নব-নির্বাচিত কাউন্সিলর লিলি’র বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান
খবর বিজ্ঞপ্তি:
নব-নির্বাচিত সংরক্ষিত আসনের কাউন্সিল রেকসোনা কালাম লিলি বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করেছেন। শনিবার রাত ৮টায় দলীয় কার্যালয়ে এ মাল্যদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. আনোয়ার হোসেন, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ফেরদৌস আলম চান ফারাজী, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, আব্দুল হাই পলাশ, জিয়াউল ইসলাম মন্টু, এ্যাড. শেখ ফারুক হোসেন, মো. নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, মীর মো. লিটন, কাউন্সিলর আরিফুর রহমান মিঠু, এ্যাড. জেসমিন পারভীন জলি, আব্দুল মালেক, ফারুক হোসেন তুরান, কে এম চঞ্চল, বাচ্চু মোড়ল, মো. শহিদুল হাসান, ফেরদৌস আলম রিতা, মাকসুদা খানম পাখি, ইলিয়াছ হোসেন লাবু, মোস্তাইন বিন চঞ্চল, হোসনে আরা, মো. আইয়ুব আলী খান, এমডি রাজু আহমেদ, মুরাদ হোসেন, আলমগীর মল্লিক, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জহির আব্বাস, মাহামুদুল ইসলাম সুজন, নিশাদ ফেরদৌস অনি, সংকর কুন্ডু, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকলকে আ’লীগের অভিনন্দন
খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলিকে নির্বাচিত করায় ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের সকল ভোটার, দলীয় নেতাকর্মী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের মূল ভীত হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের মধ্যদিয়ে দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। নেতৃবৃন্দ এই নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হওয়ায় ভোটার সমর্থক সর্বোপরি নির্বাচন কমিশন ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যদেরকে অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সুসংহত রাখতে আগামীতেও সকলের সহযোগিতা কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।







































