Home আঞ্চলিক আলীম জুট মিলস শ্রমিকদের বকেয়া বিল বেতন পরিশোধের দাবীতে গেট সভা

আলীম জুট মিলস শ্রমিকদের বকেয়া বিল বেতন পরিশোধের দাবীতে গেট সভা

19

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রয়াত্ব আলিম জুট মিলস শ্রমিক কর্মচারীদের সকল বকেয়া পরিশোধ ও ভুয়া মালিকের হাত থেকে মিল রক্ষার দাবীতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মিলগেটে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আলিম জুট মিলস সিবিএ’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটুর সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, সহ সভাপতি হাফিজুর রহমান, হক মহলদার, আব্দুস সালাম, নজরুল ইসলাম, মকবুল হোসেন, আব্দুল মান্নান, বদর উদ্দিন বিশ্বাস, আলতাফ হোসেন, আবুল কালাম, শেখ জাকারিয়া, এসএম বাবুল রেজা, আাঃ কাদের প্রমুখ। শ্রমিক নেতৃবৃন্দরা বলেন, সকল রাষ্ট্রয়াত্ব জুট মিলের বকেয়া পাওনা মন্ত্রনালয় থেকে দেয়া হলেও বিজিএমসি’র ষড়যন্ত্রের কারণে আলিম জুট মিলের শ্রমিক কর্মচারীদের অদ্যবধি কোন বিল বেতন দেয়া হয়নি। নেতৃবৃন্দরা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ২৯ ফেব্রুয়ারী সকাল ১০টায় খুলনা যশোর অঞ্চলের সকল পাটকল সিবিএ নন সিবিএ’র সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হবে। সভায় রাজপথ রেল পথ অবোরোধ সহ আন্দোলনের কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দরা বলেন।