Home আঞ্চলিক দাকোপের হাট বাজারে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে পলিব্যাগ

দাকোপের হাট বাজারে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে পলিব্যাগ

23

মোঃ জাহিদুর রহমান সোহাগ, দাকোপ

খুলনার দাকোপে বিভিন্ন হাট বাজারসহ যেখানে সেখানে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে রমরমা ব্যবহৃত হচ্ছে এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য। ফলে পরিবেশ মারাতœক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিন ঘুরে জানা গেছে, পলিথিন শপিং ব্যাগের ক্ষতিকারক বিষয়সমূহ বিবেচনা করে ২০০২ সালে সরকারী সিদ্ধান্তে সকল প্রকার পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজার জাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বানিজ্যিক উদ্দেশে পরিবহন ও ব্যবহার সম্পর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হয়। এই প্রজ্ঞাপন জারীর পর কিছুদিন পলিব্যাগ ব্যবহার থমকে পড়লেও পূনরায় আবার বিভিন্ন পন্থায় বাজারে চলে এসেছে। সম্প্রতি মহামান্য হাইকোর্টও পলিথিন ব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য নিষিদ্ধ করতে সরকারকে নির্দেশ দিয়েছে। একই সাথে দেশব্যাপী নিয়মিত বাজার পর্যবেক্ষণ পলিথিন কারখানা বন্ধ এবং যন্ত্রপাতি জব্দকরণের মাধ্যমে পলি ব্যাগের ওপর আইনি নিষেধাজ্ঞার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে। কিন্তু পলিব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ হলেও আইন বাস্তবায়নে কোন কার্যকারী পদক্ষেপ পরীলক্ষিত না হওয়ায় দেশের বিভিন্ন স্থানের মতো এই উপজেলার সর্বত্র যত্রতত্র পরিবেশের জন্য মারাতœক ক্ষতিকর এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য ব্যবহার করা হচ্ছে। বর্তমান উপজেলার বিভিন্ন হোটেল, মুদি দোকানসহ সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য সামগ্রীর সাথে এই পলি ব্যাগ ফ্রি দেয়া হচ্ছে। এছাড়া ছোট বড় বিভিন্ন অনুষ্ঠানেও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্যের ব্যবহার দিনদিন বৃদ্ধি পেয়ে চলেছে। বিশেষ করে চালনা বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য মজুদ করে গোটা উপজেলার বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ীদের নিকট পাইকারী দরে বিক্রি করছে। পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য ব্যবহারের ফলে রাস্তাঘাট, নদী, নালা, ড্রেন ও মাটির গর্তে আবর্জনায় ছড়িয়ে পড়ছে। পলিব্যাগ নিষিদ্ধ হওয়ায় পর কয়েক বছর উপজেলার বিভিন্ন হাট বাজারে চোখে পড়েনি। বর্তমানে বিভিন্ন হাট বাজার ছাড়াও রাস্তার পাশে ও পাড়া মহল্লায় গড়ে ওঠা দোকানে পণ্য সামগ্রীর সাথে বিভিন্ন রুপে পলিব্যাগের ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পেয়ে চলেছে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালতের লোক দেখানো অভিযানে দুই একজন কথিত নিষিদ্ধ এই পলিব্যাগ মজুদ বা ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করলেও আইনের সঠিক প্রয়োগ না থাকায় এর সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। তাছাড়াও বাজারে নাইলন নেটের যে ব্যাগও ব্যবহার হচ্ছে তাও পলি ব্যাগেরমত পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য সমান ক্ষতিকর।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগীয় নেটওয়ার্ক কমিটির ও ওয়ার্কাস পাটির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক গৌরাঙ্গ প্রসাদ রায় জানান আইনের সঠিক প্রয়োগ না থাকায় এবং প্রশাসনের গাফিলতির কারনে প্রকাশ্যে এভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য ব্যবহার হচ্ছে। পলিথিন বা প্লাষ্টিক একটি অপচনশীল বস্তু। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে। এটি বন্দে প্রশাসনের আইনের সঠিক ব্যবহার এবং এলাকার সচেতন ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিফ-উল-হসান‘র কাছে জানতে চাইলে তিনি বলেন পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে পলিথিন ব্যাগ নির্মুল করা হবে। এবিষয় অভিযান অব্যহত থাকবে। সাথে সাথে চটের ব্যাগ ব্যবহারে মানুষকে সচেতন করব এবং পলিথিন ব্যাগ মুক্ত দাকোপ উপজেলা গড়ব।