Home আঞ্চলিক র‌্যাব পুলিশের অভিযান: মদ গাজা ইয়াবা উদ্ধার

র‌্যাব পুলিশের অভিযান: মদ গাজা ইয়াবা উদ্ধার

55

আড়ংঘাটা থানার ৮২০ পিস ইয়াবা মামলার ৩ আসামী রিমান্ডে

নগরীর তেলিগাতী বাইপাস সড়কে ৮২০ পিস ইয়াবাসহ গ্রেফতার আড়ংঘাটা থানার মাদক মামলার ৩ আসামীর প্রত্যেককে ২ দিনের রিমা- মঞ্জুর করেছে  আদালত। সোমবার (৮ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ রিমা-ের আদেশ প্রদান করেছেন।

আসামীরা হলেন আড়ংঘাটা গাইকুড় এলাকার মো. ইয়াছিন শেখের ছেলে  মো. রাজিব, ছোট বয়রার কামরুল হক চৌধুরীর ছেলে ইয়ারুল ইসলাম চৌধুরী ও একই এলাকার  মো. মাসুদুর রহমানের ছেলে আরিফুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় আড়ংঘাটা তেলিগাতী বাইপাস সড়কের বিবেক মন্ডলের চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে পুলিশ ৮২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। তারা জানায়, মাদক ব্যবসায়ী হোসেন ঢালীর নিকট থেকে ইয়াবা ক্রয় করে উক্ত এলাকায় মাদকের ব্যবসা করছিল। তাকে এ মামলায় সহযোগী আসামী করা হয় এঘটনায় এসআই আবুল বাসার বাদী হয়ে মাদক আইনে তাদের ৪জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন যার নং- ৯।

দিঘলিয়ায় জেলা ডিবির অভিযানে ৭০০পিস ইয়াবাসহ গ্রেফতার ১

খুলনা জেলার দিঘলিয়া থানাধীন উত্তর চন্দনীমহল গ্রামে অভিযান চালিয়ে ৭০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পলিশ (ডিবি)। ৭ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন দিঘলিয়া থানার উত্তর চন্দনীমহল গ্রামের শেখ হাবিবুর রহমান এর ছেলে মো. রাজু শেখ (৩৪)।

জেলা ডিবি জানায়, ৭ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন উত্তর চন্দনীমহল গ্রামে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘‘এ’’ সার্কেল এসএম রাজু আহমেদ এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  মো. মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই রাজিউল আমিন ও  এসআই ইন্দ্রজিৎ মল্লিক। এসময় রাজু শেখের বাড়ির উঠান থেকে  রাজুকে ধৃত পূর্বক তার হেফাজত হতে ৭০০পিস ইয়াবাসহ রাজুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজুর বিরুদ্ধে এসআই রাজিউল আমিন বাদী হয়ে দিঘলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। সে মাদকদ্রব্য ইয়াবা দীর্ঘদিন যাবৎ চট্রগ্রাম জেলার মাদক ব্যবসায়ীদের নিকট হতে ক্রয় করে বিভিন্ন স্থানসহ দিঘলিয়া থানা এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের নিকট পাইকারী ও খুচরা দরে বিক্রয় এর ব্যবসা করিয়া আসছে। আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উক্ত আসামি ইয়াবা ক্রয়/বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তার নামে মাদক আইনে ২/৩ টা মামলাসহ সর্বমোট ৬/৭ টি মামলা রয়েছে।

নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা সরকারি জয়বাংলা, কলেজের বিপরীতের বাসিন্দা মৃত. ছাইদুর রহমান এর ছেলে আবু এসকেন্দার মির্জা (৪৪), দক্ষিন মোহম্মদ নগর সুইচ গেট এলাকার ইসমাইল শেখ এর ছেলে মো. মানিক শেখ (২৫), বটিয়াঘাটা থানার রাঙ্গেমারি আমতলা মাছের হ্যাচারীর সামনের বাসিন্দা মৃত: শহর আলী হাওলাদার এর ছেলে মনতেজ আলী হাওলাদার (৪০) ও তেতুলতলা পশ্চিম পাড়ার আব্দুল খালেক বিশ্বাস এর ছেলে  মো. সাইদুল বিশ্বাস (২৬)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।                                                                                                            

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সাতক্ষীরা জেলার তালা থানাধীন ধলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ৭ মার্চ রাতে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন, সাতক্ষীরা জেলার তালা থানার কলাপোতা গ্রামের মৃত. এনায়েত আলী বিশ্বাস এর ছেলে  মো. ইয়ারুল বিশ্বাস (২৮) ও একই গ্রামের  মৃত. সরজিৎ কুমার ঘোষ এর ছেলে সুবির কুমার ঘোষ (৩০)।

র‌্যাব-৬ জানায়, ৭ মার্চ রাতে সাতক্ষীরা জেলার তালা থানাধীন ধলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি অভিযানিক দল। এসময় ধলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোস্তফা দফদার এর মুদি দোকানের সামনে থেকে এককেজি গাঁজাসহ ইয়ারুল বিশ্বাস ও সুবির কুমার ঘোষকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

সাতক্ষীরা জেলার তালা থানাধীন আলাদিপুর গ্রামে অভিযান চালিয়ে আঁধাকেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ৭ মার্চ রাতে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন, সাতক্ষীরা জেলার তালা থানার আলাদিপুর সরদার বাড়ির মৃত. মাফু সরদার এর ছেলে  মো. আব্দুল্লাহ (২৫)।

র‌্যাব-৬ জানায়, ৭ মার্চ রাতে সাতক্ষীরা জেলার তালা থানাধীন আলাদিপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি অভিযানিক দল। এসময় গ্রামের সোহরাব মোড়ল এর বাড়ীর সামনে থেকে আঁধাকেজি গাঁজাসহ আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

– স্টাফ রিপোর্টার