Home জাতীয় আর মাত্র ২০ দিন

আর মাত্র ২০ দিন

10

স্টাফ রিপোর্টার

মুজিববর্ষ শুরু হতে বাকি আর ২০ দিন। এরপরই শুরু হবে বছরব্যাপী মুজিববর্ষ উদযাপনের বর্ণাঢ্য অনুষ্ঠান। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই দিন থেকেই শুরু হবে বছরব্যাপী মুজিববর্ষের অনুষ্ঠান। উৎসব চলবে পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের আয়োজনে ভারত অংশ নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে তিনি এ কথা জানান। এদিন বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন রীভা গাঙ্গুলি দাশ। এ সময় তাদের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি নিয়ে কথা হয়। মুজিববর্ষ উদ্যাপনের বর্ণাঢ্য আয়োজনে ভারতের অংশগ্রহণের বিষয়ে হাইকমিশনার তার সরকারের আগ্রহের কথা জানান।