Home আঞ্চলিক অসুস্থ ও নির্যাতিত নেতাকর্মীর পরিবারের সাথে খুলনা বিএনপির ঈদ উদযাপন

অসুস্থ ও নির্যাতিত নেতাকর্মীর পরিবারের সাথে খুলনা বিএনপির ঈদ উদযাপন

25

০ খবর বিজ্ঞপ্তি

এবারের ঈদ ‘কষ্টের ও দুঃসময়ের’ বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গত এক যুগ ধরেই বিএনপির ঈদ নেই। কারণ আমাদের নেতা-কর্মীদের হত্যা, গুম করে, মিথ্যা মামলা দিয়ে ভয়াবহ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। শুধু আমাদের নেতা-কর্মীদের মধ্যেই ৩৫ লাখ লোক আসামি হয়ে আছেন। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তিন বছর ধরে কারাবন্দি রাখা হয়েছে; তিনি বর্তমানে মারাত্মক অসুস্থ রয়েছেন। সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে টালবাহানা করছেন। অন্যদিকে বর্তমান সরকারের অত্যাচার-নির্যাতনও বর্ণনাতীত।

গুম, নির্যাতনের শিকার হয়ে নিহত ও মহামারী করোনায় মৃত-আক্রান্ত বিএনপি নেতাকর্মীদের পরিবারের সাথে বিবর্ণ ঈদ উদযাপনকালে তিনি এসব কথা বলেন। সাবেক সংসদ সদস্য মঞ্জু আরো বলেন, একদিকে করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে সরকারের অত্যাচার-নির্যাতন-নিপীড়ন। এই দুই দানবের হাত থেকে এই দেশ যেন রক্ষা পায়, জনগণ যেন রক্ষা পায়, সেই দোয়াই আমরা আল্লাহ‘তালার কাছে করেছি, তিনি যেন এই তৌফিক দেন যে আজকে সারা দেশে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত করার জন্য আমরা সেই শক্তি অর্জন করতে পারি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করতে পারি, সেই দোয়া আমরা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশ মতে সামাজিক দূরত্ব বজায় রেখে গুম, খুন, নির্যাতিত ও করোনায় মৃত্যু বিএনপির নেতাকর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেছেন দলীয় নেতাকর্মীরা।

পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষ করে বিএনপির প্রয়াত সভাপতি এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের পরিবারের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। পর্যায়ক্রমে মহানগর বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও সাবেক এমপি মরহুম কাজী সেকেন্দার আলী ডালিমের পরিবার, সহ সভাপতি মরহুম এস এম মোরশেদ আলমের পরিবার, শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের মা, গুমের শিকার বাবুর পরিবার, খানজাহান আলী থানার বিএনপির সভাপতি অসুস্থ মীর কায়সেদ আলী, গুরুতর অসুস্থ সাধারন সম্পাদক আমজাদ হোসেনকে দেখতে যান। ঈদের দ্বিতীয় দিন নিহত যুবদল নেতা মরহুম সোহেল, মরহুম সুলতান ক্যাপ্টেন, পুলিশী হামলায় নিহত বাবুল কাজির পরিবার ও অসুস্থ বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম মেঝে ভাইকে দেখতে যান।

এসময় মেঝভাইয়ের পোতাকে কোলে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া যুবদল নেতা মরহুম ইফতেখার বিশ্বাস, মরহুম লাভলু, শ্রমিকদল নেতা  সিদ্দিকুর রহমান সিকো, মরহুম তোকা মিয়া, মরহুম আব্দুর রাজ্জাক, মরহুম আমজাদ মেম্বর, মরহুম আফসার হোসেন, মরহুম খালেক বাদশা, মরহুম নাসির উদ্দীনের পরিবারসহ পুলিশ ও আওয়ামী হামলায় আহত এবং কারা নির্যাতিতদের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটির সংগঠক ও সমাজ সেবক মোজাফ্ফর হোসেনকে দেখতে যান। মঞ্জু ছোট বেলার স্কুল-কলেজের বন্ধুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার সন্ধ্যায় নেতৃবৃন্দ সাবেক ছাত্রনেতা মাসুমের জানায় অংশগ্রহন করেন এবং পরিবারের সাথে সাক্ষাত করেন।

এছাড়া রায়েরমহলের মরহুম আব্দুল আজিজ, আব্দুস সালাম, মোনায়েম খানের পরিবারের সাথে সাক্ষাত করেন। পরে রাতে নির্যাতিত সাংবাদিক আবু তৈয়ব মুন্সী ও শহীদ সাংবাদিক বেলাল উদ্দিনের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সাধারন সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান, জাফরুল্লাহ খান সাচ্চু, সহ সভাপতি ফজলে হালিম লিটন, আসাদুজ্জামান মুরাদ, স ম আব্দুর রহমান, ইকবাল হোসেন, মেহেদী হাসান দীপু, ইউসুফ হারুন মজনু, তরিকুল ইসলাম তরু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, নাজির উদ্দিন নান্নু, জামিরুল ইসলাম জামির, মোস্তফা কামাল, মোহাম্মাদ আলীসহ থানা ও ওয়ার্ড বিএনপি ও অংগ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।