Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

7

নাঈম-জায়েদে স্বপ্ন দেখছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
বিসিএলে ১৩ উইকেট পাওয়ার সুখস্মৃতি সঙ্গী করেই জিম্বাবুয়ের বিপে মাঠে নেমেছিলেন নাঈম হাসান। ঢাকা টেস্টে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কঠিন পরীাই নিয়েছেন ডানহাতি এই অফস্পিনার। বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে উঠা দুই ব্যাটসম্যান প্রিন্স মাসভাউরি ও ক্রেগ আরভিনকে ড্রেসিংরুমে ফেরান এই স্পিনার।
দিনশেষে ৩৬ ওভারে ৬৮ রান খরচায় তার শিকার ৪ উইকেট। টানা ৩২ ওভার বোলিং করেছেন দীর্ঘদেহী অফস্পিনার, দলের ৪০ শতাংশই বোলিং করেছেন একাই। আজ রবিবার দ্বিতীয় দিনের শুরুতে নাঈম অপোয় থাকবেন ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট শিকারের। নাঈম ছাড়াও প্রথম দিন ছন্দময় বোলিং করেছেন আবু জায়েদ। শুরুতে কিছুটা সমস্যা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজের কারিশমা দেখান ডানহাতি এই পেসার। ব্যাটিং বান্ধব উইকেটে ইনসুইং-আউটসুইংয়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের পরাস্ত করেন আবু জায়েদ। দিন শেষে ১৬ ওভার বোলিং করে দুটি উইকেট পকেটে পুরেছেন এই পেসার।
ইনিংসের অষ্টম ওভারেই ওপেনার কেভিন কাসুজাকে ফিরিয়ে শুভসূচনা করে তিনি। কিন্তু মাসভাউরি দ্বিতীয় উইকেটে নামা অধিনায়ক আরভিনকে সঙ্গে নিয়ে ১১১ রানের জুটি গড়েন। দুই পাশ থেকে আবু জায়েদ, ইবাদত হোসেন, তাইজুল ও নাঈম কেউই সাফল্য তুলে নিতে পারছিলেন না। তাদের এই জুটিতে ড্রেসিংরুমে অস্তস্বিকর পরিবেশের সৃষ্টি হয়! ড্রেসিংরুম থেকে বাইরে বেরিয়ে আসেন তিন কোচ ওটিস গিবসন, রাসেল ডোমিঙ্গো ও ড্যানিয়েল ভেট্টোরি। তিনজনকেই দেখা যায় ডাগআউটের বাইরে দাঁড়িয়ে মুমিনুলকে পরামর্শ দিতে। এর কিছুণ পরই আসে সাফল্য! ৬৪ রান করা ওপেনার মাসভাউরিকে ফিরতি ক্যাচে ফেরান ডানহাতি স্পিনার নাঈম। এই রান করতে ৫৮ ও ৫৯ রানে দুবার জীবন পান জিম্বাবুয়ের এই ওপেনার। তখনও অন্যপ্রান্তে অবিচল ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক আরভিন। অন্যপ্রান্তে টেলর, সেকেন্দার রাজা, মারুমাকে তিথু হতে দেননি রাহী-নাঈম জুটি। পুরো দিনটি নিশ্চিতেই কাটিয়ে দিতে পারতেন আরভিন। কিন্তু দিন শেষ হওয়ার দুই ওভার আগে নাঈমের বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান জিম্বাবুয়ের অধিনায়ক। ততণে অবশ্য ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ২২৭ বলে ১৩ চারে ১০৭ রান করে, তিনি দেখালেন কীভাবে টেস্ট খেলতে হয়!
মাসভাউরি ও আরভিন ইনিংসের ওপর ভর করে জিম্বাবুয়ে ৬ উইকেটে ২২৮ রান করে দিনশেষ করেছে। আজ রবিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনটা মহাগুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। প্রথম ঘণ্টায় জিম্বাবুয়ের শেষ চারটি উইকেট তুলে নিতে পারলে আড়াইশোর কমে আটকে দেওয়া সম্ভব হবে। প্রথম দিনের শেষ দুই সেশনে বাংলাদেশের বোলিংয়ে দেখে তেমন প্রতাশা করা যেতেই পারে। হয়তো আবু জায়েদ-নাঈম হাসানের বোলিংয়ের হারের বৃত্ত ভাঙ্গতে পারবে মুমিনুলের দল।

(২/ক ছবিসহ)
১২ গোলে জিতল বসুন্ধরা
ক্রীড়া প্রতিবেদক
গতকাল শনিবার থেকে মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হয় শক্তিশালী বসুন্ধরা কিংস ও বেগম আনোয়ারা স্পোর্টিং কাব। প্রত্যাশিত জয়টিই পেয়েছে বসুন্ধরা। তারা ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে আনোয়ারাকে। প্রথমার্ধে এগিয়ে ছিল ৫-০ গোলে।
জাতীয় নারী ফুটবল দলের একঝাক ফুটবলার নিয়ে গড়া বসুন্ধরার হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন কৃষ্ণা রানী সরকার। তিনি ম্যাচের ৪, ১১, ৫৫ ও ৯০ মিনিটে গোল চারটি করেন। হ্যাটট্রিক করেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ম্যাচের ১, ৪৬ ও ৬৩ মিনিটে গোল তিনটি করেন। জোড়া গোল করেছেন জাতীয় দলের মিডফিল্ডার মিসরাত জাহান মৌসুমী (৪০ ও ৪১)। একটি করে গোল করেছেন শিউলি আজিম (৫৭), নার্গিস খাতুন (৮৩) ও মারিয়া মান্ডা (৮৭)। সাড়ে আট বছর পর মাঠে গড়ানো নারী ফুটবল লিগে আজ রবিবার দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে কুমিল্লা ইউনাইটেড মুখোমুখি হবে জামালপুর কাচারিপাড়া একাদশের। দ্বিতীয় ম্যাচে সিলেটের এমকে গ্যালাক্টিকো ফুটবল কাবের মোকাবেলা করবে নাসরিন স্পোর্টস একাডেমি।
এবারের লিগে মোট সাতটি মহিলা ফুটবল দল অংশ নিয়েছে। দলগুলো হল বসুন্ধরা কিংস, বেগম আনোয়ারা স্পোর্টিং কাব, কুমিল্লা ইউনাইটেড, জামালপুর কাচারিপাড়া একাদশ, স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি, এফসি উত্তরবঙ্গ এবং নাসরিন স্পোর্টস একাডেমি।

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ইস্ট রূপসার জয়লাভ
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সং¯’া আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেটে জয় পেয়েছে ইস্ট রূপসা। গতকাল শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আশিক স্মৃতি সংসদকে।
টসে জিতে আশিক স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ১৫১ রানে আলঅউট হয়। দলের হয়ে সর্বো”চ ৩৯ রানে অপরাজিত থাকে সাকিব। ইস্ট রূপসার পক্ষে ৩টি করে উইকেট নেন আলাউদ্দিন ও রবিউল। পরে ব্যাট করতে নেমে ইস্ট রূপসা ৩২.৪ ওভারে ৪উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের রকি খান ৭৯ রানে অপরাজিত থাকেন। প্রতিপক্ষের হয়ে আকাশ পায় ২উইকেট।

বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
মুজিববর্য উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু টি-১০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে শুক্রবার ৩টি ও গতকাল শনিবার দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে এ ৪টি খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার দিনের প্রথম খেলায় সংবিধানে মুজিব দল কালজয়ী মুজিব দলকে ৪৯ রানে পরাজিত করে। বিজয়ী দলের রিয়াজ ম্যান আফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। দিনের দ্বিতীয় খেলায় বিশ্ব বন্ধু মুজিব দল ৭ উইকেটে হার না মানা মুজিব দলকে পরাজিত করে। বিজয়ী দলের ইয়াছিন ম্যান আফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। তৃতীয় খেলায় ক্রীড়াঙ্গনে মুজিব দল ৩৬ রানে ৭ই মার্চের মুজিব দলকে পরাজিত করে। বিজয়ী দলের শহিদুল ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। গতাকাল শনিবার দিনের প্রথম খেলায় ৬ দফার মুজিব দল ৬ রানে জাতির পিতা মুজিব দলকে পরাজিত করে। ৬ দফা মুজিব দলের ইমন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। দিনের দ্বিতীয় খেলায় ভাষা আন্দোলনে মুজিব দল ৭ উইকেটে বজ্রন্ঠে মুজিব দলকে পরাজিত করে। ভাষা আন্দোলনে মুজিব দলের ইমান ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
দুই দিনের খেলায় উপ¯ি’ত ছিলেন প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলি আকবার টিপু, মো. শাহজাদা, শেখ শওকত আলী, কাইয়ুম গোরা, শরীফ এনামুল কবির, জাবিদ হোসেন, আশফাকুর রহমান পলাশ, জাহিদ আমির পল্টু, সাইদুর রহমান, ফজলে রাব্বী, আলমগীর হোসেন, আব্দুর রহমান বাপ্পী, টিএম আরিফ, শিপার হায়দার, কামরুজ্জামান, ইউসুপ মোল্লা, মামুনুর রশিদ, কাজী কামাল, হীরক জিয়া, ইমতিয়াজ চঞ্চল, রকিব সিদ্দিকী প্রমুখ।

ওয়ালটন সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা আজ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রবিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন নবম সার্ভিসেস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা-২০২০।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে মোট ৮টি দল অংশ নিবে। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুইদিন ব্যাপী প্রতিযোগিতা কাল সোমবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে ৪টি করে দল অংশ নিবে। দলগুলো হল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উভয় বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মিরাজের নতুন অভিজ্ঞতা
ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ডের বিপে ২০১৬ সালে টেস্ট অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। প্রথম ম্যাচে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচেই ১২ উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক ছিলেন তিনি।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ডানহাতি অফ-স্পিনারকে। বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন মিরাজ। তবে এবার জিম্বাবুয়ের বিপে একমাত্র টেস্টে একাদশের বাইরে থাকতে হলো তাকে। এই প্রথম দেশের মাটিতে কোনো টেস্টে একাদশে জায়গা হয়নি মিরাজের। ২০১৯ সালে মিরাজ নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ৪ টেস্ট খেলে নিয়েছেন মাত্র ৬ উইকেট। ঘরের মাঠে আফগানিস্তানের বিপে স্পিন-বান্ধব উইকেট থেকেও সুবিধা আদায় করতে পারেননি মিরাজ। পেয়েছেন মাত্র ৩টি উইকেট।
দেশের মাটিতে স্পিন সহায়ক উইকেটে তাইজুলের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিরাজ। ২০১৮ সালেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপে সিরিজেও মিরাজ ১৫ উইকেট নিয়েছিলেন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ ফুটবলের জাতীয় পর্ব শুরু কাল
ক্রীড়া প্রতিবেদক
প্রতিভাবান বাছাইয়ের ধারাবাহিকতা ধরে রাখতে এবং প্রাথমিক টুর্নামেন্ট থেকে উঠে আসা ফুটবলারদের খেলার সুযোগ অব্যাহত রাখতে সরকারের দ্বিতীয় প্রকল্প যুবাদের নিয়ে টুর্নামেন্ট। যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ। এই টুর্নামেন্টেরই জাতীয় বা চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু হচ্ছে কাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
টুর্নামেন্টের বালক বিভাগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১১৩০৫০ জন এবং বালিকা বিভাগে ১১৮২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। গত আসরে এই টুর্নামেন্ট থেকে বাছাই করে ৪২জনকে বিকেএসপিতে তিনমাস প্রশিণ দেয়া হয়েছে। তাদের মধ্যে থেকে চারজনকে আমরা ব্রাজিলে পাঠানো হয়েছিল উন্নত প্রশিণের জন্য। আগামীতেও এর ধারাবাহিকতা থাকবে আমাদের।’

হাসারাঙ্গায় হাসলো শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নিলো শ্রীলঙ্কা। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে পাঁচ বল হাতে থাকতে ১ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রান তোলে উইন্ডিজ।
২৯০ রানের ল্েয ব্যাটিংয়ে নেমে উদ্বোধনি উইকেটে ১১১ রান তোলে শ্রীলঙ্কা। মনে হচ্ছিলো সহজ জয় পাবে স্বাগতিকরা। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানের মাঝারি মানের স্কোর ও আলজারি জোসেফ-কেমো পলের তান্ডবে কঠিন হয়ে ওঠে লঙ্কানদের জয়। লঙ্কান দুই ওপেনার আভিস্কা ও করুনারতেœ ফিফটি ছুঁয়ে আউট হন। তিনে নামা কুশল পেরেরা করেন ৪২ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। শেষদিকে হাসারাঙার ব্যাটে জয়ের রঙে মাতে লঙ্কানরা। এ ব্যাটসম্যান অপরাজিত ৪২ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। উইন্ডিজদের পে জোসেফ ৪২ রানে ৩টি ও কেমো পল ৪৮ রানে নেন ২ উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শাই হোপের সেঞ্চুরিতে ২৮৯ রানের লড়াকু সংগ্রহ পায় উইন্ডিজ। এ ওপেনার করেন ১১৫ রান। এছাড়াও রস্টন চেজ ৪২, ড্যারেন ব্রাভো ৩৯, কেমো পল করেন ১৭ বলে ঝড়ো ৩২ রান। লঙ্কান ইসুরু উদানা ৩ উইকেট নিলেও ছিলেন ভীষণ খরুচে। দেন ৮২ রান।
১৬৫ রানে অলআউট ভারত
ক্রীড়া প্রতিবেদক
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের বিপে ৫১ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। গতকাল শনিবার স্থানীয় সময় সকালে মাত্র ৫০ মিনিটের মধ্যেই ভারতকে ১৬৫ রানে অলআউট করে নিউজিল্যান্ড।
এরপর ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি কিউইরাও। ৭১.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। ভারতের বিপে ৫১ রানের লিড নিয়েছে উইলিয়ামসন-টেলররা। ক্রিজে আছেন বিজে ওয়াটলিং (১৪) ও কলিন ডি গ্র্যান্ডহোম (৪)। তারা দুজন আজ সকালে আবার ব্যাট করতে নামবেন। আউট হয়েছেন টম লাথাম (১১), টম ব্লানডেল (৩০), রস টেলর (৪৪), কেন উইলিয়ামসন (৮৯) ও হেনরি নিকোলস (১৭)। ভারতের ইশান্ত শর্মা ৩টি উইকেট নিয়েছেন।
তার আগে ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ও রিশাব পন্ত সকালে ব্যাট করতে নামেন। ১৩২ রানের মাথায় পন্ত রান আউট হয়ে ফিরেন। ১৯টি রান আসে তার ব্যাট থেকে। একই রানে রবীচন্দ্র অশ্বিন সাউদির বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন। সর্বোচ্চ ৪৬ রান করা রাহানে ১৪৩ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দেন সাউদির বলে। সেখান থেকে মোহাম্মদ শামী ও ইশান্ত শর্মা কিছুটা চেষ্টা করেন। ১৬৫ রানের মাথায় তারা দুজনই আউট হন। ৫ রান করা ইশান্তকে ফেরান জেমিসন। আর ২১ রান করা শামিকে ফেরান সাউদি। তাতে যবনিকাপাত ঘটে ভারতের ইনিংসের। জাসপ্রিত বুমরাহ অপরাজিত থাকেন ০ রানে।

দণি আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন আগার হ্যাটট্রিসহ ৫ উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে করেছেন অপরাজিত ২০ রান। তার এমন জ্বলে ওঠার দিনে অস্ট্রেলিয়াও পেয়েছে বড় জয়। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দণি আফ্রিকাকে হারিয়েছে ১০৭ রানের ব্যবধানে।
অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ১৯৭ রান তাড়া করতে নেমে ৪০ রান তুলতেই দণি আফ্রিকা হারিয়ে বসে ৪ উইকেট। কুইন্টন ডি কক (২), রাসি ফন দের ডুসেন (৬), জেজে স্মুট (৭) ও ডেভিড মিলার (২) ব্যবর্থ হয়ে ফেরেন। ম্যাচের অষ্টম ওভারে আগার হ্যাটট্রিক করে প্রোটিয়াদের ধ্বসিয়ে দেন। ওই ওভারে তিনি ফাপ ডু প্লেসিস (২৪), আন্দিলে ফেলুকাওয়ে (০) ও ডেল স্টেইনকে ফিরিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। তাতে ৪৪ রানেই স্বাগতিকরা হারিয়ে বসে ৭ উইকেট। এরপর কাগিসু রাবাদা কিছু বাউন্ডারি হাঁকান। সেটা কেবল ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ১৫তম ওভারেই দণি আফ্রিকা অলআউট হয় ৮৯ রানে। যা তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। অ্যাস্টন আগার হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও প্যাট কামিন্স। অপর উইকেটটি নেন মিচেল স্টার্ক।
তার আগে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের ৪৫ ও অ্যারোন ফিঞ্চের ৪২ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে অজিরা। যদিও তাদের শুরুটা ভালো হয়নি। ডেভিড ওয়ার্নার ৪ রান করেই আউট হয়েছিলেন। সেখান থেকে ফিঞ্চ ও স্মিথ ৮০ রানের জুটি গড়েন। ৮৪ রানের মাথায় তাবরেজ শামসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। এরপর ম্যাথু ওয়েডের ১৮, মিচেল মার্শের ১৯, আলেক্স ক্যারির ২৭ ও অ্যাস্টন আগারের অপরাজিত ২০ রানে ভর করে ১৯৬ রানের লড়াকু সংগ্রহ পায় সফরকারীরা। বল হাতে হ্যাটট্রিকসহ ৫ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ২০ রান করে অবধারিতভাবে ম্যাচসেরা নির্বাচিত হন অ্যাস্টন আগার। আজ রবিবার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন ড্যারেন স্যামি
ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামিকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করার পাশাপাশি সাম্মানিক নাগরিকত্ব দিতে যাচ্ছে পাকিস্তান।
আগামী মাসে দেশটির রাষ্ট্রপতি ড. আরিফ আলভি নাগরিকত্ব ও পুরস্কার তুলে দেবেন। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর েেত্র স্যামির যে অবদান সে কারণেই তাকে পুরস্কৃত করা হচ্ছে। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এমন সম্মান পেতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ক্রিকেটার। পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন এ ক্যারিবীয় ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাভেদ আফ্রিদি স্যামিকে এমন পুরস্কার দিতে প্রথমে প্রস্তাব তোলেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানিকে বিষয়টি নিয়ে অনুরোধ করেন।

দণি আফ্রিকার জরিমানা
ক্রীড়া প্রতিবেদক
এ যেন মরার ওপর খাড়ার ঘা। অস্ট্রেলিয়ার বিপে প্রথম টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট ও সবচেয়ে বড় ব্যবধানে হারের সঙ্গে দণি আফ্রিকার কপালে জুটলো জরিমানা। স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির ২০ শতাংশ দিতে হচ্ছে খেলোয়াড়দের।
নির্ধারিত সময়ে কুইন্টন ডি ককের দল এক ওভার পিছিয়ে ছিল। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ড্রু পাইক্রফট এ শাস্তি দিয়েছেন। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক ওভার কমের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দেওয়ার বিধান রয়েছে। ডি কক অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়ছে না।

ব্যাংকার্স ক্রিকেটে ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংকের জয়
ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ দিনে নিজেদের খেলায় জয়ের দেখা পেয়েছে ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
গতকাল শনিবার রাজধানীর সিটি কাব মাঠে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ব্যাংকের মুখোমুখি হয়ে ১৮ রানের জয় তুলে নেয় ব্যাংক এশিয়া। টসে জিতে ব্যাংক এশিয়াকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ ব্যাংক। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে ব্যাংক এশিয়া। দলের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন জুবায়ের। এছাড়া ১৭ বলে ঝড়ো ৩১ রানের ইনিংস খেলেন সদরুল। ২১ রান আসে মাহমুদুলের ব্যাট থেকে। বাংলাদেশ ব্যাংকের হয়ে সমান ২২ রান দিয়ে ২টি করে উইকেট নেন সুব্রত ও দীপঙ্কর। বাশার ১৩ রান দিয়ে নেন ১ উইকেট।
১৫৮ রানে ল্েয ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৯ রানেই থেমে যায় বাংলাদেশ ব্যাংকের ইনিংস। টুটুল ৩৮, রনি ৩৩ এবং পাভেল ১৬ রান করলেও জয়ের দেখা পায়নি তারা। ব্যাংক এশিয়াকে জয় এনে দিয়েছেন তারেক আজিজ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার ১৪ রান খরচ করে একাই নিয়েছেন ৪ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
দিনের আরেক ম্যাচে ইস্টার্ন ব্যাংকের বিপে লড়াইয়ের ছিঁটেফোঁটাও দেখাতে পারেনি এইচএসবিসি বাংলাদেশ। ব্যাটসম্যানদের পর বোলারদের দাপটে ৮০ রানের বড় জয় তুলে নেয় ইবিএল।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে বড় স্কোরের পথে ধাবিত হয় ইস্টার্ন ব্যাংক। শাফায়েতুলের ৩৭ বলে ৪৫, শুভ্রর ২২ বলে ৩৬ ও মাহমুদুলের ৩১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের সংগ্রহ পায় ইবিএল। শাফেয়াতুল চাইলে ফিফটির দেখা পেতে পারতেন। কিন্তু তাকে প্যাভিলিয়নে ফিরতে হয় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে। এইচএসবিসি’র হয়ে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন মাহমিদ। সমান উইকেট নিতে সাব্বির খরচ করেছেন ৪০ রান। ২২ রানে ১ উইকেট শিকার করেন আলিম।
১৮৪ রানের ল্েয ব্যাটিংয়ে নেমে ১৭.২ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় এইচএসবিসি। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান আসে ইফতেখারুলের ব্যাট থেকে। এছাড়া মাহিম ১৯ ও মুস্তাফিজুর ১৬ রান করেন। ইবিএলের হয়ে ১৪ রানে ২ উইকেট নেন কনক। তার চেয়ে ২ রান কম দিয়ে সমান উইকেট নিয়েছেন শুভ্র। ৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মাহমুদুল।
ম্যাচ সেরা হয়েছেন ইবিএলের শাফায়েতুল।

বায়ার্নকে রোমাঞ্চকর জয় এনে দিলেন লেভা
ক্রীড়া প্রতিবেদক
চলতি মৌসুমে যেন গোলুধা পেয়ে বসেছে রবার্ট লেভানডভস্কির। বুন্দেসলিগায় ইতোমধ্যে ২৩ ম্যাচে ২৫ গোল করে চালকের আসনে পোলিশ স্ট্রাইকার। চলতি চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ ১০ গোল করে গোলদাতাদের সবার শীর্ষে তিনি।
এবার বুন্দেসলিগায় লেভার জোড়া গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আরেকটু হলে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় পয়েন্ট তালিকার একেবারে তলানির দল পেডারবর্নের বিপে ড্র করতে বসেছিল বাভারিয়ানরা। তবে তা হতে দেননি লেভা। শেষ মুহুর্তের গোলে ৩ পয়েন্ট আদায় করে শীর্ষস্থান ধরে রেখেছে জার্মান চ্যাম্পিয়নরা।
২৫তম মিনিটে সের্গে নাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে পেডারবর্নকে সমতায় ফেরান ডেনিস সারবেনি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় হ্যান্স ফিকের শিষ্যরা। কিন্তু কোনোভাবেই প্রতিপরে রণদেয়ালে ফাটল ধরাতে পারছিল না বায়ার্ন। তবে ৭০ মিনিটে দলকে এগিয়ে দেন লেভা। কিন্তু এবারও বাভারিয়ানরা ব্যবধানটি ধরে রাখতে পারে ৫ মিনিটের জন্য। সেভেন মাইকেলের গোলে ফের সমতায় ফিরে পেডারবর্ন। নিশ্চিত ড্র যখন চোখ রাঙাচ্ছে তখনই অ্যালিয়েঞ্জ অ্যারেনার সমর্থকদের উল্লাসে ভাসান লেভা। ৮৮ মিনিটে বায়ার্নের জয়সূচক গোলটি করেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।