Home আঞ্চলিক খুলনায় র‌্যাবের অভিযানে গ্রেফতার ভূয়া পুলিশ ইন্সপেক্টর জেলহাজতে : রিমান্ড শুনানি সোমবার

খুলনায় র‌্যাবের অভিযানে গ্রেফতার ভূয়া পুলিশ ইন্সপেক্টর জেলহাজতে : রিমান্ড শুনানি সোমবার

21

স্টাফ রিপোর্টার

নগরীর সোনাডাঙ্গা থানার বাংলা বাজার শপিং মল এলাকা থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে  নেওয়ার অভিযোগে গ্রেফতার ভুয়া পুলিশ ইন্সপেক্টরকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গতকাল শনিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিদ্যুৎ বরণ বিশ্বাস আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুলি ইসলাম আসামিকে জেলহাজতে পাঠানোসহ রিমা-ের দিন কাল সোমবার ধার্য করেছেন।  

গ্রেফতার ভুয়া ইন্সপেক্টর হলেন সোনাডাঙ্গা থানাধিন সোনার বাংলা গলির মো. নকিব তুষার হোসেন (৩৫)। সে বাগেরহাট জেলা সদরের কাশিমপুর পিসি ডেমা এলাকার নকিব নুর ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ১৩ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন এএসপি মো. তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় বাংলা বাজার শপিং মল এলাকা থেকে পুলিশ ইন্সপেক্টর পরিচয় দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে একজন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে  নেওয়ার অভিযোগে নকিব তুষার হোসেনকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত নিজেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিয়ে মানুষের সহিত বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে প্রতারনা করে আসছে। আরও জানা যায় যে, সে মোহাম্মদনগরের মো. পারভেজ সরদারের দোকানের কর্মচারী মো. শাহাবুর চৌধুরীকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৩জানুয়ারি ১লাখ ৭৫হাজার টাকা এবং কেশবপুরের ওয়াসীম দাসের শ্যালককে বঙ্গভবন অফিস সহকারী পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩লাখ টাকা নিয়েছে। এঘটনায় পারভেজ সরদার বাদী হয়ে র‌্যাবের সহযোগিতায় লবণচরা থানায় একটি মামলা দায়ের করেন।