Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

41

চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় মোসা. রনি বেগম (২২) নামে এক গৃহবধূ চিকিৎসকের অবহেলায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তিনি মারা যান।

রনি বেগম খুলনা জেলার তেরখাদা উপজেলার বলদধোনা গ্রামের শরীফুল ফকিরের স্ত্রী। কালিয়া থানার ওসি (তদন্ত) ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে রনি বেগম পেট ব্যাথা নিয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার সুচিকিৎসায় ডাক্তারদের গাফিলতি থাকায় শনিবার ভোর রাতে তিনি মারা যান। মারা যাওয়ার পর সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাদের কাছ থেকে বিভিন্ন কাগজে স্বাক্ষর নেন বলে অভিযোগ রয়েছে।

ডাক্তারের অবহেলার কারণে ওই নারীর মৃত্যুতে ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। এ ব্যাপারে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল কুমার মল্লিক বলেন, রনি বেগমের মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে। তবে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের কোনও গাফিলতি ছিল না। রোগীকে খুলনায় রেফার্ড করা হলেও অভিভাবকরা তাকে নেয়নি।

কালিয়া থানার ওসি (তদন্ত) ইকরাম হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাইকগাছায় ৭৫ বছরের রেকর্ডীয় সম্পত্তি দখলের চেষ্টা ও চিংড়ি ঘেরের বাসা পোড়ানোর অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ৭৫ বছরের দখলীয় সম্পত্তি প্রতিপক্ষরা দখলের চেষ্টা ও চিংড়ি ঘেরের বাসা পোড়ানোর অভিযোগ। ঘটনাটি উপজেলার ঢেমশাখালী গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

অভিযোগে জানা যায়, উপজেলার ঢেমশাখালী গ্রামের শরিয়তুল্লাহ মোল্লা, কসিম উদ্দীন মোল্লা, নছিম উদ্দীন মোল্লা ও ভোলাই মোল্লা ১০৪.১৭ একর সম্পত্তির মালিক। যা স্ব-স্ব শরীকগণ ১৯২৫ সাল থেকে ভোগ দখল করে আসছে। কয়েক মাস পূর্বে মৌখালী গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে আহসান হাবীব মোল্লা, মৃত ইমদাদুল হকের ছেলে মারুফ বিল্যাহ প্রতিপক্ষ শরিয়াতুল্লাহ মোল্লার ওয়ারেশ জিনারুল মোল্লাদের সম্পত্তি জবর দখলের চেষ্টা করে আসছে। মৃত আবুল হোসেন মোল্লার ছেলে জিনারুল মোল্লা ও ডিড মালিক রুহুল আমিন গাজী এবং তোফাজ উদ্দীন গাজী জানিয়েছেন, শনিবার রাত ১১টায় সিরাজুল ইসলাম, আহসান হাবীব, পরাগ, রানা সহ ১৭জনের সঙ্গবদ্ধ দল উক্ত মৌজায় অবস্থিত তোফাজ উদ্দীন গাজীদের ডিডকৃত চিংড়ি ঘেরের বাসা পুড়িয়ে দেয়। এ ব্যাপারে মারুফ বিল্লাহ ও আহসান হাবীব জানায়, তারা শরিয়াতুল্লাহর ওয়ারেশদের খতিয়ানে তার ওয়ারেশদের নাম রয়েছে। দু’আড়াই মাস আগে উক্ত জমি দখল করে সেখানে আমরা বাসা তৈরী করে ঘেরের ভিতরে মাছ চাষ করছি।

বাড়িতে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বাধা দেয়ায় মারধর

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে কলেজছাত্রীর মোবাইল আটকে তাকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রঞ্জন রায় (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। এ সময় ওই কলেজছাত্রীকে মারধর করা হয়। শনিবার দুপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ঘটনাটি ঘটে। পরে ওই ছাত্রীকে শনিবার রাত ১০টার দিকে থানা পুলিশ একটি বাড়ি থেকে উদ্ধার করে।

ভুক্তভোগী ওই কলেজছাত্রী জানান, উপজেলার দীর্ঘা গ্রামের সুকুমার রায়ের পুত্র রঞ্জন রায় গত প্রায় ৪ মাস আগে ওই কলেজছাত্রীর বাড়ি থেকে তার মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। মোবাইলটি দেয়ার কথা বলে শনিবার দুপুরে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। তার বাড়িতে গেলে সে ওই ছাত্রীকে আটকে ধর্ষণের চেষ্টা করে। এতে ওই ছাত্রী রাজী না হলে তাকে মারধর করে ঘরে আটকে রাখা হয়। সন্ধ্যায় ওই ছাত্রীর মা-বাবাকে ডেকে নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য খায়রুল কবিরের সহায়তায় জোর করে বিয়ে করতে চায় রঞ্জন রায়। রাতে পুলিশ এ ঘটনা জেনে ওই বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার করে।

থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় অভিযুক্ত রঞ্জন রায়কে আসামি করে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কয়রার স্বাধীন সমাজ কল্যান যুব সংস্থা সহ দু’টি সংগঠনের নিবন্ধন সনদ প্রদান

কয়রা প্রতিনিধি

গত ২৩ ফেব্রুয়ারী বিকাল ৩টায় যুব উন্নয়ন অধিদপ্তর, কয়রা হতে কয়রার দক্ষিন বেদকাশি ইউনিয়নের স্বাধীন সমাজ কল্যান যুব সংস্থা ও আটরা রংধনু যুব সংঘের নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনা এর পরিচালক মোঃ মতিয়ার রহমান স্বাক্ষরিত এ নিবন্ধন সনদগুলো প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রশিদ খান। বিকাল ৩ টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি স্বাধীন সমাজ কল্যান যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খান ও আটরা রংধনু যুব সংঘের সভাপতি মোঃ আছাফুর রহমানের হাতে এ সনদ দু’টি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন  নবযাত্রা, সুশীলনের জে-ার টেকনিক্রাল অফিসার মোঃ সাদিক শাহীন, জে-ার অর্গানাইজার মোঃ আহসান উদ্দিন, স্বাধীন সমাজ কল্যান যুব সংস্থার আজীবন সদস্য মোঃ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মামুন হোসেন, মফিজুল, আছাদুল, অলিউল্যাহ, খোকন, রিয়াজ, আটরা রংধনু যুব সংঘের সদস্য মামুন হোসেন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। নিবন্ধন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করেন নবযাত্রা প্রকল্প, কয়রা।

শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের সমন্বিত নীতি বাস্তবায়নে ওরিয়েন্টেশন

তথ্য বিবরণী

বাংলাদেশ শিশু একাডেমি পরিচালিত শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের সমন্বিত নীতি (ইসিসিডি) বাস্তবায়নে গঠিত খুলনা জেলা ইসিসিডি কমিটির সদস্যদের দিনব্যাপী ওরিয়েন্টেশন রবিবার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আজকের শিশু আগামী দিনের নাগরিক। ভবনের স্থায়ীত্বের জন্য শক্ত ভিত্তি যেমন জরুরি, তেমনি শিশুরা যোগ্য না হলে জাতির ভবিষ্যৎ ধ্বংসের মুখে পড়বে। তাই শিশুর উত্তম স্বাস্থ্য ও মানসিক বিকাশ নিশ্চিত করাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের আর্থ-সামাজিক উন্নতির সাথে সাথে শিশুদের প্রতি অভিভাবকদের নজর বৃদ্ধি পেয়েছে। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার শিশুদের নিয়েও কাজ করা প্রয়োজন।

অনুষ্ঠানে জানানো হয়, শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের সমন্বিত নীতির ভিত্তিতে মায়ের গর্ভাবস্থা বা সন্তানের প্রারম্ভিক শিশুকাল হতে আট বছর বয়স পর্যন্ত শিশুর বিশেষ যতœ নিশ্চিত করতে এই প্রকল্প পরিচালিত হবে। নিরাপদ পরিবেশে শিশুর পূর্ণাঙ্গ বিকাশ, খেলাধুলার সুযোগ, পিতামাতার সাথে ইতিবাচক সম্পর্ক সৃষ্টিসহ বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুদের বিষয় এতে অন্তর্ভূক্ত রয়েছে।

খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান। এসময় বাংলাদেশ শিশু একাডেমির ইসিডি বিশেষজ্ঞ মোঃ তারিকুল ইসলাম চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাইদুল ইসলামসহ জেলা ইসিসিডি কমিটির সদস্য,  সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার কোন জনপদ লিগ্যাল এইডের আওতাবহির্ভূত থাকবে না: জেলা ও দায়রা জজ

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার কোন জনপদ লিগ্যাল এইডের আওতাবহির্ভূত থাকবে না। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে লিগ্যাল এইড অফিসের সহযোগিতা নেয়ার আহবান জানিয়ে বলেন, অসহায়-গরীব মানুষ লিগ্যাল এইড অফিস থেকে বিনা খরচে মামলা পরিচালনার সুযোগ পেলেও, পাশাপাশি সমাজের ধনী-দরিদ্র সকল মানুষ এ অফিস থেকে আপোষ-মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সহ যে কোন ধরনের আইনগত পরামর্শ নিতে পারবেন। গতকাল বেলা ১১ টায় শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে মুজিব বর্ষ উপলক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা ও দায়রা জজ – শেখ মফিজুর রহমান। শেখ মফিজুর রহমান বলেন, বর্তমান সরকার সকল মানুষের আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে লিগ্যাল এইড আইন তৈরী করেছে। সাতক্ষীরার মানুষ আজ এই আইনের সুফল পেতে শুরু করেছে। তিনি আরও বলেন, কোন গরীর মানুষ আইনি সহায়তা পেতে লিগ্যাল এইড অফিসে আসলে তাদেরকে যাতায়াতের খরচ সহ দুপুরে একবেলা খাবারের জন্যও অর্থ দেওয়া হয়ে থাকে। তিনি উপ¯িথত সকলের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরার কোন জনপদের মানুষ যাতে লিগ্যাল এইডের আওতাবহির্ভূত না থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এড. এস এম আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য

রাখেন, সাতক্ষীরা জজ কোর্টের যুগ্ম-জেলা ও দায়রা জজ ফারুক ইকবাল, সহকারী জজ জাহিদুর রহমান, জিপি এড. শম্ভু নাথ সিংহ, পিপি এড. আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি তপন কুমার দাস ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য এবং প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামানসহ অনেকে। জেলার প্রত্যন্ত অঞ্চলে পাঁচ-ছয় শতাধিক নারী-পুরুষের উপ¯িথতিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রশ্ন উত্তর পর্বে জেলা ও দায়রা জজ, ইউপি সদস্য, মাদ্রাসার শিক্ষক, ইমাম, মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন। কর্মশালায় লিগ্যাল এইড আইনের উপর সাধারণ আরোচনা এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।

ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে আজ শোকর‌্যালি

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা ও সদ্য অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠতম শিক্ষক প্রফেসর ড. মিজানুর রহমান ভূঁইয়া গত ২২ ফেব্রুয়ারি খুলনা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত হন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর এ মর্মান্তিক মৃত্যুতে আজ সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ে একটি শোকর‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি হাদি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে প্রদক্ষিণ করবে। শোক র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

খুবির পরিসংখ্যান ডিসিপ্লিনে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

রবিবার সকাল সাড়ে ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে পরিসংখ্যান ডিসিপ্লিনের উদ্যোগে ২০ ব্যাচের নবীনবরণ এবং ১৫ ও ১৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিসংখ্যান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন প্রাণের প্রবাহ কখনও থেমে থাকে না। তাই বিদায় প্রকৃত অর্থে বিদায় নয়। তিনি বলেন শিক্ষার সাথে আনন্দ না থাকলে তা প্রকৃত শিক্ষা হয়ে ওঠে না। পরিসংখ্যানকে তিনি জীবনের উপজীব্য হিসেবে আখ্যায়িত করে বলেন, পরিসংখ্যানের ব্যপ্তি বিশ্ব জুড়ে তাই পরিসংখ্যানকে ভালোভাবে রপ্ত করতে পারলে তা জীবনের এবং উন্নয়নের বহুমুখী কাজে আসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষক সহকারী অধ্যপক মোহাম্মাদ আলী। আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মাসুদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক এন এ এম ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৫ ব্যাচের আবু বক্কর সিদ্দিক সেবা, ১৬ ব্যাচের আব্দুল মোমিন, নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৯ ব্যাচের নাইমুল ইসলাম ও অনামিকা চক্রবর্তী এবং ২০ ব্যাচের তামান্না জাকিয়া তমা ও মুহাল্লিল আকতাব ইশরাক বক্তব্য রাখেন। পরে ২০ ব্যাচের নবীন এবং ১৫ ও ১৬ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং ক্রেস্ট প্রদান করা হয়। এরপরে এক বর্ণাঢ্য র‌্যালি কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কবি কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবন ও কটকা স্মৃতিস্তম্ভ হয়ে হাদি চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৯ ব্যাচের শিক্ষার্থী সুমন মোল্লা ও সালমা সিদ্দিকা। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অসুস্থ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা বকুল

খবর বিজ্ঞপ্তি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল খুলনা-৩ আসনের খালিশপুর ও দৌলতপুর থানার অসুস্থ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের সার্বিক খবরাখবর নেন। গতকাল দুপুর ১২টায় তিনি দৌলতপুর থানার ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্যান্সার আক্রান্ত জাহিদ হোসেন উকিলের বাসায় যান এবং তার ক্যান্সার চিকিৎসার যাবতীয় ব্যয়ের দায়িত্ব গ্রহণ করেন। তিনি জাহিদ হোসেন উকিলের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

এরপর তিনি দৌলতপুর থানার প্রবীণ বিএনপি নেতা অসুস্থ মোঃ নাসিরউদ্দীনকে দেখতে তার বাসায় যান এবং তার চলাচলের সুবিধার জন্য তিনি একটি হুইল চেয়ার প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। তিনি মৃত শহীদুল ইসলাম রুমীর পরিবারের সাথে সাক্ষাত করেন এবং তাদের যেকোন সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, সিরাজুল হক নান্নু, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, শেখ আনসার আলি, কাজী নেহিবুল হাসান নেহিম, আরমান হোসেন, মাসুদুর রহমান রানা, রিয়াজ শাহেদ, এম এম জসিম, মিলু খান, আল আমিন রতন, ওয়ালিদ শোভন, সাথী আমিন, শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, কাকলী বেগম, মোঃ মৃদুল, মোঃ হাসান প্রমুখ। আসরবাদ তিনি সরকারি  হাজী মুহাম্মদ মুহসীন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাইফুর ইসলাম শিমুলের বড় ভাইয়ের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদের সমবেদনা জ্ঞাপন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত, মীর কায়ছেদ আলি, স ম আব্দুর রহমান, সিরাজুল হক নান্নু, শফিকুল আলম তুহিন, শেখ সাদী, আব্দুল আজিজ সুমন, এইচ এম আবু সালেক, কালু কোরাইশী, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মেহেদী মাসুদ সেন্টু, মোঃ জাহিদুল ইসলাম, কাজী ফজলুল কবির টিটো, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, কাজী নেহিবুল হাসান নেহিম, রবিউল ইসলাম রুবেল, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, সত্যানন্দ দত্ত, তাজিম বিশ্বাস প্রমুখ।

উলেখ্য, গত শুক্রবার জুম্মাবাদ তিনি খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম কাজী সেকেন্দার আলি ডালিমের কবর জিয়ারত করেন।

সাংবাদিক আসাদুজ্জামান রিয়াজের মায়ের দাফন সম্পন্ন, দোয়া মঙ্গলবার

খবর বিজ্ঞপ্তি

বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য ও জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের মাতা আলেয়া বেগম (৭০) এর নামাজে জানাজা গতকাল রবিবার বাদ জোহর নগরীর পিটিআই জামে মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। পরে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা প্রেস কাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন, কেইউজে’র সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও শেখ মো. আবুল বাশার, খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, কেইউজে’র সহ-সভাপতি হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিত পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার সম্পাদক নূর হাসান জনি, বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলু, বাবুল আকতার, রাশিদুল আহসান বাবলু, মিলন হোসেন, দিলীপ পাল, শেখ আব্দুল্লাহ, শশাঙ্ক স্বর্ণকার, রীতা রানী দাস, আসাফুর রহমান কাজল, দিলীপ বর্মণ, আনওয়ার আহমেদ মুন, ফকির শহিদুল ইসলাম, এস এম বাহাউদ্দিন, কবির মুন্সি, ইয়াসিন আরাফাত, মারুফ গাজী, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, এবিএম কামরুজ্জামান, জলিল তালুকদার, জামিল খান, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আজাদুর রহমান হিরক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, বিধান চন্দ্র রায়, তানভীর রহমান আকাশ প্রমুখ।

এদিকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় আগামীকাল মঙ্গলবার বাদ আসর নগরীর মিস্ত্রিপাড়া রসুল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন সাংবাদিক আসাদুজ্জামান রিয়াজ।

ত্রুটিপূর্ণ রেল স্টেশনের কারণে খুবি’র প্রফেসর ড. মিজানুর রহমানের মৃত্যুতে সম্মিলিত নাগরিক পরিষদের প্রতিবাদ সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা রেল স্টেশন থেকে ট্রেনে উঠতে গিয়ে ত্রুটিপূর্ণ প্লাটফর্মের কারণে পড়ে গিয়ে হাত-পা কেটে আহত হয়ে মৃত্যুবরণ করায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনার এক প্রতিবাদ সভা রবিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক বিশিষ্ট নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে এবং খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, নারী নেত্রী এড. তসলিমা খাতুন ছন্দা, সিপিবি নেতা নিতাই পাল, সাবেক সিবিএ নেতা এম এ কাশেম, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কামটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, টিইউসি নেতা এস এম চন্দন, বাংলাদেশ যুব ইউনিয়নের খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, খুলনা সচেতন নগরিক কমিটির আহ্বায়ক শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, আইআরভি’র কাজী খালিদ জাবেদ, এড. মোঃ মনিরুজ্জামান মুরাদ, কবি নূরুন্নাহার হীরা, সাইদুর রহমান পিণ্টু প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, খুলনাবাসীর দীর্ঘ লড়াই-সংগ্রামের ফলে আধুনিক রেল স্টেশনের নামে খুলনাবাসীর সাথে উপহাস করা হয়েছে। অসংখ্য ত্রুটিযুক্ত স্টেশনের প্লাটফর্ম এবং বগির ব্যবধান মারাত্মক ত্রুটিপূর্ণ। ব্যবহৃত বগিগুলো পুরণো। যে কারণে নতুন এ প্লাটফর্ম বলা চলে কোনো উপকারেই আসেনি বরং খুলনাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নতুন স্টেশনে বিশেষ করে বৃদ্ধ, নারী, শিশু, অসুস্থ, প্রতিবন্ধীদের ব্যবহারের অনেকটা অনুপযোগী। যে বিষয়ে ইতোপূর্বে প্রতিবাদ হলেও কর্তৃপক্ষ আদৌ কানে তোলেনি। যে কারণে ত্রুটিযুক্ত স্টেশনের প্রথম বলি হলেন খুবি’র প্রফেসর ড. মিজানুর রহমান ভূঁইয়া।

ত্রুটিপূর্ণ রেলস্টেশন সংস্কারের দাবীতে সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনার উদ্যোগে আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় খুলনা রেল স্টেশনে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ২৩তম দিন অতিবাহিত

খবর বিজ্ঞপ্তি

রবিবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ২৩তম দিন। সকাল ১০টায় বইমেলার মঞ্চে খুলনা’র ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় বইমেলার মঞ্চে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা এর ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ এর বাচিক শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় আবৃত্তি অনুষ্ঠান। বইমেলার মঞ্চে সন্ধ্যা ৬.২০ মিনিটে আয়োজিত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মো: আহছান উল্যাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএম জাকির হোসেন, অধ্যক্ষ, খুলনা সরকারি মহিলা কলেজ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মামুন কাদির, সহযোগী অধ্যাপক, বিএল কলেজ, খুলনা। প্রবন্ধের বিষয় আমাদের রাজনৈতিক সংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিখ আবিদ হোসেন কবির, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, খুলনা। অনুষ্ঠানের সভাপত্বি করেন অধ্যক্ষ (অব:) মমতাজ বেগম বিজলী, বিশিষ্ট শিক্ষাবিদ, খুলনা। পরিশেষে বনলতা সাংস্কৃতিক একাডেমি ও কাসিক সঙ্গীত একাডেমি, খুলনার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুন্নাহার হীরা, শাহারুজ্জামান ও রবিউল ইসলাম ও তারক চন্দ্র মন্ডল। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।

সরদার হারুনের ১৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

রূপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদের ১৯তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকালে মরহুমের গ্রামের বাড়ি কবর জিয়ারত, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাড়িতে এবং মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়মাী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নিহতের ভাই অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ। সভা পরিচালনা করেন মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, কামরুজ্জামান জামাল, শেখ মো. ফারুক আহমেদ, এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. জাহাঙ্গীর হোসেন খান, এ্যাড. অলোকা নন্দা দাস, হালিমা ইসলাম, কাজী শামীম আহসান, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যা. মিজানুর রহমান, মফিদুল ইসলাম টুটুল, আলী আকবর শেখ, মালিক সরোয়ার উদ্দিন, অসিত বরণ বিশ্বাস, শেখ মজনু, সফিকুর রহমান পলাশ, মো. মোতালেব হোসেন, মো. মোতালেব মিয়া, এস এম আসাদুজ্জামান রাসেল, জিয়াউল ইসলাম মন্টু, আব্দুস সাত্তার লিটন, আব্দুল হাই পলাশ, চ. ম. মুজিবর রহমান, শেখ জাহিদ হোসেন, ফয়েজুল ইসলাম টিটো, শেখ মো. রুহুল আমিন, মো. জাকির হোসেন, অহিদুজ্জামান পলাশ, অজিত বিশ্বাস, সরদার জাকির হোসেন, কাজী কামাল হোসেন, তাজুল ইসলাম, অভিজিৎ চক্রবর্তী দেবু, নাজনীন নাহার কনা, মাসুমুর রশীদ, দেব দুলাল বাড়ৈই বাপ্পি, মুসফিকুর রহমান সাগর, ফরিদ রানা, জামিল খান, জব্বার আলী হিরা, মাহমুদুল হাসান শাওন, মাসুদ হোসেন সোহান, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, শংকর ক-ু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া সকালে মরহুমের গ্রামের বাড়ি নন্দনপুরে নেতৃবৃন্দ কবর জিয়ারত ও তার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

।। আজকের ডায়েরী।।

মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নয়মী বিশ্বাস সাথীর আত্মার মাগফেরাত কামনায় আজ সোমবার বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জেপি নগর ও জেলা শাখার আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

রবিবার বিকাল ৪টায় জাতীয় পার্টি (জেপি) খুলনা নগর ও জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা নগর সভাপতি এম,এস, রাশিদা করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. আব্দুল মজিদ, সভাপতি জাতীয় পার্টি  (জেপি) জেলা শাখা, এফ,এম, ইকবাল, সাধারণ সম্পাদক সাম্যবাদী দল, আঃ হালিম মোল্লা ও সুলতানা পারভীন । সভায় বক্তব্য রাখেন ড. জাকারিয়া জাকির, এ্যাড. মোঃ আঃ মাজিদ, মোঃ হায়দার আলী, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বাদল মুন্সি, মোঃ তুষার, তপন বাবু, আবু হাসান, আবু হোসেন, রাব্বানী মাহাদী, আমিনুর রহমান, শরিফুল্লাহ, রানী, ইকবাল প্রমুখ। সভায় উপস্থিত প্রধান অতিথি তাঁর বক্তব্যে আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের মাতৃভাষার জন্য যাঁরা তাদের জীবনে কে উৎস্বর্গ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করা আহ্বান জানান এবং সাথে সাথে বর্তমান সরকারকে আজ বিশে^র সকল দেশে এক সঙ্গে একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালিত হওয়ায় আন্তুরিক ধন্যবাদ জানান। সভায় অন্যান্য বক্তারা ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন। 

সিপিবি-বাসদের মতবিনিময় সভায় বক্তারা

সুষ্ঠু নীতিমালা ও পরিকল্পনার আওতায় ব্যাটারি চালিত রিক্সা ও নগর পরিবহণ ব্যবস্থা চালু করতে হবে

খবর বিজ্ঞপ্তি

‘প্রসঙ্গ ঃ ব্যাটারি চালিত রিক্সা ও নগর পরিবহণ ব্যবস্থা’ শিরোনামে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনার যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা রোববার বিকেল সাড়ে ৪টায় নগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাৎ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন বাসদ খুলনা জেলার সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু। সঞ্চালনা করেন মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসম্মিলিত নাগরিগ পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচ এম আলাউদ্দিন, খুবি’র প্রফেসর মোঃ মতিউল ইসলাম, সমাজতান্ত্রি শ্রমিক ফ্রন্ট, খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, সচেতন নাগরিক সমাজের শাহ মোঃ লায়েক উল্লাহ, শ্রমিক কংগ্রেসের খুলনা বিভাগীয় সভাপতি এম এ কাশেম, আইন অধিকার বাস্তবায়ন ফোরাম খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সিপিবি নেতা নিতাই পাল, বাসদ নেতা কোহিনুর আক্তার কণা, টিইউসি’র জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, বিটিসি নিউজ এর স্টাফ রিপোর্টার মাশরুর মুর্শেদ, খোদেজা ফাউন্ডেশনের খ ম শাহীন, ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবু, মোঃ মানিক মিয়া, মোঃ শহীদুল ইসলাম মনির, বাসদ নেতা মাহবুবুর রহমান মোহন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা সনজিৎ ম-ল, রিক্সা শ্রমিকদের মধ্যে শাহীন আলম, মোহন মল্লিক, ইলিয়াস, ইয়াকুব প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোক এতে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলাই সমাধান নয়, প্রযোজন উপযুক্ত চিকিৎসা। ব্যাটারি চালিত রিক্সায় কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও আজকের দিনে প্যাডেল চালিত রিক্সার পরিবর্তে এ রিক্সার উপযোগিতা অপরিহার্য। সুষ্ঠু নীতিমালা ও পরিকল্পনার আওতায় এনে ব্যাটরি চালিত রিক্সা চালু রাখা সম্ভব। আজকের দিনে যখন সবকিছুই প্রযুক্তি তথা মেশিন নির্ভর হচ্ছে, তখন স্বার্থান্বেষীমহলের অবৈধ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে কোনো যাচাই বাছাই না করে, এর উপর নির্ভরশীল অসহায় হতদরিদ্র মানুষের কথা চিন্তা না করে বা তাদের পুনর্বাসন কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা না করে, ব্যাপক নগরবাসীর বিকল্প পরিবহণের চিন্তা না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করাটা অযৌক্তিক। খুলনা নগরীতে পরিবহণ ব্যবস্থা ব্যবস্থাপনার নামে দীর্ঘদিন যাবত চলছে হুলস্থুল কা-। কিন্তু কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কোনো নগর পরিবহণ ব্যবস্থা গড়ে ওঠেনি। এ ব্যাপারে সরকারও মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ ব্যাপক জনগোষ্ঠীর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা তো করতে পারেইনি বরং নিজস্ব উদ্যোগে সৃষ্টি করে নেয়া কর্মসংস্থান নির্বিচারে নস্যাৎ করেছে। ফলশ্রুতিতে অসহায় মানুষগুলো অমানবিক কষ্টের মধ্যে পড়েছে। এ সুযোগে প্রশাসনের এক শ্রেণির অসাধু লোক অবৈধভাবে অর্থোপার্জন করছে এবং এই অসহায় মানুষগুলোকে হয়রাণি করছে। বক্তারা পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে অবিলম্বে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি প্রদানের আহ্বান জানান। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।  

মেয়র কাপ আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

তথ্য বিবরণী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেয়র কাপ আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার সামপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার রাত নয়টায় খুলনা অফিসার্স কাব চত্বরে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথি সিটি মেয়র বলেন, সুস্থ থাকার জন্য সকলের খেলাধুলা করা প্রয়োজন। যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা বিশেষ গুরুত্ববহন করে। মুজিববর্ষে আমরা আরো খেলাধুলার আয়োজন করবো। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এসময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা অফিসার্স কাবের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে খুলনা, ঢাকা, বরিশাল ও রংপুর এই চারটি বিভাগ ও খুলনার ১০টি জেলা থেকে আগত ৩২টি টিম অংশ নেন। ফাইনাল খেলায় খুলনা সিটি কর্পোরেশনকে পরাজিত করে যশোর জেলা চ্যাম্পিয়ন হয়। পরে মেয়র চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মাঝে প্রাইজমানি ও ট্রফি বিতরণ করেন।

ফুলতলায় শিল্পপতি’র মাতার ইন্তেকাল

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা আইয়ান জুট মিলের এমডি আলহাজ্ব মোঃ ফেরদৌস ভুইয়া ও সুপার জুট মিলের এমডি এম ফিরোজ আহমেদ ভূঁইয়া এর মাতা এবং দামোদর গ্রামের মরহুম আব্দুল খালেক ভুইয়ার স্ত্রী মর্জিনা বেগম (৮৫) রোববার সকাল ৭টায় খুলনার একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে ওয়া  ইন্না ইলাহি রাজেউন) । মৃত্যুকালে তিনি ৫পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বাদ জোহর উপজেলা ডাবুর মাঠে নওয়াপাড়া পীর শাহ্্ বুখারী ইমামতিতে মরহুমার ১ম জানাযা ও মোঃ ইউসুফ হোসেনের ইমামতিতে আলকা ১৪মাইল হযরত মুহাম্মদ (সঃ) জামে মসজিদ চত্ত্বরে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে  দাফন  সম্পন্ন হয়। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও পারভীন সুলতানা, আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহীন, বিএনপি নেতা সাবেক এমপি ডা. গাজী আঃ হক, প্রফেসর ড. মাহাবুব উল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, জেলা ওয়ার্কাার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আনছার আলী মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, কাজী আশরাফ হোসেন আশু, সাবেক ভাইস চেয়ারম্যান এটিএম গাউসুল আযম হাদী, শিল্পপতি শেখ হাফিজুর রহমান বাবু, শফিয়ার রহমান, হাসনাত রেজভী মার্শাল, ওয়াহিদুজ্জামান মোল্যা নান্না, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলু, আবু তাহের রিপন, মুনাল হাজরা, কামরুজ্জামান নান্নু, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসকাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহাকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রধান শিক্ষক অজয় চক্রবর্তী, মোশারফ হোসেন মোড়ল, প্রফুল্ল চক্রবর্তী, সন্দিপন রায়, মনজেল সরদার, বনিক নেতা রবিন বসু, এসকে মিজানুর রহমান, রবিউল ইসলাম মোল্যা, মুফতি ফোরকান হুসাইন, আলহাজ্ব মাওলানা সেকেন্দার আলী, জাপা নেতা সাঈদ আলম মোড়ল, ওয়ার্কার্স পার্টি নেতা (মার্কসবাদ) নওশের আলী গাজী, বরকত আলী ভূঁইয়া  বাটুল, আলী আজম মোহন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, আজিজুল ইসলাম ফরাজি, ইউপি সদস্য শেখ আঃ রশিদ প্রমুখ।

ফুলতলায় ৫ হাজার ক্ষুদে ভোটারদের প্রতিনিধি নির্বাচন

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলার ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২০ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। রোববার সকাল ৯টা থেকে বিরতীহীনভাবে বেলা ১টা পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও ৫ম শ্রেণির ৫ হাজার ৪শ’ ৮৭ শিক্ষার্থী ভোটারদের মধ্যে ৪ হাজার ৮শ’ ৭৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ সময় ৬শ’ ৮৯ প্রার্থীর মধ্যে ৭টি দপ্তরের জন্য ৩৮৫ প্রার্থী জয় লাভ করে। নির্বাচন চলাকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান বিভিন্ন স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। শিশুদের মধ্যে নেতৃত্ব বিকাশ ও সেবামুলক মানষিকতা সৃষ্টিতে এ নির্বাচন সময়পোযগী বলে শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম জানান।

ফুলতলায় অসচ্ছল বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী উন্মুক্তভাবে বাছাই

ফুলতলা প্রতিনিধি

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক কর্মসূচির আওতায় অসচ্ছল বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের উন্মুক্তভাবে ভাতাভোগী বাছাই রোববার সকালে ফুলতলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা। স্বাগত বক্তৃতা করেন সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ইউপি সদস্য হালিমা বেগম হাসি, সোনালী আক্তার, কবিতা খানম, আলী আজম মোহন, আলমগীর হোসেন মোল্যা, মাহমুদুর রহমান চয়ন, খলিলুর রহমান, মহিউদ্দিন শেখ, ফেরদৌস হোসেন প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিরোমণি পল্লী বিদুৎতায়ন বোর্ড (বিআরইবি) শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

মহান আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  পল্লী বিদুৎতায়ন বোর্ড কেন্দ্রীয় পণ্যাগার শিরোমণি খুলনা উদ্যোগে ২১ শের প্রথম প্রহরে শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন  শিরোমণি খুলনা পল্লী বিদুৎতায়ন বোর্ড এর উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান সহকারি প্রকৌশলী অতুনুদেব নাথ ,উপ সহকারি প্রকৌশলী সৌরভ  কুমার বিশ্বাস ,সহকারি ষ্টোর অফিসার মোঃ ফজলুল হক সহ অন্যন্য কর্মকর্তা কর্মচারি বৃন্দ। পল্লী বিদুৎতায়ন শ্রমিক ইউনিয়নের পক্ষে ২১ শে প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন পল্লী বিদুৎতায়ন বোর্ড ( বিআরইবি) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল আলী প্রমুখ ।

খানজাহান আলী থানা ইসলামী আন্দোলনের  আলোচনা সভা

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

চরমোনাই ফাল্গুনের মাহফিল সফল দাওয়াতি মাসের সদস্য সংগ্রহ, আগামি ১৩ই মার্চ ইসলামি আšেদালনের প্রতিষ্ঠাবার্ষিকি পালন , ইসলামি আন্দোলন খানজাহান আলী থানা শাখার নতুন কমিটি পুর্নাঙ্গ ও পরিচিতি সভা সফল করার লক্ষে খানজাহান আলী থানা ইসলামি আন্দোলনের এক আলোচনা সভা গতকাল রবিবার  সকাল ৭ টায়  ফুলবাড়িগেটস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । খানজাহান আলী থানা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ জামিল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক  মোঃ  কামরুজ্জানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন   মাষ্টার মঈনউদ্দিন ভূইয়া ,মোঃ বজলুর রহমান, মোঃ আজাদ মোল্ল্যা, মিয়া আঃ লতিফ ,মোঃ রাশেদুল ইসলাম, মোঃ আমীর আলী , মোঃ হাশেম হোসেন , মোঃ এসকেন্দার আলি, মোঃ আবদুল্লাহ আল মামুন , মোঃ আবদুল্লাহ, মোঃ মোস্তফা হোসেন, মোঃ আল আমিন, আঃ মান্নান , মুফতি হাফিজুর রহমান ফারুকি, মোঃ আনছার উদ্দিন , মোঃ ইকরাম মোল্ল্যা , মোঃ নজরুল হুদা চৌধুরি, মোঃ জুয়েল , মোঃ রিফাত, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাফায়েত কাজি, আলহাজ্ব মোঃ হারুনুরে রশিদ, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ । অনূষ্ঠানে আগামি ১৩ ই মার্চ দলের প্রতিষ্ঠাবার্ষিকি , চরমোনাই এর বার্ষিক মাহফিল সফল, দাওয়াতি মাসের সদস্য সংগ্রহ থানা শাখার নতুন কমিটি পুনাঙ্গ  ও পরিচিত সভা  সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির শোক

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) এর সাবেক নির্বাহী সদস্য দৈনিক  খুলনা খুলনা টাইমস পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়ন ( কেইউজে) সদস্য আসাদুজ্জামান রিয়াজের মাতা আলেয়া বেগম (৭০) এর মৃত্যুতে গভীর শোক ও শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হাফেজ আহম্মেদ সরকারসহ থানা এলাকায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ ।

যোগিপোলে স্বাস্থ ও কন্যা শিশুর প্রতি বৈষম্য নিরসন সচেতনামুলক সভা

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

প্রজনন স্বাস্থ বিষয়ে সচেতনা বৃদ্ধি ও কন্যা শিশুর প্রতি বৈষম্য নিরসনে  সুশিলন এ্যাকটিভ সিটিজেন প্রকল্পের আওতায় যোগিপোল ও তেলিগাতি এলাকার তরুণ সমাজের উদ্যোগে এক সচেতনা মুলক সভা গতকাল রবিবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট যোগিপোল ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গ্রুপ লিডার মাফিয়া আরিফিনের সভাপতিত্বে ও মোঃ আল আমিন এবং শাহজাদির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তানভির আহম্মেদ রিয়াদ, রাকিব, মিমি খন্দকার, আনোয়ারা, রমজান আলী, মোঃ সুলতান প্রমুখ। উল্লেখ্য যোগিপোল এলাকায় দির্ঘ্যদিন ধরে এলাকার  ৩০ জন তরুণ তরুনী সম্পুর্ণ নিজ¯¦ উদ্যোগে সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে ।

মিল রক্ষার দাবিতে জাতীয় শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন

ফুলবাড়ীগেট( খুলনা ) প্রতিনিধি

আটরা শিল্প এলাকার রাষ্ট্রয়াত্ব আলীম জুট মিল শ্রমিক কর্মচারীদের সকল বকেয়া পাওনা পরিশোধ ও ভূয়া মালিকের হাত থেকে মিল রক্ষার দাবিতে জাতীয় শ্রমিক ফেডারেশন আলীম জুট মিলস কারখানা কমিটির এক সংবাদ সম্মেলন গতকাল রবিবার বেলা ১১ টায় আলিম জুট মিল সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা সভাপতি মোঃ মনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন  পাটকল জাতীয় শ্রমিক ফেডারেশনের আহবায়ক  মোঃ হারুনুর রশিদ মল্লিক , মোঃ আলাউদ্দিন মিয়া ,মোঃ খলিলুর রহমান ,মোঃ আঃ ছত্তার মোল্যা, মোঃ আঃ হামিদ মোড়ল ,মোঃ আঃ রশিদ ,মোঃ  মুজিবুর রহমান ,মোঃ আঃ রউফ, মোঃ আঃ ছালাম মোল্যা, মোঃ ইকবাল, এসএম বাবুল রেজা প্রমুখ। সংবাদ সম্মেলনে সকল বকেয়া পরিশোধ এবং ভূয়া মালিকের হাত থেকে মিলটি রক্ষা করা না হলে আগামী ২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমšী¿ বরাবর স্বারকলিপি প্রদান ২৯ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় মিল সম্মুখে খুলনা যশোর মহাসড়কে ১ঘন্টা মানববন্ধন ও ৪মার্চ বুধবার সকাল ১০টায় খুলনা প্রেস কাবের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করার ঘোষনা দেন ।

 গিলাতলা সাখাওয়াত মেমোরিয়াল সঃ প্রা ঃ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন 

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

গিলাতলা দক্ষিণপাড়া সাখাওয়াত মেমোরিয়াল সরঃ প্রাথমিক  বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ শান্তি পূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সাখাওয়াত মেমোরিয়াল সরঃ প্রাঃ বিদ্যালয়ে সকাল ৮টা  থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত ৭ টি পদে  মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে ও মোট ১৫২ জন ভোটারের মধ্যে ১০৭ জন  ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে প্রধান উপদেষ্ঠার দ্বায়ীত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক হোসনেয়ারা রোজী, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী সামিয়া আক্তার। বেলা ৩টায় প্রধান নির্বাচন কসিশনার ফলাফল ঘোষনা করেন , এতে ৩য় শ্রেণীতে তাসমিয়া ৫৫ ভোট ও সিয়াম শেখ ৫৩ ভোট, ৪র্থ শ্রেনীতে শেখ সফল আরাফাত ৭১ ভোট ও সামিয়া খাতুন ৬৪ ভোট,  ৫ম শ্রেনীতে ইভা আক্তার ৭৯ ভোট ও সফল আরাফাত ৭৭ ভোট  ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রতিটা শ্রেণী থেকে ২ জন নির্বাচিত হয়  এবং সকল শ্রেনীর জন্য ৭ম পদে ৫ম শ্রেণীর মেহেরাব রায়হান নির্বাচিত হয় ।

কপিলমুনি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

পলাশ কর্মকার, কপিলমুনি ঃ

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৮ নং কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ‘২০ সম্পন্ন হয়েছে। গণতন্ত্র চর্চার জন্য সরকারের মহতি উদ্দ্যোগকে সামনে নিয়ে এ বিদ্যালয়টিতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ১৪ জন শিক্ষার্থী যথাক্রমে ৩য় শ্রেণির সোনাক্সী বিশ্বাস, সৌভিক সাধু, দিপান্বিতা মজুমদার, মোঃ হাদিউজ্জামান নির্বাচিত হয়েছে। ৪র্থ শ্রেণির জান্নাতুল রিহুন পরী, গৌরব মন্ডল, শাহ মোঃ আরাফাত, হিমন সরকার ৫ম শ্রেণির শিল্পা সাধু, সাকিব তান্সেন রাদ, রুদ্র বিশ্বাস, উর্মি আক্তার, মারিয়া আক্তার নির্বাচনে অংশ গ্রহন করেন।

রোববার সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিদ্যালয়ের কক্ষে বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০৭ জন ভোটারের মধ্যে ২৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। এর মধ্যে ৩৯ টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে ৩য় শ্রেণির সোর্ভিক সাধু ১৬৬ ভোট, দ্বিপানিতা মজুমদার ৯০ ভোট, মোঃ হাদিউজ্জামান ৭৯ ভোট। ৪র্থ শ্রেণির গৌরব মন্ডল ১৪৯ ভোট, জান্নাতুল রিহুন পরী ১৩১ ভোট, ৫ম শ্রেণির শিল্পা সাধু ১২৯ ভোট, সৈকত দত্ত ৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে কাউন্সিলর নির্বাচিত হয়। ৩য় শ্রেণির সোর্ভিক সাধু  সর্বোচ্চ ১৬৬ ভোট পেয়ে অত্র সংসদের প্রধান নির্বাচিত হয়। আগামী  ২৭ ফেব্রয়ারী নির্বাচিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার বিপ্রদাশ কর্মকার স¦াক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।      

বটিয়াঘাটায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি

দেশের অন্যান্য উপজেলার ন্যায় গতকাল রবিবার বটিয়াঘাটা উপজেলার ১১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়। ২০১০ সালে প্রথমিক ভাবে দেশের ১৯ জেলার ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাচনী কার্যক্রম স্থানীয় জনসাধারণ, ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দিপনার সৃষ্টি করে। উক্ত নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতায় চলতি বছরে উপজেলার ১১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতস্ফুর্ত ভাবে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, বটিয়াঘাটা থানা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ভোটারা দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে ভোট প্রদানের জন্য। ৭,৮ ও ১০ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের মাঝে ভোট প্রদানের ব্যপক আগ্রহ দেখা যায়। এই নির্বাচন ছাত্র-ছাত্রীদের মাঝে ভবিষ্যতের নেতৃত্ব প্রদানের বহিঃপ্রকাশ। থানা মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়ের নির্বাচিতরা হলো ৫ম শ্রেনীতে উচ্ছাস গোলদার ও রুবাইয়া খাতুন, ৪র্থ শ্রেনীতে লিথি মন্ডল, রাই জোদ্দার ও প্রত্যুষা হালদার, ৩য় শ্রেনীতে সুনন্দা অধিকারী ও পড়সী মন্ডল। অনুরূপ ভাবে উপজেলার হেতালবুনিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছেন ৫ম শ্রেনীতে তীর্থ রায়, সৌম্য বাছাড় ও শমিষ্ঠা ঢালী, ৪র্থ শ্রেনীতে উৎস জোদ্দার ও হোসাইন বিশ্বাস, ৩য় শ্রেনীতে পরাগ জোদ্দার ও সমৃদ্ধ মন্ডল। স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও আনসার সদস্য সবই ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নির্ধারন করা হয়।

কপিলমুনিতে শিবরাত্রী উদ্যাপন

স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ

খুলনার কপিলমুনি কালী মন্দিরে সাড়ম্বরে শিবরাত্রী উদ্যাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১ টা পর্যন্ত এলাকার অসংখ্য পুরুষ ও নারী ভক্তরা শিব সাধনা করে থাকেন। ভক্তরা বিভিন্ন ভক্তিমূলক গান পরিবেশন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ, কালী মন্দিরের সভাপতি যুগোল কিশোর দে, সহ-সভাপতি চম্পক কুমার পাল, সাঃ সম্পাদক পবিত্র সাধু, বিশিষ্ট ব্যবসায়ী সাধন ভদ্র, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য সচিব পলাশ কর্মকার, এ এস আই প্রবাস মিত্র, সন্দিপ সাধু, অসীত দে, বাবুলাল হালদার, হিমাদ্রী শেখর দে, রামপ্রসাদ পাল, শান্তনু সাধু প্রমূখ। শিব পূজা ও আরাধনা শেষে প্রসাদ বিতরণ করা হয়।

কপিলমুনিতে সাংবাদিক হাশেমের চাচী’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ

পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য ও দৈনিক সংযোগ বাংলাদেশ /সুন্দরবন টাইমস এর কপিলমুনি প্রতিনিধি এইচ এম এ হাশেম’র চাচী মাহমুদা বেগম (৮৫) শনিবার সন্ধ্যায় ৭টায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্য জণিত রোগে ভুগে শ্রীরামপুরের নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, ২ ছেলে ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক জোটের নেতৃবৃন্দ।

লতার কাঠামারীতে পুলিশিং ফোরামের মত বিনিময়

স্টাফ রিপোর্টার, কপিলমুনি

লতার কাঠামারী বাজার দূর্গা মন্দির চত্ত্বরে শনিবার বিকেল ৪ টায় লতা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন লতা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি কাজল কান্তি বিশ্বাস। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন এডিশনাল এস পি হুমায়ন কবির, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, প্রধান আলোচক ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক, বক্তব্য রাখেন লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল, সদস্য কালিপদ বিশ্বাস, অনিল সরকার, কাশেম গাজী, বিপুল বিশ্বাস, শুভংকর রায়, কুমারেশ মন্ডল, সদানন্দ মন্ডল, শওকত হাওলাদার, সমীরণ মন্ডল, আশুতোশ সরকার, ফারুক সরদার, ফেরদৌস ঢালী, মানস মন্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পুলকেশ রায়, যুবনেতা প্রসাদ মন্ডল, বিদ্যুৎ মন্ডল, রাহুল বিশ্বাস, মিজান সানা, ইউনুস গাজী, ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা দীপায়ন বিশ্বাস সহ লতা ইউনিয়ন পুলিশিং কমিটি ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

পি-৩/৩

বটিয়াঘাটায় আমন ধানের লোকসান মাথায় নিয়ে কৃষক কৃষানীরা বোরো আবাদ শুরু

ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা

বটিয়াঘাটায় আমন ধানের লোকসানের বোঝা মাথায় চাপিয়ে কৃষক কৃষানীরা শুরু করেছে বোরো ধানের চাষাবাদ। কৃষকদের আমন ধান জলাবদ্ধতা, কারেন্ট পোকা, ঘূর্ণীঝড় বুলবুল সহ বিভিন্ন কারণে ব্যপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বটিয়াঘাটা উপজেলার সাতটি ইউনিয়নের শত শত একর জমির। এই অভাবনীয় ক্ষতির কারণে কৃষক কৃষানীদের ব্যাপক লোকসান হওয়ায় তাদের  মেরুদন্ড ভেঙ্গে পড়েছে। এ অবস্থা থেকে কৃষক কৃষানীরা তাদের ভেঙ্গে যাওয়া মেরুদন্ড সোজা করার  পরিকল্পনা মাথায় নিয়ে নতুন উদ্যোমে ধার দেনা করে পূণরায় বোর ধানের ব্যপক চাষাবাদের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে চাষাবাদ ও রোপন কার্য অনেকেই সম্পন্ন করেছেন। বটিয়াঘাটা উপজেলাটি শিল্প ও মহানগরী খুলনার পাদদেশ ঘেষে এবং কাজিবাছা, রূপসা,  ভদ্রা, শৈলমারী, সালতা, পশুর, ঝপঝপিয়া, নালুয়া, মাঙ্গা, ময়ুর নদী সহ অসংখ্য প্রমত্তা নদী দ্বারা বেষ্টিত বটিয়াঘাটা উপজেলার জলমা, বটিয়াঘাটা, গঙ্গারামপুর, সুরখালী, ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা ও আমিরপুর ইউনিয়নের মোট ১ শত ২৭ টি গ্রাম এর মধ্যে মিষ্টি ও সুপেও পানির এলাকা বা অধিকাংশ গ্রামের  চলতি বরো মৌসূমে আমনের লোকসান পুষিয়ে নিতে কৃষক কৃষানীরা বোরো ধান চাষাবাদ ও রোপনে কর্মব্যাস্ত সময় অতিবাহিত করছে। প্রচন্ড শীত বা ঠান্ডা এবং গরম, রোদ বৃষ্টি উপেক্ষা করে রাত দিন ধান উৎপাদনের কাজ চালিয়ে যাচ্ছে। আমন ধান চাষাবাদ ও উৎপাদন ব্যায়ের চেয়ে বোর ধানের ক্ষেত্রে অনেক বেশি  শ্রম ও ব্যয় অনেক বেশি হয়ে থাকে। উপজেলার বোরো চাষী কৃষকরা  জানায় লোকসানের বোঝা মাথায় নিয়ে বোরো আবাদ শুরু করেছি। যদিও এর জমি চাষ, রোপন , পানি সেচ, ঔষধ ব্যবহার, ধান কাটা, মাড়াই, আগাছা পরিস্কার সহ বিভন্ন চাষাবাদ কার্যক্রমে কৃষকদের অনেক খরচ হয়ে থাকে। তবে উপযুক্ত মূল্য পেলে বর্গাচাষীদেরও কিছু লাভ হয়ে থাকে। অন্যথায় লোকসান গুনতে হয়। বার বার লোকসান গুনতে হলে এক পর্যায়ে উৎপাদনের স্পৃহা কৃষকদের হারিয়ে যায়। জমির মালিকদের চেয়ে বর্গা চাষীদের লভ্যাংশ কম হয়ে থাকে। হেক্টর প্রতি ১ শত ১৩ মন এর মতো বোরো ধান উৎপাদন হয়ে থাকে। এ ব্যাপারে  বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম বলেন, আমনের ক্ষতি পূরণ করার জন্য আমরা কৃষি অধিদপ্তর বোরো ধান চাষাবাদের জন্য ৪  হাজার ৫ শত হেক্টর জমি চাষাবাদের আওতায় নিয়েছি। লক্ষমাত্রা সফল হলে এ উপজেলা থেকে ২০ হাজার ২ শত ৫০ মেট্রিকটন বোরো ধান উৎপাদিত হওয়ার সম্ভাবনা বয়েছে। এছাড়া কৃষকদের ঘূর্ণীঝড় বুলবুল ও আমন ফসলের ক্ষতি কৃষকদের পুষিয়ে নিতে আমরা বিনা মূল্যে সার, বীজ, নগদ অর্থ ও গ্রুপ ভিত্তিক নিয়মিত কৃষক-কৃষানী প্রশিক্ষণ এবং কৃষি যন্ত্রপাতি সহ নানা প্রনোদনা কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছি। আশা করি কাংখিত সু-ফল উপজেলার কৃষক-কৃষানীরা পাবে।

বটিয়াঘাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ টি দোকানে ৩২ হাজার টাকা জরিমানা আদায়

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম শনিবার বাজার সদরে ৫ টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় নিপা ফার্মেসীর সত্ত্বাধিকারী প্রাণ কৃষ্ণ সরকারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তাধিকার আইনে ৫ হাজার টাকা, অশ্বিণী সাহা ফার্মেসীর সত্ত্বাধিকারী বিপ্লব সাহাকে ১০ হাজার টাকা, হারান চন্দ্র দাসের মিষ্টির দোকানে বাংলাদেশ হোটেল ও রেষ্ট্রুরেন্ট অধ্যাদেশে ২ হাজার টাকা, চপলা ষ্টোরের সত্ত্বাধিকারী নিহার মন্ডলকে ভোক্তাধিকার আইনের ৩৮ ধারায় ৫ হাজার টাকা ও লিটন ঘোষের মিষ্টির দোকানে ভোক্তাধিকার আইনের ৩৮ ও ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। আদালত পরিচালনা কালে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রূপসা উপজেলা প্রেসকাবে শহীদ দিবসে আলোচনা সভা

রূপসা প্রতিনিধি

আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রেসকাবের আয়োজনে আলোচনা সভা সন্ধ্যায় কাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখের পরিচালনায় বক্তৃতা করেন কাবের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আ. মজিদ ফকির, সাবেক প্রধান শিক্ষক বাকির হোসেন বাবু, সরদার আ. জলিল, কাবের সহ-সভাপতি এম মুরশিদ আলী, বেনজির হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আ. মজিদ শেখ, ওয়াহিদুজ্জামান অহিদ, প্রচার সম্পাদক মিলন সাহা, সদস্য শাহারিয়ার হোসেন মানিক, আরিফুর রহমান রিপন,ডা: পিকে সাহা,সাইফুল ইসলাম প্রমূখ।

রূপসা উপজেলা প্রেসকাবে শহীদ দিবসে আলোচনা সভা

রূপসা প্রতিনিধি

আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রেসকাবের আয়োজনে আলোচনা সভা সন্ধ্যায় কাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখের পরিচালনায় বক্তৃতা করেন কাবের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আ. মজিদ ফকির, সাবেক প্রধান শিক্ষক বাকির হোসেন বাবু, সরদার আ. জলিল, কাবের সহ-সভাপতি এম মুরশিদ আলী, বেনজির হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আ. মজিদ শেখ, ওয়াহিদুজ্জামান অহিদ, প্রচার সম্পাদক মিলন সাহা, সদস্য শাহারিয়ার হোসেন মানিক, আরিফুর রহমান রিপন,ডা: পিকে সাহা,সাইফুল ইসলাম প্রমূখ।

হরিণাকুুন্ডুতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে  ধর্ষণ মামলা, প্রতিবাদে ইউপি সদস্যদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে  ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মঞ্জুরুল আলমের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা দায়ের করেছেন ওই পরিষদের সংরক্ষিত নারী সদস্য নাছিমা আক্তার মায়া। ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ তিনি এই মামলাটি দায়ের করেছেন । যাহার নং এনটিসি পিটিশন ৬৯/২০২০। ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি উক্ত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানকে নির্দেশ দেন বলে জানাগেছে ।

মামলায় বাদী নাছিমা আক্তার মায়া জানিয়েছেন, গত ১২ ফেব্রয়ারি তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলেন। দুপুর পর  সব ইউপি সদস্য ও অন্য সাধারন মানুষ পরিষদ ছেড়ে চলে যাওয়ার পর চেয়ারম্যান মঞ্জরুল আলম তাকে কার্যালয়ের নিজ কক্ষে ডেকে নিয়ে প্রথমে কু-প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় তাকে  জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় ধস্তাধস্তিতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে তিনি জানান। এঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় তিনি ভবানীপুর গ্রামের আল আমিন, মিন্টু মোলা, শরিফুলসহ ৬ জনকে স্বাক্ষী হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে এঘটনায় ইউপি সদস্য, মামলার স্বাক্ষী ও স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা  মামলাটিকে মিথ্যা ও বানোয়াট  বলে দাবী করেছেন।

এবিষয়ে মামলার স্বাক্ষী আল আমিন বলেন, ঘটনাটি সম্পূর্ন মিথ্যা। আমি এ ধরনের কোন ঘটনা জানি না বা আমার উপস্থিতিতে এ ধরনের কোন ঘটনা ঘটেনি । একই কথা বলেন স্বাক্ষী মিন্টু মোলা, শরিফুলসহ অন্য সাক্ষীরা ।

অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ওহিদুল ইসলাম, আলমঙ্গীর হোসেন, নুর আলীসহ ৭ ইউপি সদস্য মামলাটিকে মিথ্যা দাবী করে বলেন, ওই নারী সদস্য ইতিপূর্বে আমাদের ৬ ইউপি সদস্য সহ অন্য একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল । মামলায় আমরা আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়ে নাছিমা আক্তার মায়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলাম । উক্ত ঘটনায় সে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে পুনরায় মিথ্যা মামলা দায়ের করেছে।

ওই ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামান লিটন বলেন,ঐ দিন আমি বিকাল ৫টা পর্যন্ত পরিষদে ছিলাম।  আমার জানামতে সেদিন এরকম কোন ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, চেয়ারম্যান ও মেম্বরদের সাথে ওই নারী সদস্যের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সে কারনে মিথ্যা মামলা করা হতে পারে।

এবিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলমের সাথে তার মোবাইলফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তিনি চিকিৎসার জন্য ভারতে গেছেন বলে  ইউপি সদস্যরা জানান। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে ইউপি সদস্য ও এলাকাবাসী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এদিকে থানা পুলিশ সুত্রে জানাগেছে, গত ১৩ ফেব্রয়ারি এবিষয়ে নাছিমা আক্তার মায়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।  অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেনের কাছে জানতে চাইলে বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়নি। স্বাক্ষীরাও ঘটনাটি জানেন না বলে তিনি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ এবিষয়ে বলেন, ১২ ফেব্র্রুয়ারি দুপুর ২টা ২৫ মিনিটে ওই নারী সদস্য মারামারির কথা উলেখ করে হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে  তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানালে আমরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করি। এবিষয়ে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ  আসাদুজ্জামান  বলেন, আমি এখনও আদালতের আদেশ হাতে পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বাড়ীঘর ভাংচুর, লুটপাট

ঝিনাইদহ প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সদর উপজেলার চাপড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে পার্শবর্তী কংশি গ্রামের কিছুব্যক্তি মাইক্রোবাস যোগে চাপড়ী গ্রাম হয়ে শহরে যাচ্ছিল। এসময় চাপড়ী গ্রামের কয়েকজন ব্যক্তি চোর সন্দেহে গাড়ীর গতিরোধ করে। পরে তাদের মাঝে হাতা-হাতি হয়। বিষয়টি তখন স্থানীয়রা মিটিয়ে দিলেও গেল রাতে কংশি গ্রামের লোকজন চাপড়ী গ্রামে এসে হামলা চালায়। এসময় তারা ওই গ্রামের মালেক, আলাউদ্দিন, বাদশা, আফজাল হোসেন, হাসান মিয়া, আয়ুব হোসেনের বাড়ীসহ ১০ টি বাড়ী ও ২ টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে নারীসহ ৩ জন আহত হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

“হারাইয়াছে”

আমার এ্সএসসি পরিক্ষার মূল সনদপত্র হারাইয়াছে, যাহার পাশের সন- ১৯৭৯, রোল নং- ৪৬৮, বিভাগ- মানবিক, নিবন্ধন নং- ৪৭৩৬২, কেন্দ্র- পাইক, শিক্ষাবর্ষ- ১৯৭৭-১৯৭৮, বোর্ড- যশোর ও আমার পুত্রের এসএসসি ও এইচএসসি পরিক্ষার মূল সনদপত্র হারাইয়াছে, যাহার পাশের সাল- ২০১০ ও ২০১২, রোল নং- ৮৩০৮৮৭ ও ৫০৪১২২, নিবন্ধন নং- ৬৯১৬০৭ ও ৩১৯২৩৮, উভয় কেন্দ্র Ñ চালনা, শিক্ষাবর্ষ- ২০০৭-২০০৮ ও ২০১০-২০১১, উভয় বিভাগ- মানবিক, বোর্ড- যশোর। দাকোপ থানায় ডায়রী নং- ৬১, তাং- ০২/০৩/২০১৯ ইং।

আবু জাফর শেখ

শেখ আবু তাহের

পি-৩/৩

সচিব নেই আড়াই বছর, দাপ্তরিক কাজ করেন চেয়ারম্যান

আনোয়ার হোসেন,মণিরামপুর

আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে যশোরের মণিরামপুরের দ্বিতীয় বৃহত্তম ইউনিয়ন মশ্মিমনগর। অধিক জনবহুল হলেও এই ইউনিয়ন পরিষদে গত আড়াই বছর ধরে স্থায়ী কোন সচিব নেই। ফলে সেবা নিতে এসে জনগণ হয়রানির শিকার হচ্ছেন। পরিষদের কাজকর্মে দেখা দিয়েছে স্থবিরতা। সচিব না থাকায় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জনসেবার পাশাপাশি পরিষদের দাপ্তরিক কাজ করেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) ছুটির দিন থাকলেও সরেজমিন তাকে কঁঠালতলা বাজারে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করতে দেখা গেছে। ভোটে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সেবার কাজ সচল রাখতে চেয়ারম্যান নিজেই সচিবের কাজগুলো করেন বলে জানিয়েছেন।

সাত হাজার ৫৯২ বর্গ কিলোমিটারের মশ্মিমনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩০ হাজার ১১৫ এবং ভোটার সংখ্যা ২৪ হাজার। প্রতিদিনই ট্রেড লাইসেন্স, জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ কায়েম সনদ, নাগরিক সনদপত্রসহ নানা কাজে ইউনিয়ন পরিষদে আসেন স্থানীয়রা। এসব কাজের দায়িত্ব ইউপি সচিবের হওয়ায় তাকে না পেয়ে ফিতে যেতে হয় পরিষদে আসা লোকজনকে।

উপজেলার চালুয়াহাটি ইউপি সচিব বিল্লাল হোসেন সপ্তাহে সোমবার ও বুধবার দুই দিন মশ্মিমনগর ইউপিতে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। যা প্রয়োজনের তুলনায় অতি অপ্রতুল। ইউনিয়নের নোয়ালী গ্রামের আব্দুল গফুর গাজী বলেন, আমার ছেলের কলেজে ভর্তির জন্য জন্মসনদ লাগবে। চেয়ারম্যানের কাছে গিয়েছি। তিনি বলেছেন সচিব নেই। সোমবার পরিষদে যেতে। সচিব বেল্লাল হোসেন বলেন, বড় দুই ইউনিয়নের দায়িত্ব পালন করা আমার একার পক্ষে সম্ভব না। মশ্মিমনগর ইউপিতে স্থায়ী সচিব একান্ত প্রয়োজন। চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আড়াই বছর ধরে আমার পরিষদে স্থায়ী সচিব নেই। ফলে বিভিন্ন ফাইলপত্র তৈরি করতে দাপ্তরিক কাজগুলো আমাকেই করতে হয়। এইজন্য সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ব্যক্তিগত অফিসে বসে ফাইলপত্রের কাজ করি। জন্মসনদসহ যে কাজে সচিবের স্বাক্ষর লাগে সেটা তার অপেক্ষায় রেখে দিই।

চেয়ারম্যান আরও বলেন, সম্প্রতি জরুরি ভিত্তিতে মেয়ের জন্য জন্মসনদ চাইতে আসেন মশ্মিমনগর গ্রামের সাইফুল ইসলাম। সচিব না থাকায় তাকে ফেরত দিতে বাধ্য হয়েছি। গুত্বপূর্ণ বিলে স্বাক্ষরের জন্যও সচিবের অপেক্ষায় থাকতে হয়। ফলে উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। সচিব বাদে পরিষদ চালানো সম্ভব হচ্ছে না। স্থায়ী সচিবের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এই বিষয়ে জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, আড়াই বছর ধরে মশ্মিমনগর ইউনিয়ন পরিষদে সচিব নেই, এমনটি আমার জানা নাই। পাশের একজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া আছে। বড় ইউনিয়ন, সপ্তাহে দুই দিনে একজনের দ্বারা সব কাজ করা সম্ভব হচ্ছে না এমনটি জানালে জেলা প্রশাসক বলেন, দ্রুত অন্য একজনকে পাঠানোর ব্যবস্থা করা হবে।

অভয়নগরে বাস্তুহারাবাসীর মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সৈয়দ রিপানুর ইসলাম, অভয়নগর

যশোরের অভয়নগরে   বাংলাদেশ রেলওয়ের নওয়াপাড়া রেলস্টেশনের আওতাধীন সরকারি জমি থেকে বস্তি উচ্ছেদ অভিযান বন্ধ ও পূর্নবাসনের দাবিতে বাস্তুহারাবাসী মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে। গতকাল রোববার সকাল ১০টায় যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের আয়োজনে এ মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসুচী পালিত হয়। । পরে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পূনর্বাসনের দাবি করে। অভয়নগর উপজেলা বাস্তহারা লীগের সভাপতি নূর ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও অবরোধে বক্তব্য রাখেন- যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান বিশ্বাস, পৌর বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক বাবু শিকদার, বাস্তুহারাবাসীর পক্ষে আমিনুর শেখ, জাহিদ মোল্যা, সালাম শেখ, অরুন কুমার ঘটক, হালিমা বেগম, রোকেয়া খাতুন প্রমুখ। দুগ্ধ শিশুসহ হাজার হাজার ছিন্নমুল নারীপুরুষ   অংশগ্রহণকারী বাস্তুহারাবাসী সরকারের উন্নয়ন কর্মকা- অব্যাহত রেখে তাদের পূনর্বাসনের দাবিতে জয় বাংলা শ্লোগান দিতে থাকে। অবরোধ চলাকালিন সময়ে মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে অভয়নগর থানা পুলিশ ও নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারী নওয়াপাড়ায় রেলওয়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয়। এই উচ্ছেদ অভিযান চলাকালে জনপ্রতিনিধিদের অনুরোধে ২৮ শে ফেব্রুয়ারী পযর্ন্ত অভিযান বন্ধ রেখে রেল কর্তৃপক্ষ  সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। বেধে দেয়া এই সময় সীমা শেষ হলে আবার উচ্ছেদ অভিযান শুরু হবে।

দাকোপে আবারও বানিশান্তা বাজারের খাজনা উন্মুক্ত ঘোষনা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আ‘লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ‘র সৌজন্যে আবারও খুলনার দাকোপের বানিশান্তা বাজারের খাজনা উন্মুক্ত ঘোষনা করেছে স্থানীয় এক সমাজ সেবক। ফলে ওই বাজারের ব্যবসায়ীরা আরো এক বছর খাজনা দেয়ার হাত থেকে রক্ষা পেলেন।

বাজারের ঔষধ ব্যবসায়ী ডাঃ উত্তম দাস জানান, উপজেলা আ‘লীগের অন্যতম সদস্য আগামী ইউপি নির্বাচনে বানিশান্তা ইউনিয়নে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক বিনয় কৃষ্ণ সরদার সরকারী নিয়ম মেনে ৪২ হাজার ৯শত টাকা রাজস্ব দিয়ে স্ত্রী মালতী রানী সরদারের নামে বানিশান্তা বাজারটি ইজারা নিয়ে ব্যবসায়ীদের খাজনা উন্মুক্ত ঘোষনা করেছেন। ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় ও হয়রানির কথা বিবেচনা করে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ‘র এক সভায় দেয়া ঘোষনানুযায়ী তিনি এবছরের ন্যায় আগামী বাংলা ১৪২৭ সালের জন্যেও বাজারের খাজনা উন্মুক্ত ঘোষনা করেছেন। ফলে আরো এক বছর ওই বাজারের ব্যবসায়ীরা অনেক টাকা খাজনা দেয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে ব্যবসায়ী সমারেশ মন্ডল, অশোক মন্ডল, রুহুল আমীন, ঠাকুর দাস মন্ডল, ডাঃ বিধান মিন্ত্রী, অসিম শীলসহ আরো অনেকে জানান। এতে তারা কিছুটা আর্থিক ভাবে লাভবান হবেন বলে মনে করেন।

সমাজ সেবক আ‘লীগনেতা বিনয় কৃষ্ণ সরদার বলেন প্রধান মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্যে সরকারী নিয়ম মেনে বাজারটি ইজারা নিয়ে ব্যবসায়ীদের খাজনা উন্মুক্ত করে দেয়া হয়েছে।

দাকোপে কমিটি গঠন নিয়ে চরম উত্তেজনা নামযজ্ঞানুষ্ঠান বন্ধ

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে চালনা পৌরসভার বৌমার গাছতলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা পরিষদের কার্য নির্বাহী কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা। উভয় পক্ষের ধার্য্য তারিখের মহানাম যজ্ঞানুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন।

সরেজমিন স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রাধা গোবিন্দ মন্দিরের পাল্টা পাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াসের সাথে পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অতীন মন্ডলের বিরোধ চলে আসছে। কয়েকবার মেয়র সনত বিশ^াস ও অতীন মন্ডকে সভাপতি করে মন্দিরের পাল্টা পাল্টি কমিটিও গঠন হয়েছে।

এবিষয় অতীন মন্ডল বলেন মন্দিরের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর এ পর্যন্ত চারবার পাল্টা পাল্টি কমিটি গঠন হয়েছে। সর্ব শেষ পৌরসভার ৯টি ওয়ার্ডে মাইকিং করে উপস্থিত প্রায় পাঁচ শতাধিক লোকের মতামতের ভিত্তিতে আমাকে সভাপতি করে কমিটি গঠন হয়। সে মোতাবেক আমি আমার লোকজন নিয়ে ৫৯তম ২৪ প্রহর মহানাম যজ্ঞের গত ২১ ফেব্রুয়ারী অধিবাসের দিন নির্ধারন করি। কিন্তু আমার দিন ঘোষনার পর মেয়রও আগামী ২৬ ফেব্রুয়ারী নামযজ্ঞের দিন ধার্য্য করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন উভয় পক্ষের মধ্যে সম্বনয় করতে আসলে স্ব-স্ব অবস্থানে অনড় থাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

এপ্রসঙ্গে মেয়র সনত বিশ^াস জানান উভয় পক্ষের বিরোধ মিমাংসার জন্য উপজেলা নির্বাহী অফিসার মধ্যস্তা করছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন নতুন কমিটি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের নামযজ্ঞানুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। আগামী ৫ মার্চ ভোটাভুটির মাধ্যমে মন্দিরের কমিটি গঠন করা হবে। নতুন কমিটি এসে নামযজ্ঞ করবে বলে তিনি জানান।

আন্তর্জাতিক মাতৃভাষা ও অমর ২১শে পালনে মহানগর বঙ্গবন্ধু পরিষদ

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর ২১শে ফেব্রুয়ারি ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালন করে। সকাল ৬.৩০ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনির্মিত, দলীয় ও কালো পতাকা উত্তোলণ, সকাল ৮টায় নগরীতে র‌্যালী, ৮.৩০মি. শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে মাল্যদান করা হয়, বাদ জুম্মা নগরীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং বিকাল ৫টায় অমর ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পরিষদের মহানগর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আ.লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু। সাধারণ সম্পাদক রোটা. এম আসাদুজ্জামান মুন্নার পরিচালনায় আরো বক্তব্য রাখেন মহানগর কার্যনির্বাহী সভাপতি ইউসুফ আলী সাদা, সহ-সভাপতি শরীফ এনামুল কবীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, বীর মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, রফিকুল ইসলাম বাবু,কবি স ম হাফিজুল ইসলাম, রোটাঃ ইঞ্জি.মিজানুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ আলী, মোঃ দেলোয়ার হোসেন রিপন, ডা. হাফিজুর রহমান সোহেল, পারভেজ আহমেদ পলাশ, জাকির হোসেন বিপ্লব, প্রভা.ইফফাত সানিয়া ন্যান্সি, মোঃ সেলিম চৌধুরী, আবুল কালাম মোল্লা, সাংবাদিক মামুন রেজা, মোঃ রেজাউল করিম, শারাফাত উল্লাহ স্বপন, মহিদুল ইসলাম নান্নু, ইঞ্জি.শান্তনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, রায়হান চৌধুরী, আফজাল হোসেন আমজালা, আদম গাজী মান্দার, লিয়াকত হোসেন, আঃ জব্বার কমান্ডার, আঃ সালাম সিকদার, আঃ জলিল সরদার, মোঃ শহীদুল ইসলাম সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

তালায় খুন জখমের ভয় দেখিয়ে বাড়ী ছাড়া করানোর পায়তারা

ইলিয়াস হোসেন,তালা

তালা খলিলনগর ইউনিয়নের গংগারামপুর গ্রামের অসহায় সামছুর রহমানের খুন জখমের ভয় দেখিয়ে বাড়ী ছাড়া করার পায়তারা করছে প্রতিপক্ষরা। উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের বরাবর লিখিত আবেদন করলেও কোন সুফল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন সামছুর রহমান।

সামছুর রহমানের বাড়ী ছাড়া করার পিছনে এবং তার প্রতি অত্যাচার করার মুলে আছেন, প্রতিবেশী খাতের আলী মোড়লের পুত্র মোঃ রফিকুল ইসলামগং এবং মৃত আতের আলী মোড়লের পুত্র আব্দুল মজিদ মোড়লগংসহ এর সর্বক্ষনিক সহযোগীতায় লিপ্ত আছেন মৃত সৈয়দ আলী শেখের পুত্র প্রাক্তন মেম্বর আব্দুর শুকুর শেখ। ঘটনার বিবরনে সামছূর রহমানের লিখিত আবেদন হতে জানা যায়, সামছুর রহমানের ১ছেলে ও ২ মেয়ে। ছেলে মাষ্টারস পাশ করে ঢাকা এ্যাপোলে হাসপাতালে কর্মরত আছে। মেয়েদের বিবাহ দিয়েছেন। বর্তমানে বাড়ীতে স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে বসবাস করছেন। তাদের এই সুখের সংসারে বাধা হয়ে দাড়ায় উক্তরোক্ত ব্যক্তিবর্গ। তারা প্রতিনিয়ন সামছুর রহমান ও তার স্ত্রীর উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বাড়ীর পাশে ২বিঘা জমিতে পানের বরজের পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে লক্ষ লক্ষ টাকার পান নষ্ট হয়ে গেছে। পানের বরজের পার্শে বরিং পুতে ধানের জমিতে পানি দেওয়ার রাস্তা বন্ধ করার ফলে ধান চারা নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া রাস্তায় পাশে লাগানো মেহগনী গাছ,সুপারি গাছ এবং জিউলি গাছ কেটে দিয়েছে। কয়েক মাস আগে ছেলে সাহেদুর রহমানকে বেধকড় মারপিট করে প্রতিপক্ষরা। অসহায় সামছুর রহমান এর প্রতিকার চেয়ে গত ১৬ ডিসেম্বর খলিলনগর ক্যাম্পে একটি লিখিত আবেদন করেন। ক্যাম্পের আইসি বার বার মিমাংসা করানোর চেষ্টা কররেও কোন সুফল হয়নি। কোন প্রতিকার না হওয়ায় গত ২৯ জানুয়ারী ২০২০ তারিখে তালা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার খলিলনগর নায়েব এর নিকট বিষটির তদন্ত করে জরুরী ভিত্তিতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন। কিন্ত এলাকার প্রভাবশালী ব্যক্তির কারনে সে তদন্ত প্রতিবেদন আলোক মুখ দেখেনি। সেই কারনে সামছুর রহমান বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তিনি এর প্রতিকার এর জন্য ওসি তালা থানা, নির্বাহী অফিসার তালা, এসপি সাতক্ষীরা এবং মাননীয় জেলা প্রশাসকসহ প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে খলিলনগর ইউনিয়ন নায়েব কামরুজ্জামান মনি বলেন, আমি সময়মত প্রতিবেদন দাখিল করবো।

ফকিরহাটে উপকারভোগী যাচাই বাছাই সংক্রান্ত উন্মুক্ত আলোচনা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে উপকারভোগী যাচাই বাছাই সংক্রান্ত উন্মুক্ত ওয়ার্ড সভা গতকাল রবিবার বিকাল ৪টায় ৬নং ওয়ার্ডের সরদার পাড়ায় অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য মোঃ মোস্তফা কামাল হারুনের সভাপতিত্বে সভার উদ্ভোধক ছিলেন পিলজংগ ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহবায়ক খান শামীম জামান পলাশ। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা শাহানাজ পারভীন পাখি। ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম টিপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাধন কুমার দে, মোঃ খালেক খান, উপ-সহকারী কৃষি অফিসার তানিয়া রহমান, হাইস্ওায়া প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী ফারজানা ইয়াসমীন, শিক্ষাবিদ মোঃ মমিন উদ্দিন সরদার, মশিউর রহমান, ওয়াজেদ আলী, শাহাজাহান সরদার, আকতার আলী ও ওয়ার্ড আ,লীগের সভাপতি রতন কুমার চ্যাজাজী প্রমুখ। এসময় উপকারভোগীদের মধ্যে চাহিদা দাবী করেন, যথাক্রমে শরিফা বেগম, নজরুল ইসলাম, অনিমা শীল, সাধনা রানী দাশ, শন্তনা রানী দে ও শিরিনা বেগম সহ শতাধিক ব্যাক্তিবর্গ। যা ইউপি সচিব মোঃ শরিফুদৌল্লা পলাশ একটি খসড়া রেজুলেশন করেন। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফকিরহাট উপজেলা ছাত্রলীগের

আহবায়ক কমিটির পরিচিতি

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা গতকাল রবিবার বিকাল ৫টায় জলছত্র বটতলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। লখপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহবায়ক অরুপ কুমার দাশ। এতে প্রধান অথিতি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, সদস্য আসপিয়ার হোসেন মোড়ল, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক এমডি সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, আহবায়ক কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলাম শরিফ ও মোঃ রুবেল শেখ। ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফেরদাউস আলম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাহিদ ইকবাল, সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, ধর্ম বিষয়ক সম্পাদক এ শুকুর আলী খাঁন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী ও শুভদিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় বিপুল সংখ্যাক দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

একতা বন্ধু সংঘের নেতৃত্বে অমিত-দেবা

খবর বিজ্ঞপ্তি

আগামী তিন বছরের জন্য একতা বন্ধু সংঘ, সোনাডাঙ্গা, খুলনার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অমিত দাস ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দেবা দাস। গতকাল রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর প্রসাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন- কার্যকরী সভাপতি বিশাল প্রসাদ, সিনিয়র সহ-সভাপতি প্রান্ত দাস, সহ-সভাপতি শান্ত দাস ও সাধন দাস, সহ-সাধারণ সম্পাদক হৃদয় দাস, সহ-সম্পাদক সুদিপ্ত দাস ও অভিজিৎ দাস, সিনিয়র সাংগঠনিক সম্পাদক জগন্নাথ প্রসাদ, সাংগঠনিক সম্পাদক বিধান দাস, কোষাধ্যক্ষ আশিক দাস, দপ্তর সম্পাদক বিক্রম কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক শ্রীকান্ত দাস, প্রচার সম্পাদক তারক দাস, উপ-প্রচার সম্পাদক প্রতপ ও দ্বীপ দাস, মহিলা বিষয়ক সম্পাদক অর্পণা রায়, উপ-মহিলা বিষয়ক সম্পাদক সরমিকা দাস, সাংস্কৃতিক সম্পাদক রাকেশ দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক রুদ্র শীল, সমাজসেবা বিষয়ক সম্পাদক হৃদয় লাল, সেতু দাস, দিলীপ লাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মহাদেব লাল, ধর্ম বিষয়ক সম্পাদক শুভ দাস, শান্তিকল্প বিষয়ক সম্পাদক জীবন দাস, আপ্যায়ন বিষয়ক সম্পাদ মো. শরিফুল ইসলাম, নির্বাহী সদস্য বিজয় দাস, দেব দাস ও সূর্য দাস।

মোড়েলগঞ্জের নিশানবাড়িয়ায়

 নৌকা মার্কার মতবিনিময় সভা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড.আমিরুল আলম মিলনের নৌকা মার্কার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইউনিয়নের গুলিশাখালী বাজারে নৌকা মার্কার মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা গফফার হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

তেরখাদায় স্টুডেন্ট ক্যাবিন্টে নির্বাচন  সম্পন্ন

তেরখাদা প্রতিনিধিঃ

বর্তমান সরকারের শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সারা দেশের ন্যায় তেরখাদায়ও গতকাল ১০২ টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সার্বিক ব্যবস্থাপনায় নির্বাচনের আচরণ বিধি বাস্তবায়নে ৭টি পদের জন্য প্রতিটি বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে তেরখাদা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮০ ভোটে ১৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেয়। ৩৯নং জয়সেনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮২ জন ভোটারের মধ্যে ৮ জন প্রার্থী ও ১৮ নং নেবুদিয়া জুনারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০৮ জন ভোটারের মধ্যে ১২ জন প্রার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৩৯নং জয়সেনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাইমুন রিকাত ১ম, লাব্বি রাইয়ান ২য়, নিশি খাতুন ৩য়, রিয়া  ৪র্থ, জান্নাতুল ৫ম, মুসা জুবায়দা ৬ষ্ঠ, সাহিনা খাতুন ৭ম স্থান অধিকার করে। এছাড়া ১৮নং নেবুদিয়া জুনারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিফাত ১ম, নিশি খাতুন ২য়, সুফিয়া ৩য়, সামিউল ৪র্থ, সীমা ৫ম, রাকিবুল ৬ষ্ট, নিশাত নাজনিন ৭ম স্থান অধিকার করে। এসকল বিদ্যালয় গুলো উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমীর কুমার সাহা পরিদর্শন করেন।

যশোর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসিতে উচ্চতর গণিত ও বিজ্ঞান পরীক্ষায় অনুপস্থিত ৭০২

যশোর অফিস

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রোববার ২৩ ফেব্রুয়ারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে  কোড নং ( ১২৬ ) উচ্চতর গনিত (তত্ত্বীয়) এবং কোড নং ( ১২৭ ) বিজ্ঞান ৭শ’ ২জন পরীক্ষা অনুপস্থিত হয়েছে। এই দুই বিষয়ে অত্র বোর্ডের অধীনে ২৮৬ টি কেন্দ্রে ১লাখ ৪২ হাজার ৮৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করেন ১লাখ ৪২ হাজার ১৪৭জন। এ তথ্য বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, ২৩ ফেব্রুয়ারী উচ্চতর গনিত (তত্ত্বীয়)  ও বিজ্ঞান পরীক্ষায় অত্র বোর্ডের অধীনে অনুপস্থিত ছিলেন খুলনা জেলায় ১শ’জন,বাগেরহাট জেলায় ৫৭,সাতক্ষীরায় ৫৩,কুষ্টিয়ায় ৮৭,চুয়াডাঙ্গায় ৫০,মেহেরপুর ৪৯জন,যশোর ১২৫,নড়াইল ৪৮,ঝিনাইদহে ৮৫ ও মাগুরা জেলায় ৪৮জন।

এসপিই যবিপ্রবি স্টুডেন্ট চ্যাপ্টারের

উদ্যোগে বৃত্তি প্রদান

যশোর অফিস

মেধাবী ও দরিদ্র চার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্সের (এসপিই) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি) স্টুডেন্ট চ্যাপ্টার। মো. শামসুল হক ট্রাস্টের পক্ষ থেকে বিশ^বিদ্যালয়ের পিএমই বিভাগের শিক্ষার্থীদের প্রতি বছর এই বৃত্তি প্রদান করা হবে। ২৩ ফেব্রুয়ারী রোববার সকালে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন তাঁর কার্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বৃত্তি পেলে পড়াশোনা ভালো করার দায়িত্ব আরও বেড়ে যায়। ভবিষ্যতের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। যে নিজেকে সাহায্য করতে পারে না, সে অন্যকেও সাহায্য করতে পারে না। আয়োজকদের সূত্রে জানা গেছে, উন্মুক্ত দরখাস্ত আহ্বান করে ‘বেস্ট ওয়ান নিড’ ভিত্তিতে মো. শামসুল হক ট্রাস্টের পক্ষ থেকে সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্সের (এসপিই) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি) স্টুডেন্ট চ্যাপ্টার প্রাথমিকভাবে চার জনকে বৃত্তি প্রদান করেন। ভবিষ্যতে বৃত্তির সংখ্যা ও পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির। বৃত্তি প্রদানের সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিইমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ ও প্রভাষক মো. মেহেদী হাসান, এসপিই যবিপ্রবি স্টুডেন্ট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক তানজিলা হাসান মৌরি, কোষাধ্যক্ষ মো. মাহফুজ হোসেন প্রমুখ।

যশোরে অধিক গ্যাসের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

যশোর অফিস

গ্যাসের ঔষধ খেয়ে গৃহবধূ হাসিনা (৩২) যশোর জেনারেল হাসপাতালে রোববার দুপুরে ভর্তির পর মারা গেছে। তিনি যশোরের শার্শা উপজেলার বাকড়া গ্রামের বজলুর রহমানের স্ত্রী। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও নিহত গৃহবধূর পরিবারের লোকজন জানান,হাসিনা র্দীঘদিন যাবত গ্যাস্ট্রিকসহ বিভিন্ন রোগে ভূগছিল। রোববার ২৩ ফেব্রুয়ারী সকালে তিনি অধিক গ্যাসের ট্যাবলেট সেবন করে। ফলে তার অবস্থা চরমভাবে অবনতি দেখা দেয়। দ্রুত  তাকে দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষন পর মারা যায়।

যশোরে জমিজমা নিয়ে বিরোধ দিনমুজুর মা মেয়েকে মারপিট ও হত্যার চেষ্টার অভিযোগ

যশোর অফিস

জমিজমা বিরোধে প্রতিবেশীরা মা মেয়েকে প্রকাশ্যে গতিরোধ করে বেধড়ক মারপিট পূর্বক গরম ভাটার মধ্যে ফেলে হত্যার চেষ্টার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার গোয়ালদাহ রঙ্গিলা সুপার ব্রিকসের পাশে মহিউদ্দিন এর মুদী দোকানের সামনে। আসামীরা হচ্ছে,সদর উপজেলার গোয়ালদাহ তেঁতুলতলার পাশে মৃত সেকেন্দার আলীর ছেলে হাজের আলী,শামছুদ্দীন,বদর আলী,কদর আলী,হাজের আলীর স্ত্রী হাজিরা ও সামছুদ্দীনের স্ত্রী রহিমা।

গোয়ালদাহ তেঁতুলতলার পাশে মৃত সেকেন্দার আলীর স্ত্রী মোছাঃ কঞ্চন ভানু ওরফে খুকি বেগম শনিবার দুপুরে কোতয়ালি মডেল থানায় উল্লেখিত আসামীদের বিরুদ্ধে দায়েরকৃত এজাহারে বলেছেন,আসামীদের সাথে  তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গত ১৪ ফেব্রুয়ারী বিকেলে তিনি ও তার মেয়ে রঙ্গিলা সুপার ব্রিকস থেকে কাজ শেষে বাড়ি ফিরছিল। বিকেল ৪ টায় ব্রিকসের পাশে মহিউদ্দিন এর মুদি দোকানের সামনে পেয়ে উক্ত আসামীরা  মা মেয়েকে গতিরোধ করে। এলোপাতাড়ীভাবে মারপিট করে মা মেয়েকে উক্ত ভাটার আগুনের মধ্যে ঠেলে হত্যার চেষ্টা করলে মা মেয়ে চিৎকার দিলে  স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা সটকে পড়ে।

যশোরে চোলাইমদসহ সেবনকারী গ্রেফতার

যশোর অফিস

সেবনের উদ্দেশ্যে চোলাইমদ কিনে বাড়িতে নিয়ে যাওয়ার সময় বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা মহাসিন মোল্যা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার জঙ্গলবাধাল পূর্ব পাড়ার মৃত আক্কাস মোল্যার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার সন্ধ্যারাতে গোপন সূত্রে খবর পেয়ে  সদর উপজেলার গাইদগাছী গ্রামস্থ বসুন্দিয়া মোড় যশোর খুলনা মহাসড়কের পশ্চিম পাশের্^ প্রবীন সেলুনের সামনে থেকে মহাসিনকে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা বাজার করা ব্যাগের মধ্যে ৬লিটার চোলাই মদ উদ্ধার করে। মহাসিন মোল্যা পুলিশকে জানায়,সম্প্রতি তার স্ত্রীর সাথে মন মানিল্য হওয়ায় সে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার থেকে চোলাইমদ কিনে বাড়িতে ফিরছিল। পুলিশ তাকে ধরে ফেলে। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।

যশোরে যৌতুকের জন্য নির্যাতন মারপিটের ঘটনায় মামলা, স্বামী গ্রেফতার

যশোর অফিস

যৌতুকের দাবিতে গৃহবধূ খাদিজাকে নির্যাতন পূর্বক ঘরে আটকে রাখার অভিযোগে স্বামী দেবর শ^াশুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন গৃহবধূ খাদিজা। ঘটনাটি যশোর সদর উপজেলার লেবুতলা শুশ্মদাহ গ্রামে। আসামীরা হচ্ছে, স্বামী বাকি বিল্লাহ,দেবর মাসুম বিল্লাহ ও শ^াশুরী মোছাঃ ফিরোজা বেগম। পুলিশ যৌতুক লোভী স্বামী বাকি বিল্লাহকে গ্রেফতার করেছে।

মাগুরা জেলার শালিখা উপজেলার চুকিনগর গ্রামের মৃত ইসমাইল মোল্যার মেয়ে খাদিজা বাদি হয়ে রোববার ২৩ ফেব্রুয়ারী কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত  এজাহারে বলেছেন, আড়াই বছর আগে যশোর সদর উপজেলার লেবুতলা শুশ্মদাহ গ্রামের মৃত শামছুল আলমের ছেলে বাকি উল্লাহর সাথে বিয়ে হয়। বিয়ের পর খাদিজা এক ছেলে সন্তানের জননী হন। বিয়ের পর বাকি বিল্লাহ স্ত্রীর কাছে ২লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। মেয়ের সুখের কথা ভেবে খাদিজা পিতা মাতার পরিবার বিভিন্ন সময় টাকা ও মালামালসহ ৫০ হাজার টাকা প্রদান করে। তারপরও যৌতুকের দাবি তুলে বাকি বিল্লাহ বিগত ৪ মাস পূর্বে খাদিজার উপর নির্যাতন শুরু করে একটি ঘরে আটকে রাখে। খবর পেয়ে খাদিজার মাতা শুকুরন নেছা গেলে তাকে মারপিট পূর্বক মেয়ের সাথে তাকেও একটি ঘরে আটক করে রাখে। গত ২০ ফেব্রুয়ারী সকাল ৯ টায় শুকুরন নেছা ও খাদিজাকে মারপিট পূর্বক একটি ঘরে আটকে রাখার খবর জানাজানি হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে বাকিবিল্লাহকে রোববার সকালে আটক করে। পরে উক্ত নারী ও শিশু নির্যাতন দমন মামলায় রোববার আদালতে সোপর্দ করে।

যশোর খড়িঞ্চাডাঙ্গা মন্দির থেকে মোটর সাইকেল চুরির ১৪ দিন পর মামলা

যশোর অফিস

যশোর সদর উপজেলার খড়িঞ্চাডাঙ্গা সর্বজনীন কালীমন্দিরের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারে ছেলে মিলন সরকার শনিবার কোতয়ালি থানায় মামলাটি করেন।

তিনি এজাহারে উল্লেখ করেন, তার ব্যবহৃত মোটরসাইকেল (যশোর-হ-১৫-৮৫০৫)  নিয়ে গত ৯ ফেব্রুয়ারি স্ত্রী মিনতী সরকারকে খড়িঞ্চাডাঙ্গা কালী মন্দিরে নামযঙ্গ অনুষ্ঠানে যান । ওই দিন দিবাগত সন্ধ্যারাত ৭টায় মোটরসাইকেলটি মন্দিরের অদূরে স্কুল মাঠের পশ্চিমপাশে তালা মেরে মন্দিরের মধ্যে ঢোকেন। সেখান থেকে ১০ মিনিট পর ফিরে দেখেন তার রাখা মোটরসাইকেলটি নেই। কে বা কারা মোটরসাইকেলের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। তিনি অনেক স্থানে খোঁজ করে না পেয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন পরের দিন। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত নামে তার অভিযোগ রেখে দিয়ে শনিবার মামলা হিসেবে নথিভূক্ত করেন।#

মহানগর ন্যাপ ভাসানী’র শোক ও  সমবেদনা

খবর বিজ্ঞপ্তি

ন্যাশনাল পিপলস পার্টিÑএনপিপি চেয়ারম্যান ও ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টÑএনডিএফ জোট প্রধান শেখ সালাউদ্দিন সালু’র ছোট ভাই শেখ কামরুল হোসেন (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ ফেব্রুয়ারী ঢাকাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না……রাজিউন)। ২১ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুম্মা মরহুমের জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর অকাল মৃত্যুকালে গভীর শোক ও সমাবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑখুলনা মহানগর ন্যাপ ভাসানী’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, মহানগর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও দানবীর শেখ ফজলুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ওবায়দুল হোসেন, ভাইস প্রেসিন্ডেন্ট আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম খান, নির্বাহী সদস্য মোঃ রকিব হাসান, যুবরাজ শেখ মগনীয় ইসলাম ফারহান, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি শেখ গোলাম মওলা, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খান, ১২নং ওয়ার্ড সভাপতি আবুল বাশার (আবুল), সহ-সভাপতি মোঃ কালিম কোরাইশী, নূরমোহাম্মদ নুর, মোঃ ইয়াসিন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, ২৩নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহান খান, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ তারিকুল ইসলাম টিপু, ডাঃ নুরুল ইসলাম তালুকদার, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদার প্রমুখ। অপরদিকে মরহুমের রুহের মাগফেরাতের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার খুলনা মহানগর ন্যাপ ভাসানী’র উদ্যোগে খুলনাঞ্চলের খালিশপুর ও রায়েরমহলের বিভিন্ন মসজিদে কোরআন তেলওয়াত, দোয়া মাহফিল ও তেহারি বিতরণ করা হবে।

আইয়ান জুট ও সুপার জুট মিলস্-এর এমডিদ্বয়ের মাতার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

ফুলতলাস্থ আইয়ান জুট এবং সুপার জুট মিলস্-এর এমডিদ্বয় ফেরদৌস ভূইয়া ও ফিরোজ ভূইয়া’র মাতা মর্জিনা বেগম (৯০) আজ সকাল ৭:২০টায় ফুলতলা উপজেলাস্থ দামোদর গ্রামের নিজস্ব বাড়িতে (ভূইয়া বাড়ি) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। আজ জোহর বাদ ফুলতলা উপজেলার ডাবুর মাঠে মরহুমার প্রথম নামাজে জানাজা ও ১৪ মাইলস্থ আইয়ান জুট মিলস জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। উল্লেখ্য তিনি ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য ও খুলনা জেলা সভাপতি প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভূইয়ার বড় ভাইয়ের স্ত্রী। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑপার্টির খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড কৌশিক দে বাপী, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড আনোয়ার হোসেন, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড অজয় দে, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন ফুলতলা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মাস্টার সন্দীপন রায় ও সাধারণ সম্পাদক কমরেড আরিফুজ্জামান বাবলু।

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ

ঝিনাইদহ প্রতিনিধি-

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ।  গতকাল দিনব্যাপী ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।