Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

78

৩নং পুটিখালী ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি গঠন: সোহাগ সভাপতি, সজল সম্পাদক

খবর বিজ্ঞপ্তি

মোরেলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ভার্চুয়াল সভা শনিবার (২৩ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হয়। কমিটির উপদেষ্টা দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন’সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এড. মিজানুর রহমান শিকদার, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলাউদ্দিন শিকদার, উপদেষ্টা রিজওয়ান শিকদার, সাইফুল ইসলাম সোহাগ, সহিদুল ইসলাম মিন্টু, মাসুদ আলম, সাইফুল ইসলাম লেলিন, জসিম উদ্দিন, আবুল হাসনাত প্রমূখ। সভায় আগামী দুই বছরের জন্য সাইফুল ইসলাম সোহাগকে সভাপতি সাংবাদিক আতিয়ার সজলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

১২বছরের ব্যবধানে বেদনাদায়ক ঘটনার পুনরাবৃত্তি; সন্তান হারিয়ে বাবা মা শোকে পাথর

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

১২ বছরের ব্যবধানে মর্মান্তিক বেদনাদায়ক একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার সব শেষ। শেষ অবলম্বন টুকু আর রইলো না। রইলো না মধুর ডাক মা-আব্বু বলে ডাকার আর কেউ। এক যুগের ব্যবধানে দুই সন্তানের পানিতে ডুবে মৃত্যু। এখন সন্তান শুন্য ঘর। ১৪বছরের কিশোর সন্তানের সাথে মায়া, মমতা, গভীর ভালোবাসার আদান-প্রদান যেখানে গাড় থেকে মধুর পর্যায়ে। ঠিক তখনই বিচ্ছেদ। এখন কি করে বাঁচবে। কাকে নিয়ে বাঁচবে বাবা-মা। ১২বছর আগে ২০০৮ সালে বড় ছেলে শুভর বয়স যখন ১২ বছর। তখন বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বড় ছেলে শুভ’মৃত্যু হয়। তখন ছোট ছেলে নূহ’বয়স দুই বছর। সেদিন শুভর মৃত্যু দেখে সন্তান হারানোর শোকে মায়ের আর্তনাদ কান্নার আহাজারিতে একসময় মা শাহানাজ পারভীন অসুস্থ হয়ে পড়ে। দুই বছরের সন্তান এই নূহকে তখন মায়ের কোলে বসিয়ে দেয়। আর স্বজনরা বলেছিলেন এক ছেলে চলে গিয়েছে এই ছেলের মুখের দিকে তাকিয়ে তোমাকে বাঁচতে হবে। তোর কিছু হয়ে গেলে, নূহ’কি হবে?

তখন মা শাহানাজ নূহকে বুকে জড়িয়ে ধরেন। পর্যন্ত ছেলেকে কখনো চোখের আড়াল হতে দেননি। কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস আবারও একই মর্মান্তিক বেদনাদায়ক ঘটনার পুনরাবৃত্তি। শুধু সময়ের পার্থক্য ১২বছর। আবু হুসাইন নূহ বড় ভাই শুভ’পথ ধরে চলে গেলেন। তখন না হয়, নূহ ছিলেন মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হিসাবে। এখন মা শাহানাজ পারভীন বাবা মুসা মালিথা দম্পতি কি নিয়ে বাঁচবেন। মা আব্বু বলে ডাকার কেউ যে আর রইলো না। এদের একমাত্র আদরের সন্তান অবলম্বন ছিল এই আবু হুসাইন নূহ। বাবার সাথে ছিল ছেলের বন্ধুত্ব সম্পর্ক আচার ব্যবহার বাবার মত হওয়ায় নিজের ছায়া দেখতেন বাবা মুসা মালিথা। নূহ’মৃত্যুর সংবাদ দুরে অবস্থান করা বাবা কে দেওয়া হয়নি। কারণ খবর শুনে বাড়ি পর্যন্ত আসতে পারবে না। বাড়িতে এসে নূহ নেই জানতে পেরে বাবা মুসা এখন বাকরুদ্ধ। বাবা মা শোকে পাথর হয়ে পড়েছে। এঘটনা কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর স্টেশন পাড়া গ্রামে।

স্থানীয় ব্যক্তি আবু হুসাইন নূহ’বন্ধুদের সূত্রে জানাগেছে, গতকাল সোমবার জহুরের নামাজ পড়ে বাড়িতে আসে নূহ। বাড়িতে ২০-২৫ মিনিট অবস্থান করে। এরপর যখন বের হয়, তখন মা বলে রোজা মুখে এই দুপুরে কোথায় যাস। নূহ মাকে বলে মা আমি জিজি স্কুলের মাঠে যাচ্ছি। মা বলে তুই তাড়াতাড়ি চলে আসবি আমি তোর পছন্দের ইফতার বানাচ্ছি এসে দেখে নিবি সব ঠিক আছে কিনা বুঝলি। দুরে কোথাও যাবিনা। বুঝেছি মা দুরে না, কাছেই আমি তাড়াতাড়িই ফিরবো। মা তুমি ভেবো না। এই ছিল মা ছেলের শেষ কথা।

প্রতক্ষ্যদর্শী বন্ধু তানভীর জানান, বাড়ির পাশেই পদ্মা নদী। স্থানীয় চার বন্ধু মোটরসাইকেলে পদ্মা নদীর হাডিং ব্রিজ এলাকায় গোসল করতে যায়। হার্ডিং ব্রিজ লালন শাহ সেতুর মাঝামাঝি স্থানে ৪বন্ধু তানভীর, আরন, রিয়াদ, নূহ পদ্মা নদীর পানিতে নামে গোসল করতে। রিয়াদ নূহ সাঁতার জানে না। তাই হাঁটু পানিতে দুজনার বসিয়ে রেখে গেছে অপর দুই বন্ধু। তানভীর আরন সাঁতার জানায় ওরা বুক সমান পানিতে নেমেছে। এসময় নূহ বলে আমিও আসবো তোদের কাছে? ওরা দুই বন্ধু বলে ওখানেই থাক কোথাও যাবিনা।

কিন্তু নূহ আস্তে আস্তে বেশী পানিতে নামতে থাকে। একসময় পানির নিচে খাদ ছিল, সেখানে পড়ে যায়। তখন বন্ধু আরন কে নূহ বলে আমার পায়ের নিচে মাটি নেই, ডুবে যাচ্ছি আমাকে বাঁচা। আরন হাত চেপে ধরে। সেসময় দুজনেই পানিতে হাবু ডুবু খায়। এক পর্যায়ে দুজন তলিয়ে যায়। কিছুক্ষণ পর আরন উঠে পড়ে। আরন বন্ধুদের বলে নূহ আমার হাত ছেড়ে দিয়েছে ওকে বাঁচা। নদীতে অনেকে গোসল করছিল।

বন্ধুদের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে নূহকে আর পায়নি। গভীর পানিতে নূহ তলীয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা, জেলে পুলিশ নিখোঁজ নূহ কে খোঁজা শুরু করে। সাড়ে তিনটার সময় ঘটনা ঘটে। এর আড়াই ঘন্টা পর আবু হুসাইন নূহ’মৃতূদেহ সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ বলেন খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছামাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে নেমে নিখোঁজের সন্ধান করতে থাকে। ডুবে যাওয়া স্থানে এর আশেপাশে অনেক জায়গাজুড়ে খোঁজাখুজি করা হয়। ঘটনার আড়াই ঘন্টা পর সেতুর নিচে থেকে নূহর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। নদীর গভীরতা বেশী। কোথাও আবার বড় গর্ত। সকলকেই গোসল করতে গিয়ে সাবধান হওয়া উচিত। সাঁতার না জানা মানুষের নদীতে নামা উচিত নয়।

নূহ’বন্ধু মোহাম্মদ সৈকত ইসলাম বলেন সে আমাদের খুব ভাল বন্ধু ছিল। সে দুরে কোথাও বেশিক্ষন থাকত না। মা চিন্তা করবে কথা বলে চলে আসতো। কখনো কাউকে কোন কষ্ট দিত না।

নূহ’চাচা মোঃ মোজাম্মেল হক বলেন, নূহ বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর কারিগরি শাখার ছাত্র ছিল। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত। আমার নূহ অনেক ভালো ছাত্র ছিল। ভাই ভাবি এখন কি নিয়ে বাঁচবে। তাদের এখন কি বলে শান্তনা দিবো।  স্কুলছাত্র নুহু’মৃত্যুতে শুধু গোলাপনগর এলাকায় নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মর্মান্তিক ঘটনা ছড়িয়ে পড়লে ভেড়ামারা জুড়ে শোকের ছায়া নেমে আসে। নদী থেকে যখন স্কুল ছাত্র আবু হুসাইন নূহ(১৪) লাশ নদী থেকে উদ্ধার করে ইফতারের আগে বাড়িতে নিয়ে আসে। সেসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। এসময় এলাকাবাসী আত্মীয় স্বজনের গগণবিদারী আত্মচিৎকার কান্নায় সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠে। উপস্থিত হাজারো মানুষ চোখের পানি আর ধরে রাখতে পারেনি। স্থানীয় বাসীন্দারা বলতে থাকেন, আল্লাহর কাছে প্রার্থনা এমন অকাল মৃত্যু না হয়। কোন মা বাবার জীবনে এমন ঘটনার পুনরাবৃত্তি আর যেন না ঘটে। কোন মায়ের কোল যেন খালি না হয়।

ইসলামী যুব আন্দোলন খালিশপুর ১০ নং ওয়ার্ড শাখার ইফতার সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

ইসলামী যুব আন্দোলন খালিশপুর ১০ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ১১ রমজান বিকাল টায় যুব আন্দোলন খালিশপুর থানা আওতাধীন ১০ নং ওয়ার্ড শাখার উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় যুব আন্দোলন খালিশপুর থানা শাখার সাধারন সম্পাদক মোহাঃ আব্দুস সবুর আল রাব্বি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে বলেন পবিত্র মাহে রমজান রহমতের মাস দেশের সার্বিক পরিস্থিতিতে দেশের অসহায় মানুষদের পাশে দাড়ানো নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের পবিত্র মাহে রমজানের রোজা রাখার পরিবেশ তৈরি করে দিতে হবে। তাছাড়াও সকল প্রকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। যাতে করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের হাতের নাগালে পণ্যদ্রব্য থাকতে পারে। তাই এই দুর্যোগ মুহূর্তে সরকারকে বেকারদের এবং কর্মহীনদের সরকারি প্রেষণা দেওয়ার আহবান জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ নং ওয়ার্ড শাখার সেক্রেটারি মোহাঃ মাছুম বিল্লাহ তুহিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব আন্দোলন খালিশপুর থানার সাংগঠনিক সম্পাদক মাওঃ মশিউর রহমান খুলনাভী, ওয়ার্ড সংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক মোঃ ইয়াসীন ফরীদি, আফরোজ, শাকিল, মাওঃ ইব্রাহীম, রুহুল আমিন, এসহাক, মামুন, নুর আলম নয়ন, কোরবান সহ প্রমুখ দায়িত্বশীল বৃন্দ। –খবর বিজ্ঞপ্তি

তৈয়েবের পক্ষে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ: চাঁদাবাজ ব্লাকমেইলার হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন

খবর বিজ্ঞপ্তি

দেশে বিরুদ্ধ মত দমনে নয়; ব্যক্তি প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইনের সঠিক ব্যবহার করা হয়েছে। এবং এখানে সরকারের কোন সম্পৃক্ত নেই বলে বিএনপি’মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের লিখিত বিবৃতির এক প্রতিবাদ বিবৃতিতে উল্লেখ করেছেন খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র সংগঠন যেখানে মুক্ত মতের এবং স্বাধীন চিন্তার স্থান আছে। বাংলাদেশে অন্য কোন দলে এই গণতান্ত্রিক চিন্তা বা মত প্রকাশের সুযোগ নেই। নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন কোন কালো আইন নয়; এটি একজন নাগরিকের অধিকার, সম্মান, সামাজিক রাজনৈতিক অবস্থান রক্ষা তথা সুশাসনের জন্য আইন। এই আইনে একজন নাগরিক তার অধিকার ফিরে পায়। নেতৃবৃন্দ বলেন, বিএনপি ডিটেনশনকে কালো আইন বলেছিলেন। অথচ তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে কখনও সেই আইন বাতিল করেন নি। আজ যেমন ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন বলে আখ্যায়িত করছেন। অথচ তাদের অনেক নেতাকর্মীরা এই ডিজিটাল নিরাপত্তা আইনে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের সম্মান রক্ষায় মামলা করেছেন। নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দখল করে সরকার গঠন করেননি। একেবারেই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। কোন গায়ের জোরে সরকার গঠন করা হয়নি। যদি সেটাই হতো তাহলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতো না এবং তারা সকল উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন না। এটাই প্রমান করে বিএনপি বলে এক; করে আরেক। তারা কখনোই গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়; সেকারনেই সাধারণ নাগরিকের কথা ভাবে না। তারা শুধু নিজেদের কথা ভাবেন। দেশের মানুষের নিরাপত্তা, সম্মান এবং স্বাধীনতার কথা ভাববেন না। ভাবলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন বলতেন না। নেতৃবৃন্দ বলেন, সরকার কোন মুক্ত মনের মানুষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন নি। যা করেছেন সেটি রাষ্ট্রবিরোধী এবং দেশ জাতির উন্নয়নে যারা প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে। আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে না; বরং গণতন্ত্রকে সুসংহত করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষিণাঞ্চলের একজন প্রথিতযশা রাজনীতিবিদের একটি স্বচ্ছ নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন বলেছেন। তিনিই একজন প্রখ্যাত রাজনীতিবিদের চরিত্র হনন করে বিবৃতি দিয়েছেন। যা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। নেতৃবৃন্দ বলেন, একজন তালুকদার আব্দুল খালেক একদিনে গড়ে উঠে নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেই একজন সৎ, কর্মনিষ্ঠ, ন্যায়পরায়ন রাজনীতিবিদ হিসেবে সারা দেশে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যিনি বাংলাদেশের ভয়াবহ বন্যায় মন্ত্রী থেকে নিজে সেই দুর্যোগকে মোকাবেলা করেছিলেন। সেই সৎ ব্যক্তিত্বকে নিয়ে মিথ্যে সংবাদ তৈরী করে তার নিজস্ব ফেসবুক আইডিতে পোষ্ট করে বিএনপি জামায়াতের রাজনৈতিক স্বার্থ হাসিল করেছে আবু তৈয়ব। তিনি কোন সাংবাদিকতা করেন নি; তিনি বিএনপি জামায়াতের স্বার্থ উদ্ধার করতে নিজের ফেসবুক আইডিতে একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতার চরিত্র হননের অপচেষ্টা করেছেন। আমরা এর তীব্র নিন্দা, প্রতিবাদ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানাই। নেতৃবৃন্দ বলেন, কে এই আবু তৈয়ব? সেটি আজ জনসম্মুখে তুলে ধরার সময় এসেছে। এই আবু তৈয়ব একজন আইএসআই’খুলনার সদস্য, বিএনপি’মিডিয়া সেলের সদস্য, চরমপন্থী দলের সাংবাদিক, জামায়াতের গুপ্তচর হিসেবে খুলনায় কাজ করেছেন। চাঁদাবাজ সাংবাদিক হিসেবে খুলনাসহ এই অঞ্চলে নিজেকে পরিচিতি করিয়েছেন। তাকে টাকা না দিলে তিনি অহেতুক মিথ্যে তথ্য দিয়ে মানুষের বিরুদ্ধে সংবাদ করে তার সারা জীবনের অর্জনকে নস্যাৎ করেছে। তিনি শুধু আজ তালুকদার আব্দুল খালেকের রাজনৈতিক জীবন নিয়ে নয়; বিএনপি, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলের নেতা এবং খুলনাঞ্চলে সুপ্রতিষ্ঠিত বিভিন্ন মতের ব্যবসায়ীদের নিয়েও ব্লাকমেইল সংবাদ করে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এই চাঁদাবাজ সাংবাদিক আবু তৈয়ব গ্রেফতার হওয়ায় খুলনার সকল দলের নেতাকর্মীরা খুশী হয়েছে। খুলনার মানুষ এই আবু তৈয়বের এই নিকৃষ্ট কাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

নেতৃবৃন্দ বিএনপি’মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির প্রতিবাদ করে বলেন, বিএনপি ক্ষমতায় এসে এই পরিচ্ছন্ন রাজনীতিবিদের নামে মিথ্যে মামলা দিয়ে নির্যাতন করে কারারুদ্ধ করেছিলেন। তালুকদার আব্দুল খালেকের নামে হত্যা মামলা, দুর্ণীতি মামলা, চরমপন্থী মামলা সহ অসংখ্য মামলা দিয়ে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে আওয়ামী লীগকে তছনছ করার অপচেষ্টা করেছিলো বিএনপি। সেই সকল ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা আইনের মাধ্যমে মোকাবেলা করে সকল মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। আজ ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং মুক্ত চিন্তার মানুষের কথা বলছেন। এত মায়াকান্না করে জাতিকে বিভ্রান্ত না করে দেশ জাতির স্বার্থে রাজনীতি করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করুন। তবেই বুঝতে পারবেন একজন তালুকদার আব্দুল খালেকের অবস্থান রাজনৈতিক চরিত্র কতখানি সুদৃঢ় এবং মজবুত। নেতৃবৃন্দ না জেনে, না শুনে, না বুঝে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে মন্তব্য বিবৃতি থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামুী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

সাতক্ষীরা জেলা কারাগারের কারাবন্দীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি রবি

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা জেলা কারাগারের কারাবন্দীদের জন্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী সিলিং ফ্যান প্রদান করেছেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার বলা ১১টায় তিনি সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শনে গিয়ে কারবন্দীদের খোঁজ-খবর নেন এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী প্রদান করেন।

সময় এমপি রবি বলেন, ‘প্রাণঘাতী করোনা ভাইরাস যাতে সাতক্ষীরা জেলা কারাগারে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সকল জেলা কারাগারে বিশেষ সতর্কতা জারী করেছে সরকার। কারাগারে এমনিতেই অনেক বন্দি থাকে। তাই কারারক্ষীদের সব সময় সজাগ থাকার পরামর্শ দেন তিনি। একসাথে তিনি কারা কর্তৃপক্ষকেও সতর্ক সজাগ থাকার নির্দেশ দেন এবং কারাগারের মূল ফটক ওয়ার্ডগুলোতে সাবান হান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন। এসময় এমপি রবি তার পক্ষ থেকে সাতক্ষীরা জেলা কারাগারের কারাবন্দীদের জন্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ৫টি সিলিং ফ্যান প্রদান করেন। তিনি সময় জেলার কামরুল ইসলাম, জেল সুপার মো. সাঈদ হোসেন ডেপুটি জেলার রাকিব শেখের সাথে কারাগারের সার্বিক অবস্থা কারাবন্দীদের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন।

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেণ বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী

বাগেরহাট প্রতিনিধি

রাষ্ট্রীয় মর্যাদায় বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ফকির ইউনুস আলী দুলালের দাফন সম্পন্ন হয়েছে।শনিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার লাউপালা গ্রামে নিজ বাড়িতে তার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত। এর আগে শনিবার (২৪ এপ্রিল) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।তিনি এক স্ত্রী, এক ছেলে মেয়ে, নাতিনাতনীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিনসহ আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

পাইকগাছায় প্রশাসনের অনুমতি ছাড়াই লকডাউন ভেঙ্গে রানীমা হত্যার বিচার দাবীতে মানববন্ধন : এলাকাবাসর মিশ্রপ্রতিক্রিয়া

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় প্রশাসনের আনুমতি ছাড়াই লকডাউন ভেঙ্গে শত-শত মানুষ জড়ো করে রানীমা হত্যার বিচার দাবী করে মানববন্ধন কর্মসুচি পালন করেছে একটি মহল। নিয়ে এলাকা বাসী মিশ্রপ্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন। শুক্রবার বিকেল টায় চাঁদখালী ইউপি’দক্ষিন গজালিয় পাইকগাছা-কয়রা সড়কের উপর পর্নোগ্রাফি মামলায় জেল-হাজতে আটক মশিউর সরদারের বিরুদ্ধে এলাকাবাসির নাম ব্যবহার করে কর্মসুচি পালন করে। এদিকে উপজেলা প্রশাসন  জানিয়েছেন করোনা মহামারীর এই দুর্যোগকালে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে সরকারী বিধিনিষেধ ভেঙ্গে অনুমতি না নিয়ে যারা মানববন্ধন কর্মসুচি পালনে উৎসাহ যুগিয়েছেন তাদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে। গতকালের মানববন্ধনে বক্তব্য রাখেন রানীমার পিতা রফিকুল সরদার, মহিম ইসলাম,শাহিন আনম,আ: মালেক সরদার,আবু দাউদ মোড়ল, সালাম সরদার, মুজিবর মোড়ল, মাসুম সরদার, গোলাম রব্বানী, আল-মামুন, পলাশ, ডা: রফিকুল ইসলাম, ডাঃ টুটুল, সাত্তার সরদার, আল-হাসান, ইবাদুল সরদার, মাসুম বিল্লাহসহ অনেকে।

উল্লেখ্য, গাজালিয়ার কামরুর সরদারের অবাধ্যো ছেলে মশিউরের বিরুদ্ধে তার বিবাহিত শালিকাকে ব্লাক মেইল করে নিকট আত্মীয়ের বাড়ীতে নিয়ে ধর্ষনের ভিডিও ধারন করার অভিযোগ এনে শ্বশুর রফিকুল সরদার জামাতা মশিউরের বিরুদ্ধে থানায় মামলা করেন। যার নং- ২৩, তাং ২০ এপ্রিল। মামলার পর ২১ এপ্রিল ভিকটিমকে নিয়ে মশিউর পুলিশের কাছে ধরা দেয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম জানান, রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে মশিউরকে জেল-হাজতে পাঠানে হয়েছে। ইতোপুর্বে রফিকুল সরদারের বড় মেয়ে রানীমার সাথে মশিউর সরদারের সাথে বিয়ে হয়। তাদের সংসারে একটি শিশু পুত্র রয়েছে।  জানা গেছে, গত ১৮ জানুয়ারী মধ্য রাতে বাড়ীর পুকুর থেকে মশিউরের স্ত্রী রানীর মৃত দেহ উদ্ধার হয়। মৃত্যুর ঘটনায় রানীমার পিতা মাতা কোথায় কোন অভিযোগ না করায় উভয় পরিবার স্থানীয়দের উপস্থিতিতে মৃত দেহের দাফন সম্পন্ন হয়। সময়ের মধ্যে উভয় পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু সর্বশেষ ছোট মেয়েকে নিয়ে ব্লাক মেইলের ঘটনায় দু’পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় মামলায় রুপ নিয়েছে। রানীমা মৃত্যু নিয়ে কেন মামলা হয়নি প্রশ্ন রেখে পাইকগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোল্লা খালিদ হোসেন বলেন, ধর্ষন পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলার আসামী মসিউর জেল-হাজতে রয়েছে। করোনা দুর্যোগেকালে অনুমতি না নিয়ে উস্কানি দিয়ে মানববন্ধনের পদক্ষেপ সঠিক হয়নি। তার পরেও যানতে পেরে পুলিশ কর্মসুচি বন্দ করার পদক্ষেপ নেয়। বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, করোনা সংকট নিয়ন্ত্রনে কঠোর লকডাউন চলছে। সেখানে স্বাস্থ্যবিধি না মেনে বিনা অনুমতিতে রাস্তায় মানববন্ধন কর্মসুচি পালন করা সম্পূর্ন বে-আইনী কাজ বলে মন্তব্য করেছেন।

অসহায় পরিবারের মাঝে ত্রাণ দিলো নৌবাহিনী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল ছোবলে কর্মহীন, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নৌবাহিনী। শনিবার সকালে মোংলা পোর্ট পৌরসভার নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার দক্ষিণচর এলাকার দুস্থ অসহায় দেড়শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে নৌবাহিনী। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা, ছোলা, বুটের ডাল, লবণ ১শ করে টাকা। খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিন খুলনা শহরের সোনাডাঙ্গায় হাফিজ নগর বস্তি এলাকায় আড়াইশ পরিবার, পটুয়াখালী জেলার কলাপাড়ার লালুয়া ইউনিয়নের দেড়শ পরিবার এবং নৌঘাটি সোলাম মাথাভাঙ্গা এলাকায় ৭৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। ত্রাণ বিতরণকালে সংশ্লিষ্ট এলাকার নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #

কেশবপুরে পথ শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ খাদ্য বিতরণ

আলমগীর হোসেন, কেশবপুব থেকে :

যশোরের কেশবপুরে পথ শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ খাবার বিতরণ করা হয়েছে। দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার ১০০ জন অবহেলিত  পথ শিশুর মাঝে স্বাস্থ্য উপকরণ উন্নত মানের খাবার বিতরণ করা  হয়েছে।

দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ (বুলবুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য উপকরণ খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা মানবতাবাদী রিনা মাসুদ। বিশ্বব্যাপী বৈশ্বিক করোনা মহামারীতে মানুষ যখন দিশেহারা দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা সংস্থার উপদেষ্টা মানবতাবাদী রিনা মাসুদ তখন অসহায় পথ শিশুদের পাশে এসে দাঁড়িয়েছেন। দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা সব সময় অসহায় মেধাবী পথ শিশুদের পাশে থেকে বিরামহীন ভাবে কাজ করে চলেছেন। সংস্থা টি যশোর জেলার বিভিন্ন মহল্লায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছেন। সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল ইতিমধ্যে এই সকল পথ শিশুদের নিয়ে কাজ করে অনেক পুরস্কার পেয়েছেন। তিনি আশা পোষন করেন  সরকারি ভাবে যদি কোন বড় ধরনের সহযোগিতা পান তাহলে বাংলাদেশের কোন শিশু আর শিশু শ্রমে মত মানবতা লঙ্ঘিত কাজে জড়াবে না আর কোন মেধাবী শিশু স্কুল থেকে ঝরে পড়বে না। সংস্থা টির উপদেষ্টা গন সদস্য গন  তাদের  ব্যক্তিগত ভাবে ফান্ড গঠন করে কাজ করে যশোর জেলায় ব্যাপক আলোচিত হয়েছে। দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্য রাকিবুল হাসান বাবুর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন মাষ্টার ফরিদ মোড়ল, সোহাগ হোসেন, মঞ্জুরুল আলম মুকুল প্রমুখ।

খুলনায় করোনার ভ্যাকসিন নিয়েছেন সাত হাজার ২১ জন

তথ্য বিবরণী

খুলনায় শনিবার মোট সাত হাজার ২১ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার ছয়শত ৪৩ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার তিনশত ৭৮ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ আটশত ৪১ জন, বটিয়াঘাটায় পাঁচশত ৫৮ জন, দিঘলিয়া তিনশত ১৯জন, ডুমুরিয়া ছয়শত ৪৭ জন, ফুলতলা তিনশত ৪০ জন, কয়রা পাঁচশত ৯৬ জন, পাইকগাছা চারশত ৭৪ জন, রূপসা চারশত ৫৯ জন এবং তেরখাদায় একশত ১৭ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ চার হাজার একশত এক এবং মহিলা দুই হাজার নয়শত ২০ জন। পর্যন্ত খুলনা জেলায় মোট ৬৪ হাজার সাতশত ২০ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৪১ হাজার সাতশত ৯১ এবং মহিলা ২২ হাজার নয়শত ২৯ জন। শনিবার প্রথম ডোজে মোট সাতশত ৮০ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় চারশত ৪৮ জন এবং নয়টি উপজেলায় মোট তিনশত ৩২ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ চারশত ৪৫ এবং মহিলা তিনশত ৩৫ জন। এপর্যন্ত মোট এক লাখ ৭৫ হাজার দুইশত ৫৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ তিন হাজার সাতশত ৬২ এবং মহিলা ৭১ হাজার চারশত ৯৫ জন। খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সীর নিঃশর্ত মুক্তি দাবি জেলা বিএনপি’

খবর বিজ্ঞপ্তি

ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি এনটিভি’খুলনা ব্যুরো প্রধান আলহাজ্ব মুন্সী আবু তৈয়বের বিরুদ্ধে মামলা দায়েরে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ শনিবার (২৪ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেছেন, বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মুন্সী আবু তৈয়ব তার দীর্ঘ সাংবাদিকতার জীবনে বস্তুনিষ্ঠ ক্ষুরধার সংবাদ উপস্থাপনের মাধ্যমে খুলনার আপামর জনসাধারণের মনে স্থান করে নিয়েছেন। সাংবাদিকতা পেশাকে এক মহৎ কর্মে রূপ দিয়েছেন। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ দূর্যোগময় মুহূর্তে মহিমান্বিত রমজানে প্রবীণ সাংবাদিক আবু তৈয়বকে কারারুদ্ধ করে রাখা বড় অমানবিক। অবিলম্বে সিনিয়র সাংবাদিক আবু তৈয়বের মামলা প্রত্যাহারপূর্বক তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ গাজী আবদুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল¬খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা শেখ শামছুল আলম পিন্টু প্রমুখ।

খুলনায় করোনায় কর্মহীনদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

তথ্য বিবরণী

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শনিবার দুপুরে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনায় নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। অযথা বাইরে ঘোরাফেরা করা যাবে না। অন্যের বিপদে পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব কর্তব্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে মহামারী মোকাবেলায় যেসব উদ্যোগ গ্রহণ করেছেন তার সবই সফল হয়েছে। এবারেও মহামারীতে সরকার সাধারণ মানুষের পাশে আছেন। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে দরজি, ইজিবাইক চালক, দুস্থ নারী, বাস চালক অন্যান্য ক্ষতিগ্রস্ত নি¤œ আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচশত জন কর্মহীনের মাঝে চাল, ডাল, আলু সবজি বিতরণ করা হয়। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ হার আকস্মিকভাবে বেড়ে যাওয়ার কারণে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে খুলনা জেলা প্রশাসন মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করে। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শেডে থেকে কোটি কোটি টাকার পন্য চুরি হচ্ছে, অভিযোগ ব্যবসায়ীদের

বেনাপোল প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শেডে থেকে কোটি কোটি টাকার পন্য চুরি হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন তরফদারের নেতৃত্বে বন্দরে পন্য চুরির একটি শক্তিশালী  সিন্ডিকেট গড়ে উঠেছে বলে কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ করে কোন সমাধান পায়নি বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো। প্রতিনিয়ত বন্দর থেকে আমদানিকৃত মালামাল চুরির ঘটনা নিয়ে বর্তমানে কাস্টমস বন্দরের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ

বিশেষ করে কাস্টমস এর নিলামকতৃ পন্য চুরি হচ্ছে সবচেয়ে বেশী। ফলে সরকারকে মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে হচ্ছে।

কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, বন্দরের ণং শেডে থেকে ১১০২ টন উন্নতমানের শার্টিং প্যান্টিং চুরি করা হয়েছে। যার আমদানিকারক এইচবি ইন্টারন্যাশনাল , বেনাপোল , কাস্টমস মেনিফেস্ট নং ৩৬৩৪০/পণ্যটি মিথ্যা ঘোষনার অভিযেগে কাস্টমস কর্তৃপক্ষ আটক  করে। পরে চালানটি নিলামে বিক্রি করা হয় ৬১ লাখ টাকায়। নিলামকারী বেনাপোলের নোভা এন্টারপ্রাইজ পন্যচালানটি ডেলিভারি নিতে গিয়ে ১১০২ কেজি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।  নিলামকারী তাৎক্ষনিক বন্দরের উপপরিচালক মামুন তরফদারকে জানালে তিনি নিলামক্রেতা মোহাম্মদ আলী খানকে হুমকী দিয়ে বন্দর থেকে বের করে দেন বলে তিনি অভিযোগ করেন।  

অন্যদিকে খুলনার আমদানিকারক সান ওয়ার্ল্ড ট্রেড ভারতে থেকে ১৯ লাখ ৯১ হাজার ৩২০ কেজি ব্রোকেন স্টোন আমদানি করেন। যা বন্দরের টিটিআইতে সংরক্ষন করা হয়। যার কাস্টমস মেনিফেস্ট নং –২৬৪১৩/১৭, ২৪৫১৬/১৩,২৫৫৩৬/১০,২৭৩০৮/৭  পন্য চালানটি কাস্টমস এর ডেপুটি কমিশনার (আইআর এম) এর নেতৃত্ব ইনভেন্ট্রি করে ১৭ লাখ ৯১ হাজার ৩২০ কেজি  কম পাওয়া যায়। বিষয়টি নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ বন্দর কর্তৃপক্ষকে পত্র প্রদান করেছেন যার পত্র নং-৫ম/২০(০৮)এলসি/নিলাম/বেনা-২০২০ /৫৮৭৬(১-৮)

নিলামকারী বেনাপোলের নোভা এন্টারপ্রাইজের মালিক মাহাম্মদ আলী খান জানান, বন্দরের উপপরিচালক মামুন তরফদারের নেতৃত্বে বন্দরে একটি শক্তিশালী চোর সিন্ডিকেট গড়ে উঠেছে। তিন গত বছর বেনাপোলে নিয়োগ পাওয়ার পর থেকে বড় ধরনের পন্য চুরির ঘটনা ঘটছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেও কোন সমাধান পাওয়া যায়নি। 

বন্দরের প্রতিটি শেডে ট্যান্ডেল নামে বহিরাগত একজন করে চোর নিয়োগ দেয়া হয়েছে গোপনে। তারা সরাসরি রাজস্ব ফাঁকি শেড থেকে মালামাল চুরির সঙ্গে জড়িত, এমন অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো। বন্দরে মোট ৪২টি শেড রয়েছে, যার প্রতিটি শেডে বহিরাগত ট্যান্ডেল চোর কর্মরত আছে বর্তমানে।

সংশিষ্ট সূত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে বছরে ২০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয় ভারত থেকে। এসব পণ্য থেকে সরকার প্রায় হাজার কোটি টাকার রাজস্ব আয় করে থাকেন।

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ১৭ লাখ ৭৮ হাজার ৬২৮ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। আর চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আয়ে়র লক্ষ্যমাত্রা ছিল হাজার ৫০৮ কোটি ৮৮ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে হাজার ৫০৯ কোটি ৭৯ লাখ টাকা। বন্দর সংশ্লিস্টরা জানিয়েছে, বন্দরের প্রতিটি গেটে নিরাপত্তাকর্মীরা দায়িত্বে থাকার পরও অবাধে প্রবেশ করছে বহিরাগত। বন্দর একটি বন্ডেড কেপিআইভুক্ত এলাকা সত্ত্বেও কীভাবে বন্দরে অবৈধ লোকজন প্রবেশ করছে, তা নিয়ে বন্দর কর্তৃপক্ষ’কোন মাথা ব্যথা নেই।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, বন্দর থেকে পন্য চুরি হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। চুরি যাওয়া মালামালের কোন ক্ষতিপুরন দেন না বন্দর কর্তৃপক্ষ। তাছাড়া বন্দরের উপ পরিচালক মামুন তরফদার ওপারে ভারতের বন্দর কর্তৃপক্ষকে প্রতিদিন কত ট্রাক পণ্য আমদানি হবে তা অবহিত করার পর ভারত থেকে সেই সংখ্যক ট্রাক পন্য আমদানি হয়ে থাকে। ফলে ওপরে হাজার হাজার ট্রাক পন্য আটক পড়ে থাকে।

 ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান বলেন, বন্দরে কতট্রাক পন্য আমদানি হবে সেটি নিয়ন্ত্রন করে মামুন তরফদার, সে বন্দরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। তার সাথে কাস্টমস রেল কতৃপক্ষের মধ্যে রশি টানাটানি হচ্ছে। ফলে প্রশাসনিক চেইন অব কমান্ড ভেংগে পড়ে রাজস্ব আদায়ে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃস্টি হচ্ছে।

বন্দরের উপপরিচালক মামুন তরফদার জানান, চুরির বিষয়টি নিয়ে উওর দেবেন ডাইরেক্টর , চিঠি সাইন করেছেন ডাইরেক্টর। আমি আপনার উওর দিতে বাধ্য নই। বেনাপোল বন্দরের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল ব্যাপারে বলেন, বন্দর থেকে পন্য চুরির অভিযোগ পাওয়ার পর বন্দরের উপপরিচালক মেহেদী হাসানকে প্রধান করে  সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, বন্দরের অধিকাংশ সমস্যা আমরা বন্দরের বিভিণœ স্টেক হোল্ডারদের সাথে নিয়ে সমাধান করেছি। মামুন তরফদারের সাথে আমাদের সম্পক্য ভালো নেই। টিটিআই থেকে ব্রোকেন স্টোন নং শেড থেকে উন্নত মানের মূল্যবান ফেব্রিকস চুরি গেছে। বিষয়টি নিয়ে আমরা বন্দরকর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।

ঝিনাইদহে লকডাউনে ১০ হাজার কর্মহীন পরিবারের মাঝে এমপির উপহার বিতরণের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-

করোনায় সর্বাত্মাক লকডাউনে কর্মহীন অসহায় ১০ হাজার পরিবারের মাঝে ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির দেওয়া উপহার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে উপহার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সাধরণ সম্পাদক একরামুল হক লিকু, পৌর কাউন্সিলর তোফাজ্জেল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহীম খলিল রাজা, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক রাম সরকার, যুবলীগ নেতা রোকনুজ্জামান রিপন, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমীক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফুরজ্জামান খোকনসহ নেতৃবৃন্দ।

সময় প্রায় হাজার শ্রমজীবি পরিবারের মাঝে করোনকালীন ঈদ উপহার হিসেবে কেজি চাউল, ডাউল, তেল আলু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলা শ্রমজীবি মানুষের মাঝে উপহার বিতরণ অব্যাহত থাকবে।

সেসময় এমপি সমি বলেন, দেশে হেফাজত ইসলামের তান্ডব করোনা মহামারি ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ভুয়সি প্রশাংসা করেন।

অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক দালালসহ জনকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবারে ভোর রাতের দিকে খোশালপুর সীমান্তের এটি কলা বাগানের মধ্যে থেকে তাদের আটক করা হয়। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী এক দালাল বাংলাদেশী নাগরিক মোঃ কদম আলী মন্ডল (২৫) কে আটক করা হয়। আটককৃতদের মধ্যে জন পুরুষ, জন নারী এবং ২জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বাড়ি,  বাগেরহাট, নড়াইল, ঝিনাইদহ জেলায়। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় নোপর্দ করা হয়েছে।

খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য হাসান চৌধুরী সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চয়ন চৌধুরীর পিতা চৌধুরী শহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগ। আজ এক শোক বিবৃতিতে মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য যে, শনিবার সকাল আনুমানিক ৯:২০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

যুব মৈত্রীর জেলা ক্রীড়া সম্পাদক তরুণ কান্তির মৃত্যুতে গভীর শোক সমবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ যুব মৈত্রী, খুলনা জেলা শাখার ক্রীড়া সম্পাদক ডুমুরিয়া উপজেলা সভাপতি যুবনেতা তরুণ কান্তি বিশ্বাস (৩৪) শনিবার ভোরে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য তেরখাদা থেকে এ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হসপাতালে আনার সময় পথিমধ্যে সকাল ৮টায় মৃত্যুবরণ করেন। তিনি তেরখাদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চাকুরীরত ছিলেন। পরে তাঁর মৃতদেহ ডুমুরিয়া উপজেলার বামুনদিয়া গ্রামে নিজ বাড়িতে নেয়া হয়। বেলা ২:৩০টায় চিতনা মহাশ্মশানে তাঁর সৎকার করা হয়। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী একমাত্র শিশু পুত্রসহ আত্মীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সৎকারকালে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির নির্বাহী কমিটির সদস্য কমরেড মনির হোসেন, নির্বাহী সদস্য যুব মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির সাবেক সদস্য সেলিম আখতার স্বপন, বাংলাদেশ যুব মৈত্রীর খুলনা জেলা সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা, ফুলতলা উপজেলা যুব নেতা আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সাবেক সাধারণ সম্পাদক কমলেশ মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ।        

এদিকে যুব মৈত্রীর জেলা ক্রীড়া সম্পাদক তরুণ কান্তি বিশ্বাসের অকাল মৃত্যুতে গভীর শোক শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদন জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা মহানগর কমিটির পক্ষে জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, বাংলাদেশ যুব মৈত্রী জেলা সভাপতি প্রভাষক রেজোয়ান রাজা, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়াদ্দার, সহ-সভাপতি নারায়ণ সাহা, অজয় কুমার দে, প্রভাষক গৌতম কু-ু, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক কামনাশিস সরদার, আব্দুল হান্নান, সহ-সাধারণ সাধারণ সম্পাদক মনির হোসেন, নিশিত কবিরাজ, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, অর্থ সম্পাদক কৃষ্ণ কান্তি ঘোষ, দপ্তর সম্পাদক শেখ এনামুল কবীর লাভলু, প্রচার-প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, গবেষণা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ ইউনুছ আলী, নারী বিষয়ক সম্পাদক মহুয়া বিশ্বাস, স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক মিলন কান্তি বালা, আইন বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দিন ময়না, নির্বাহী সদস্য কামাল হোসেন গাজী, শম্ভু ম-ল, মাস্টার বিকাশ চন্দ্র গোলদার, অমৃত, প্রভাত দাস, শফিউল আজম, সাগর গোলদার, আলমগীর হোসেন, অরূপ কুমার নাগ, প্রভাত বিশ্বাস প্রমুখ।

যুব ইউনিয়নের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা মহানগর কমিটির উদ্যোগে লকডাউনে থাকা কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে আজ শনিবার খাদ্যসামগ্রী প্রদান করা হয়। সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑসংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ। সময় নেতৃবৃন্দ সরকার বিত্তবানদের প্রতি কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের আহ্বান জানান।

কুষ্টিয়ায় বসতঘর নির্মাণ দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় বসতঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আসাদ (২৭) মারা গেছেন। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আসাদ ওই এলাকার মামুদ আলীর ছেলে। পুলিশ স্থানীয়রা জানান, উপজেলার জয়ন্তী হাজরা গ্রামে বসত ঘর নির্মাণকে কেন্দ্র করে আবু খান বিশু খানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারা দুজন আপন ভাই। শুক্রবার দুপুরে একই গ্রামে আবু খানের শ্বশুর বাড়িতে নিয়ে বৈঠক হয়। বৈঠকে হামলা-পাল্টা হামলায় কমপক্ষে আটজন আহত হন। গুরুতর আহত আসাদ বিশুসহ ছয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে আসাদ মারা যান।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

প্রাইভেট পড়িয়ে ফেরার পথে স্কুল শিক্ষককে মারধর, টাকা ছিনতাই

নড়াইল প্রতিনিধি

নড়াইলে প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফেরার পথে সৈয়দ মেসবাহ উদ্দীন (৪৬) নামে এক স্কুল শিক্ষককে মারধর করা হয়েছে। সময় তার কাছে থাকা ১১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে নড়াইল পৌরসভার আলাদাতপুর নারী সংস্থার সামনে ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষক মেসবাহ নড়াইল সদর উপজেলার নাকশি-মাদরাসা এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, ‘আলাদাতপুর এলাকার গোলাম মোস্তফা (৩৫) এবং তানজির হোসেন (৩০) নামে দুজন বেশ কয়েকদিন আগে আমার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করি। আজ দুপুরে প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে ওই দুজন আমাকে বেধড়ক মারধর করে। সময় আমার পকেটে থাকা ১১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যান তারা। ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন পিপিএম বলেন, ‘আজ বিকেল পর্যন্ত ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

খুলনায় শিশুদের ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে

সেলিম খান

খুলনায় হঠাৎ করে বেড়ে গেছে শিশুদের ডায়রিয়ায় আক্রান্তের হার। গত এক সপ্তাহ ধরে খুলনা শিশু হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েছে। তীব্র গরমের অস্বাস্থ্যকর খাবার দূষিত পানির কারণে ডায়রিয়া বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খুলনা শিশু হাসপাতাল থেকে জানা গেছে, গত ২১ এপ্রিল পর্যন্ত শিশু হাসপাতালে ৭৯৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৩৬ জনই ডায়রিয়ায় আক্রান্ত। স্বাভাবিক সময়ে এই সংখ্যা একশর নিচে থাকে। গত মঙ্গলবার হাসপাতালে ২৫ জন শিশু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খুলনা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন বলেন, লকডাউনের কারণে আমরা অ্যাপ ফোনের মাধ্যমে সেবা দিচ্ছি। গুরুতর অসুস্থ রোগী না হলে হাসপাতালে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। তারপরও ডায়রিয়া আক্রান্ত শিশু রোগী বাড়ছে। খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক সিনিয়র কনসালট্যান্ট ডা. কামরুজ্জামান জানান, তীব্র গরমে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। লকডাউনের কারণে হাসপাতালে রোগী কম আসায় চিকিৎসাসেবা দিতে তেমন সমস্যা হচ্ছে না। তবে লকডাউন উঠে গেলে রোগীর চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা করছি। তিনি বলেন, গরমে শিশুদের অস্বাস্থ্যকর খাবার খাওয়ানো এবং দূষিত পানির কারণেই ডায়রিয়া বাড়ছে। অভিভাবকরা বিষয়টি নিয়ে সচেতন হলে অল্পতেই ডায়রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব। রোজায় শিশুদের ভাজা-পোড়া খাবার অতিরিক্ত না খাওয়ানো গরমে বাইরের পানীয় না খাওয়ার ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।

দিঘলিয়া প্রেসক্লাবের মাস্ক বিতরন

আসাদ, দিঘলিয়া

প্রধানমন্ত্রীর আহবানে দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা  খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিদেশনায় গতকাল দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়। নিজে নিরাপদে থাকি অন্য কে নিরাপদে রাখি এই স্লোগান কে সামনে রেখে শনিবার সকাল এগারো টার সময় দিঘলিয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্তর হতে মাস্ক বিতরন শুরু করে সেনহাটী,পথের বাজার, বেলে ঘাট, কামার গাতী, লাখোয়াটী, বারাকপুর, মোড়ল মার্কেট, দৌলতপুর ঘাট এলাকায় প্রায় ১০০০ জনের মাঝে মাক্স বিতরন করা হয়। বৈষয়িক মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলা সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির জন্য আজ দিঘলিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ এই স্হান গুলোতে মাস্ক বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মকসুদুর রহমান খোকন, এম এম ফরহাদ কাদির, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, জাহিদুজ জামান জাহিদ, ওয়াসিক উল্লাহ রাজিব, খান আসাদুজ্জামান, সালাউদ্দিন বাবু প্রমুখ।

আশাশুনিতে মোবাইল কোর্টে জনকে জরিমানা

আশাশুনি প্রতিনিধি

দেশব্যাপী করোনা ভাইরাস ২য় ঢেউ মোকাবেলায় কঠোর লকডাউনের ১১ তম দিনে আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় আশাশুনি বাজারের মৌজাদুল ইসলাম, পিন্টু, প্রশান্তকে ৮০০ টাকা, বেউলা বাজারের শানু তন্ময়কে ৫০০ টাকা জরিমানা করা হয়।

আশাশুনির সহ¯্রাধিক মানুষের বসবাসের একটি গ্রামে স্কুল নাই

আশাশুনি প্রতিনিধি

অন্যান্য গ্রাম থেকে বেশ দূরে, নদী ঘের বেষ্টিত নির্জন একটি গ্রামের নাম বলাডাঙ্গা গ্রাম। গ্রামে সহ¯্রাধিক মানুষের বসবাস হলেও অনেক মৌলিক সামাজিক সুযোগ সুবিধা বঞ্চিত গ্রামের মানুষ লেখাপড়া শিক্ষার জন্য কোন প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে নিদারুন কষ্টে জীবন যাপন করছেন। গ্রামের ছেলেমেয়েদের অধিকাংশই লেখাপড়া করার পরিবেশ না পেয়ে মুর্খ থেকে যাচ্ছে।

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের একপাশে অবস্থিত অবহেলিত এই গ্রাম বলাডাঙ্গা গ্রাম। গ্রামে প্রায় ১২ শত মানুষের বসবাস। যাতয়াত ব্যবস্থার অভাবে মানুষ ১২ মাস খুব কষ্টে অন্য গ্রাম বা জেলা উপজেলায় যাতয়াত করে এসেছেন। সম্প্রতি ওয়াপদার উপর দিয়ে সড়ক নির্মান চলছে। এতে যাতয়াত ব্যবস্থার কিছুটা উন্নতি হলেও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক পেিরবশ, শিক্ষা, স্বাস্থ্য সেবার ব্যবস্থা নেই বললেই চলে। এখানকার অভিভাবকরা বাধ্য হয়ে (যাদের অদম্য স্পৃহা ক্ষমতা আছে) সাড়ে কিলমিঃ দূরে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিংবা কিঃমিঃ দূরে কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের পাঠানোর চেষ্টা করে থাকেন। একেবার শিশুদের স্কুলে পাঠানো আদৌ সম্ভব হয়না। বর্ষাকালে আদৌ স্কুলে পাঠানো সম্ভব হয়না। গ্রামে একটি মসজিদ থাকলেও মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাও এখানে নেই।

গ্রামের বাচ্চাদের শিক্ষার আলোয় আলোকিত করার অদম্য কামনা বাসনা বুকে ধারণ করে এক বছর আগে এগিয়ে আসেন শিক্ষানুরাগী আব্দুল কাদের গাজী। তিনি তার নিজের বাস ভবনের সামনের জমিতে স্থাপন করেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি কুঠির। এলাকার কিছু শিক্ষিত নারী পুুরুষকে নিয়ে গড়ে তোলেন পল্লীমা প্রিক্যাডেট স্কুল। শতাধিক শিশু ভর্তি হয় স্কুলে। বছরের শুরুতে সাগ্রহ সহকারে লেখাপড়ার কাজ শুরু করা হয়। লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মান করা হয় দু’টি টিনসেড আধাপাকা ভবন। অফিস কক্ষসহ ৬টি রুমে ক্লাস পরিচালনা করা হতে থাকে। ৬জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কয়েক মাস ক্লাস চলার পর করোনা মহামারীর কারনে সরকারি নির্দেশে স্কুল পরিচালনা বন্ধ রাখা হয়। স্কুল ভবন নির্মানে সাড়ে লক্ষ টাকা ব্যয় বহন করেছেন প্রতিষ্ঠাতা আঃ কাদের গাজী। কাজ দেখে প্রধান শিক্ষক তার স্বামীর মাধ্যমে মালামাল ক্রয় করেন। কাজ শেষে মালামাল মিস্ত্রী বাবদ দেড় লক্ষ টাকা প্রধান শিক্ষক বাকী আছে বলে হিসাব দিলে প্রতিষ্ঠাতা টাকা পরিশোধের ব্যবস্থা নেন এবং এখনও সামান্য কিছু টাকা বাকী রয়েছে। প্রি ক্যাডেট স্কুল সরকারি নির্দেশ পেলেই চালু হবে যেখানে শিক্ষকরাই দায়িত্ব পালন করবেন। সাথে সাথে গ্রামে শিক্ষার স্থায়ী ব্যবস্থা করার লক্ষ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা মাথায় রেখে প্রতিষ্ঠাতা বিভিন্ন স্থানে কথা বলে চলেছেন। প্রতিষ্ঠাতা আঃ কাদের গাজী জানান, তার এই জনস্বার্থের চিন্তাকে ঈর্ষার চোখে দেখে প্রাথমিক বিদ্যালয় হলে পুরাতন শিক্ষকদের চাকুরী থাকবেনা ভেবে মিথ্যাচার, তার বিরুদ্ধে বিষোদগার শুরু করেছেন। তাকে স্কুলকেজড়িয়ে যে সংবাদ প্রকাশ করানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্যমূলক দাবী করে তিনি বলেন, প্রিক্যাডেট স্কুল আছে। করোনার কারনে বন্ধ থাকা স্কুল খোলা হলে শিক্ষকরাই স্কুল চালাবেন। প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারে আলোচনা হয়েছে মাত্র। কোন কিছুই করা হয়নি। ভবিষ্যতে আলোর মুখ দেখবে কি না জানিনা। তবে এলাকার স্বার্থে এখানে সরকারি অনুদানে পরিচালিক স্কুল প্রতিষ্ঠা অবশ্যই প্রয়োজন। এজন্য তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

মশিয়ালিতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধাকে  হয়রানির অভিযোগ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

মশিয়ালিতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধাকে  মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে , ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা গেছে   দামোদর বরণপাড়া এলাকার  কোমরেজ সরদার এর পুত্র বন্ধকৃত নিউজপ্রিন্ট মিলের সাবেক সিবিএ সহ-সভাপতি আঃ রশিদ সরদার  , মশিয়ালির মৃত রোস্তম গাজীর পুত্র ইব্রাহিম গাজীর নিকট থেকে ২৬ কাটা   জমি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন মাছ চাষ শুরু করার প্রায় মাস পর  মশিয়ালির আবেদ গাজীর স্ত্রী রওশনারা বেগম উক্ত জমির ভিতরে তার কাটা জমি রয়েছে বলে দাবী করে পরবর্তিতে জমি সরকারি আমিন দ্বারা মাপঝোপের পর রওশনারা বেগমের কোন জমি না থাকায় আমাকে হয়রানি করার জন্য দামোদর ইউনিয়নের নং ওয়ার্ডের ইউপি সদস্য কায়েস এর সহযোগিতায় আদালতে  মিথ্যা মামলা দায়ের করে। আঃ রশিদ সরদারের অভিযোগ থেকে আরও জানা যায়  আদালত থেকে মামলা তুলে নেওয়ার জন্য লক্ষ টাকা চাঁদা দাবী করে রওশানারা কায়েস মেম্বার। রওশানারা কায়েস চাঁদার টাকা না দিলে আব্দুর রশিদকে জীবন নাশের হুমকী সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। এব্যপারে দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভুইয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন রওশনারা বেগমকে বিষয়টি নিষ্পত্তির জন্য বলা সত্বেও আমাদেরকে কিছু না জানিয়ে আদালতে মামলা দায়ের করেছে। ভুক্তভোগি আঃ রশিদ সরদার প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের নিকট ঘটনার সুষ্ঠ তদন্তপুর্বক ন্যায় বিচারের দাবী জানান

দেবহাটায় এএসপির নেতৃত্বে করোনা প্রতিরোধে সচেতনতা মাক্স বিতরন

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় করোনা প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করা মাস্ক বিতরন করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল, ২১)  সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদের নেতৃত্বে এই সচেতনতামূলক প্রচারনা সাধারন মানুষদের মধ্যে মাক্স বিতরন এবং সাথে সাথে লকডাউন কার্য্যক্রম পরিচালনা করেন। বিশ্বব্যাপী করোনা মহামারী ২য় ধাপে অধিক হারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকারের বিধি নিষেধ ১৪ এপ্রিল থেকে অদ্যবধি লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে দেবহাটা থানা পুলিশ সদস্যরা। এসময় সাধারণ মানুষকে করোনার ভয়াাবহতা সম্পর্কে সচেতন সরকারের নির্দেশনা মানাতে মাইকিং পথচারীদের মাস্ক পরার অনুরোধ জানান সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ। এসময় তার সাথে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, এসআই হাফিজুর রহমানসহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ এসময় জানান, সম্মূখ সারির যোদ্ধা হিসেবে পুলিশ করোনা প্রতিরোধে কাজ করছে। করোনা মহামারি থেকে দেশবাসীকে নিরাপদ রাখতে সাধারন মানুষকে বিনো প্রয়োজনে বাইরে না আসতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ কাজ করছে বলে জানান জামিল আহমেদ।

দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় থানায় মামলা

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন দেবহাটা উপজেলার কামটা গ্রামের আকবর আলীর স্ত্রী রিনা পারভিন (৪০)মামলার আসামীরা হলেন, কামটা গ্রামের আব্দুল গফফারের ছেলে আব্দুল হাকিম (৩২), একই গ্রামের মিজানুর রহমানের ছেলে আমিরুল ইসলাম (২১), আব্দুল গফফারের ছেলে শরিফুর জামান পুটে (৩৫), মৃত সামছুদ্দীন মোল্লার ছেলে আব্দুল গফফার (৬৫), গফফারের ছেলে মিজানুর রহমান (৬৫), মিজানুর রহমানের স্ত্রী আফরোজা খাতুন (৪০) আব্দুল গফফারের স্ত্রী খোদেজা খাতুন (৫০)অন্যদিকে এই মামলা করার কারনে আসামীরা বাদী তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানারকম হুমকি হয়রানি করার জন্য বিভিন্নভাবে ষয়যন্ত্র করছে বলে বাদী রিনা পারভিন জানিয়েছেন। মামলার এজাহার মতে জানা গেছে, আসামীদের সাথে পূর্ব শক্রতার জের ধরে বিরোধ আছে। ১নং আসামী মাদক সেবন করে এবং তার নামে একাধিক মামলা আছে। আসামীরা বাদীর বসতঘর দখল করার পায়তারা করতে থাকলে বাদী পরিবার বিষয়ে বাধা প্রদান করলে আসামীরা গত ইং ০৩/০৪/২০২১ তারিখ সকাল সাড়ে টার দিকে দলবদ্ধভাবে বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে বাদীর বসতঘরে প্রবেশ করে বাদীর ছেলেসহ তার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে মারপিট করতে থাকে। সময় বাদী বাধা দিলে আসামীরা বাদীকে মারপিট করে এবং শ্লীলতাহানি করে। ঘটনা উল্লেখ করে রিনা পারভিন দেবহাটা থানায় ০৬ নং মামলা দায়ের করেছেন। মামলা করার কারনে আসামীরা বাদী তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানারকম হুমকি হয়রানি করার জন্য বিভিন্নভাবে ষয়যন্ত্র করছে বলে বাদী রিনা পারভিন জানিয়েছেন।

বাগেরহাটের চুলকাঠি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠিতে অবস্থিত চুলকাঠি প্রেসক্লাবের সাধারন সভা কার্য নির্বাহী কমিটি গঠন অনুষ্ঠান শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি বিপুল কুমার দেবনাথ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুল বাকি তালুকদার। বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য এসএম শামসুর রহমান এর উপস্থাপনায় সর্বসম্মতিক্রমে পি কে অলোক-কে সভাপতি, শেখ আনিছুর রহমান-কে সাধারন সম্পাদক অমিত কর বিলাশ-কে অর্থ বিষয়ক সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, চন্দন কুমার দেবনাথ সহ-সভাপতি, মোঃ জাকারিয়া শাওন যুগ্ন-সাধারন সম্পাদক, আসাদুজ্জামান সোবহান তথ্য প্রযুক্তি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য হলেন শিশির শিকদার, ফটিক কুমার ব্যানাজী, বিপুল দেবনাথ, মিজানুর রহমান মিঠু মোঃ আরিফুজ্জামান ঢালী। এছাড়া সাধারন সদস্য হলেন, ফকির ফহম উদ্দিন, জিএম মিজানুর রহমান, সেকেন্দার আলী মোড়ল, শেখ মাহাফুজুর রহমান, শেখ বাদশা আলম, লিটন চাকলাদার, মোঃ মুরাদ হোসেন, শেখর কুমার ব্যানাজী, হাওলাদার আঃ হাদি, আঃ সবুর রানা, আমিনুল ইসলাম নান্টু। এসময় উপস্থিত ছিলেন শক্তি নারায়ন দাশ, সুমন কুমার পাল সাকিব হাসান প্রমুখ।

যশোরে শ্রমিক নেতার মৃত্যুতে নওয়াপাড়া  ট্রাক  ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের শোক প্রকাশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোর জেলা ট্রাক,ট্রাক্টর, ক্যাভর্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন (৯১৮) এর সাধারণ সম্পাদক মোঃ ইন্তাজ আলী (৫০) এর মৃত্যুতে গভীর শোক শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সংগ্রামি সাধারণ সম্পাদক আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস, সহ সভাপতি মোঃ ফারুক আল নৃর, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমির আলী গোলদার, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ শেখ আলাউদ্দিন, প্রচার সম্পাদক শেখ আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক মোল্যা হাবিবুর রহমান, সদস্য মিন্টু বিশ্বাস, খন্দকার ইকবল হোসেন, গাজী আনিচুর রহমান (আনিচ), অনুরুপ বিবৃতি দিয়েছেন যশোর জেলা ট্রাক,ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন নওয়াপাড়া শাখার সভাপতি শেখ আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।