Home আঞ্চলিক গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুলের মানবিক কার্যক্রম শুরু

গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুলের মানবিক কার্যক্রম শুরু

22



খুলনা জিলা স্কুল সাবেক শিক্ষার্থীদের সংগঠন “গোল্ডেন জেনারেশন অব
কেজেডএস” এর আয়োজনে নগরীর জিলা স্কুল মোড়ে  অসহায় পথচারীদের মাঝে ইফতার
বিতরনের মাধ্যমে ৬ দিনের মানবিক কর্মসূচী উদ্বোধন করেন খুলনা জিলা
স্কুলের সাবেক শিক্ষার্থী দৈনিক পূর্বাঞ্চল সংবাদপত্রের সম্পাদক মোহাম্মদ
আলী সনি।

আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম।
৬ দিনের মানবিক কর্মসূচীর মধ্যে ৬০০ মানুষের মাঝে ইফতার এবং ৫০জনের মাঝে
ঈদ বাজার ও ১০০ এতিমদের মাঝে ঈদ উপহার বিতরন করবে সংগঠনটি।
ইবনুল হাসানের সভাপতিত্বে ও মোস্তাকীন রাফাতের সঞ্চালনায় আয়োজিত
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী
শাহরিয়ার রোহান ,সাজ্জাদ অভী, হাসানুল সাকি, মেহেদী হাসান পান্না, জহুরুল
তানভীর, ইমতিয়াজ ইফতি, লাবিব, প্রথম চৌধুরী, অভিজিৎ রাহুল, সাদাফ,
সিফাত, রাহামসহ প্রমুখ। সভাপতির বক্তব্যে ইবনুল হাসান বলেন-“ খুলনা জিলা
স্কুলের সাবেক শিক্ষার্থী হিসেবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই
আমাদের এ কর্মকান্ড পরিচালনা করছি।”
সংগঠনের পক্ষে তানভীর বারী হামিম জানান – “জিলা স্কুলের ৬টি ব্যাচের পক্ষ
থেকে আমরা এ মানবিক কর্মসূচী শুরু করেছি, জিলা স্কুলের ইতিহাসে এই প্রথম
কয়েকটি ব্যাচ মিলে একত্রিত হয়ে কার্যক্রম শুরু করেছি, সকলের কাছে দোয়া
প্রর্থনা করছি, যাতে এই ধারা আমরা অব্যাহত রাখতে পাড়ি।

–খবর বিজ্ঞপ্তি