দেবহাটা রূপসী ম্যানগ্রোভ বন পরিদর্শন শেষে জেলা প্রশাসকের মতবিনিময়
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা ম্যানগ্রোভ (মিনি সুন্দরবন) পিকনিক স্পট পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল। বৃহস্পতিবার বিকালে পরিদর্শন শেষে পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পতœী জেলা লেডিস কাবের সভানেত্রী লাভলী কামাল, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সিনিয়র মৎস্য বদরুজ্জামান, কৃষি অফিসার শরীফ মো: তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, ইন্সট্রেক্টর লোকমান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মলিক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সহকারী শিক্ষা অফিসার মুনীর আহমেদ, সহকারী উপ-প্রকৌশলী কর্মকর্তা ওমর আলী, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুক্তারানী মন্ডল, ম্যানগ্রোভ কেন্দ্রের ম্যানেজার দিপঙ্কর ঘোষ সহ ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যরা। জেলা প্রশাসক বিনোদন কেন্দ্রটির বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসারকে। তিনি আরো জানান, জেলার অন্যতম এই বনটিতে দর্শণার্থীদের উপস্থিতি বাড়াতে ময়লা-অবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করা হবে। বর্তমানে যে সব ন্যাশনাল সার্ভিসের কর্মীরা কেন্দ্রটিতে দায়িত্ব পালন করছে তাদেরকে হোটেল এন্ড রেস্টুরেন্ট বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে সরকারি ভাবে হোটেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। আগত দর্শণার্থীদের জন্য গাড়ি পার্কিংএর ব্যবস্থা, বিশেষ দিনগুলোতে টিকিটের মূল্য বৃদ্ধি ও লাকি কুপনের ব্যাবস্থা করা হবে বলে জানান। পিকনিকে আসা মানুষদের জন্য নতুন আরো স্পট তৈরী, বনের ভিতরের পরিবেশ রক্ষা, শিশু কর্ণারে আরো কিছু নতুন নতুন আইটেম বাড়ানো হবে বলেও জানান তিনি।
দেবহাটায় তরুণ্যের ভাবনা বিষয়ক সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় মুজিববর্ষ উপলক্ষ্যে দেবহাটায় তরুণ্যের ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন ডিসি পতিœ লাভলী কামাল, উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে সরকারি কর্মকর্তা,শিক্ষক, সুধীজন, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান। পরে জেলা প্রশাসক, ওয়েস্ট বিন বিতরণ করেন জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল।
ফকিরহাটে পানি সম্পদ উন্নয়ন
উপ-প্রকল্পের কমিটি গঠন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ও শুভদিয়া দুই ইউনিয়ন নিয়ে গঠিত পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের কুমোরখালী উপ-প্রকল্পের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ১টি আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। ১জন-কে আহবায়ক ও ৮জন সদস্যের সমন্বয়নে এই কমিটির গঠন করা হয়। বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দাশ-কে আহবায়ক এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অলিপ কুমার দাশ, স.ম মোস্তাফিজুর রহমান হাফিজ, রাফেজা বেগম, প্রভাষ কুমার হালদার, সুভা রানী বিশ^াস, পুষ্পল কুমার দাশ, সালমা বেগম ও অলিপ কুমার ঘোষ-কে সদস্য নির্বাচিত করা হয়েছে।
ফকিরহাটের বেতাগায় ভুমি সেবা বিষয়ক ক্যাম্প
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ভুমি উন্নয়ন কর পরিশোধ করুন, ভুমির মালিকানা নিশ্চিত করুন, জনবান্ধব প্রশাসন জনগনের পাশে সর্বক্ষন, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উৎযাপন উপলক্ষে ফকিরহাটের প্রতিটি ইউনিয়নে ভুমি উন্নয়ন কর আদায় এবং ভুমি সেবা বিষয়ক ক্যাম্প গতকাল বৃহস্পতিবার বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে দিনব্যাপী শুরু হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সার্বিক তত্তাবধনে ও উপজেলা সহকারী কমিশনার (ভমি) রহিমা সুলতানা বুশরা এর বাস্তবায়নে জনগনের সেবা দৌর গোড়াই পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হয়েছে। ভুমি সেবা বিষয়ক ক্যাম্পে সেবা প্রদান করেন সুনগর ইউনিয়ন ভুমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তা এইচ এম আনিসুর রহমান, উপ-সহকারী কর্মকর্তা তুহিন প্রধান। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মলেন্দু দেবনাথ, ইউপি সচিব এসএম দাউন আলী, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও আসাদুজ্জামান তুহিন সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
পিলজংগে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে উন্মুক্ত আলোচনা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল জনগণের অংশ গ্রহনে উন্মুক্ত ওয়ার্ড সভা গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ৭নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে সভায় উদ্ভোধক ছিলেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), বিশেষ অতিথি ছিলেন, শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক সরদার আহম্মদ আলী। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ হোসনেয়ারা বেগম। ইউপি সচিব মোঃ শরীফুদৌল্লা পলাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শেখ নুর মোহম্মদ. মোতালেব শেখ, মোড়ল ইষারাৎ আলী, শেখ মুজিবুর রহমান ও আসাদুজ্জামান আসাদ। এসময় চাহিদা দাবী করেন যথাক্রমে নুর জাহান বেগম, রাজিয়া বেগম, হাবিবা বেগম, মর্জিনা বেগম, লাবনী আক্তার, লিয়াকাত আলী, ও আবুল কালাম সহ শতাধিক ব্যাক্তিবর্গ। এসময় ইউপি সচিব মোঃ শরীফুদৌল্লা পলাশ একটি খসড়া আকারে প্রস্তাবনা তৈরী করে তা আগামী অর্থ বছরের জন্য একটি রেজুলেশন করেন। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি নারী নেত্রী সহ বিভিন্ন পেশার জনগণ উপস্থিত ছিলেন।
মশার উপদ্রব থেকে পরিত্রাণের দাবি জনউদ্যোগ,খুলনার
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে শীতের শেষে হঠাৎ বেড়ে গেছে মশার উপদ্রব। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। মশা নিধনে খুলনা সিটি করপোরেশনকে কার্যকর কোনো পদক্ষেপ না দেখতে পেয়ে হতাশ নগরবাসী। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের তৃতীয় সপ্তাহ মশার প্রজনন মৌসুম। মশা এ সময় দ্রুত বংশবিস্তার করে। কিন্তু সঠিক সময়ে প্রজনন রোধ করতে না পারায় নগরীতে মশার উপদ্রব বেড়েছে। দিনের বেলায় মশার উপদ্রব কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর এর যন্ত্রণা অসহনীয় পর্যায়ে পৌঁছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাসায় মশার কয়েল জ্বালাতে হয়। চলতি মাসে একবারও সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রম আশানুরূপ চোখে পড়ছে না। মশার কারণে রাতে সন্তানদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। রাতে খাওয়ার সময়ও মশার কয়েল জ্বালাতে হচ্ছে। তখন মশা মরে খাবারের মধ্যে পড়ছে। রাতে মাঝে মধ্যে মশারিতে মশা ঢুকে পড়ছে। এ থেকে পরিত্রাণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন , নারী নেত্রী এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারি এ্যাডঃ মোমিনুল ইসলাম, কনসেন্সেনে নির্বাাহি পরিচালক সেলিম বুলবুল, সোহাগের সভাপতি নরেশ চন্দ্র দেবনাথ , পরিতোশ শীল, মানিক ভদ্র প্রমুখ।
কেশবপুরে উপ-নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা স্ব স্ব দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার বিকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদের পক্ষে সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট মনোনয়নপত্র জমা জমাদেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর মেয়র রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তাঁর স্ত্রী জান্নাতুল নাইম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনু, সদস্য গোলাম মোস্তফা ও মঙ্গলকোট ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার উপস্থিত ছিলেন।
বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট একই দিন সকালে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বটিয়াঘাটা ইউনিয়ন এসডিজি ফোরাম গঠন বিষয়ক সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা ইউনিয়ন এসডিজি ফোরাম গঠন বিষয়ক এক সভা বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় জলমা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে অনিুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী এস,এম নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নির্মল অধীকারী, জগদীশ মল্লিক, হরিপদ মল্লিক, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার, নিভানন গোলদার, অশোক মন্ডল, তপতী বিশ^াস, নারী নেত্রী শান্তিলতা টিকাদার, মমতা মল্লিক, কবিতা রায়, দিপ্তী রায়, প্রজেক্ট অফিসার বিপুল রায়, ফারাহ-বি-তাবাসসুম, ফাতেমাতুজ জোহরা প্রমুখ।
খুলনা মহানগর ২৮নং ওয়ার্ড শাখার সিপিবি’র নেতা দেবকুমার ও সুজিত সাহার
মাতার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশে কমিউনিস্ট পার্টি-সিপিবি খুলনা মহানগর ২৮নং ওয়ার্ড শাখার নেতা দেবকুমার সাহা ও সুজিত কুমার সাহার মাতা অশ্রুমতি সাহা (৯৪) গতকাল রাত ৯টায় নড়াইল জেলার কালিয়া উপজেলার বারুইপাড়া গ্রামের নিজ বাড়ি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সদর থানা সভাপতি দীনমোহাম্মদ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি পূর্ণেন্দ দে বুবাই, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, খানজাহান আলী থানা সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
পূজা কমিটির সভাপতির মায়ের পরোলোক গমনে শোক সভা
খবর বিজ্ঞপ্তি
নগরীর পশ্চিম হাসপাতাল পাড়া পূজা কমিটির সভাপতি ও বড় বাজার ব্যবসায়ী বিমল কুষ্ণ কুন্ডুর মাতা মুক্তি রানী কুন্ডু (৯৬) বাধ্যক্য জনিত কারণে পরোলোক গমন করেন। তার আত্মার শান্তি কামনা করে গতকাল বৃহস্পতিবার সকালে বাজার পুরাতন কালীমাতা মন্দিরে শোক ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী।
উপস্থিত ছিলেন শ্যামল হালদার, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুন্ডু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বপন, শিবচন্দ্র ব্যানার্জী, সুব্রত হালদার তপা, ভোলানাথ ভট্টচার্য, তোতন হালদার, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, সোহাগ দেওয়ান, ভবেশ সাহা, আকাশ ব্যানার্জী, স্বপন সরকার, অনিক ব্যানার্জী, রাজু শীল, চিত্ত দাস, বিকাশ সাহা মদন, তপন সাহা, দিলীপ সাহা, অভিজিৎ সাহা, নারায়ন চন্দ্র সাহা, কৃষ্ণ রায়, কালীপদ কুন্ডু, বলরাম কুন্ডু, গৌরপদ কুন্ডু, মলয় কুন্ডু সুমন, বিশ্ব কুন্ডু, দিপ্র কুন্ডু, অমিত কুন্ডু, গনেশ কুন্ডু, উজ্জল রায়, কিংকর সাহা, দিপ্র দাস ও শংকর ঘোষ।
মোড়েলগঞ্জে কৃষি মেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
মোড়েলগঞ্জে ৩দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান, ডা. মোসলেম উদ্দিন, শাহ আলম হাওলাদার, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান। উল্লেখ্য, ৩দিন ব্যাপী কৃষি মেলায় ২০টি স্টল অংশ গ্রহন করেন। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে স্টলগুলোতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
রূপসায় বৈদাশিক কর্মসংস্থানের সচেতনতা বিষয়ক কর্মশালা
রূপসা প্রতিনিধি
জেনে বুঝে বিদেশ যাই অর্থ সম্মান দুটোই পাই এ প্রতিপাদ্যাকে সামনে রেখে বৈদাশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক এক কর্মশালা ২৭ ফেব্রুয়ারী বেলা ১১ টায় রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈদাশিক কল্যান ও বৈদাশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এবং তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্মুমিতা সাহা। প্র্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লা যোবায়ের, ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন বৈদাশিক কর্মসংস্থান কর্মকর্তা মো. আলী হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, আওয়ামীলীগ নেতা আ.মজিদ ফকির, সরদার আবুল কাসেম ডাবলু, অধ্যক্ষ আতাহার আলী ফকির, মাদ্রাসা সুপার মাওলানা শফিউদ্দিন ,সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন মিন্টু, প্রধান শিক্ষক সরোজ হালদার, কৃষ্ণ পদ পাল, আজিজা সুলতানা,মুক্তিযোদ্ধা সন্তোস চিন্তা পাত্র, রূƒপসা উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ,সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ফ মআইয়ুব আলী প্রমূখ।
ফুলতলায় ব্র্যাকের অ্যাডভোকেসি সভা
ফুলতলা প্রতিনিধি
ব্র্যাকের উদ্যোগে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোছাঃ রীনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বিভাগীয় ম্যানেজার ইমদাদুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, প্রগতি এরিয়া ম্যানেজার বাবুল চন্দ্র, ব্র্যাকের উপজেলা ম্যানেজার শহিদুল ইসলাম, শিক্ষক উত্তম কুমার প্রমুখ। সভায় বিদেশগামী নারী ও পুরুষের মাঝে নিরাপদে অভিবাসন বিষয়ে সচেতনতা, প্রশিক্ষণ ও নানাবিধ সহায়তা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।
ফুলতলায় প্রাথমিক শিক্ষকদের ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্তি
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা রিসোর্স সেন্টার আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে শিক্ষকদের ৬দিন ব্যাপী বিষয় ভিত্তিক বাংলাদেশ ও বিশ্বপরিচয় দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল কাশেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বি এম রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম সরদার, মুরাদুল ইসলাম প্রমুখ। পরে কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ সহকারী শিক্ষক গৌরী রানী বিশ্বাস, মার্জিয়া দলদার, প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌসিকে পুরস্কৃত এবং ৩০ প্রশিক্ষানার্থীর মাঝে চূড়ান্ত মূল্যায়নের ফলাফল ঘোষনা ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
খুলনা চেম্বারের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক উর্দ্ধতন সহ-সভাপতি আজমল আহমেদ (তপন) এর জেষ্ঠ ভ্রাতা আকমল আহমেদ (তরুন) (৬৮) দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত হয়ে ২৬ ফেব্রুয়ারী, ২০২০ তারিখ বুধবার সন্ধ্যা ০৭টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানশীল ছিলেন। তাঁর এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ¦ উজ জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
যশোরে মোটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু
যশোর অফিস
মোটর সাইকেল দূর্ঘটনায় আশরাফুল (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে যশোরের চৌগাছা উপজেলার বাদে খানপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
পুলিশ ও নিহত যুবকের পরিবার থেকে জানাগেছে, বৃহস্পতিবার সকালে আশরাফুল ইসলাম মোটর সাইকেল যাওয়ার সময় চৌগাছা এলাকায় দূর্ঘটনায় কবলে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
যশোরের জামরুলতলায় অস্ত্রগুলি বোমা মাদক উদ্ধারের ঘটনায় আলাদা মামলা
যশোর অফিস
যশোর উপশহর শেখহাটি এলাকার কাজী ছাত্রাবাসে গত মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী দিবাগত রাতে অভিযান চালিয়ে ওয়ান স্যুটারগান, পিস্তুল, গুলি, ধারালো অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, লোহার রড, মাদকদ্রব্য, ইয়াবা, জন্মনিয়ন্ত্রনের বিভিন্ন উপকরণসহ দুটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় আলাদা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এরা হচ্ছে, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুড়া খারাটি (শাফিক চেয়ারম্যানের বাড়ির পাশে) রফিকুল ইসলামের ছেলে আবু হেনা,মেহেরপুর মুজিব নগর থানার আনন্দবাস রুমি মেম্বরের বাড়ির পাশে) রফিকুল ইসলামের ছেলে তৌফিক ইসলাম ও একই উপজেলার আনন্দবাস গ্রামের ওসমান বিশ^াসের ছেলে রাফিউন ইসলাম। এদেরকে শেখহাটি জামরুলতলা এলাকার কাজী ছাত্রাবাস থেকে অস্ত্রগুলিসহ,মদ ইয়াবা,গাঁজা ককটেলসহ গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে বোমা বিস্ফোরক,মাদক ও অস্ত্র মামলায় আদালতে সোপর্দ করে। এর মধ্যে কয়েকজনকে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এইচএমএ লতিফ মামলা গুলির বাদী। এসআই নজরুল ইসলাম ও এসআই লিটন মিয়া মামলার তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব পেয়ে গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে। এর মধ্যে অস্ত্র ও বিস্ফোরক মামলায় আদালতে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।
যশোরের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে মত বিনিময় ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত
যশোর অফিস
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী স্বপ্নচারী স্টাডি গ্রুপের উদ্দ্যোগে চৌগাছা সরকারি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জীবনের স্বপ্ন, লক্ষ্য ও উদ্দ্যেশ্য নিয়ে আলোচনা করা হয় এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ কুইজ প্রতিযোগিতায় প্রায় ৩শ’ শিক্ষার্থী অংশগ্রহন করে এবং বিজয়ী প্রার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোঃ কামরুল ইসলাম রনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বাগেরহাট। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ রফিকুল ইসলাম ও স্বপ্নচারীর সেক্রেটারি মোঃ ইমরান হোসেন সহ কলেজের শিক্ষকমন্ডলী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন যে, মেধা এ শিক্ষা ব্যবস্থা বহুমুখী ধারায় প্রবাহিত করে দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করতে হবে। সকলের একটা নির্দিষ্ট স্বপ্ন থাকবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য দরকার কঠোর চেষ্টা ও সঠিক দিকনির্দেশনা। অধ্যক্ষ মহোদয় স্বপ্নচারীর এ উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়ে বরেন যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এমন ব্যতিক্রমধর্মী শিক্ষা-কার্যক্রম একান্ত প্রযোজন। ফলে শিক্ষার্থীদের মেধাশক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। সবশেষে ইমরান হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠাস শেষ করেন। অপরদিকে এর আগের দিন ২৬ ফেব্রুয়ারী স্বপ্নচারী স্টাডি গ্রুপের উদ্দ্যোগে সরকারি এম এম কলেজ প্রাঙ্গনে ভ্রাম্যমান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ কুইজ প্রতিযোগিতায় প্রায় ১শ’ শিক্ষার্থী অংশগ্রহন করে এবং বিজয়ী প্রার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল ইসলাম রনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ হায়াতুজ জামান মুকুল ও স্বপ্নচারীর সেক্রেটারি মোঃ ইমরান হোসেন সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন যে, মেধা এ শিক্ষা ব্যবস্থা বহুমুখী ধারায় প্রবাহিত করে দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করতে হবে। সকলের একটা নির্দিষ্ট স্বপ্ন থাকবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য দরকার কঠোর চেষ্টা ও সঠিক দিকনির্দেশনা। হায়াতুজ জামান মুকুল স্বপ্নচারীর এ উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়ে বরেন যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এমন ব্যতিক্রমধর্মী শিক্ষা-কার্যক্রম একান্ত প্রযোজন। ফলে শিক্ষার্থীদের মেধাশক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। সবশেষে ইমরান হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্টান শেষ করেন। ২৬ ফেব্রুয়ারী বুধবার কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
যশোরে ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-১
যশোর অফিস
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন শীমনাথপুর পশ্চিম পাড়া গ্রামের বেলাল এর রান্না ঘরের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ফেনসিডিলের মালিক আব্দুল গনিকে গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার শীমনাথপুর বারোপেতা গ্রামের গহর আলী মন্ডলের ছেলে। বুধবার দুপুর ১ টায় গোপন সূত্রে খবর পেয়ে আব্দুল গনিকে ফেনসিডিলসহ গ্রেফতার করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন।
পিইসি পরীক্ষায় মেধা তালিকায় বাদ পড়া
ফারদিন হাসান ফাহিম জিপিএ-৫ পেয়েছে
যশোর অফিস
বর্ডার গার্ড পাবলিক স্কুলের মেধা তালিকায় বাদ পড়া পিইসি পরীক্ষায় ফারদিন হাসান ফাহিম অবশেষে জিপিএ-৫ পেয়েছে। পিইসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ-এর আবেদনের প্রেক্ষিতে তার ইসলাম শিক্ষা ও ইংরেজি বিষয়ের ফলাফল পরিবর্তনে উক্ত ফলাফল এসেছে। এই ফলাফলে ফারদিন হাসান ফাহিম বেজায় খুশি। তার পিতা রবিউল ইসলাম একজন ব্যবসায়ী ও মাতা ফারজানা ইয়াসমিন গৃহিণী। ফাহিমের পিতা-মাতা সকলের কাছে তাদের সন্তানের জন্য দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ফারদিন হাসান ফাহিম ভালো ফলাফল করে আসছে।
ঢাকা থেকে চুরি হওয়া মাল যশোরে উদ্ধার ॥ আটক ১
যশোর অফিস
গত মাসের ৫ জানুয়ারী ঢাকা জেলার সুত্রাপুর থানা এলাকা থেকে চুরি হওয়া মাল যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামথেকে আজ বহস্পতি বার দুপুরে উদ্ধার করলো পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ৷ মামলার আই ও ঢাকার সুত্রাপুর থানা উপ-পরিদর্শক (এস আই) শাহাদত হোসেন জানান, গত ৫ জানুয়ারী ২নং নর্থবুক হলরোড় ইসমাইল মার্কেট থেকে, সাড়ে চারলক্ষ টাকার বাসের ছিট গিয়ার ২০টি ও ৪টি বিডিং লাইট চুরি হয়৷ এঘটনায় ঢাকার সুত্রাপুর থানায় গত ৬ জানুয়ারী একটি মামলা হয়৷ (মামলা নং ৪), যার মুল আসামী ওই বিল্ডিং এর নাইট গার্ড ফরিদপুর জেলার শালখা থানা এলাকার মুনছুর আলী।এই মামলার সুত্রধরে খবর নিয়ে জানাগেছে চুরি হওয়া মাল গুলি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের গাবতলা এলাকার মাত ছায়া বাড়িতে নাইট গার্ড মুনছুর আলীর ভাগ্নে শহিদুল ভাড়া বাসা থাকে, কোতয়ালী থানার পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শুকুমার কুন্ডু ও এ এস আই শাজদার রহমান ফোর্সসহ সেখানে অভিযান পরিচালন করা হয়। আসামীর ভাগ্নে শহিদুলকে আটক ও চুরি হওয়া মাল উদ্ধার করা হয়।
যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায়
বাংলাদেশ ও বিশ্বপরিচয় অনুপস্থিত ৬৫
যশোর অফিস
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে কোড নং ১৫০ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলায় বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় ৩৫ হাজার ৯শ’ ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ হাজার ৮শ’ ৭৬ জন অংশগ্রহন করেন । অনুপস্থিত ছিলেন ৬৫ জন। এ তথ্য বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র নিশ্চিত করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলা থেকে অংশগ্রহন করেন নাই। সেগুলি হচ্ছে খুলনা জেলা ১৩জন,বাগেরহাট ৬,সাতক্ষীরা ৩,কুষ্টিয়া ১১,চুয়াডাঙ্গা ৩,মেহেরপুর ৪,যশোর ১১ ঝিনাইদহ ৮ ও মাগুরা জেলা থেকে ৬জন।
খানজাহান আলী থানায় ওপেন হাউজ’ডে অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি ঃ খানজাহান আলী থানায় আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা(ওপেন হাউজ’ডে) গতকাল বৃহস্পতিবার দুপুর ১১টায় থানার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোড়ল আনিসুর রহমানের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, দৈনিক মানবজমিন পত্রিকা ফুলতলা উপজেলা প্রতিনিধি সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, সাইফুল্লাহ তারেক, এসআই লুৎফুল কবির, এএসআই শাহাবুদ্দিন, শেখ শাহিন রহমান, কাজী মনিরুল ইসলাম প্রিন্স, মোঃ হুমায়ুন কবির, মোঃ আব্দুর রাজ্জাক, মঞ্জুরুল আলম, মোঃ মাসুম মোল্যা, শিরিন, রাসেল, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন প্রমুখ। সভায় এলাকার আইন শৃংখলা, ইভটিজিং, বাল্য বিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে সাংবাদিক সহ এলাকাবাসীর সর্বিক সহযোগীতা কামনা করেন ওসি তদন্ত মোঃ কবির হোসেন ।
অভয়নগরের মহাকাল বায়তুল মামুর জামে মসজিদে ২ দিন ব্যাপী
তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন
অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ
যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার চাঁপাতলা বায়তুল মামুর পৌর জামে মসজিদে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন। মসজিদ উন্নয়ন কল্পে কমিটির তত্ত্ববধানে ও যুব কমিটির উদ্যোগে ২ দিন ব্যাপি ৯ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন হাফেজ হযরত মাও: মো: আবুজর গিফারী, সদস্য বাংলাদেশ জাতীয় মুফাচ্ছির পরিষদ, ঢাকা। বিশেষ বক্তা হিসাবে তাফসির করেন হাফেজ হযরত মাওঃ মুফতী মোঃ হুমায়ুন কবির, খতিব বসুন্দিয়া মোড় কেন্দ্রীয় জামে মসজিদ, যশোর। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আঃ গফ্ফার বিশ^াস, প্রেমবাগ ইউনিয়ন আ’লীগ সভাপতি, সরদার বাবুল আকতার বাবু, চাঁপাতলা মাদ্রাসার সভাপতি গাজী আকরাম হোসেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন খাঁন, ব্যবসায়ী গিয়াসউদ্দীন মোড়ল, প্রভাষক শাহিনুল হক তরফদার, ডাঃ মিজানুর রহমান প্রমূখ। প্রথমদিন মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ¦ ইমদাদুল হক তরফদার, সেক্রেটারী, মহাকাল বায়তুল মামুর পৌর জামে মসজিদ। আজ মাহফিলে প্রধান অতিথি বক্তা হিসাবে তাফসির পেশ করবেন হাফেজ হযরত মাওঃ মোঃ মাহমুদুল হাসান মাহমুদী, খতিব, ভুঁইয়াবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, সাভার, ঢাকা। বিশেষ বক্তা হিসাবে তাফসির পেশ করবেন হাফেজ হযরত মাওঃ মোঃ শরিফুল ইসলাম, খতিব ও ইমাম, চেঙ্গুটিয়া বাজার জেন্দ্রীয় জামে মসজিদ। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিথ থাকবেন অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিথ থাকবেন চেঙ্গুটিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ¦ দিরাজ তুল্যাহ মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ পীরজাদা শাহ খালিদ মামুন, সাবেক কর কর্মকর্তা শেখ আঃ ওহাব, প্রেমবাগ ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোল্যা সাঈদ আলম বাচ্চু, নওয়অপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল হামিদ মোল্যা প্রমূখ। আজ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ¦ রেজোয়ান আহম্মেদ, সভাপতি, মহাকাল বায়তুল মামুর পৌর জামে মসজিদ। মাহফিলের সার্বিক তত্ত্ববধানে মুতওয়াল্লী আলহাজ¦ শেখ রহমাতুল্লাহ এবং উপস্থাপন ও সঞ্চলনা করেন মাওঃ মোঃ নাছিরউদ্দিন, খতিব ও ইমাম মহাকাল বায়তুল মামুর জামে মসজিদ।
ডুমুরিয়ায় মানবাধিকার’র শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি উপজেলা শাখার আয়োজনে শিক্ষা ও স্বাস্থ্য সেবা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শেখ আব্দুল মজিদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মোঃ গাজী মোস্তফা। প্রধান অতিথি ছিলেন নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান। সাধারন সম্পাদক সাংবাদিক সাব্বির খান ডালিমের সঞ্চালনায় বক্তব্যদেন উপদেষ্টা মুফতি আব্দুল কাইয়ুম জমার্দ্দার,মাসুদ রানা নান্টু,জেলা মহিলা সম্পাদিকা তাহেরা খাতুন,শেখ সিরাজুল ইসলাম,হেমন্ত কিশোর মন্ডল,অমিতাভ গ্ইান,জাহানারা বেগম,রাখিজা খাতুন,বিশ্বজিত সানা প্রমূখ।
ডুমুরিয়ায় পুষ্টি সমন্বয় কমিটির সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃস্পতিবার সকালে অফিসার্স কাবে উপজেলা নির্বাহী অফিসার মোছা শাহনাজ বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজলা চেয়ারম্যান এজাজ আহমেদ। বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের সুদিন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর নাদিয়া আফরিনের সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্যদেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্য। বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,শারমিনা পারভীন রুমা,সংস্থার ইউনিয়ন ফ্যাসিলিটেটর শেখ তৈয়বুর রহমান,রওশন আরা খাতুন প্রমূখ।
ডুমুরিয়ায় আইন শৃংখলা বিষয়ক সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স কাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,শারমিনা পারভীন রুমা,সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাশ, ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম,সাংবাদিক কাজি আবদুল্লাহ প্রমূখ। এসময় সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ্ উপস্থিত ছিলেন।
এনইউবিটি খুলনার ¯িপ্রং ২০২০ ওরিয়েন্টশন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ¯িপ্রং ২০২০ সেমিস্টারের ওরিয়েন্টশন প্রোগ্রাম বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুলাহ। এ সময় তিনি বলেন, তারুণ্য শক্তিকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষা বিস্তারে কাজ করছে বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, এককি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রফেসর, ড. মোহাম্মাদ নুরুন্নবী মোলা, রেজিস্টার, ড.মো: শাহ আলমসহ বিভিন্ন বিভাগেরে বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব সাইন্সের ডীন, প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়াদ্দার।
২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা
তথ্য বিবরণী
২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনের লক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, গণহত্যা দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মুক্তিযোদ্ধাদের মুখে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং ঐদিন রাত নয়টায় দেশব্যাপী এক মিনিটের ব্লাকআউটসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের তাৎপর্য ও দেশের উন্নয়ন অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধভিত্তিক দূর্লভ ছবি ও পুস্তক প্রদর্শনী, মুক্তনাট্য উৎসব, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এছাড়া আগামী ৭ মার্চ ১৯ হাজার দুইশত খুদে বঙ্গবন্ধুর অংশগ্রহণে জাতির পিতার ৭ মার্চের ভাষণ পরিবেশন করা হবে। ২৫ মার্চ সরকারি-বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা থেকে বিরত থাকতে হবে। ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।
সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা শনিবার খুলনা আসছেন
তথ্য বিবরণী
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এক দিনের সফরে ২৯ ফেব্রুয়ারি (শনিবার) খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ২৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় খুলনা ফুলতলার মিলিটারী কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে তিনি যশোরে যাবেন।
খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ২৭তম দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
বৃহষ্পতিবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ২৭তম দিন। প্রাত্যহিক আয়োজনে বিকাল ৪টায় বইমেলার মঞ্চে প্রথমে খুলনা শিশু সদন এর ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় বি এল কলেজের আবৃত্তি সংগঠন বায়ান্ন তাদের আবৃত্তি প্রযোজনা নিয়ে মঞ্চে আসে। বিকাল ৫.৩০ টায় বাক আবৃত্তি অনুশীলন চক্র’এর পরিবেশনায় আবৃত্তি পরিবেশিত হয়। ৬.১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার ড. গাজী আব্দুল্লাহ হেল বাকী’র ’সং অফারিংস: রবিন্দ্রনাথের নোবেল বিজয়’ বইটির মোড়ক উম্মোচন হয়। বইমেলার মঞ্চে সন্ধ্যা ৬.৩০ টায় প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুাজববর্ষ একুশে বইমেলা খুলনা, ২০২০ এর অনুষ্ঠান সমন্বায়ক সাইফুল ইসলাম মল্লিক। প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বি এল কলেজ, খুলনা’র উপাধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান । অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বি এল কলেজ, খুলনা’র সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। প্রবন্ধের বিষয় ‘ভাষা আন্দোলনে বি এল কলেজের ভূমিকা’। অনুষ্ঠানের সভাপত্বি করেন অধ্যক্ষ মমতাজ বেগম বিজলী। পরবর্তীতে হুমায়ুন আহমেদ রচিত নাটক ‘ একাত্তর ’ পরিবেশন করে বি এল কলেজ থিয়েটার খুলনার শিল্পীবৃন্দ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলাকেন্দ্র, দৌলতপুরের শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুন্নাহার হীরা, ইফ্ফাত সানিয়া ন্যান্সি ও শাহারুজ্জামান। সার্বিক অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।
নগরীতে সোনার দোকানে ধর্মঘট
স্টাফ রিপোর্টার
নগরীর বড় বাজার এলাকায় ব্যবসায়ীরা সোনার দোকানে ধর্মঘট পালন করেন। পুলিশী হয়রানির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। কোন কারণ ছাড়াই অহেতুক ভাবে স্বর্ণ ব্যবসায়ীদের পুলিশ হয়রানি করে থাকে। গতকাল বৃহস্পতিবারও একই ঘটনা ঘটে।
এর প্রতবাদে ব্যবসায়ীরা হেলাতলা, মোল্লা ম্যানসন, কেডিঘোষ রোড ও থানার মোড়ের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেলা মোড়ে জড় হন এবং এক প্রতিবাদ সভার আয়োজন করেন। এ সময় বক্তৃতা করেন জুয়েলারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শংকর কর্মকার। তিনি বলেন, কেউ বৈধ কাগজপত্র ছাড়া ব্যবসা করতে পারবেন না। কেউ অবৈধ ভাবে ব্যবসা করলে তার দায় দায়িত্ব সমিতি বহন করবেনা। তিনি ব্যবসায়ীদের পুলিশী হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
পরে স্বর্ণ ব্যবসায়ীরা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হকের সাথে স্বাক্ষাত করেন। এ সময় জুয়েলারী সমিতির সভাপতি শ্যামাপদ কর্মকারসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বর্ণমালা শিশু শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ
খবর বিজ্ঞপ্তি
বর্ণমালা শিশু শিক্ষালয়ের ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ শুক্রবার। ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৭টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন ও ইকবাল নগর সরকারি মাধ্যমক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম অতিথি থেকে এর উদ্বোধন করবেন।
বিকেল সাড়ে ৩টায় একই স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৯ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় ১ম থেকে ১০ম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থী ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, আন্তর্জাতিক মাতৃভাষা ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাংকন, অভিভাবক মা-বাবাদের সুন্দর হাতের লেখা , মায়েদের হাতের তৈরী পিঠা প্রতিযোগিতা ও বর্ণমালা সাংস্কৃতিক একাডেমি কর্তৃক আয়োজিত দেশত্ববোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ: তেরখাদার ভূমি অফিসের কানুনগোকে ঘুষ না দেয়ায় হুমকি
স্টাফ রিপোর্টার
তেরখাদার ভূমি অফিসের কানুনগো ফনিন্দ্র লাল দত্তকে ৫০হাজার টাকা ঘুষ প্রদান করেও শেষ রক্ষা পাচ্ছেন না রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের মো. ওহিদুল ইসলাম। তিন লাখ টাকা ঘুষ দাবী করে। বাকী আড়াই লাখ টাকা ঘুষ না দিলে তার ইজারাকৃত জমি এলাকার ভূমি দস্যু হারুনকে দিয়ে দিবে বলে হুমকি দেয়। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা প্রেস কাবের সাহাবুদ্দিন আহমেদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সরকারের কাছ থেকে একখন্ড জমি ইজারা গ্রহন করি। যার ভিপি লিজ কেস নং ১০২/ ৬৭-৬৮, নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি। এই জমিতে আমার বসত ঘর ও বিভিন্ন প্রকার মূল্যবান গাছ রয়েছে। তেরখাদা ভূমি অফিসের কানুন গো ফনিন্দ্র লাল দত্ত আমাকে জানায় তিন লাখ টাকা ঘুষ দিতে হবে। ১৬ ফেব্রুয়ারি সে ৫০হাজার টাকা প্রদান করেন। আর সে টাকা দিতে পারবে না বলে জানায়। ২৬ ফেব্রুয়ারি বাকী আড়াই লাখ টাকা না দিলে ভূমি দস্যু হারুনকে দিয়ে দিবে। আমিতো সরকার টাকা আমাকে দিতে হবে বলে জানায়। সে হুমকি দিয়ে বলে আমি চট্টগ্রামের লোক অনেক ক্ষমতা আমার। না হলে ৭দিনের মধ্যে জমি ছেড়ে দিতে হবে। অসহায় ওহিদুলকে জেল খাটাবারও হুমকি প্রদান করেন। তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।
খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ২০ ব্যাচের
শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার চারুকলা প্রাঙ্গণে বিকাল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান ড. নিহার রঞ্জন সিংহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান জাহিদা আখতার এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ নজরুল ইসলাম। প্রধান অতিথি ২০ ব্যাচের নবীন শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, চারুকলার শিক্ষার্থী হিসেবে তাদেরকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠালাভ করতে হলে উদার এবং সৃজনশীল হতে হবে। সার্বিকভাবে তাদেরকে মানবিক গুণাবলী ধারণ করতে হবে। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান জানান এবং শিল্পীদের এক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বেবী সুলতানা। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ২০ ব্যাচের আফিফা ইয়াসমিন ঐশি, ১৯ ব্যাচের মাহাখা, ১৭ ব্যাচের অমৃতা। নবীন বরণ অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১ টায় নবীনবরণ উপলক্ষ্যে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবিতে আন্তঃহল(ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে আন্তঃহল(ছাত্রী) ভালিবল প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়। খেলায় অপরাজিতা হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। খেলায় অপরাজিতা হল ২-০ সেটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলকে পরাজিত করে। এসময় উপস্থিত ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ, অপরাজিতা হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) লোপা ইসলাম, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক মোল্যা মোহাম্মদ শফিকুর রহমান, সহকারী প্রভোস্টবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, কর্মচারিবৃন্দ।
শরণখোলায় ক্ষেত নষ্টের অভিযোগে ১৫ পরিবার অবরুদ্ধ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শণখোলায় কলাই ক্ষেত নষ্টের অভিযোগ তুলে বেড়া দিয়ে ১৫টি পরিবারের বসতবাড়ীর চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামে। যার কারণে ওই দিনমজুর পরিবারগুলো অবরুদ্ধ অবস্থায় কাজকর্মে বের হতে পারছে না। ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের মধ্যে শেফালী বেগম (৩৮) অভিযোগ করে বলেন, গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে আমার গৃহপালিত একটি গরু ৫নং ওয়ার্ডের ইউপি সদস্যের চাচা এবং আমার প্রতিবেশী আনোয়ার জোমাদ্দারের কলাই ক্ষেতে ঢুকে পড়ে। এতে তার ক্ষেতের সামান্য ক্ষতি হয়। ওই সময় প্রতিপক্ষরা গরুটিকে এলোপাথারি পিটিয়ে আহত করে এ নিয়ে উভয় পক্ষের ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরে আনোয়ার জোমাদ্দার তার স্ত্রী, ছেলে ও মেয়ে সহ তার বংশের ১০/১২ জন নারী পুরুষ একজোট হয়ে আমাদের অশ্লীল ভাষায় গালমন্দ করেন। পরে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আমাদের বসত বাড়ি হতে রাস্তায় বের হওয়ার সকল পথে বেড়া দিয়ে আটকে দেয়। যার কারণে এখন আমাদের কাজী পাড়ার প্রায় ১৫টি পরিবার অবরুদ্ধ অবস্থায় রয়েছি। এছাড়া আমাদের গৃহপালিত গরু-ছাগল সহ আমার স্বামীর ভ্যান গাড়ি বের করা নিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছি। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করেছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা আবু হানিফ কাজি (৭০), নাজমা বেগম (৩৫) আঃ আজিজ (৪৫) সহ একাধিক ব্যাক্তি বলেন, অর্ধশত বছরের বেশি সময় ধরে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছি। আজ পর্যন্ত কেউ রাস্তা বন্ধ করেননি। কিন্তু হঠাৎ করে তুচ্ছ ঘটনায় যারা যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রসাশনের নিকট অনুরোধ জানান ক্ষতিগ্রস্থরা। এ ব্যাপারে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাচানুজ্জামান জোমাদ্দার বলেন, বিষয়টি কেউ আমাকে অবগত করেনি। তবে, খবর নিয়ে দেখা হবে । এছাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, বিষয়টি আমি ক্ষতিগ্রস্থ পরিবারদের মাধ্যমে অবগত হয়েছি। চিকিৎসা সংক্রান্ত কাজে আমি এলাকার বাহিরে আছি। তাই কোন পদক্ষেপ নিতে পারিনি। তবে এ ধরনের কাজ যারাই করুক না কেন? তা মোটেই ঠিক হয়নি। ক্ষতিগ্রস্থরা আইনগত পদক্ষেপ নিতে চাইলে আমার সহযোগিতা পাবে। অপরদিকে, অভিযুক্তদের পক্ষে মোসাঃ সখিনা বেগম বলেন, রাস্তার জমি আমাদের তাই বেড়া দিয়ে পথ বন্ধ করেছি। তাতে কার কি? কারো ক্ষমতা থাকলে পারলে বেড়া তুলে নেক। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, এ ধরনের অভিযোগ এখনও পাইনি । তবে, খোঁজ খবর নিয়ে শীঘ্রই ব্যাবস্থা গ্রহন করা হবে ।
বিভাগীয় যুব কমিউনিষ্ট ক্যাম্পের উদ্বোধনকালে সিপিবি সভাপতি
যারা ৫০টা বছর দেশকে পরিচালনা করেছে তাদের হাতে দেশের ভবিষ্যত নিরাপদ নয়
বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বামপন্থিদের নেতৃত্বে একটা সৎ রাজনীতির আদর্শবাদীর সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেটা উপর থেকে হবে না, নিচের থেকে ঘরে ঘরে যেয়ে মানুষকে তৈরি করে ফেলতে হবে। সেটার জন্য রাজনৈতিক দল, গনসংগঠন, আন্দোলন, সংগ্রাম, ১৬ কোটি মানুষ ৯৯ ভাগ শোষিত, বঞ্চিত একভাগ শোষক লুটেরার বিরুদ্ধে আমাদের আবার বিদ্রোহ করতে হবে। ২০ বছরে পাকিস্তান বাঙালীর সম্পদ বিদেশে যতটা না পাচার করেছে গত ১০ বছরে ১০ গুন সম্পদ আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে। দেশের সম্পদ বিদেশে পাচার করা যাবে না এই কথা বলে আমরা অস্ত্র তুলে ধরেছিলাম। সেইটা যদি ন্যায় সঙ্গত হয়ে থাকে আজকে যারা বাংলার সম্পদ বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে সেই এক শতাংশ লুটেরা ধনিক তাদের দালালরা তাদের বিরুদ্ধেও ন্যায় সঙ্গত, যুক্তিসংগত লড়াই, বিদ্রোহ সামনে।
বৃহষ্পতিবার দুপুরে বাগেরহাট শহরের সাংষ্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির দুদিন ব্যাপী খুলনা বিভাগীয় যুব কমিউনিষ্ট ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশকে রক্ষা করতে হলে যারা ক্ষমতায় অধিষ্ঠিত থেকে প্রায় ৫০টা বছর দেশকে পরিচালনা করেছে তাদের হাতে দেশের ভবিষ্যত নিরাপদ নয়, এটা প্রমাণিত। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তখন আমরা একটা গান গাইতাম একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, একটি মূখের হাসির জন্য অস্ত্র ধরি। আমি নিজে মুক্তিযুদ্ধে ছিলাম। লড়াইয়ের পর মুক্তাঞ্চল গঠন করে আমাদের স্বাধীন প্রশাসন (এ্যাডমিনিষ্ট্রেশন) প্রতিষ্ঠা করেছিলাম। সেখানে কোন ঘুষ, দূর্নীতি ছিল না। সেখানে কোন নারী ধর্ষণ, নারী নির্যাতন হতো না। সেখানে চুরি চামারী, বাটপারি, ডাকাতি হতো না। সেই মুক্তাঞ্চলে আমরা স্বপ্ন দেখতাম দেশ স্বাধীন হলে সারাদেশে একটা সুন্দর ফুলের সাজানো বাগান আমরা প্রতিষ্ঠা করব। সেই সুন্দর ফুলের বাগানের স্বপ্ন তারা ধ্বংস করে দিয়ে সেই ফুলের বাগানের বদলে দেশে ক্যাসিনোর বাগান করেছে। দেশকে দুরাচারের অরণ্যে পরিণত করেছে। তাদের হাতে ভবিষ্যত ছেড়ে দেওয়া যায় না।
কমিউনিষ্ট পার্টির বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কমিউনিষ্ট যুব ক্যাম্পে আরও বক্তব্য দেন পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স, রতন সেন পাবলিক লাইব্রেরীর সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মুজিবর রহমান ও জেলা শাখার সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল। আজ ২৮ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় যুব কমিউনিষ্ট ক্যাম্প শেষ হবে। এই ক্যাম্পে খুলনা বিভাগের পাঁচ জেলার শতাধিক তরুণ অংশ গ্রহণ করছে। দুদিনের এই যুব ক্যাম্পে অংশ নেয়া তরুণদের দলের নানা সাংগঠনিক প্রশিক্ষণ দেবেন পার্টির নেতারা।
খুলনায় বঙ্গবন্ধুর নামে সড়কের নাম করণের আবেদন
খবর বিজ্ঞপ্তি
মুজিব বর্ষে খুলনায় বঙ্গবন্ধুর নামে একটি সড়কের নাম করণের জন্য মেয়রের কাছে আবেদন। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় দৈনিক আমার একুশ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শাহীন ইসলাম সাঈদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে খুলনার একটি রাস্তার নাম করণের জন্য খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আবেদন করেছেন। আবেদন পত্রে তিনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক জীবদ্দশায় খুলনা শহরে প্রায় অর্ধ শতবার অর্থাৎ সাতচল্লিশবার এসেছেন। যা বাংলাদেশের অন্য কোন জেলাতে এর একাংশবার যায়নি। বঙ্গবন্ধু খুলনাকে তাঁর দ্বিতীয় আবাসভ’মি হিসেবে জানতেন। বাবার প্রতি শ্রদ্ধা রেখে খুলনাকে আধুনিকায়ন করতে তাঁর যোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত অনুদান অব্যাহত রেখেছেন। অথচ এই খুলনা নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নেই কোন স্থাপনা! তিনি আবেদনে দাবী জানিয়েছেন মুজিব বর্ষের মহেন্দ্রক্ষনে খুলনার শিববাড়ী মোড় হতে হোটেল ক্যাসল সালামের মোড় পর্যন্ত কেডিএ এভিনিউ সড়কটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুকরনে “ বঙ্গবন্ধু এভিনিউ” নাম করনের।











































