিয়ে বন্ধ : অভিভাবকদের ১০ হাজার টাকা জরিমানা
০ পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হয়েছে। ভ্রাম্যমান আদালতে বর ও কনের পিতাকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার রাড়–লীর আরাজী ভবানীপুর গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে সাথে শ্রীকন্ঠপুর গ্রামের হালিম গাজীর মেয়ের সাথে বাল্য বিয়ের প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে রাড়–লী ক্যাম্প পুলিশ উভয় পিতা-মাতা ও বর রমজানকে ফাঁড়িতে নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বিকাল ৫টায় অভিভাবকদের জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানার করেন।
পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
০ পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় লামিয়া খাতুন (৬) পুকুরে ডুবে মারা গেছে। সে উপজেলার মৌখালী গ্রামের জামিরুল ইসলাম গাইনের মেয়ে। দুপুরের কোন এক সময় বাড়ী সংলগ্ন নিজস্ব পুকুরে ডুবে যায়। চারিদিকে খোঁজাখুঁজির পর না পেয়ে তাকে পুকুরে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে তার মৃত দেহ পানি থেকে উদ্ধার করে। সন্ধ্যায় তাকে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা তার মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মামলা হয়েছে।
ফকিরহাটে ৪ ছিনতাইকারী আটক, মটরসাইকেল জব্দ
০ ফকিরহাট প্রতিনিধি
খুলনা র্যাব-৬ এর অভিযানে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে। শনিবার রাত ৯টায় র্যাব-৬ এর খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. মাহবুব-উল-আলম জানান, খবর পেয়ে লকপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল, ছুরি, মোবাইল সিম কার্ড, ১টি মোটর সাইকেল ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা-দিয়াপাড়া এলাকার শেখ শওকত আলীর ছেলে শেখ নিয়ামুল ইসলাম (২০), একই গ্রামের মিলন সরদারের ছেলে আবু হুরায়রা সরদার (২১), খুলনা লবণচরা থানার সুলতান খার ছেলে মাহবুব হোসেন হিরা (১৯) ও একই এলাকার মো. শাহ আলমের ছেলে মো. ইমামুল ইসলাম ইমাম (১৯)। মাহবুব-উল-আলম বলেন, শুক্রবার রাতে ফকিরহাটের লকপুরে অবস্থিত এপিসি ফার্মাসিউটিক্যালের নৈশ প্রহরী সাইকেল যোগে কারখানায় যাওয়ার পথে লকপুর বাজার এলাকা মোড়ে কয়েকজন যুবক জোরপূর্বক তার মোবাইল ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করে। এব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। ##
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত
০ বাগেরহাট প্রতিনিধি
করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৭টায় বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এই মসজিদের বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। প্রথম জমায়াতে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদ।
এর পরে সকাল ৮ টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ হেলাল উদ্দিন। সকাল সাড়ে আটটায় তৃতীয় ও শেষ জামায়াতে ইমামতি করেণ ষাটগম্বুজ মসজিদের মোয়াজ্জিন কারী মোঃ মুজিবুর রহমান। প্রত্যেকটি জামায়াতেই মুসল্লীদের আধিক্য ছিল। স্বাস্থ্যবিধি মেনে সবাই নামাজ আদায়ের চেষ্টা করেছেন।
ঈদের জামায়াতে অংশ নেওয়া মুসল্লীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত ছিলেন।
নামাজ শেষে সারিবদ্ধভাবে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় মুসল্লিরা একে অপরের সাথে মুখে কুশলাদি বিনিময় করলেও যুগযুগ ধরে চলে আসা ভ্রাতৃত্বের বন্ধন কোলাকুলি কেউ করেননি।
বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেছেন। জেলার সকল মসজিদে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা যেন নামাজ আদায় করেন সেজন্য স্থানীয়দের সচেতন করা হয়েছে।
বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ, ১৫ লক্ষ টাকার ক্ষতি
০ বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে ১৫ লাখ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঈদের দিন শুক্রবার (১৪ মে) রাতে উপজেলার গাংনি রহমতপুর গ্রামের দুই ভাই আলমগীর সরদার ও ফুরাঙ্গী সরদারের ৬ বিঘা ঘেরে এই বিষ প্রয়োগ করা হয়। বিষক্রিয়ায় ঘেরে চাষ করা রুই, কাতলা, মৃগেল, গলদা চিংড়িসহ সকল মাছ মরে ভেসে ওঠে। এই ঘটনায় আলমগীর সরদার বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘের মালিক দুই সহোদর বলেন, সকালে ঘেরে এসে দেখি ছোট-বড় সব ধরনের মাছ মরে ভেসে উঠছে। এবং ঘেরের পাশে দুটি কিটনাশকের বোতল পড়ে রয়েছে। ধারণা করছি ছোট ভাই বাদশা সরদার হত্যা মামলার আসামীরা পরিকল্পিত ভাবে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে আমাদের নিঃস্ব করে দিয়েছে। মাছের ঘেরে বিষ দেওয়ায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
তারা আরো বলেন, দুই মাস আগে প্রায় দেড় লাখ টাকার গলদার রেণু ছেড়েছিলাম। এমন বিষ দিছে রেনু পর্যন্ত মরে গেছে।
স্থানীয় আওলাদ, জাকির, কামরুল বলেন, হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে। এই অবস্থা চোখে দেখা যায় না। পরিবার দুটির এখন পথে বসা ছাড়া আর কোনো উপায় রইলো না। আমরা এই ন্যাক্কারজন ঘটনার বিচার চাই।
গাংনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শেখ বলেন, আমাদের এলাকার মানুষের আয়ের একমাত্র উপার্জনের উৎস মাছ এবং ধান চাষ। সকালে খবর পেয়ে এসে দেখি ঘেরের মাছ সব-ই মারা গেছে। এ ক্ষতি অপুরনীয়। আমরা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেতাগা ইউনিয়ন পরিষদ হতে পারে সারাদেশের একটি রোল মডেল: খুলনা বিভাগীয় কমিশনার
০ পি কে অলোক,ফকিরহাট
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি) বলেছেন বেতাগা ইউনিয়ন পরিষদ হতে পারে সারাদেশের মধ্যে একটি রোল মডেল। স্থানীয় সরকারকে শক্তিশালি করতে যা যা প্রয়োজন তা তারা করতে সমর্থ হয়েছে। তিনি রবিবার দুুপুরে বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৪টি স্থায়ী কমিটির সাথে স্বচ্ছতা জবাব দিহিতা ও জনঅংশিদারিত্বে সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন আমাদের অঙ্গিকার সর্¤úকিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন সততা আন্তরিকতা ও সাহস থাকলে সব কিছু অসম্বল-কে সম্ভব করা যায়। যেটি বেতাগা ইউনিয়ন পরিষদ করতে পেরেছে। তারা সরকারের যে এসডিজি বাস্তবায়নের ভিশন তা অনেক অংশে এগিয়ে রয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, বিভাগীয় কমিশনারের সহধর্মিনী সহকারি অধ্যাপক রাশেদা আক্তার গাজী, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজিজুল করিম, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, শিক্ষাবিদ দাশ শিশির কুমার ও বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী আনন্দ কুমার দাশ। এর আগে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা পূর্ববেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন, ডাঃ অমূল্য বিশ্বাস কমউিনিটি ক্লিনিকের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন, অর্গানিক বেতাগা, প্রাণী সম্পদ সাব সেন্টার, পাবলিক লাইব্রেরী, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের চেঞ্জরুম ও ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে নির্মিত মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় পরির্দশন করে সন্তোষ প্রকাশ করেন। ##
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ’লীগের কর্মসূচি
০খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা মানবতার মা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। স্বাস্থ্যবিধি মেনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগ আজ সোমবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দলীয় সকল ওয়ার্ড কাউন্সিলরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বিশেষ ভাবে আহবান জানিয়েছেন।
খুলনা বিভাগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত
০ তথ্য বিবরণী
খুলনা বিভাগের সাতক্ষীরা ও মেহেরপুর জেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীনদের মাঝে আজ (রবিবার) নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ৩৬ হাজার সাতশত পরিবারের মাঝে এক কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় দুই লাখ ৮৭ হাজার ৪০টি উপকারভোগী পরিবারের মাঝে ১২ কোটি ৯৩ লাখ তিন হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৯৭ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৩ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৫৯ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬৮ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
বীর শ্রেষ্ঠ রুহুল আমিন বীর বিক্রম মহিবুল্লাহর মাজার ও রবীন্দ্র কমপ্লেক্স পরিদর্শন করেন
০ রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার নবাগত নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম রূপসা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করেন। তিনি গত ১৬ মে দুপুরে বীর শ্রেষ্ঠ ‘রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর’ মাজারে পুস্প স্তাবক অর্পন করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আদি ভিটা পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান,সাংবাদিক এম মুরশীদ আলী, ইউপি সদস্য রিনা পারভীন, ইলিয়াছ হোসেন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম মাও: ফজলুল করিম।
পাইকগাছায় ঈদ-উল-ফিতরের নামাজ আদায়
০ পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে যথাযথ ধর্মীয় মর্যাদায় সকাল ৮ টায় মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু শুক্রবার গড়ইখালী বাজার কেন্দ্রীয় জমে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এসময় সেখানে নামাজ আদায় করেন সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা। এদিকে উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইমবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও ওসি এজাজ শফী। এদিকে নামাজ শেষে এমপি বাবু তার মা ফাতেমা খানম সহ নানা-নানীর কবর জিয়ারত করেন।
ভারত থেকে ফেরত আসা যশোরে কোয়ারেন্টিনে থাকা অবসাথায় আরো একজনরে মৃত্যু
যশোরঅফিস ;
যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ােরন্টিনে থাকা ভারত ফেরত আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) বিকেল সোয়া ৫টার দিকে বিমল চন্দ্র দে (৬০) নামে ওই ব্যক্তি যশোর উপশহরস্থ বলাকা হোটেলে মারা যান।
মৃত বিমল চন্দ্র শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গ চন্দ্র দের ছেলে।কোয়ারেন্টিনে তার সাথে তার স্ত্রী ও ছেলে ছিল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিমল চন্দ্র ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। গত ৮ মে তারা বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরেন। ওইদিনই তাদের যশোর উপশহরস্থ বলাকা হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। দুপুরের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকেল ৪টা ৪৫ মিনিটে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, বিমল চন্দ্র ফুসফুসের ক্যান্সারে লাস্ট স্টেজে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান। তিনি আরো বলেন, বিমল চন্দ্র, তার স্ত্রী ও ছেলের অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এসেছে। এছাড়া তাদের প্রত্যেকের পিসিআর টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, বিমল চন্দ্র দে’র মরদেহ তার স্ত্রী ও ছেল পুলিশের সহায়তায় শরিয়তপুরে নিয়ে গেছে।
প্রসঙ্গত, এর আগে ১৩ মে যশোর হাসান হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা আম্বিয়া খাতুন (৩৩) নামে এক ক্যান্সার রোগী মারা যান।
খুন গুম করোনায় মৃত্যু অসুস্থ ও মিথ্যা মামলায় হয়রানির শিকার পরিবারের সাথে ঈদ উদযাপন করেছে খুলনা বিএনপি
০খবর বিজ্ঞপ্তি
এবারের ঈদ ‘কষ্টের ও দুঃসময়ের’ বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গত এক যুগ ধরেই বিএনপির ঈদ নেই। কারণ আমাদের নেতা-কর্মীদের হত্যা, গুম করে, মিথ্যা মামলা দিয়ে ভয়াবহ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। শুধু আমাদের নেতা-কর্মীদের মধ্যেই ৩৫ লাখ লোক আসামি হয়ে আছেন। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তিন বছর ধরে কারাবন্দি রাখা হয়েছে; তিনি বর্তমানে মারাত্মক অসুস্থ রয়েছেন। সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে টালবাহানা করছেন। অন্যদিকে বর্তমান সরকারের অত্যাচার-নির্যাতনও বর্ণনাতীত। গুম, নির্যাতনের শিকার হয়ে নিহত ও মহামারী করোনায় মৃত-আক্রান্ত বিএনপি নেতাকর্মীদের পরিবারের সাথে বিবর্ণ ঈদ উদযাপনকালে তিনি এসব কথা বলেন। সাবেক সংসদ সদস্য মঞ্জু আরো বলেন, একদিকে করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে সরকারের অত্যাচার-নির্যাতন-নিপীড়ন। এই দুই দানবের হাত থেকে এই দেশ যেন রক্ষা পায়, জনগণ যেন রক্ষা পায়, সেই দোয়াই আমরা আল্লাহ‘তালার কাছে করেছি, তিনি যেন এই তৌফিক দেন যে আজকে সারা দেশে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত করার জন্য আমরা সেই শক্তি অর্জন করতে পারি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করতে পারি, সেই দোয়া আমরা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশ মতে সামাজিক দূরত্ব বজায় রেখে গুম, খুন, নির্যাতিত ও করোনায় মৃত্যু বিএনপির নেতাকর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেছেন দলীয় নেতাকর্মীরা। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষ করে বিএনপির প্রয়াত সভাপতি এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের পরিবারের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। পর্যায়ক্রমে মহানগর বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও সাবেক এমপি মরহুম কাজী সেকেন্দার আলী ডালিমের পরিবার, সহ সভাপতি মরহুম এস এম মোরশেদ আলমের পরিবার, শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের মা, গুমের শিকার বাবুর পরিবার, খানজাহান আলী থানার বিএনপির সভাপতি অসুস্থ মীর কায়সেদ আলী, গুরুতর অসুস্থ সাধারন সম্পাদক আমজাদ হোসেনকে দেখতে যান। ঈদের দ্বিতীয় দিন নিহত যুবদল নেতা মরহুম সোহেল, মরহুম সুলতান ক্যাপ্টেন, পুলিশী হামলায় নিহত বাবুল কাজির পরিবার ও অসুস্থ বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম মেঝে ভাইকে দেখতে যান। এসময় মেঝভাইয়ের পোতাকে কোলে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া যুবদল নেতা মরহুম ইফতেখার বিশ্বাস, মরহুম লাভলু, শ্রমিকদল নেতা সিদ্দিকুর রহমান সিকো, মরহুম তোকা মিয়া, মরহুম আব্দুর রাজ্জাক, মরহুম আমজাদ মেম্বর, মরহুম আফসার হোসেন, মরহুম খালেক বাদশা, মরহুম নাসির উদ্দীনের পরিবারসহ পুলিশ ও আওয়ামী হামলায় আহত এবং কারা নির্যাতিতদের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটির সংগঠক ও সমাজ সেবক মোজাফ্ফর হোসেনকে দেখতে যান। মঞ্জু ছোট বেলার স্কুল-কলেজের বন্ধুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার সন্ধ্যায় নেতৃবৃন্দ সাবেক ছাত্রনেতা মাসুমের জানায় অংশগ্রহন করেন এবং পরিবারের সাথে সাক্ষাত করেন। এছাড়া রায়েরমহলের মরহুম আব্দুল আজিজ, আব্দুস সালাম, মোনায়েম খানের পরিবারের সাথে সাক্ষাত করেন। পরে রাতে নির্যাতিত সাংবাদিক আবু তৈয়ব মুন্সীর পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সাধারন সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান, জাফরুল্লাহ খান সাচ্চু, সহ সভাপতি ফজলে হালিম লিটন, আসাদুজ্জামান মুরাদ, স ম আব্দুর রহমান, ইকবাল হোসেন, মেহেদী হাসান দীপু, ইউসুফ হারুন মজনু, তরিকুল ইসলাম তরু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, নাজির উদ্দিন নান্নু, জামিরুল ইসলাম জামির, মোস্তফা কামাল, মোহাম্মাদ আলীসহ থানা ও ওয়ার্ড বিএনপি ও অংগ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেইউকে’র সাধারণ সম্পাদক খোকনের ইন্তেকাল : কেইউজে’র শোক
০ খবর বিজ্ঞপ্তি
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (জেইউকে) এর সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার (১৩ মে) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন কেইউজে’র সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।
সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ-৪ আসনের এমপি আহত
০ ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনায়ারুল আজিম ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী মারাত্মক আহত হয়েছেন।
রোববার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান মিয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি মোটরসাইকেলযোগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রকৌশলী প্রসেৎজিত বিশ্বাসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা দেন।
কালীগঞ্জ খাজুরা সড়কের টবাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান আহত হন। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.অরুণ কুমার দাশ জানান, এমপি মহোদয় ঝুঁকিমুক্ত আছেন।
খানজাহান আলী থানার পক্ষ থেকে গাঙচিলের সংবর্ধনা অনুষ্ঠান
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
গাঙচিলের নব-নির্বাচিত সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী ও কেন্দ্রীয় কমিটির অর্থ সমন্বয়ক এস এম আব্দুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত । সাবেক ব্যাংকার বিশিষ্ট কবি ও সাহিত্যিক সৈয়দ আশরাফ আলীকে গাঙচিলের সিনিয়র কো-চেয়ারম্যান ও এস এম আব্দুর রহমানকে কেন্দ্রীয় কমিটির অর্থ সমন্বয়ক হিসাবে নির্বাচিত করায় গাঙচিল খানজাহান আলী থানার পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । ১৬ মে রবিবার সকাল ১০ টায় ফুলবাড়িগেট কুয়েট রোডস্থ বঙ্গপ্রদীপে গাঙচিলের খানজাহান আলী থানা শাখার সভাপতি এস এম আব্দুর রহমানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক কবি ডাঃ হাফিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সৈয়দ আশরাফ আলীকে গাঙচিলের সিনিয়র কো-চেয়ারম্যান ও এস এম আব্দুর রহমানকে কেন্দ্রীয় কমিটির অর্থ সমন্বয়ক হিসাবে নির্বাচিত করায় গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আকতার হোসেন কে ধন্যবাদ জানানো হয় । এসময় উপস্থিত ছিলেন, কবি আনন্দ কুমার স্বর , কবি পিজিএল ইউনুচ আলী , কবি হাদিউজ্জামান, কবি সৈয়দ মুকিদ হোসেন , কবি সিকদার লাভলু, কবি আকসির খান , কবি প্রদীপ আচার্য্য, কবি ও সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস,প্রকৌশলী রিয়াদ মোরশেদ, প্রকৌশলী রিয়াজ মোর্শেদ , শিফাত প্রমুখ।
রূপসা ও তেরখাদায় আ’লীগ নেতা জামালের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়।
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বিকালে রূপসা উপজেলার হোসেনপুর, পালেরহাট বাজার ও তেরখাদা উপজেলার শেখপুরা বাজারে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি উপস্থিত জনসাধারণকে সামাজিক দুরত্ব ও সরকারী নির্দেশনা মেনে চলার জন্য এবং সবসময় মাস্ক ব্যবহারের অনুরোধ জানান । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, বিধান চন্দ্র রায়, মিজানুর রহমান হিরাঙ্গীর, রেজাউল ইসলাম রেজা, জহির রায়হান, বদরুল আলম তয়ন, কামরুল গাতিদার, শামিম হাসান লিটন, কৃষ্ণ কুমার শীল, বিশ্বজিৎ শীল, বিধান কুমার শীল, আবুল হোসেন, নওশাদ হোসেন প্রিন্স, ভান্ডারি শেখ, খাইরুল, সাজিদ, অমিত শীল, ওবায়েদ, ডালিম প্রমুখ।
রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের ১০১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
গত ১৪ মে শুক্রবার রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের ১০১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে পালন করা হয়। মন্দির কমিটির আয়োজনে বিকেল ৫টায় ঘট বিসর্জন, সন্ধ্যা ৭টায় চিতায় মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন, ৭:৩০টায় সকল বিদেহী আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা, মাতৃসঙ্গীত, রাত ১২-০১ মায়ের পূজা, পূজা শেষে দেশবাসীসহ বিশ্বের ভয়াবহ করোনা থেকে পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ। সাধারণ সম্পাদক রতন কুমার নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑমন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি অরবিন্দু সাহা, সহ-সভাপতি এড. অলোকা নন্দা দাস, বিশিষ্ট ধর্মানুরাগী ও সমাজসেবক বাবলু বিশ্বাস, অঞ্জন দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, পূজা উদযাপন পরিষদ, খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, পূজা পরিষদ নেতা ভোলানাথ দত্ত, উজ্জ্বল ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, উজ্জ্বল রায়, অলোক দে, রাজু শীল, রবীন দাস, মন্দির কমিটির দুলাল সরকার, এড. পপি ব্যানার্জী, নারায়ণ দাস, জয় ম-ল, সুমন দত্ত, সন্তোষ মজুমদার, গোপাল ঘোষ, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, তাপস তালুকদার, মনোতোষ তালুকদার, অনুপ সরকার, রনি সরকার, বিপ্র দাস, বিধান রায় প্রমুখ। প্রার্থনা পরিচালনা করেন রূপসা কালী মন্দিরের প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্ত্তী।
সিপিবি সদর ও সোনাডাঙ্গা থানার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
০খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার উদ্যোগে শ্রমিকদের মাঝে গত ১২ ও ১৩ মে ঈদ উপহার প্রদান করা হয়। দলের খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন। কর্মসূচিসমূহে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑসোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, সদর থানা সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর নেতা এস এম চন্দন, দীপক রায় প্রমুখ।
৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও সাবান বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনার মহামারীর দ্বিতীয় ধাপে কর্মহীন ও দরিদ্র প্রায় ১ হাজার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বৃহস্পতিবার মাগরিব বাদ সবুজ সংঘ মাঠ সংলগ্ন ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সমাজসেবক শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্সের নিজ অর্থায়নে ঈদ পূর্বক ওয়ার্ড বাসীর মধ্যে নগদ অর্থ ও সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম ডি এ বাবুল রানা, নগর আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ,আওয়ামী লীগ নেতা শাহিন জামাল পন, দৌলতপুর থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মাহফুজা শাহাবুদ্দিন, আকাঙ্ক্ষা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও সমাজসেবক শেখ মাহবুবুর রহমান, ইকবাল আহম্মেদ ধনি,ডাক্তার এম এ মান্নান, বিনু ইসলাম,বিথি বিশ্বাস , শেখ সামসুল আলম মিল্টন, আসলাম মোড়ল, মাজহারুল হান্নান, সাইদুল মোড়ল,দীপ্তি বেগম, শেখ মিজানুর রহমান মিজান, অমিত কুমার সহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপহার সামগ্রী মধ্যে ১ হাজার মানুষকে নগদ টাকা ও সাবান বিতরণ করেন।
রেলিগেটে বাইতুল ইলাহ্ জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর রেলিগেটে বাইতুল ইলাহ্ জামে মসজিদের অজুখানার উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রবিবার সকাল দশটায় জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উদ্বোধন করেন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ,শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী একান্ত সহকারী সচিব ও জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ মৃধা,পাট মুখ্য পরিদর্শক এ এম আখতার হোসেন, ঠিকাদার ও সমাজসেবক আলহাজ্ব দেলোয়ার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা আলহাজ্ব মুহাসিন।











































